Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ওয়ালটন

বৈশিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন ও ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিলেন ওয়ালটন সিইও

বৈশিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন ও ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিলেন ওয়ালটন সিইও

স্টক নিউজ বিডি June 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ হেডকোয়ার্টারে ওয়ালটন পরিবারের সদস্যদের সঙ্গে ওয়ার্ল্ড রেফ্রিজারেশন ডে উদযাপন করলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ। সে সময় তিনি প্রিমিয়াম ক্যাটাগরির আইওটি বেজড আপকামিং মডেলের বিভিন্ন পণ্যের উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। পরিবর্তিত পরিস্থিতিতে বৈশি^ক চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে ওয়ালটন সদস্যদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন সিইও গোলাম মুর্শেদ।

রোববার (২৬ জুন) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টারে পৌঁছে প্রথমেই বেলুন উড়িয়ে ওয়ার্ল্ড রেফ্রিজারেশন ডে’র সূচনা করেন গোলাম মুর্শেদ। পরে তিনি রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরঅ্যান্ডআই), মানবসম্পদ, মান নিয়ন্ত্রণ বিভাগসহ বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করেন। তিনি প্রোডাকশন প্ল্যান্টে কর্মরত ওয়ালটন পরিবারের সদস্যদের সঙ্গে মত-বিনিময় করেন এবং পণ্যের উৎপাদন প্রক্রিয়ার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিক-নিদের্শনা দেন।

ওয়ালটন সিইও বলেন, এই মুহূর্তে বিশ^ একটি কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। কোভিড-১৯ মহামারি ক্ষতি কাটিয়ে বৈশি^ক অর্থনীতি যখন ঘুরে দাঁড়ানো শুরু করেছে, তখন বৈশ্বিক ভ‚-রাজনৈতিক সংকট এ পরিস্থিতিকে আরো নাজুক করেছে। যার প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্য এবং পরিবহন ব্যয় অনেক বেড়েছে। এদিকে ডলারের বিপরীতে টাকার মান কমে গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় সিলেট বিভাগে ব্যাপক ক্ষতি হয়েছে। যার প্রভাব পড়েছে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায়। তবে খুব শিগগিরই এ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো বলে আমরা আশা করছি।

তিনি বলেন, আমাদের রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিভাগ চমৎকার কাজ করছে। প্রোডাকশন প্ল্যান্টে আইওটি বেজড প্রিমিয়াম ক্যাটাগরির বিভিন্ন পণ্যের উৎপাদন চলছে। খুব শিগগিরই আমরা ক্রেতাদের হাতে সর্বাধুনিক প্রযুক্তি ও ডিজাইনের অভিজাত মডেলের পণ্য তুলে দিতে পারবো। ক্রেতাদের জন্য আমরা ব্যাপক চমক নিয়ে আসছি।

রেফ্রিজারেশন দিবস উদযাপন বিষয়ে ওয়ালটন সিইও বলেন, শিল্পখাতে আমাদের কিছু দায়িত্ব আছে। যা আমরা এড়িয়ে যেতে পারি না। কারণ দিন দিন বৈশি^ক উষ্ণায়ন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যখন একটা প্রোডাক্ট ডেভেলপ করি, তখন পরিবেশের কথা মাথায় রেখেই তা ডেভেলপ করি। আমাদের সব কাজে পরিবেশের সুরক্ষার বিষয়টি প্রাধান্য পায়।

ওয়ালটনের সদস্যদের উদ্দেশ্যে সিইও গোলাম মুর্শেদ বলেন, পরবর্তী প্রজন্মের উপযোগী বিশ^ আমাদের রেখে যেতে হবে। এটাই সাসটেইনেবিলিটি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৭টি লক্ষ্য যেন আমরা নিজেদের মধ্যে ধারণ করি। আমরা যখন কোনো কাজ করি, তখন মনে রাখতে হবে ওই ১৭টি লক্ষ্যের সঙ্গে আমি কোনো না কোনোভাবে সংযুক্ত। তাই এসডিজির গোলগুলোর সঙ্গে নিজেদের একীভ‚ত করতে হবে।

তিনি আরো বলেন, দায়িত্বশীলতা বড় একটি বিষয়। আমরা যেখানেই কাজ করি না কেন, দ্বায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। কাজটিকে ধারণ করতে হবে। আমাদের চিন্তাÑভাবনা ও কাজ যেন স্বচ্ছ থাকে এবং তা ভবিষ্যতের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। যেখানেই যে কাজ করি না কেন, তা যেন মানুষের মঙ্গলজনক হয়, তাদের কাজে লাগে। আজকে আমরা যে ইনোভেশন করছি, তা ১০ বা ২০ বছর পর মানুষের জন্য কতটুকু উপকারী হবে, সে বিষয়টিতে যেন আমরা গুরুত্ব দেই। আমাদের প্রতিটি পণ্য যেন দীর্ঘ সময়ের জন্য সাসটেইনেবল হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ টেকনিক্যাল অফিসার মগ ইয়াং, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর কর্নেল (অব) শাহাদাত আলম, তানভীর রহমান, তাপস কুমার মজুমদার, ইউসুফ আলী, মোস্তফা নাহিদ হোসেন, ইয়াসির আল ইমরান, নিজাম উদ্দীন মজুমদার, মোহসিন সরদার, মাহফুজুর রহমান, তাহসিনুল হক ও শাহিনূর সুলতানা, এক্সিকিউটিভ ডিরেক্টর তোফায়েল আহমেদ, শাহজালাল হোসেন লিমন, আব্দুল মালেক শিকদার, দিদারুল আলম খান প্রমুখ।

