Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

গ্যাব্রিয়েল জেসুস

আর্সেনালে যোগ দিলেন গ্যাব্রিয়েল জেসুস

স্টক নিউজ বিডি July 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস আগেই জানিয়েছিলেন যে, তিনি ম্যানচেস্টার সিটি ছাড়তে চান। অবশেষে তার ইচ্ছা পূরণ হলো। ৫২ মিলিয়ন ইউরোতে ম্যানসিটি ছেড়ে আর্সেনালে যোগ দিয়েছেন তিনি। সোমবার (০৪ জুলাই) আর্সেনাল তাকে দলে ভেড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে।

গানার্সদের কোচ মাইকেল আর্তেতা তাকে দলে ভেড়ানোর বিষয়ে বলেছেন, ‘আমি খুবই আনন্দিত। তার মতো একজন খেলোয়াড়কে দলে ভিড়িয়ে ক্লাব দুর্দান্ত একটি কাজ করেছে। আমি ব্যক্তিগতভাবে গ্যাব্রিয়েলকে খুব ভালোভাবে চিনি। এমনকি প্রিমিয়ার লিগের শুরু থেকেই তাকে আমরা সবাই ভালোভাবে চিনি। তার সাফল্য সম্পর্কে জানি।’

তিনি আরও বলেন, ‘গ্যাব্রিয়েল যে পজিশনে খেলে সেই পজিশনের জন্য একজন খেলোয়াড় আমরা অনেকদিন ধরেই খুঁজছিলাম। অবশেষে আমরা এই পজিশনের জন্য এমন একজন খেলোয়াড়কে পেলাম যাকে আমরা সবাই একবাক্যে চাই। সত্যিই আমি খুব খুশি হয়েছি।’

আর্তেতা এর আগে জেসুসের সঙ্গে কাজ করেছিলেন। ম্যানসিটিতে পেপ গার্দিওলার সহাকারী হিসেবে ছিলেন তিনি। আর্তেতার প্রশংসা করে জেসুস বলেছেন, ‘আর্তেতার সঙ্গে ক্লাবের বিষয়ে এর আগে আমার দুই-একবার কথা হয়েছিল। বিশেষ করে ক্লাব, খেলোয়াড়, প্রজেক্ট এবং ভবিষ্যত নিয়ে। আমি তাকে শতভাগ বিশ্বাস করি। তার সঙ্গে আগেও ভালো সময় কাটিয়েছি আমি। তিনি খুবই ভালো মানুষ। ভালো কোচও। তিনি আমাকে অনেক সহায়তা করেছেন।’

জেসুসকে দলে ভেড়ানোর বিষয়ে আর্সেনালের টেকনিক্যাল ডিরেক্টর ইদু উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘গ্যাব্রিয়েলের জন্য দল-বদল সম্পন্ন করতে পেরে আমরা খুবই উচ্ছ্বাসিত। যারা ফুটবল খেলা বোঝেন, তারা গ্যাব্রিয়েলের কোয়ালিটি সম্পর্কে জানেন। সে এমনই একজন খেলোয়াড় যে অনেকদিন ধরে তার পারফরম্যান্স দিয়ে মানুষের প্রশংসা কুড়াচ্ছে। তার বয়স মাত্র ২৫। এই বয়সেই সে ব্রাজিল দলে নিজের জায়গা পাকা করেছে। তার উচ্চমানের পারফম্যান্স দিয়ে সবার নজর কেড়েছে। নতুন মৌসুমে তাকে নিয়ে আমরা খুব আশাবাদী। আমরা সবাই তাকে আর্সেনালে স্বাগত জানাই।’

জেসুস ২০১৭ সালে ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। সেই থেকে ২০২২ পর্যন্ত তিনি স্কাই ব্লুজদের হয়ে ২৩৬ ম্যাচ খেলে গোল করেছেন ৯৫টি। সিটির হয়ে তিনি চারটি প্রিমিয়ার লিগ জিতেছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
neymar-psg

