Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

চ্যাম্পিয়ন লিভারপুল

চেলসিকে হারিয়ে এফএ কাপের চ্যাম্পিয়ন লিভারপুল

স্টক নিউজ বিডি May 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতল লিভারপুল। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার নির্ধারিত ও অতিরিক্ত সময় ছিল গোলশুন্য ড্র। পরে পেনাল্টি শুট আউটে ৬-৫ গোলে জিতে মৌসুমে দ্বিতীয় শিরোপা ঘরে তুলল দলটি।

মাস তিনেক আগের লিগ কাপের ফাইনালের পুনরাবৃত্তি হলো এদিন। গত ফেব্রুয়ারিতেও ফাইনালে মুখোমুখি হয়েছিল চেলসি-লিভারপুল। ওই ম্যাচেও নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে জিতেছিল লিভারপুল। শনিবার সেই লিভারপুলের কাছে টাইব্রেকারে হারলো চেলসি।

টাইব্রেকারে দুই দলেরই সেরা দুই ফুটবলার শট মিস করেছেন। লিভারপুলের সাদিও মানে এবং চেলসির ম্যাসন মাউন্ট। চেলসির সিজার আজপিলিকুয়েতাও মিস করেছিলেন। দুই দলকেই শট নিতে হয়েছে ৭টি করে। ৭ শটের মধ্যে দুটি মিস করে চেলসি, একটি মিস করে লিভারপুল।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অ্যান্ড্রু সাইমন্ডস

সাইমন্ডসের মৃত্যুতে শোকের ছাঁয়া ক্রিকেটপাড়ায়

স্টক নিউজ বিডি May 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ চলতি বছরের মার্চে থাইল্যান্ডের একটি দ্বীপে রহস্যজনক মৃত্যু হয় কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্নের। সেই শোক কাটতে না কাটতেই দুই বারের বিশ্বকাপ জয়ী সাবেক অস্ট্রেলিয়ান অল-রাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসের অকাল প্রয়ানে শোকাচ্ছন্ন পুরো ক্রিকেট। শনিবার রাতে কুইন্সটাউনের টাউন্সভিলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এই অজি ক্রিকেটার। সাইমন্ডসের চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না তার সতীর্থ, ভক্তরা।

সতীর্থ অ্যাডাম গিলক্রিস্টের শোকটা বেশিই। কত জুটিই না গড়েছিলেন সায়মন্ডসের সঙ্গে। তার মৃত্যুর খবরে প্রথমে গিলক্রিস্ট টুইট করেন, ‘এটা খুবই হৃদয়বিদারক। শান্তিতে থাকো রয়।’

আরেকটি টুইটে গিলি লিখেছেন, ‘আমাদের সবার অনুগত, মজাদার এবং ভালোবাসার বন্ধু যে আপনার জন্য যেকোনো কিছুই করতে পারবে সেটি রয়।’

আরেক সতীর্থ জেসন গিলেস্পি লিখেছেন, ‘জেগে ওঠার জন্য ভয়াবহ খবর। একেবারে বিধ্বস্ত। আমরা সবাই তোমাকে মিস করব বন্ধু।’

মাইকেল ভন লিখেছেন, ‘সিম্মো, এটা সত্যি অনুভব করতে পারছি না।’

পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আকতারের শোকটা একটু বেশিই। কতবার যে তাদের মধ্যে লেগেছিল বাইশ গজে। তাই তো শোয়েবের শোকটা বেশিই।

টুইটে শোয়েব লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় একটি গাড়ি দুর্ঘটনায় অ্যান্ড্রু সায়মন্ডস মারা যাওয়ার খবর শুনে আমি বিধ্বস্ত। মাঠে এবং মাঠের বাইরে আমাদের দারুণ সম্পর্ক ছিল। তার পরিবারের জন্য চিন্তিত এবং প্রার্থনা।’