উল্লেখ্য, ২০১৮ সালের এপ্রিলে সারা বিশ্বের ব্যবসায়িক সংগঠন এবং উদ্যেক্তারা ২৬ জুন বিশ্ব রেফ্রিজারেশন দিবস পালনের বিষয়ে একমত হয়। প্রতি বছর নানান আয়োজনে দিবসটি পালন করে আসছে ওয়ালটন। জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থার (ইউএনইপি) ওজোন অ্যাকশন বিভাগ রেফ্রিজারেশন দিবস পালনে সমর্থন দেয়। চলতি বছর দিবসটির প্রতিপাদ্য ‘কুলিং ম্যাটারস’।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
দক্ষিণ কোরিয়ায় ওয়ালটনের রিসার্চ সেন্টার চালু

দক্ষিণ কোরিয়ায় ওয়ালটনের রিসার্চ সেন্টার চালু

স্টক নিউজ বিডি June 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ দক্ষিণ কোরিয়ায় চালু হলো ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন (গবেষণা ও উদ্ভাবন) সেন্টার। এ উদ্দেশ্যে দেশটির খ্যাতনামা একটি ডিজাইন হাউজের সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন। চুক্তি অনুযায়ী ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের মান ও ডিজাইনে যুগান্তকারী পরিবর্তন আনতে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। দক্ষিণ কোরিয়ায় রিসার্চ সেন্টার স্থাপনের মাধ্যমে বাংলাদেশে তৈরি আন্তর্জাতিকমানের পণ্য দিয়ে বিশ্বজয়ের অগ্রযাত্রায় আরো একধাপ এগিয়ে গেলো ওয়ালটন।

সংশ্লিষ্টদের মতে, ওয়ালটনের এই উদ্যোগের ফলে পণ্যের মান ও ডিজাইনে আমূল পরিবর্তন আসবে। এতে করে উৎপাদন ব্যয় বাড়লেও, বাংলাদেশের ক্রেতারা প্রকৃত অর্থেই পাবেন আন্তর্জাতিক মান ও ডিজাইনের পণ্য ব্যবহারের অভিজ্ঞতা। সেই সঙ্গে গ্লোবাল মার্কেটে ওয়ালটন পণ্য আরো বেশি গ্রাহকপ্রিয় হবে।

জানা গেছে, বিশ্বব্যাপী ব্যবসা সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি দক্ষিণ কোরিয়া সফর করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ। তাঁর উপস্থিতিতে গত ২ জুন, ২০২২ (বৃহস্পতিবার) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এই চুক্তি সম্পন্ন হয়। তবে চুক্তির শর্ত মেনে কোরিয় ডিজাইন হাউজটির নাম প্রকাশ করেনি কোনো পক্ষই।

প্রতিষ্ঠানটি সম্প্রতি অর্ধশতাধিক বছরের ঐতিহ্যবাহী ইউরোপীয় তিনটি ইলেকট্রনিক্স ব্র্যান্ড এবং এর প্রোডাকশন প্ল্যান্ট, ৫৭টি দেশে ট্রেডমার্ক, প্যাটেন্ট, ডিজাইন এবং সফটওয়্যার লাইসেন্সসহ স্বত্ব লাভ করে। এবার দক্ষিণ কোরিয়ায় গবেষণা ও উদ্ভাবন সেন্টার স্থাপন করলো; ওয়ালটনের সঙ্গে যুক্ত হলো দেশটির একটি স্বনামধন্য ডিজাইন হাউজ। ওয়ালটনের এসব উদ্যোগ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের মর্যাদা লাভে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিণত হওয়ার যে টার্গেট ওয়ালটন নিয়েছে, তা অর্জনের পথ সুগম করবে।

এ প্রসঙ্গে ওয়ালটনের এমডি ও সিইও গোলাম মুর্শেদ বলেন, দক্ষিণ কোরিয়া নিঃসন্দেহে বর্তমান বিশ্বের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের অন্যতম কেন্দ্র। দেশটিতে রিসার্চ সেন্টার স্থাপন এবং খ্যাতনামা একটি ডিজাইন হাউজের সঙ্গে যৌথভাবে কাজের উদ্যোগ বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের জন্য একটি জায়ান্ট স্টেপ। এতে ওয়ালটনের সক্ষমতার সঙ্গে দক্ষিণ কোরিয়ার এক্সপার্টাইজ মিলিয়ে ক্রেতারা আন্তর্জাতিক মানের ইনোভেটিভ ডিজাইনের পণ্য পাবেন।