নেইমারকে ফিরে পাওয়ার স্বপ্ন সান্তোসের

স্টক নিউজ বিডি July 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ পিএসজির পরিকল্পনায় নেই ব্রাজিলিয়ান তারকা নেইমার। ভালো প্রস্তাব পেলে তাকে বিক্রি করে দিতে চায় ক্লাবটি। তাকে কেনার ব্যাপারে চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেড খোঁজ খবর নিচ্ছে বলে জানা গেছে।

এর মধ্যে চলে এসেছে নেইমারের শৈশবের ক্লাব সান্তোসের নাম।নেইমার কি কোনভাবে ব্রাজিলিয়ান ক্লাবে ফিরে যেতে পারেন। ক্লাবটি ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নেবে? এমন প্রশ্নে ক্লাবটির প্রেসিডেন্ট বলেছেন, নেইমারের ফেরা হবে স্বপ্ন পূরণের মতো।

সান্তোস প্রেসিডেন্ট আন্দ্রেস রুইডা বলেছেন, ‘তার সঙ্গে পিএসজিতে যা ঘটছে এবং তাকে পাওয়ার সুযোগ দুটো মিলিয়ে তার জন্য সবসময় ক্লাবের দরজা উন্মুক্ত থাকবে। যখন নেইমার ক্লাব ছেড়েছিল, ও বলেছিল “যাচ্ছি তবে আবার ফিরে আসবো।” ও ফিরে আসলে সেটা হবে স্বপ্ন পূরণের মতো।’

তবে সেই স্বপ্ন এখনই পূরণ হচ্ছে না ব্রাজিল ক্লাব সান্তোসের প্রেসিডেন্টের। কারণ ৩০ বছর বয়সী নেইমার, এখনই ইউরোপ ছাড়ার পরিকল্পনা করছেন না। বরং পিএসজি যদি তার ছাড়তেই হয় শীর্ষ পর্যায়ের কোন ক্লাবেই যাবেন তিনি। শোনা যায়, ধারে ছাড়লে বার্সাও নাকি দলে নেবে তাকে।

সান্তোস প্রেসিডেন্ট এবং নেইমারের বাবা সিনিয়র নেইমার তার সম্ভাব্য গন্তব্য এবং প্রস্তাব নিয়ে আলাপ করেন বলেও জানা গেছে। নেইমারের বাবার সঙ্গে তার নিয়মিত কথা হয় বলেও জানিয়েছেন ব্রাজিলিয়ান ক্লাবটির প্রেসিডেন্ট। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নতুন মালিকানায় যাওয়া চেলসি রোনালদো-নেইমারের একজনকে ক্লাবে আনতে মুখিয়ে আছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
shakib-al-hasan

সাকিবের সামনে নতুন রেকর্ডের হাতছানি

স্টক নিউজ বিডি July 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ টেস্ট সিরিজ চরম ব্যর্থতা নিয়েই শেষ করেছে বাংলাদেশ। এবার শুরু হচ্ছে টি-টোয়েন্টির লড়াই। আজ শনিবার রাতে প্রতিদ্বন্দ্বিতায় নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজে দারুণ একটি রেকর্ড গড়তে পারেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারেন সাকিব। আর ৯২ রান প্রয়োজন তার। দেশের প্রথম ব্যাটার হিসেবে এরই মধ্যে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। ১১৫ ম্যাচে তার সংগ্রহ ২০০২ রান। ৯৬ ম্যাচ খেলে ১৯০৮ রান সাকিবের।

২০০৬ সালের নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় সাকিবের। এই ফরম্যাটে নয়টি হাফসেঞ্চুরি করেছেন। তার ক্যারিয়ারসেরা ইনিংস ৮৪ রান।

২০১২ সালের বিশ্বকাপে পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে তিন নম্বরে ব্যাট হাতে নেমে ৫৪ বলে ৮৪ রান করেছিলেন সাকিব।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। ৭৮ ম্যাচে একটি সেঞ্চুরি ও সাতটি হাফসেঞ্চুরিতে ১৭৫৮ রান করেছেন তিনি। অবশ্য তামিম এখন টি-টোয়েন্টি দলে নেই। বেশ কিছুদিন ধরে এই ফরম্যাটে খেলছেন না তারকা এই ওপেনার।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজ খেলবে। প্রথম দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ২ এবং ৩ জুলাই ডোমিনিকাতে এবং তৃতীয়টি ৭ জুলাই গায়ানায় হবে।