ভারতের সাবেক ব্যাটার ভিভিএস লাক্সম্যান লিখেছেন, ‘জেগে ওঠার জন্য এর থেকে খারাপ খবর আর হতে পারে না। শান্তিতে থাকো বন্ধু। এটা মর্মান্তিক খবর।’

ঢাস্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেসির জোড়া গোলে পিএসজির দুর্দান্ত জয়

মেসির জোড়া গোলে পিএসজির দুর্দান্ত জয়

স্টক নিউজ বিডি May 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ লিওনেল মেসির দুই গোলের সঙ্গে আনহেল ডি মারিয়া ও কিলিয়ান এমবাপ্পের একটি করে গোলে ড্রয়ের বৃত্ত ভাঙতে পেরেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শনিবার রাতে মঁপেলিয়েকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

মঁপেলিয়ের মাঠ লা মসনে এদিন ম্যাচের একেবারে শুরু থেকে বল দখলে রাখে পিএসজি। পঞ্চম মিনিটে প্রতিপক্ষের গোলে প্রথম হানা দেন মেসি। তবে তার জোরালো শট সে যাত্রায় ঠেকিয়ে দেন দলটির গোলরক্ষক দিমিত্রি বারত্যঁ। তবে এর মিনিট খানেক পরেই ম্যাচে নিজের প্রথম গোল পেয়ে যান মেসি। ২০ মিনিটে মেসি পেয়ে যান তার দ্বিতীয় গোল। বক্সের মাঝে এমবাপ্পের অসাধারণ ক্রস ধরে মেসি এগিয়ে আসা মঁপেলিয়ে গোলরক্ষককে ঘুরিয়ে বল পাঠিয়ে দেন জালে।

এই গোলের মিনিট ছয়েক পর আবারও বাঁ প্রান্ত থেকে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে মেসির উদ্দেশ্য ক্রস বাড়ান এমবাপ্পে। তবে মঁপেলিয়ে ডিফেন্ডার এস্তেভে সেটি ক্লিয়ার করতে অসমর্থ হন, বল দিয়ে পড়ে ডি মারিয়া পায়ে। সেখান থেকে এই আর্জেন্টাইনের জোরালো শট মঁপেলিয়ে ডিফেন্ডার থুলেরের গায়ে লেগে দিক বদলে জালে ঢুঁকে যায়।

ম্যাচে দলের প্রথম ৩ গোলই তৈরি করে দেওয়া এমবাপ্পে নিজে ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচ মঁপেলিয়ের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সাকিব

দুই দিনের ছুটি কাটিয়ে দেশে ফিরছেন সাকিব

স্টক নিউজ বিডি May 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটা খেলবেন সাকিব আল হাসান। হোম সিরিজে তাকে পেয়ে খুশি বাংলাদেশ দল। দুই ম্যাচের সিরিজের জন্য গতকাল চট্টগ্রামে অনুশীলন শুরু করেছেন টাইগাররা। যদিও সেই অনুশীলনে ছিলেন না সাকিব। সিরিজের আগে দুই দিনের ছুটিতে আছেন বাঁহাতি এই অলরাউন্ডার।

যুক্তরাষ্ট্র থেকে আজ দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা প্রিমিয়ার লিগ শেষে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাকিব। পরিবারের সঙ্গে কয়েকটি দিন কাটিয়ে আজ আবারও দেশে ফিরছেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাতিল করেছে শ্রীলঙ্কা

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাতিল করেছে শ্রীলঙ্কা

স্টক নিউজ বিডি May 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ নিজেদের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলার জন্য পাকিস্তানের বিপক্ষে চলতি বছরের জুলাইয়ে ওয়ানডে সিরিজ না খেলার জন্য প্রস্তাব পাঠায় শ্রীলঙ্কা ক্রিকেট।

পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) অবশ্য সেই প্রস্তাবটি মেনে নিয়েছে। যার ফলে জুলাইয়ে দুই দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেললেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আর হবে না। অবশ্য ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ নয় বলেই শ্রীলঙ্কার এমন প্রস্তাবে রাজি হয়েছে পাকিস্তান; এমনটাই জানিয়েছেন পিসিবির মিডিয়া প্রধান সামি-উল-হাসান।