খাত সংশ্লিষ্টদের মতে, কোভিড পরবর্তী সময়ে ভূ-রাজনৈতিক সংকটের মাঝে বিশ্ব এখন অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে দারুণভাবে চলছে বাংলাদেশী ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের বিশ্বজয়ের অগ্রযাত্রা। যা বাংলাদেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য শিল্পখাতে নতুন দিগন্তের উন্মোচন করছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে রাখছে গুরুত্বপূর্ণ অবদান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Walton Fridge 20 lakh taka handover to lucky customer Picture

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন পোশাককর্মী পারভিন

স্টক নিউজ বিডি May 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫। এর আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেয়েছেন গাজীপুর সদরের কাশিমপুরের লতিফপুর এলাকার পোশাককর্মী পারভিন আকতার। মাত্র ৪ হাজার ৫৫০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে কিস্তি সুবিধায় ওয়ালটন ফ্রিজ কিনে বিশাল অংকের এই টাকা পেলেন পারভিন। ওয়ালটনের একটি ফ্রিজ কিনেই বদলে গেলো সিঙ্গেল মাদার পারভিন এবং তার দুই সন্তানের কঠিন সংগ্রামী জীবন।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এর মাধ্যমে ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নাম্বার এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক।

এ কার্যক্রমে স্বতস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত করতে ঈদ উৎসবে ক্রেতারা ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান কিনে ২০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক এবং কোটি কোটি টাকার পণ্য ফ্রি পাচ্ছেন।

সোমবার (৩০ মে,) গাজীপুর সদরের পানিশাইল ওয়ালটন প্লাজায় পারভিন আকতারের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার এবং প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর নাজনিন আক্তার, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম, হেড অব বিজনেস ইন্টেলিজেন্স আরিফুল আম্বিয়া, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান, প্লাজা ট্রেডের ডিসিইও আবুল কালাম আজাদ, সিনিয়র অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মীর মোহাম্মদ গোলাম ফারুক প্রমুখ।

ক্রেতা পারভিন আকতার জানান, তার বাড়ি ফরিদপুর সদরপুরের লালমিয়া সরকারের কান্দি গ্রামে। ১ ছেলে এবং ১ মেয়ের মা তিনি। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় অনেক আগেই। গাজীপুরের ‘বিগ বস’ নামের একটি পোশাক কারখানায় কাজ করে দুই সন্তান নিয়ে কঠোর জীবন সংগ্রাম চলছে সহায়-সম্বলহীন পারভিনের। বাসার পুরনো ফ্রিজটি নষ্ট হয়ে যাওয়ায় কষ্ট করে সামান্য কিছু টাকা জমিয়ে ওয়ালটন থেকে কিস্তিতে ফ্রিজটি কেনেন তিনি। ওয়ালটনের ফ্রিজ কেনাটাই ভাগ্য বদলে দেয় পারভিন ও তার দুই সন্তানের।

অনুষ্ঠানে নজরুল ইসলাম সরকার বলেন, ওয়ালটনের কাছে সব ক্রেতাই সমান গুরুত্বপূর্ণ। ২০ লাখ টাকার এই চেক হস্তান্তর প্রমাণ করে ওয়ালটন ক্রেতাদের দেয়া প্রতিশ্রুতি সঠিকভাবে পালন করে। ক্রেতারা ওয়ালটনের পণ্য সাদরে গ্রহণ করছেন বলেই আমরাও মানুষকে এই ধরনের সুবিধা দিতে পারছি। ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে লক্ষ লক্ষ ক্রেতার ভাগ্য পরিবর্তনের সহযোগী হতে পেরে আমরা আনন্দিত।

কর্তৃপক্ষ জানায় ওয়ালটন ফ্রিজে ১ বছরের রিপ্লেসমেন্টসহ ক¤েপ্রসরে ১২ বছরের গ্যারান্টি, ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা, দেশব্যাপী বিস্তৃত ৭৭টি সার্ভিস সেন্টার থেকে দ্রুত বিক্রয়োত্তর সেবা পাওয়ার নিশ্চয়তা এবং সর্বোচ্চ ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধা রয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
‘ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-১৫’-এর আওতায় ঈদ উৎসবে ২০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাকসহ কোটি কোটি টাকার ফ্রি পণ্যের ডিক্লারেশন প্রোগ্রামে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

ঈদে ওয়ালটনের ২০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক ও কোটি কোটি টাকার ফ্রি পণ্য