১০, ১৩ এবং ১৬ জুলাই গায়ানায় তিনটি ওয়ানডে হওয়ার কথা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মোহাম্মদ সালাহ

লিভারপুলের সঙ্গে সালাহর নতুন চুক্তি

স্টক নিউজ বিডি July 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ লিভারপুলের সঙ্গে মোহাম্মদ সালাহ’র করা আগের চুক্তির মেয়াদ আরও এক বছর রয়েছে। তারপরও মিশরীয় এই তারকার সঙ্গে নতুন করে চুক্তি করেছে লিভারপুল কর্তৃপক্ষ। নতুন চুক্তি অনুযায়ী আরও তিন বছর তিনি লিভারপুলেই থাকবেন।

নতুন চুক্তি অনুযায়ী তার বেতন কতো হবে সেটা অবশ্য এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি লিভারপুলের সর্বোচ্চ বেতনভূক্ত খেলোয়াড় হবেন।

তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে কোচ জার্গেন ক্লপ বলেছেন, ‘এটা ছিল আমাদের জন্য সেরা সিদ্ধান্ত এবং সালাহ’র জন্যও। সে আমাদের এবং এটা এখন তার ক্লাব। এটা আমাদের ভক্ত-সমর্থকদের জন্য দারুণ একটা সারপ্রাইজ হলো। তারা এই সপ্তাহের ছুটির দিনটি দারুণভাবে উপভোগ করতে পারবে। আমি নিশ্চিত এমন খবর শোনার পর আজ রাতে অনেক উদযাপন হবে।’

নতুন চুক্তির পর সালাহ বলেছেন, ‘খুবই ভালো লাগছে। ক্লাবের হয়ে আরও ট্রফি জয়ের সুযোগ পাবো ভাবতেই ভালো লাগছে। এটা সবার জন্যই একটি খুশির দিন। এবার আমরা সবকিছুর জন্যই লড়াই করবো এবং সেটা করার জন্য আমরা সবদিক দিয়েই ভালো অবস্থানে রয়েছি।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পান্ত

ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত

স্টক নিউজ বিডি July 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ১০০ রানের আগেই দলের পাঁচ উইকেটের পত্ন। অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জেঁকে বসেছে। কিন্তু ঋশাভ পান্ত সেটি হতে দিলেন না। ভীষণ চাপের মুখে তিনি মেলে ধরলেন আগ্রাসী ব্যাটিংয়ের প্রদর্শনী। গড়লেন টেস্টে ভারতের উইকেটকিপার হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের প্রথম দিন শুক্রবার (১ জুলাই) ৮৯ বলে তিন অঙ্ক স্পর্শ করেন পান্ত। ভেঙে দেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড। ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে ধোনি সেঞ্চুরি করেছিলেন ৯৩ বলে। পান্ত যখন পাঁচ নম্বরে উইকেটে যান, ৬৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে ভারত। খানিক বাদে স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৯৮। সেখান থেকে রবীন্দ্র জাদেজার সঙ্গে দারুণ এক জুটি গড়ে তোলেন পান্ত।

স্পিনার জ্যাক লিচকে বাউন্ডারিতে ফিফটি পূর্ণ করেন তিনি ৫১ বলে। পরের পঞ্চাশে যেতে লাগে ৩৮ বল। ৮৮ থেকে লিচকে পরপর দুইটি চার মেরে পা রাখেন নম্বইয়ের ঘরে। পরের ওভারে ৯৮ থেকে ডাবল নিয়ে স্পর্শ করেন তিন অঙ্ক, ১৫ চার ও এক ছক্কায়। পান্তের ১১১ বলে ১৪৬ রানের দুর্দান্ত ইনিংস থামে জো রুটের বলে ক্যাচ দিয়ে। ১৯ চার ও ৪ ছক্কায় সাজানো ইনিংসটি। তার বিদায়ে ভাঙে ২২২ রানের জুটি।
৩১ টেস্টের ক্যারিয়ারে ২৪ বছর বয়সী পান্তের এটি পঞ্চম সেঞ্চুরি। যার তিনটিই ইংল্যান্ডের বিপক্ষে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি করে। সবশেষ পাঁচ ইনিংসে বাঁহাতি এই ব্যাটসম্যানের চতুর্থ পঞ্চাশ ছোঁয়া ইনিংস এটি। যেখানে সেঞ্চুরি দুটি। একটিতে সেঞ্চুরি পাননি মাত্র ৪ রানের জন্য।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
স্টুয়ার্ড ব্রড