তিনি বলেন, ‘যেহেতু এই ওয়ানডে সিরিজটা বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়, আমরা আপত্তি করিনি। সিরিজের চূড়ান্ত শিডিউল নিয়ে আলোচনা চলবে, দ্রুতই জানানো হবে।’ একই কারণ ব্যাখ্যা করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Brazil-Argentina

ব্রাজিল-আর্জেন্টিনার বাতিল হওয়া ম্যাচটি খেলতেই হবে; ফিফার নির্দেশ

স্টক নিউজ বিডি May 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ গত বছরের সেপ্টেম্বরে সাও পাওলোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-ব্রাজিল। তবে ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই মাঠে হানা দেয় ব্রাজিলের আইনশৃঙ্খলা বাহিনী। আর্জেন্টিনার চারজন খেলোয়াড় দেশটির করোনা সম্পর্কিত বিধি লঙ্ঘন করেছে এই অভিযোগে তখন তাদের আটক করতে উদ্যত হয় ব্রাজিলের আইন প্রয়োগকারীরা। অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পর ম্যাচটি বাতিল হয়ে যায়।

তবে ম্যাচটি পুনরায় খেলার নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সোমবার ফিফার আপিল কমিটি ম্যাচটি নিয়ে ব্রাজিল এবং আর্জেন্টিনার আপিলগুলো পর্যালোচনা করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলই ইতোমধ্যে কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাই দুই দলের কেউই এখন আর এই ম্যাচটি খেলতে সম্মত হচ্ছিল না। গত মাসে ফিফা যখন প্রথমবার এই ম্যাচটি পুনরায় খেলার নির্দেশ দেয় দুই দলকে, তখন আর্জেন্টিনা ফিফার নির্দেশের বিরুদ্ধে ক্রীড়া আদালতে নালিশ জানানোর কথাও বলেছিল।
এবার ফিফা দুই দলের সেই ম্যাচকে ঘিরে করা আপিলগুলো পর্যালোচনা করে ম্যাচটি পুনরায় আয়োজনের নির্দেশ বহাল রেখেছে। এছাড়া সেই ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুই দলকেই জরিমানা করেছে ফিফা।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এমবাপ্পে

রিয়াল মাদ্রিদের হয়ে চুক্তি করতে মাদ্রিদে গিয়েছেন এমবাপ্পে!

স্টক নিউজ বিডি May 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ এই মৌসুমের আলোচিত বিষয় প্যারিস সেন্ট জার্মেইনের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ। আগামী ৩০ জুন থেকে তিনি ফ্রি এজেন্ট। শোনা যাচ্ছে, রিয়ালের হয়ে চুক্তি করতে যাচ্ছেন ফরাসী এই স্ট্রাইকার। পিএসজির মরক্কান ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে স্পেনের রাজধানী মাদ্রিদে দেখা গেছে এমবাপ্পেকে। তবে কি চুক্তি করেই ফিরবেন ২৩ বছর বয়সী ফরাসী এই তারকা?

কোপের প্রতিবেদন অনুসারে, মাদ্রিদের এবারের সফরেই নির্ধারিত হবে এমবাপ্পের নতুন অধ্যায়। এর মাধ্যমেই সকল গুঞ্জনের অবসান ঘটাবেন এমবাপ্পে।

এমবাপ্পেকে রিয়ালে আনার সময়ের ব্যপার হয়ে দাঁড়ানোয় ব্যাপক উচ্ছ্বসিত মাদ্রিদের জায়ান্টরা। ২০১৭ সাল থেকে টার্গেটে থাকা এই ফরাসিকে নিয়ে নতুন যুগ শুরু করতে চায় রিয়াল। ২০০৯ সালে রোনালদোকে ম্যানইউ থেকে আনার পর যেভাবে উৎসবের আবহে বরণ করে নেওয়া হয়েছিল, তেমনি ক্লাবের দীর্ঘ পরিকল্পনার অংশ হয়ে যাওয়া এমবাপ্পেকেও একই মুখরতায় বরণের অপেক্ষায় এখন লস ব্লাঙ্কোসরা।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রিকি পন্টিং