স্টক নিউজ বিডি May 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ঈদুল আজহা উপলক্ষ্যে সারা দেশে শুরু হলো ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫। এর আওতায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইনের ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ২০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। রয়েছে কোটি কোটি টাকার ওয়ালটন পণ্য ফ্রি। ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে এসব ক্রেতাসুবিধা ঘোষণা করলো ওয়ালটন। ১৬ মে থেকে গ্রাহকরা এসব সুবিধা পাচ্ছেন।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরো দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। ইতোমধ্যে সফলভাবে ক্যাম্পেইনের ১৪ টি সিজন সম্পন্ন হয়েছে। প্রতিটি সিজনেই গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। এরই প্রেক্ষিতে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-১৫ শুরু করলো ওয়ালটন। এর আওতায় ঈদ উৎসবে প্রতিষ্ঠানটি ২০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক এবং কোটি কোটি টাকার ফ্রি পণ্যসহ বিভিন্ন ক্রেতাসুবিধার ঘোষণা দিলো।

রোববার (১৫ মে, ২০২২) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫’ চালু এবং এর আওতায় ঈদ উৎসেব এসব ক্রেতাসুবিধার ঘোষণা দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, ইভা রিজওয়ানা নিলু ও হুমায়ূন কবীর, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) ফিরোজ আলম, হেড অব বিজনেস ইন্টেলিজেন্স আরিফুল আম্বিয়া, এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) তানভীর রহমান, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সিবিও সোহেল রানা, কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও মাহফুজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, ঈদ উৎসবে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইনে ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান কেনার সময় পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এরপর ক্রেতার দেয়া মোবাইল নাম্বারে এসএমএস-এর মাধ্যমে ক্যাশব্যাকের পরিমাণ কিংবা ফ্রি পণ্য সম্পর্কে জানিয়ে দেয়া হবে। সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা কিংবা শোরুম ক্রেতাদেরকে প্রাপ্ত ক্যাশব্যাক কিংবা ফ্রি পণ্য বুঝিয়ে দেবে।

এক্ষেত্রে ওয়ালটনের সংশ্লিষ্ট প্রতিটি পণ্যের ক্রেতা ২০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাবেন। আর কোটি কোটি টাকার ফ্রি পণ্যের মধ্যে থাকছে ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার, ফ্যান, আয়রন, এলইডি বাল্ব, এক্সটেনশন সকেট ইত্যাদি।

কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের আওতায় নানা সুবিধা দেয়া হচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
প্রিমো এসএইট মিনি

স্ন্যাপড্রাগন প্রসেসরের বাজেট সেরা গেমিং স্মার্টফোন ছাড়লো ওয়ালটন

স্টক নিউজ বিডি May 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সাশ্রয়ী দামে সর্বাধুনিক ফিচারের দারুণ সব স্মার্টফোন বাজারে ছাড়ছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোবাইল বিভাগ। ফলে বাংলাদেশে তৈরি ওয়ালটনের অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোনগুলো গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়। এবার দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি বাজারে ছাড়লো দুর্দান্ত ফিচারের নতুন একটি স্মার্টফোন। স্ন্যাপড্রাগন প্রসেসরসমৃদ্ধ ফোনটিকে বলা হচ্ছে ‘দ্যা গেমিং ওয়ারিয়র’। সময়ের বাজেটসেরা এই ফোনটির মডেল ‘প্রিমো এসএইট মিনি’।

ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার এস এম রেজওয়ান আলম জানান, ঈদের আগে ‘প্রিমো এসএইট মিনি’ স্মার্টফোনটির প্রি-বুক নেয়া হয়েছিল। এতে গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। এখন দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে ফোনটি পাওয়া যাচ্ছে। পাশাপাশি ঘরে বসেই ওয়ালটন গ্রুপের ই-কমার্স প্ল্যাটফর্ম ই-প্লাজা (eplaza.waltonbd.com) এবং ওয়ালকার্ট (walcart.com) থেকে ফোনটি কেনা যাচ্ছে।

তিনি জানান, বর্তমানে ‘প্রিমো এসএইট মিনি’ ৪ জিবি ও ৬ জিবি র‌্যামের দুটি ভার্সনে বাজারে পাওয়া যাচ্ছে। ৪ জিবি র‌্যামের ভার্সনটির দাম ১৩,৯৯৯ টাকা। আর ৬ জিবি র‌্যামের ভার্সনটির দাম ১৫,৬৯৯ টাকা। নগদ মূল্যের পাশাপাশি সহজ কিস্তি এবং ইএমআই সুবিধায় ফোনটি কেনার সুযোগ রয়েছে।

ওয়ালটন মোবাইলের ক্রিয়েটিভ অ্যান্ড কমিউনিকেশন্সের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, ‘প্রিমো এসএইট মিনি’ ফোনটি স্টোন হোয়াইট, ইঙ্ক ব্ল্যাক এবং ফরেস্ট গ্রিন রঙে বাজারে এসেছে। এতে রয়েছে ১৯.৫:৯ অ্যাসপেক্ট রেশিওর ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলটিপিএস ডিসপ্লে। ইনসেল ল্যামিনেশন প্রযুক্তির পর্দার রেজ্যুলেশন ২৪৬০ বাই ১০৮০ পিক্সেল। ভিস্মার্ট যুক্ত অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে ব্যবহৃত হয়েছে ২.০ গিগাহার্জ গতির শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ অক্টাকোর প্রসেসর। গ্রাফিক্স হিসেবে আছে কোয়ালকম অ্যান্ড্রেনো ৬১০। এরসঙ্গে রয়েছে ৪ অথবা ৬ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং ৬৪ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ, যাতে ইউএফএস মেমোরি ব্যবহার করা হয়েছে। এতে করে দ্রুতগতির ডাটা ট্রান্সফার সুবিধার সঙ্গে ব্যবহারকারী দারুণ পারফরমেন্স পাবেন। ফোনটিতে ২৫৬ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্ট সুবিধা রয়েছে। ফলে অনেক বেশি ডকুমেন্ট, ছবি, ভিডিও ইত্যাদি সংরক্ষণ করা সম্ভব হবে।

