Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

এরদোগান

Erdogan v

সিরিয়ায় সামরিক অভিযান পরিচালনা করার পরিকল্পনা করছে এরদোগান

স্টক নিউজ বিডি May 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান জানিয়েছেন, অচিরেই সিরিয়ায় সামরিক অভিযান পরিচালনা করার পরিকল্পনা করছে আঙ্কারা।

গতকাল সোমবারের এক সভায় এরদোগান জানান, সীমান্তবর্তী এলাকায় ৩০ কিলোমিটার পর্যন্ত ‘নিরাপদ এলাকা’ গঠনে এই পরিকল্পনা করা হয়েছে।

এ বিষয়ে এরদোগান বলেন, ‘পরিকল্পনার বাকি কাজ সম্পন্ন করতে আমরা আবার শিগগিরই পদক্ষেপ নেবো। আমাদের দক্ষিণ সীমান্তে ৩০ কিলোমিটার গভীর নিরাপদ এলাকা প্রতিষ্ঠার কাজ শুরু করবো।’
তবে কবে নাগাদ এই অভিযান শুরু হবে সে বিষয়ে নিশ্চিত করেই কোনো তথ্য দেননি এরদোগান।

সূত্র: আল জাজিরা

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
erdogan voldemir

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করতে আজ ইউক্রেন যাচ্ছেন এরদোগান

স্টক নিউজ বিডি February 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করতে আজ ইউক্রেন সফর যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

বৃহস্পতিবার সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে— ইউক্রেন ইস্যুতে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এমন পদক্ষেপ নিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।

ইউক্রেন ও রাশিয়ার দুই প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও এরদোগান বর্তমানে বিভিন্ন ফ্রন্টে চ্যালেঞ্জের মুখোমুখি। রাশিয়া ইউক্রেনের সীমান্তের কাছে সামরিক অবস্থান অব্যাহত রেখেছে। তবু তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ওই অঞ্চলে উত্তেজনা প্রশমনের আশা করছেন।

ইউরোপীয় কাউন্সিলের সিনিয়র ফেলো আসলি আইদিনতাসবাস বলেছেন, এরদোগান বিশ্বাস করেন, মধ্যস্থতা করার মতো অনন্য অবস্থান তার রয়েছে।

তিনি বলেন, তুরস্ক এ সংঘাত চায় না। এরদোগান ইউক্রেনের প্রেসিডেন্ট (ভলোদিমির) জেলেন্সকির সঙ্গে তার সুসম্পর্কের সদ্ব্যবহার করতে চান। কারণ, তুরস্ক ন্যাটো জোটভুক্ত একটি দেশ এবং পুতিনের সঙ্গে এরদোগানের সত্যিই ভালো সম্পর্ক রয়েছে। তাই তিনি আলোচনার প্রস্তাব দিচ্ছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Erdogan v

ইনশাআল্লাহ, যত শিগগির সম্ভব মুদ্রাস্ফীতি কমে যাবে: এরদোগান

স্টক নিউজ বিডি December 20, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, সুদের হার কমানোর প্রচেষ্টা তিনি অব্যাহত রাখবেন এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করে যাবেন।

রোববার ইস্তাম্বুলের দোলমাবাহচে প্রাসাদে তুর্কি দাতব্য সংস্থা ইলিম ইয়াইমা ফাউন্ডেশনের একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তব্যে এই কথা জানান তিনি।

বক্তব্যে এরদোগান বলেন, ‘মুক্ত বাজার অর্থনীতির নিয়ম অনুসরণ করেই তুরস্কের অর্থনীতি অগ্রসর হওয়া অব্যাহত রাখবে, যেভাবে আগে হয়েছিলো।’

তিনি বলেন, অনেকের দাবি তুরস্কে বর্তমানে ‘অর্থনৈতিক জরুরি অবস্থা’ ঘোষণা করা প্রয়োজন। কিন্তু তা সঠিক নয়।

এরদোগান বলেন, ‘আমাদের সরকারের প্রবর্তিত অর্থনৈতিক নীতিতে আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম, সেদিকেই এগিয়ে যাচ্ছি। ব্যতিক্রম হচ্ছে শুধু বিনিময় হারের চক্রাকার পরিবর্তনে।’

উচ্চ হারের সুদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবেন বলে প্রত্যয় জানান এরদোগান।

তিনি বলেন, ‘আমার কাছ থেকে ভিন্ন কিছু আশা করবেন না।’