দিল্লির খেলা দেখে ‘তিন-চারটি রিমোট ভেঙেছেন’ পন্টিং

স্টক নিউজ বিডি April 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ আইপিএলে সবশেষ ম্যাচে রাজস্থান রয়েলসের বিপক্ষে ২২৩ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে লড়াই করেও হেরে যায় দিল্লি ক্যাপিটালস।

১১ ওভারে ৩ উইকেটে ১১ গড়ে ১২১ রান করে জয়ের পথেই ছিল দিল্লি। শেষ ৯ ওভারে প্রয়োজন ছিল ১০২ রান। প্রতি ওভারে গড়ে ১১.৩৩ রান করতে হতো।

কিন্তু ১২ এবং ১৩ ওভারে পরপর দুই উইকেট হারিয়ে দিল্লি তুলতে পারে মাত্র ৬ রান। দিল্লির হারের জন্য এই দুইটা ওভারই টার্নিং পয়েন্ট।

এরপর ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮তম ওভারে যথাক্রমে ১২, ১০, ১৩, ১০ ও ১৫ রান করে করলেও শেষ দুই ওভারে দিল্লির প্রয়োজন ছিল ৩৬ রান। তখনও ম্যাচ জয়ের স্বপ্ন দেখেছিল দিল্লি।

কিন্তু ১৯তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণা কোনো রান খরচ না করেই ললিত যাদবের উইকেট তুলে নেন। এই ওভারেই ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় দিল্লি।

শেষ ওভারে ৬ বলে ৬টি ছক্কা হাঁকানোর টার্গেট নিয়েও কম যাননি রোভম্যান পাওয়েল। দিল্লির ক্যারিবীয় এই তারকা ব্যাটার ওভারের প্রথম তিন বলে পরপর ছক্কা হাঁকিয়ে দলকে চাঙ্গা রাখেন। চতুর্থ বলে কোনো রান নেওয়ার সুযোগ পাননি, পঞ্চম বলে পাওয়েল ডাবল রান আদায় করে নেন। আর শেষ বলে আউট হওয়ার অগে ১৫ বলে ৫টি ছক্কায় করেন ৩৬ রান। দিল্লি হারে ১৫ রানে।

দিল্লির এমন পরাজয়ে সবচেয়ে বেশি হতাশ কোচ রিকি পন্টিং। অস্ট্রেলিয় এই কিংবদন্তির পরিবারের এক সদস্য করোনা আক্রান্ত হওয়ায় হোম কোয়ারেন্টি ছিলেন। হোটেল রুমে বসে শিষ্যদের খেলা দেখে বিরক্ত হয়ে তিন থেকে চারটি রিমোট দেয়ালে ঢিল মেরে ভাঙেন পন্টিং। শুধু তাই নয় একাধিকবার পানির বোতল দেয়ালে ঢিল মেরেছেন তিনি।

পাঁচ দিনের রুম কোয়ারেন্টিন শেষে দলের সঙ্গে যোগ দিয়ে দিল্লি-রাজস্থান ম্যাচ প্রসঙ্গে পন্টিং বলেছেন, খুবই বিরক্তিকর ছিল। আমার মনে হয়, আমি তিন-চারটা রিমোট ভেঙেছি, কয়েকবার হয়তো পানির বোতল দেয়ালে গিয়ে লেগেছে।

পন্টিং আরও বলেন, আপনি যখন কোচ হয়ে সাইডলাইনে থাকছেন, মাঠে কী হচ্ছে না হচ্ছে সেটা আপনি কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারেন। কিন্তু খেলার সময়ে আপনি যখন মাঠে থাকবেন না তখন আরও বেশি হতাশার।