‘প্রিমো এসএইট মিনি’ স্মার্টফোনটির অন্যতম বিশেষ ফিচার এর ক্যামেরা। ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ১.৮ অ্যাপারচার সমৃদ্ধ এআই কোয়াড (চার) ক্যামেরা সেটআপ। যার প্রধান সেন্সরটি ১৬ মেগাপিক্সেলের। পাশাপাশি রয়েছে ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। ফলে এই ফোনে ছবি হবে ঝকঝকে ও নিখুঁত।

আকর্ষণীয় সেলফির জন্য ফোনটির সামনে রয়েছে ২.০ অ্যাপারচারের পিডিএএফ প্রযুক্তির ১৩ মেগাপিক্সেল পাঞ্চহোল কাট আউট ক্যামেরা। উভয় ক্যামেরায় ফোরকে রেজ্যুলেশনের ভিডিও ধারণ করা যায়, যা বর্তমানে এই বাজেটের আর কোনো ফোনে নেই।

ক্যামেরার বিশেষ ফিচারের মধ্যে রয়েছে পিডিএএফসহ অটোফোকাস, এআই মোড, নরমাল মোড, প্রোফেশনাল মোড, ৫পি লেন্স, পোরট্রেইট, এইটএক্স ডিজিটাল জুম, বিএসআই, এইচডিআর, ফেস ডিটেকশন, সেলফ টাইমার, টাচ ফোকাস, টাচ ক্যাপচার, ফিংগারপ্রিন্ট ক্যাপচার, ভলিউম ক্যাপচার, মিরর রিফ্লেকশন, স্লো মোশন, ফাস্ট মোশন, টাইম-ল্যাপস, প্যানোরামা, ফিল্টার, নাইট, বিউটি মোড, কিউআর কোড, ম্যাক্রো লেন্স, বিউটি ভিডিও ইত্যাদি।

দুর্দান্ত পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফুল এইচডি ভিডিও প্লেব্যাক, ফোরকে ইউটিউব স্ক্যালিং, ডার্ক থিম, কুইকচার্জ ৩.০, প্রেয়ার টাইমস, হোম লেআউট, নয়েজ ক্যানসেলেশন, জেসচার নেভিগেশন, থ্রি ইন ওয়ান ডুয়াল ফোরজি সিম সাপোর্ট, ওটিএ, ওটিজি, অটো কল রেকর্ড ইত্যাদি।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওয়ালটন

ওয়ালটনের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি April 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ শনিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১২ টাকা ৩৪ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১২ টাকা ৯২ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৭ টাকা ০৭ পয়সা। গত বছরের একই সময়ে তা ৩৪ টাকা ২৬ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩২১ টাকা ৫৮ পয়সা (পুনর্মূল্যায়নকৃত)।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিশ্বব্যাপী ‘ওয়ালটন ডে’ উদযাপিত, কর্মীদের জন্য সর্বোচ্চ প্রফিট-শেয়ার ঘোষণা

বিশ্বব্যাপী ‘ওয়ালটন ডে’ উদযাপিত, কর্মীদের জন্য সর্বোচ্চ প্রফিট-শেয়ার ঘোষণা

স্টক নিউজ বিডি March 20, 2022

বিশ্বব্যাপী উদযাপিত হলো ‘ওয়ালটন ডে’। দিনটি উপলক্ষ্যে দেশ-বিদেশে ওয়ালটনের অফিস, সেলস আউটলেট ও সার্ভিস পয়েন্টগুলোতে ছিলো বর্ণাঢ্য আয়োজন। এদিন কর্মীদের জন্য সর্বোচ্চ প্রফিট-শেয়ার ঘোষণা করে কর্তৃপক্ষ। যা ওয়ালটন পরিবারের সদস্যদের আনন্দময় মুহূর্ত আরো রাঙিয়ে তোলে। ‘ওয়ালটন ডে’ উৎসবে যোগ করে নতুন মাত্রা।

রোববার (২০ মার্চ) সকালে রাজধানীর করপোরেট অফিসে জাতীয় পতাকা এবং ওয়ালটন পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী। সে সময় তিনি কর্মীদের জন্য ২০২০-২১ অর্থবছরের লভ্যাংশ (প্রফিট শেয়ারিং) ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম এবং পরিচালক এস এম মাহবুবুল আলম।