প্রতিপক্ষ ব্যাটসম্যানের দিকে বল ছুঁড়ে মারায় ব্রডের শাস্তি

স্টক নিউজ বিডি June 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ নিউজল্যান্ডের বিরুদ্ধে হেডিংলি টেস্টে প্রতিপক্ষ ব্যাটসম্যানের দিকে বল ছুঁড়ে মারায় শাস্তি পেয়েছেন স্টুয়ার্ড ব্রড। ইংল্যান্ডের এই পেসারকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আইসিসি। তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। আইসিসি মঙ্গলবার (২৮ জুন) এক বিবৃতিতে এই শাস্তির দেওয়ার কথা জানায়।

ম্যাচের চতুর্থ দিন গত রবিবার নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৮৯তম ওভারের ঘটনা এটি। ব্রড নিজের বলে ফিল্ডিংয়ের পর ব্যাটসম্যান ড্যারিল মিচেলকে লক্ষ্য করে বল ছুঁড়ে মারেন। মিচেল তখন পপিং ক্রিজের ভেতরেই ছিলেন। রান নেওয়ার কোনো উদ্দেশ্যেও তার ছিল না।

এমন কাণ্ডে ব্রডের বিরুদ্ধে আচরণবিধি লেভেল-১ ভাঙার অভিযোগ করেন ম্যাচের চার আম্পায়ার। ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে ব্রড অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এদিকে, গত ২৪ মাস সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ডিমেরিট পয়েন্ট পেলেন ব্রড। তাই তার নামের পাশে এখন মোট দুটি ডিমেরিট পয়েন্ট।

প্রসঙ্গত, হেডিংলি টেস্টে প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া ব্রড দ্বিতীয় ইনিংসে পাননি কোনো উইকেট। ২৯৬ রান তাড়ায় ৭ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় ইংল্যান্ড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
তাকুমি মিনামিনো

লিভারপুল ছাড়লেন মিনামিনো

স্টক নিউজ বিডি June 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ লিভারপুল ছাড়লেন জাপানিজ মিডফিল্ডার তাকুমি মিনামিনো। চার বছরের জন্য তাকে দলে টেনেছে ফরাসি ক্লাব মোনাকো। দুই ক্লাবের পক্ষ থেকেই মঙ্গলবার (২৮ জুন) বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর অনুযায়ী, ২৭ বছর বয়সী ফুটবলারকে দলে টানতে ট্রান্সফার ফি বাবদ ১ কোটি ৫৫ লাখ পাউন্ড খরচ হয়েছে মোনাকোর।

২০২০ সালের জানুয়ারিতে সালসবুর্ক থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন মিনামিনো। আড়াই বছর ইংলিশ ক্লাবটিতে কাটিয়েছেন তিনি। মাঝে অবশ্য সাউথ্যাম্পটনে ধারে খেলেছেন এক বছর। সেরেৎসো ওসাকার বয়সভিত্তিক দলে বেড়ে ওঠা এই অ্যাটাকিং মিডফিল্ডার পাঁচ বছর অস্ট্রিয়ান শীর্ষ প্রতিযোগিতার দল সালসবুর্কে খেলে লিভারপুলে যোগ দেন। সব প্রতিযোগিতা মিলিয়ে অ্যানফিল্ডের ক্লাবটির হয়ে ৫৫ ম্যাচ খেলে ১৪ গোল করেন মিনামিনো।

গত মৌসুমে টেবিলের তৃতীয় স্থানে থেকে লিগ ওয়ান শেষ করে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয় মোনাকো। লিভারপুল ও সালসবুর্ক দুই দলের হয়েই প্রতিযোগিতাটিতে খেলেছেন মিনামিনো।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Bangladesh test