চলতি আইপিএলে সাত ম্যাচে ৩ জয় আর ৪ হারে পয়েন্ট টেবিলের সাত নম্বরে পরে আছে মোস্তাফিজদের দিল্লি। প্লে-অফে খেলতে হলে পরের ম্যাচগুলোতে দিল্লির আরো ভালো খেলতে হবে।

এ ব্যাপারে পন্টিং বলেন, এখনও পর্যন্ত আমাদের পারফরম্যান্স হচ্ছে একটা ম্যাচ জিতলে পরেরটা হারি, আরেকটা জিতি। এখন একটা মোমেন্টাম তৈরি করার চেষ্টা করতে হবে। তবে আমরা পরিস্থিতি বদলে ফেলার খুব কাছেই আছি। নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে আমাদের। ইতিবাচক থাকতে হবে, উৎফুল্ল থাকতে হবে। সেটা করতে পারলে অবশ্যই সবকিছু বদলে যাবে।

আজ বাংলাদেশ সময় রাত ৮টায় নিজেদের অষ্টম ম্যাচে দিল্লি খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Brazil-Argentina

ব্রাজিলের সঙ্গে ম্যাচটি খেলতে চায় না আর্জেন্টিনা

স্টক নিউজ বিডি April 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গত বছর কোভিড বিধিনিষেধ ভঙ্গ করায় মাত্র পাঁচ মিনিট খেলার পর বন্ধ করে দেয়া হয়েছিলো আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচটি। এর ৮ মাস পর ফের মুখোমুখি হচ্ছে দুই ফুটবল জায়ান্ট। এই বছরের বিশ্বকাপ সামনে রেখে আগামী ১১ জুন মেলবোর্নে প্রাক-প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা-ব্রাজিল।

তবে সাও পাওলোর বাতিল হওয়া ম্যাচটি কবে হবে সেটি নিয়ে আগ্রহের কমতি নেই দর্শকের। শুরুতে ফিফা ভেবেছিল, খেলা যেহেতু ব্রাজিলেই পণ্ড হয়েছে, তাই ব্রাজিলেই হবে এবারের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। এরই মধ্যে আর্জেন্টিনা জানিয়ে দিল, তারা ব্রাজিলের সঙ্গে ম্যাচটি খেলতে চায় না।

কিন্তু ফিফা গতকাল আবার আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) নির্দেশ দিয়েছে, আগামী সেপ্টেম্বরে ম্যাচটি খেলতেই হবে। যদিও এর আগে ম্যাচটি ব্রাজিলেই হবে জানালেও নতুন করে এএফএ-র মহাসচিব ভিক্তর ব্লাঙ্কোকে পাঠানো চিঠিতে ফিফা জানিয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর ম্যাচটা হবে, তবে কোথায় হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি।

আর্জেন্টাইন দৈনিক টিওয়াইসি স্পোর্ত জানিয়েছেন, ১১ জুন ব্রাজিল-আর্জেন্টিনার প্রীতি ম্যাচের টিকিটও বিক্রি শুরু হয়ে গেছে। কিন্তু ঝামেলাটা হলো, আর্জেন্টিনা ব্রাজিলের সঙ্গে এভাবে পরপর দুটি ম্যাচ খেলতে চাইছে না।

বিশ্বকাপের আগে মেক্সিকোর সঙ্গে একটা প্রীতি ম্যাচে খেলার কথা ছিল আর্জেন্টিনার, কিন্তু বিশ্বকাপে দুই দলই একই গ্রুপে পড়ার পর সেই ম্যাচ বাতিল করা হয়েছে। সে জায়গায় অন্য কোনো দলের সঙ্গে খেলতে পারে লিওনেল স্কালোনির দল। এর বাইরে আরব ভাষাভাষী একটি দেশের জাতীয় দলের বিপক্ষে আর্জেন্টিনার খেলার গুঞ্জনও শোনা যাচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রোনালদো

রোনালদোকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগ!