একই সঙ্গে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টারে জাতীয় পতাকা এবং ওয়ালটন পতাকা উত্তোলনের মাধ্যমে ‘ওয়ালটন ডে’ উদযাপনের সূচনা করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও গোলাম মুর্শেদ।

উল্লেখ্য, প্রতি বছর ওয়ার্কারস প্রফিট পার্টিশিপেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ডের (ডবিøউপিপিএফ) অর্থ কর্মীদের মাঝে সমভাবে বন্টন করে ওয়ালটন। পাশাপাশি সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে লাভের অংশ জমা দেয়া হয়। চলতি বছর ওয়ালটন পরিবারের প্রত্যেক সদস্য প্রফিট শেয়ারিং ফান্ড থেকে ৩৯ হাজার ১৯৮ টাকা করে পেয়েছেন। যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে ২৬,১৩২ টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। আর সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে জমা হচ্ছে ৯ কোটি ২৯ লাখ ৬৫ হাজার ৩১৪ টাকা। সব মিলিয়ে ওয়ার্কারস প্রফিট পার্টিশিপেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ডে ৯২ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ১৩৮ টাকা দিলো ওয়ালটন।

রোববার দিনের শুরুতেই করপোরেট অফিস, হেডকোয়ার্টারসহ দেশ-বিদেশে ওয়ালটনের সব অফিস এবং সেলস ও সার্ভিস আউটলেটগুলোতে বেলুন উড়ানো এবং শ্বেত কপোত অবমুক্ত করা হয়। কাটা হয় বিশালাকার কেক। সারা দেশে অনুষ্ঠিত হয় আনন্দ র‌্যালি। এছাড়া বৃক্ষরোপনসহ নানান সামাজিক-সাংস্কৃতিক আয়োজনে ওয়ালটন পরিবার দিনটি উদযাপন করে।

ওয়ালটন ডে উপলক্ষ্যে দেশ-বিদেশের অগণিত ক্রেতা-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান এস এম মাহবুবুল আলম। তিনি বলেন, ১৯৯৯ সালের ২০ মার্চ ওয়ালটন ছিলো খুবই ক্ষুদ্র। আজকে ওয়ালটন মহীরুহ। দেশে এবং বিদেশে ওয়ালটনের স্বদ্বীপ্ত পদচারণা। ওয়ালটনের এ উত্থানের পেছনে রয়েছে এ প্রতিষ্ঠানের প্রতিটি সদস্য এবং ক্রেতা-শুভানুধ্যায়ীদের অবদান। দেশে আমরা খুব ভালো অবস্থানে আছি। বিশ্ববাজারেও আমাদের অফুরান সুযোগ রয়েছে। আমাদের বিশ্বাস ওয়ালটন পরিবারের সদস্যরা কাঁধে-কাঁধ মিলিয়ে বাংলাদেশের মানুষের মতো বিশ্ববাসীর মন জয় করতে সক্ষম হবেন।

ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও গোলাম মুর্শেদ বলেন, গৌরব ও সাফল্যের পথ ধরে ওয়ালটন আজ দেশের সর্ববৃৎ ও জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। স্থান করে নিয়েছে বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে। বাংলাদেশের উন্নয়নের প্রতিবিম্ব ওয়ালটন। আমাদের প্রচেষ্ঠা ওয়ালটনকে একটি সাসটেইনেবল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা। ওয়ালটনে কর্মরত সবাই মিলে একটি পরিবার। এই পরিবারের প্রতিটি সদস্যের একাগ্রতা, দৃঢ়তা ও সাহসী পদক্ষেপেই ওয়ালটন বিশ্বের বুকে শীর্ষ ব্র্যান্ড হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।

তিনি ২০২২ সালকে ওয়ালটনের ‘ইফিশিয়েন্ট ইয়ার’ হিসেবে ঘোষণা করেন। সে সময় তিনি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, শোয়েব হোসেন নোবেল, হুমায়ূন কবীর, আলমগীর আলম সরকার, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান প্রমুখ।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Women's Day program at Walton-Picture 2

ওয়ালটনে বিশ্ব নারী দিবস উদযাপন

স্টক নিউজ বিডি March 8, 2022

নারীদের জন্য ইলেকট্রনিক্স শিল্পখাতে দেশের প্রথম ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুসন প্যানেল ঘোষণা করলেন ওয়ালটন এমডি গোলাম মুর্শেদ

পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রসহ সর্বত্র নারীর সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে নানা উদ্যোগ নিয়েছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ। এজন্য তিনি ‘ফিমেল ইনভলভমেন্ট ইন ভার্সাটাইল এমপাওয়ারমেন্ট’ (এফ.আই.ভি.ই. বা ফাইভ) শীর্ষক একটি ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুসন বা ডিঅ্যান্ডআই প্যানেল ঘোষণা করলেন। বাংলাদেশে এই প্রথম ইলেকট্রনিক্স ও প্রযুক্তি শিল্পখাতে এ ধরনের উদ্যোগ নিলো ওয়ালটন।