এদিকে আফ্রিকার তরুণদের সাথে এক সমাবেশে রজব তাইয়েব এরদোগান বলেছেন, ‘আগে হোক বা পরে হোক, যেভাবে ক্ষমতায় আসার পর আমরা মুদ্রাস্ফীতি চার ভাগ কমিয়ে এনেছিলাম, পুনরায় আমরা তা কমিয়ে আনবো।’

ইস্তাম্বুলে অনুষ্ঠিত তুরস্ক-আফ্রিকা সম্মেলন সমাপ্তির পর রোববার এই সমাবেশে তিনি বলেন, ‘কিন্তু আমি আমার জনগণকে, আমার লোকজনকে সুদের হারে চাপা পড়তে দেবো না।’

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘ইনশাআল্লাহ, যত শিগগির সম্ভব মুদ্রাস্ফীতি কমে যাবে।’

এদিকে গত বৃহস্পতিবার তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার আর একদফা কমিয়ে ১৫ ভাগ থেকে ১৪ ভাগে নিয়ে এসেছে।

এদিকে তুরস্কের স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের তথ্য অনুসারে, গত নভেম্বরে দেশটির মুদ্রাস্ফীতির হার ছিলো ২১.৩১ শতাংশ।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এরদোগানকে হত্যার চেষ্টা

এরদোগানকে হত্যার চেষ্টা

স্টক নিউজ বিডি December 5, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে একটি জনসভায় এরদোগানোর ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগে বক্তৃতা মঞ্চের কাছ থেকে একটি বোমা উদ্ধার করা হয়। খবর টিআরটি নিউজ চ্যানেলের।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের একটি গাড়ির নিচে বোমাটি পাতা ছিল বলে তুর্কি টেলিভিশনের খবরে বলা হয়েছে।

এমন সময় এরদোগানকে হত্যা প্রচেষ্টার খবর এলো, যখন গত কয়েক সপ্তাহে তুরস্কের অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে।

গত কয়েক দিনে বৈদেশিক মুদ্রাগুলোর বিপরীতে দেশটির রাষ্ট্রীয় মুদ্রা লিরার ব্যাপক পতন হয় এবং জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে।

গত এক বছরে লিরার মান ৪৪ শতাংশ কমে গেছে এবং এরদোগান গত দুই বছরে তিনবার তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পরিবর্তন করেছেন।

কয়েক দিন আগে তিনি অর্থমন্ত্রীকে বরখাস্ত করে নুরুদ্দিন নাবাতিকে নয়া অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

প্রেসিডেন্ট এরদোগান মনে করছেন ব্যাংকঋণে সুদের হার কমালে লিরার পতন ঠেকানো সম্ভব হবে। যদিও দেশটির অর্থনীতিবিদরা এরদোগানের সঙ্গে একমত নন।

তবে নয়া অর্থমন্ত্রী নাবাতি ব্যাংকঋণে সুদের হার কমানোর পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
তুরস্কে দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগের আহ্বান এরদোগানের

তুরস্কে দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগের আহ্বান এরদোগানের

স্টক নিউজ বিডি December 1, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ তুরস্কে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে বিদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দেশটির মুদ্রা লিরার দরপতনের মধ্যে মঙ্গলবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট এই আহ্বান জানালেন। খবর ডেইলি সাবাহর।

রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, তুরস্কে বিদেশি উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদি বিনিয়োগের এখনই সময়। যারাই দীর্ঘমেয়াদে আঙ্কারায় বিনিয়োগ করেছেন, তারা সবসময়ই লাভবান হয়েছেন, এখনও তারা লাভবান হচ্ছেন।

প্রতি মাসেই তুরস্ক চলতি অ্যাকাউন্টের যে ঘাটতি আছে, সেটি কমিয়ে আনছে তুরস্ক। এর ফলে আগামী বছরের মধ্যে চলতি হিসাবের ঘাটতি পূরণ হয়ে উদ্বৃত্ত হবে বলে আশা প্রকাশ করেন এরদোগান।

আগামী বছরের মধ্যে তুরস্কের অর্থনীতির ১০ শতাংশ প্রবৃদ্ধি ঘটবে বলে আশাবাদী দেশটির প্রেসিডেন্ট। মঙ্গলবার সকালেই তুরস্ক ঘোষণা করে যে, ২০২১ অর্থবছরের ৯ মাসে অর্থনীতিতে ৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে।

এরদোগান বলেন, এ মুহূর্তে তুরস্ক লভ্যাংশ কমিয়ে দিয়েছে। মুদ্রাস্ফীতি শিগগিরই কমে আসবে বলে আশা দেশটির প্রেসিডেন্টের।