স্টক নিউজ বিডি April 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের কথা মনে এলেই যার চেহারা ফুটবলপ্রেমীদের মানসপটে ভেসে ওঠে, তিনি সম্ভবত ক্রিশ্চিয়ানো রোনালদো। কুড়ি বছর ধরে ইউরোপের ক্লাব ফুটবলের সেরা আসরের নিয়মিত মুখ তিনি। এই টুর্নামেন্টের পাঁচ শিরোপা জিতেছেন। সবচেয়ে বেশি গোলসহ অসংখ্য রেকর্ড তার ঝুলিতে। তবে আগামী মৌসুমে তাকে মর্যাদার এই টুর্নামেন্টে নাও দেখা যেতে পারে। কারণ শনিবার আর্সেনালের কাছে ৩-১ গোলে হেরে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে। অবশ্য ব্যক্তি রোনালদোর চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। নতুন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনকারী কোন ক্লাবে যোগ দিলেই হবে।

অথচ কী চমৎকারভাবে এমিরেটস স্টেডিয়ামে দিনটা শুরু হয়েছিল রোনালদোর। তিন দিন আগে যেমন লিভারপুল সমর্থকরা সহমর্মিতা দেখিয়েছিল সদ্যোজাত পুত্রসন্তানের মৃত্যুতে শোকাহত রোনালদোকে, শনিবারও খেলার সপ্তম মিনিটে আর্সেনাল সমর্থকরা করতালিতে মুখর করে তুলেছিল গ্যালারি। তবে এই করতালিতে সহমর্মিতা জানানোর আগেই কিন্তু পিছিয়ে পড়ে রোনালদোর ম্যানইউ। ৩২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ২-০ তে নিয়ে যান বাকায়াকো সাকা। এর দুই মিনিট পরই ব্যবধান কমান রোনালদো। প্রিমিয়ার লিগে এটি তার শততম গোল। গোলটি করেই তিনি আকাশের পানে চেয়ে হাত তুলে কী যেন ইশারা করেন। প্রয়াত সন্তানকেই এ গোল উৎসর্গ করেছেন পর্তুগিজ তারকা। শততম গোলটিকে এভাবে উদযাপন করতে পারাটাই সান্ত্বনা হয়ে রইল তার জন্য।

দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যানইউর খেলায় কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি পোস্টে লাগলে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ নষ্ট হয়। এরপর রোনালদোর পাস থেকে দিয়াগো দালোতের শট দারুণ দক্ষতায় রক্ষা করেন আর্সেনাল গোলরক্ষক অ্যারন রামসডেল। অবশ্য গোলরক্ষকের হাতে লেগে এবারও পোস্টে লাগে। হতাশা আরও বেড়ে যায় যখন রোনালদোর বল জালে পাঠালেও অফসাইডের অজুহাতে বাতিল হলে। ম্যানইউর এই দাপটের মধ্যেই ৭০ মিনিটে দূরপাল্লার শটে ব্যবধান ৩-১-এ নিয়ে যান গানারদের সুইস মিডফিল্ডার গেরাইন্ট সাকা। এই জয়ে ৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এলো আর্সেনাল। ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ম্যানইউ ষষ্ঠ স্থানে।

এ নিয়ে টানা চারটি অ্যাওয়ে ম্যাচ হারল ম্যানইউ। শনিবারের হারে যে সেরা চারে থাকার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে তা স্বীকার করে নিয়েছেন ম্যানইউর ভারপ্রাপ্ত কোচ রাল্ফ র‌্যাংনিকও, ‘আমার কাছে এই ম্যাচের আগেও এই বিষয়টা এত সহজ ছিল না। তবে আজকের হারের পর হ্যাঁ, সেটা প্রায় শেষই।’ এ পারফরম্যান্স নিশ্চিতভাবেই নজর রাখছেন আগামী জুলাইয়ে দায়িত্ব নিতে যাওয়া ডাচ কোচ এরিক টেন হাগ। অনেকেই তার দলে জায়গা হারাবেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য