সোমবার (৭ মার্চ, ২০২২) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ‘বিশ্ব নারী দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘এফ.আই.ভি.ই.’ (ফাইভ) শীর্ষক ওই ডিঅ্যান্ডআই প্যানেলের ঘোষণা দেন ওয়ালটন এমডি ও সিইও গোলাম মুর্শেদ। একইসঙ্গে তিনি ওয়ালটন করপোরেট অফিসে স্থাপিত স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন করেন। ওয়ালটনের নারী সদস্যরা এখান থেকে সহজেই স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, ইভা রিজওয়ানা নিলু, শোয়েব হোসেন নোবেল ও হুমায়ূন কবীর, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, শাহিনুর সুলতানা রেখা, এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুল হাকিম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর সাহানা আক্তার প্রমুখ।

উল্লেখ্য, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অভিষ্ট্য লক্ষ্য-৮ হলো সবার জন্য উপযুক্ত ও উৎপাদনশীল কর্মসংস্থান এবং শোভন কর্মসুযোগ সৃষ্টি এবং স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অথনৈতিক প্রবৃদ্ধি অর্জন। এ লক্ষ্য অর্জনে ‘বেটার বাংলাদেশ টুমরো’ শীর্ষক উদ্যেগের মাধ্যমে নারী সদস্যদের জন্য সুষ্ঠু, সুন্দর ও বিশ্বমানের একটি কর্মপরিবেশ নিশ্চিতে ‘এফ.আই.ভি.ই.’ (ফাইভ) ডিঅ্যান্ডআই প্যানেল চালু করা হয়।

অনুষ্ঠানে গোলাম মুর্শেদ বলেন, ‘এফ.আই.ভি.ই.’ (ফাইভ) শীর্ষক এই ডিঅ্যান্ডআই প্যানেল একটি বিশেষ প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটনের ‘ভিশন-গো গেøাবাল ২০৩০’ অর্জনে কাজ করবে। এই উদ্যোগের মাধ্যমে আমরা নারীবান্ধব সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে পারবো। বাংলাদেশে ওয়ালটনই প্রথম প্রতিষ্ঠান যারা এই ইন্ডাস্ট্রিতে এমন একটি প্যানেল গঠন করলো। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের।

তিনি আরো বলেন, নারীকে নিয়ে সামাজিক ‘ট্যাবু’ ভাঙতে হবে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। স্যানিটারি ন্যাপকিন নারীদের জন্য অত্যাবশ্যকীয় পণ্য। নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ওয়ালটনে এই ভেন্ডিং মেশিন বাসানো হয়েছে। নারীদের কল্যাণে আমাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। এভাবে ‘বেটার বাংলাদেশ টুমরো’ উদ্যোগের মাধ্যমে জাতিসংঘের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ওয়ালটন গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।

জানা গেছে, ‘এফ.আই.ভি.ই.’ (ফাইভ) ডিঅ্যান্ডআই প্যানেলটি ওয়ালটনে কর্মরত সহ¯্রাধিক নারী সদস্য নিয়ে গঠিত। প্রতিষ্ঠানটিতে কর্মরত নারীদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে এ প্যানেল কাজ করবে। এর ফলে পুরুষের সঙ্গে কোল্যাবরেশনে উপযুক্ত ও উৎপাদনশীল কর্মসংস্থান এবং সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত হবে। যা স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অথনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
‘সারপ্রাইজিং সামার ডিল’ অনলাইনে ই-প্লাজায় ওয়ালটন এসিতে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়

‘সারপ্রাইজিং সামার ডিল’ অনলাইনে ই-প্লাজায় ওয়ালটন এসিতে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়

স্টক নিউজ বিডি March 5, 2022

নিজস্ব প্রতিবেদক: অনলাইনে এয়ার কন্ডিশনার কেনায় ব্যাপক মূল্যছাড় দিচ্ছে বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। প্রতিষ্ঠানটির ই-কমার্স প্ল্যাটফর্ম ওয়ালটন ই-প্লাজায় নির্দিষ্ট মডেলের এসিতে ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাচ্ছেন গ্রাহক।

‘সারপ্রাইজিং সামার ডিল’ ক্যাম্পেইনের আওতায় এই ডিসকাউন্ট দিচ্ছে ওয়ালটন। এক্ষেত্রে ই-প্লাজা থেকে জিরো ইন্টারেস্টে ১২ মাসের ইএমআই (ইক্যুয়াল মান্থ্যলি ইনস্টলমেন্ট) সুবিধায় এসি কেনার ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেয়া হচ্ছে। পাশাপাশি ওয়ালটন এসিতে গ্রাহক পাচ্ছেন ফ্রি ইন্সটলেশন সুবিধা।