মেয়ার্সের অপরাজিত সেঞ্চুরি, বড় লিড স্বাগতিকদের

স্টক নিউজ বিডি June 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ দ্বিতীয় দিন প্রথম সেশনে স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। অল্প পুঁজি নিয়ে লড়তে নেমে তুলে নেয় স্বাগতিকদের ৪ উইকেট। পরে দাপুটে দ্বিতীয় ও তৃতীয় সেশন পার করেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন শেষে লিড ছাড়িয়েছে শত রান।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১০৬ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩৪০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে। লিড নিয়েছে ১০৬ রানের। ক্রিজে থাকা কাইল মেয়ার্স ১২৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন। তার সঙ্গী জসুয়া ডি সিলভা ২৬ রান নিয়ে নামবেন।

এর আগে ক্রেগ ব্রাথওয়েট ৫১ ও জোহান ক্যাম্পবেল ৪৫ রান করে যথাক্রমে মেহেদি মিরাজ ও শরিফুলের বলে ফেরেন। পরে রেইমন রেইফার (২২) ও এনক্রুমাহ বোনারকে (০) তুলে নেন খালেদ। তৃতীয় সেশনের শুরুতে জার্মেইন ব্ল্যাকউড ৪০ রান করে মিরাজের বলে ফেরেন।

সেন্ট লুসিয়া টেস্টে টস হেরে ব্যাট করে প্রথম ইনিংসে ২৩৪ রানে গুটিয়ে যায় সাকিব আল হাসানের দল। বাংলাদেশের হয়ে তামিম ৪৬, নাজমুল শান্ত ২৬ ও এনামুল বিজয় ২৩ রান করেন। পরে লিটন দাস ৫৩ করে ফেরার পর শরিফুল ও এবাদত যথাক্রমে ২৬ ও ২১ রান যোগ করেন।

জবাব দিতে নেমে শেষ সেশনের ১৬ ওভারে কোন উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। দলটির হয়ে বল হাতে আলজারি জোসেপ ও জেইডেন সিলস তিনটি করে উইকেট নেন। কেমার রোচ ও অ্যান্ডারসন ফিলিপস নেন দুটি করে উইকেট।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
তামিম ইকবাল

আরেকটু ভালো ব্যাটিং করা উচিত ছিল: তামিম

স্টক নিউজ বিডি June 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শুরুটা খুব খারাপ ছিল না। টস হেরে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়কে নিয়ে ১২.২ ওভার কাটিয়ে দেন তামিম ইকবাল। উদ্বোধনী জুটির ৪১ রানে জয়ের অবদান ছিল মাত্র ১০। তামিম খেলছিলেন প্রতিপক্ষের চোখে চোখ রেখে।

সহজাত ব্যাটিংয়ে তামিম এগিয়ে যাচ্ছিলেন হাফসেঞ্চুরির দিকে। কিন্তু মাত্র ৪ রানের জন্য সেটি করতে পারেননি। মধ্যাহ্ন বিরতির একটু আগে আলজেরি জোসেফের বলে টাইমিং গড়বড় করে কভার পয়েন্টে ক্যাচ হন তামিম। ৬৭ বলে গড়া তার ৪৬ রানের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারির মার।

তবে হাফসেঞ্চুরি মিস নয়, তামিম আক্ষেপে পুড়ছেন ইনিংসটা বড় করতে না পারায়। প্রথম দিনের খেলা শেষে তিনি বলেন, ‘এমন শুরু পেলে সচরাচর আমার ইনিংসগুলো বড় হয় টেস্টে। দুর্ভাগ্যজনকভাবে আজকে বড় করতে পারিনি।’

জোসেফের বলটি কিছুটা লাফিয়ে উঠাতেই বিভ্রান্ত হন তামিম। তবে নিজের আউটে কোনো অজুহাত দিতে চান না তিনি। বাঁহাতি এই ওপেনার বলেন, ‘আজকে বলটা হয়তোবা আমি ছেড়ে দিতে পারতাম কিন্তু বলটা যতটুকু ওঠার কথা ছিল না ততটুকু উঠেছে। এ কারণে আমার ব্যাটের স্টিকারে লাগে। কিন্তু আমি এমন একজন যে এখানে এসে বলবনা এ কারণে হয়নি ও কারণে হয়নি। আমার কাছে মনে হয় এমন শুরু পেয়ে দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে টেনে নেওয়া উচিত ছিল। তাই আমার কোনো অজুহাত নেই।’