প্রসঙ্গত ডলারের তুলনায় তুরস্কের মুদ্রা লিরার দাম আরও পড়ে যাওয়ায় দেশটিতে জিনিসপত্রের দাম লাফিয়ে বাড়ছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, প্রেসিডেন্টের কাছে দায়বদ্ধ একটি নিরীক্ষা সংস্থা স্টেট সুপারভাইজরি কাউন্সিলকে বিশেষ নির্দেশনা দিয়েছেন এরদোগান।

বিদেশি মুদ্রা বিপুল পরিমাণে কারা কিনেছেন, তা চিহ্নিত করতে এবং কোনো কারসাজি হয়েছে কিনা তা নিশ্চিত হতে বলেছেন তিনি।

গত বছর অক্টোবর মাসের তুলনায় তুরস্কে মুদ্রাস্ফীতি বেড়েছে ২০ শতাংশ। যদিও নিরপেক্ষ মুদ্রাস্ফীতি রিসার্চ গ্রুপের মতে, আগের তুলনায় মুদ্রাস্ফীতি প্রায় ৫০ শতাংশ বেড়েছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইস্তাম্বুলে লিবিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোগানের রুদ্ধদ্বার বৈঠক

ইস্তাম্বুলে লিবিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোগানের রুদ্ধদ্বার বৈঠক

স্টক নিউজ বিডি November 6, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগান-ও লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দ্বেইবেহ (এল) এর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। (মুরাত কুলা – আনাদোলু এজেন্সি)

স্থানীয় সময় শুক্রবার রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং আবদুল হামিদ দ্বেইবেহের মধ্যে রুদ্ধদ্বার বৈঠকটি ইস্তাম্বুলের ডলমাবাহচে প্রেসিডেন্ট অফিসে অনুষ্ঠিত হয়।

খবরে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের সঙ্গে আরও ঘনিষ্ট সম্পর্ক হয়েছে লিবিয়ার।

আগামী ২৪ ডিসেম্বর লিবিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে মধ্যপ্রাচ্য বিশ্লেষক ও তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু নিউজের চিফ রিপোর্টার সরেয়ার আলম যুগান্তরকে বলেন, তুরস্ক এবং লিবিয়ার সম্পর্ক প্রায় ৫০০ বছরের পুরনো। বিংশ শতাব্দীর শুরুর দিকেও লিবিয়া উসমানীয় খেলাফতের অধীনেই ছিল। কিন্তু কখনোই লিবিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক খুব খারাপ ছিল না।

তিনি বলেন, শুধুমাত্র গাদ্দাফির পতনের পূর্বে লিবিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল। তবে তুরস্কের সঙ্গে বর্তমানে লিবিয়ার যে দহরম-মহরম সম্পর্ক সেটি আসলে শুরু হয় ২০১৯ সালের শুরুর দিকে। লিবিয়ায় তখন চলছিল প্রচণ্ড রকম গৃহযুদ্ধ। একদিকে রাশিয়া, আরব আমিরাত, মিশর ফ্রান্স ও গ্রীসের সমর্থিত সন্ত্রাসী হাফতারের বাহিনী অন্যদিকে রাজধানী ত্রিপলিতে অবস্থিত জাতিসংঘ স্বীকৃত সরকার।

যুদ্ধে ত্রিপোলি ভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এত কোণঠাসা হয়ে পড়ে যে খলিফা হাফতারের সন্ত্রাসী গ্রুপের কাছে পতন ছিল মাত্র সময়ের ব্যাপার।

সেই সময়ে জাতিসংঘের স্বীকৃত সরকারটি বিভিন্ন দেশের কাছে সামরিক সহযোগিতার আবেদন করে। কিন্তু কেউ তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেনি; বরং দেশটির ওপর জারি করা হয় অস্ত্র নিষেধাজ্ঞা।

বিশ্বের বড় বড় দেশ যেমন ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, আরব আমিরাত, মিসর এবং গ্রিস লিবিয়ার পূর্বাঞ্চলে ঘাঁটি গেঁড়ে থাকা খলিফা হাফতারকে অস্ত্রশস্ত্র এবং বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করে। ঠিক ওই সময় পতনের দ্বারপ্রান্তে থাকা লিবিয়ার এই বৈধ সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তুরস্ক। এর পর থেকেই মূলত তুরস্কের সঙ্গে আবারও ঘনিষ্ট সম্পর্কে জড়ায় লিবিয়া।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য