জানা গেছে, ‘ই-প্লাজা ডট ওয়ালটনবিডি ডটকম’ (https://eplaza.waltonbd.com) থেকে ইনভার্টারসহ বিভিন্ন মডেলের এসি কেনায় গ্রাহকরা এসব সুবিধা উপভোগ করতে পারবেন চলতি মার্চ মাসের ৫ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত। অনলাইন পেমেন্ট কিংবা ক্যাশ অন ডেলিভারি উভয় ক্ষেত্রেই ‘সারপ্রাইজিং সামার ডিল’ ক্যাম্পেইনের ডিসকাউন্ট সুবিধা পাবেন গ্রাহকরা।

ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মোহাম্মদ তানভীর রহমান বলেন, গাজীপুরে ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি হচ্ছে ইউরোপীয়ান স্ট্যান্ডার্ড এসি। এক বছরের রিপ্লেসমেন্টের পাশাপাশি ইনভার্টার এসির ক¤েপ্রসরে ১০ বছর পর্যন্ত গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন। ওয়ালটন এসি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এসির ক¤েপ্রসরে ব্যবহৃত হচ্ছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব এইচএফসি গ্যাসমুক্ত আর-৪১০এ এবং আর-৩২ রেফ্রিজারেন্ট। রয়েছে টার্বোমুড, ডুয়েল ডিফেন্ডার এবং আয়োনাইজার প্রযুক্তি, যা দ্রæত ঠাÐা করার পাশাপাশি রুমের বাতাসকে ধুলা-ময়লা ও ব্যাকটেরিয়া থেকে মুক্ত করে। ওয়ালটন এসির ইভাপোরেটর এবং কন্ডেন্সারে ব্যবহার করা হচ্ছে মরিচারোধক গোল্ডেন ফিন কালার প্রযুক্তি। যার ফলে ওয়ালটন এসি টেকসই ও দীর্ঘস্থায়ী।

তিনি জানান, সম্প্রতি বিশ্বে প্রথম বাংলা ভয়েস কন্ট্রোল এসি বাজারে ছেড়েছে ওয়ালটন। ওয়ালটন প্রকৌশলীদের নিজস্ব উদ্ভাবিত এই প্রযুক্তির এসি রিমোট ব্যবহার ছাড়াই বাংলায় কথা বলে চালু বা বন্ধ করা যায়। পাশাপাশি ওয়ালটনের আইওটি স্মার্ট কন্ট্রোল এসি ব্যাপক গ্রাহকপ্রিয়তা পেয়েছে।

ওয়ালটন এসির প্রোডাক্ট ম্যানেজার এস এম সাকিবুর রহমান জানান, গরমের শুরুতেই করোনাভাইরাস দুর্যোগের মধ্যে ঘরে বসে এসি কেনার সুযোগ দিতেই বিশেষ ছাড় দেয়া হচ্ছে। ই-প্লাজায় মুহূর্তের মধ্যেই অনলাইনে এসি অর্ডার করতে পারছেন ক্রেতারা। ই-প্লাজা থেকে ২৮টি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে এসি কিনতে পারেন গ্রাহকরা। রয়েছে ৩৬ মাসের সহজ কিস্তিসহ জিরো ইন্টারেস্টে ১২ মাসের ইএমআই সুবিধা। ই-প্লাজায় নির্দিষ্ট মডেলে সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড়ের পাশাপাশি ওয়ালটনের ভেনচুরি ও বেভেলিন সিরিজের এসিতে গ্রাহকরা পাচ্ছেন ২০ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়া ১৫ শতাংশ ছাড়ে কেনা যাবে ডায়মন্ড সিরিজের ওয়ালটন এসি।

ওয়ালটন এসির ব্র্যান্ড ম্যানেজার খলিলুর রহমান জানান, ‘সারপ্রাইজিং সামার ডিল’ ক্যাম্পেইনের পাশাপাশি সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৪ চালাচ্ছে ওয়ালটন। এ কার্যক্রমের আওতায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইনের ই-প্লাজা থেকে ওয়ালটন এসি কিনে ১০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাওয়ার সুবিধা রয়েছে। এছাড়াও কোটি কোটি টাকার ফ্রি পণ্য পেতে পারেন ক্রেতারা। তবে ‘সারপ্রাইজিং সামার ডিল’-এর আওতায় ই-প্লাজা থেকে এসি কিনলে ডিজিটাল ক্যাম্পেইনে দেওয়া সুবিধা পাবেন না গ্রাহক।

এসির গ্রাহকদের দ্রæত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারা দেশে ওয়ালটনের রয়েছে ৭৭টি সার্ভিস সেন্টার। পাশাপাশি সার্ভিস পার্টনারদের মাধ্যমে দেশব্যাপী এসি গ্রাহকদের সেবা দিচ্ছে ওয়ালটন। এদিকে ওয়ালটনের দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী এবং টেকনিশিয়ানগণ প্রতি ১০০ দিন পর পর এসি ক্রেতাদের ফ্রি সার্ভিস দিচ্ছেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওয়ালটন

ওয়ালটনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি January 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ বুধবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৪৫ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৮ টাকা ৫ পয়সা ছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (এপ্রিল’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ টাকা ৭৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ২১ টাকা ৪৮ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩০৯ টাকা ২৪ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য