তামিমের আউটের পর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। লিটন দাস হাফসেঞ্চুরি করলেও ক্যারিবীয় বোলারদের তোপে শেষ পর্যন্ত ২৩৪ রানের বেশি এগোতে পারেনি সফরকারীরা।

তামিম মনে করছেন, আরেকটু ভালো ব্যাটিং করা উচিত ছিল দলের। তার কথা, ‘উইকেটটা উঁচু নিচু ছিল। কিন্তু আমাদের আরেকটু ভালো ব্যাটিং করা উচিত ছিল। আমরা যদি ৩০০ বা ৩২০ রান করতাম তাহলে ভালো স্কোর হত। কারণ খানিক উইকেট উঁচু নিচু ছিল।’

বাংলাদেশকে অলআউট করে দিয়ে প্রথম দিনে মারকুটে ব্যাটিংয়ে এগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চারের ওপর রানরেটে বিনা উইকেটে তুলেছে ৬৭।

তামিম মনে করছেন, দ্বিতীয় দিনের প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ হবে। তিনি বলেন, ‘কালকে সকালের সেশনটা গুরুত্বপূর্ণ হবে কারণ এখানে খুব বেশি সুইং নেই। যেটা লাস্ট টেস্টে ছিল, এই টেস্টে খুব বেশি সুইং নাই। উইকেট সে কারণে খুব গুরুত্বপূর্ণ হবে। রানটা আটকে যত তাড়াতাড়ি সম্ভব উইকেট নেওয়া যায়।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
গ্যাব্রিয়েল জেসুস

৫২ মিলিয়ন ইউরো খরচে জেসুসকে কিনবে আর্সেনাল!

স্টক নিউজ বিডি June 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সেরা চারে থেকে মৌসুম শেষ করতে পারেনি আর্সেনাল। মৌসুমে জুড়ে চারে থাকলেও শেষ দিক এসে আর্সেনালের তরুণ আক্রমণভাগ অন্যদের সঙ্গে পেরে ওঠেনি। গানার কোচ মিকেল আর্তেতা মৌসুম শেষ হতেই ফ্রন্ট থ্রিতে নতুন শক্তি যোগ করার পরিকল্পনা করেন।

তার পছন্দের তালিকায় শীর্ষে ছিলেন ব্রাজিলের ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। প্রায় মাস খানেক তার সঙ্গে চুক্তির গুঞ্জন চলার পরে ২৫ বছর বয়সী স্ট্রাইকারকে কেনার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে নর্থ লন্ডনের ক্লাবটি।

সংবাদ মাধ্যম গোল দাবি করেছে, জেসুসকে কেনার ব্যপারে ম্যানসিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে আর্সেনাল। তাকে কিনতে খরচ হচ্ছে ৫২ মিলিয়ন ইউরো। এছাড়া অডঅন্স ও অন্যান্য খরচও আছে।

এখন জেসুসের সঙ্গে চুক্তির সামগ্রিক বিষয় চূড়ান্ত করার পালা। অর্থাৎ জেসুস-আর্সেনাল কয় বছরের চুক্তিতে সম্মত হবে। ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে বছরে কতো বেতন দিতে হবে ইত্যাদির বিষয়ে সমঝোতা হলেই দুই পক্ষ চুক্তির ঘোষণা দেবে বলে মনে করা হচ্ছে।

ম্যানসিটি মৌসুম শেষেই বরুশিয়া ডর্টমুন্ড থেকে আর্লিং হ্যালন্ডকে কিনেছে। বিশ্বকাপ সামনে রেখে জেসুস নিয়মিত খেলতে চান। সেজন্য তিনি ক্লাব ছাড়ছেন। তাকে দলে নেওয়ার ব্যাপারে টটেনহ্যাম আগ্রহী ছিল। কিন্তু আর্তেতার প্রজেক্ট মনে ধরেছে জেসুসের। দলে বাড়তি গুরুত্বও পাবেন তিনি। সেজন্য গানারদের জার্সি পরার সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য