Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

ইতালি

প্রথমবারের মতো টানা দুই বিশ্বকাপ খেলা হবে না ইতালির

স্টক নিউজ বিডি March 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাছাই পর্বেই শেষ হয়ে গেল ইউরো চ‍্যাম্পিয়নদের কাতার বিশ্বকাপ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টানা দুই আসরে খেলা হবে না ইতালির। অন‍্য দিকে লড়াকু জয়ে স্বপ্ন ছোঁয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেল নর্থ মেসিডোনিয়া।

শুরু থেকে ৯০ মিনিট পর্যন্ত বল কেবল ঠেকিয়ে যাওয়া দলটিই বাজিমাত করল শেষ পর্যন্ত। প্লে-অফ সেমি-ফাইনালে বৃহস্পতিবার জিতে গেল ১-০ গোলে। যোগ করা সময়ে গোল হজম করে ঘরের মাঠেই শেষ হয়ে গেলে ইতালির বিশ্বকাপে ফেরার অভিযান।

ঘরের মাঠে শুরু থেকে নর্থ মেসিডোনিয়াকে ভীষণভাবে চেপে ধরে ইতালি। ‘জে’ গ্রুপে রানার্সআপ হওয়া দলকে নিজেদের অর্ধ থেকে খুব একটা বের হতে দেয়নি তারা। প্রথমার্ধের ইতালির লক্ষ‍্যে থাকা ১৫ শটের কেবল তিনটি ছিল লক্ষ‍্যে। দ্বিতীয়ার্ধেও ছিল একই চিত্র।

এরপরও সুযোগ আসে, সুযোগ যায়, কিন্তু কাজে লাগানো আর হয়ে ওঠে না ইতালির। যোগ করা পাঁচ মিনিটের তখন দ্বিতীয় মিনিট চলে। ইতালি প্রস্তুতি নিচ্ছিল অতিরিক্ত সময়ের। ঠিক তখনই মাঝমাঠ থেকে বল পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের বেশ বাইরে থেকে আড়আড়ি শটে দূরের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন আলেসান্দার ত্রাজকোভস্কি। ইতালির আশার সমাপ্তি সেখানেই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
চিলি

কাতার বিশ্বকাপ কি তবে স্বপ্ন হয়ে থাকবে চিলির?

স্টক নিউজ বিডি March 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আজ শুক্রবার ভোরে মারাকানা স্টেডিয়ামে চিলিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। বড় ব্যবধানে হেরে কাতার বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কা প্রবল হলো চিলির। বাছাইয়ের শেষ ম্যাচ জিতলেও সরাসরি বিশ্বকাপে সুযোগ পাওয়ার উপায় নেই দলটির।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আগেই কাতার বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে এবার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করলো। এদিকে, দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের ভাগ্য সহায় থাকলে প্লে-অফ খেলার সুযোগ পেতে পারে চিলি। সেটাও আবার তাকিয়ে থাকতে হবে পেরু ও কলম্বিয়ার ম্যাচের দিকে।

এদিন এ ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। বেশ কয়েকবার সুযোগ বানিয়েও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। অবশেষে ৪৩ মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন নেইমার। ডি বক্সের ভেতরে চিলির এক ফুটবলার নেইমারকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে গোল করতে ভুল করেননি এই ব্রাজিলিয়ান পোস্টারবয়। তিন ম্যাচ পর দলে ফিরেই গোলের দেখা পেলেন নেইমার। ব্রাজিলের জার্সি গায়ে এটি তার ৭১তম গোল।

এগিয়ে যাওয়ার দুই মিনিট বাদেই ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ব্যবধান বাড়ায় ব্রাজিল৷ এন্তনির বাড়ানো পাসে বল নিয়ে বক্সে ঢুকে নিচু করে নেওয়া গতির শটে লক্ষ্যভেদ করেন রিয়াল মাদ্রিদে খেলা এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে আক্রমণের পরিমাণ বাড়ায় তিতের দল। ৭২ মিনিটে ব্যবধান তিনগুণ করেন ফিলিপে কোতিনহো। স্পট কিকে সহজেই গোল করেন এই মিডফিল্ডার। নির্ধারিত নব্বই মিনিট শেষে যোগ করা এক মিনিটের মাথায় চতুর্থ গোল করেন রিচার্লিসন।

১৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে বাছাইয়ের পয়েন্ট তালিকার শীর্ষেই থাকল ব্রাজিল। ১৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে চিলি। ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পর্তুগাল

বিশ্বকাপ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল পর্তুগাল

স্টক নিউজ বিডি March 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কষ্টের জয়ে কাতার বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল সাবেক ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। প্লে-অফ সেমি-ফাইনালে বৃহস্পতিবার ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছে পর্তুগাল।

বাছাইয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ পর্তুগাল এগিয়ে যায় পঞ্চদশ মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে বের্নার্দো সিলভার শট পোষ্টে লেগে ফেরার পর দুরূহ কোণ থেকে বল জালে পাঠান ওতাভিও। ৪২তম মিনিটে পরের গোলেও অবদান রাখেন ওতাভিও। তার ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুল ফরোয়ার্ড জটা।

ম্যাচের ৬৫তম মিনিটে ব্যবধান কমায় সফরকারীরা। সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সে ঢুকে গোলটি করেন ইলমাজ।

তবে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে পেনাল্টি মিস ইলমাজ। স্পট কিক উড়িয়ে মেরে হতাশ করেন তিনি। তুরস্কের ইনেস উনাল ডি-বক্সে ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টিটি দিয়েছিলেন রেফারি।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন নুনেস। রাফায়েল লিয়াওয়ের থ্রু বল ধরে গোলটি করেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয়ে ইতিহাস লিখলো টাইগাররা

স্টক নিউজ বিডি March 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাটিতে এই প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ নাম লেখালো ইতিহাসের পাতায়। ৯ উইকেটের বিশাল জয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এটি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ২০০তম জয়। আর এই ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত এক বাংলাদেশ দলের দেখা মিলেছে।

সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে জয়ের পর ওয়ান্ডারার্সে বাংলাদেশ হেরেছিল বড় ব্যবধানে। তবে সেঞ্চুরিয়নে ফেলে দাপুটে পারফরম্যান্স দেখাল তামিম ইকবালের দল।

মূল কাজটা বাংলাদেশ করে রেখেছিল বোলিংয়েই। তাসকিন আহমেদের ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে আটকে রেখেছিল নাগালের মধ্যেই। তামিম-লিটনের ব্যাটিংয়ে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ের সুযোগও দেয়নি।
এ সফরের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে কোনো জয়ই ছিল না বাংলাদেশের। আজ বাংলাদেশ সিরিজ জিতল ২-১ ব্যবধানে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পগবা

পগবার বাসা থেকে তার মায়ের অলংকার ও বিশ্বকাপের পদক চুরি

স্টক নিউজ বিডি March 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ২০১৮ বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। গোটা টুর্নামেন্টেই দারুণ খেলেছিলেন পগবা। সেই বিশ্বকাপের পদক চুরি হয়ে গেছে তার। এরই মধ্যে চোরের দলকে ধরতে পুরস্কারও ঘোষণা করেছেন পগবা।

জানা গেছে, ওল্ড ট্র্যাফোর্ডে গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর ফিরতি লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে হেরে যায় পগবার ইউনাইটেড। পরাজয়ের দুঃখ বুকে নিয়ে ফিরতেই ব্যক্তিগত একটি দুঃসংবাদ শোনেন এই মিডফিল্ডার।

এই ম্যাচ চলাকালে তার বাসায় হানা দেয় এক দল চোর। সে সময় তার স্ত্রী গ্যালারিতে ছিলেন। তবে বাসায় ছিল তার দুই সন্তান। সন্তানরা ঘুমিয়ে থাকতেই চুরি করে পালিয়ে যায় চোরের দল।

চুরি যাওয়া মালামাল নিয়ে ফরাসি সংবাদমাধ্যম লা ফিগারোকে পগবা বলেছেন, “আমার মায়ের অলংকার এবং আমার বিশ্বকাপ জয়ের পদক চুরি গেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল- ঘটনার সময় আমার দুই বাচ্চা বাসায় ছিল। তাদের সঙ্গে শুধু বাচ্চাদের দেখাশোনা করা আয়া ছিলেন। তিনি শব্দ শোনার পর আমার স্ত্রী ও নিরাপত্তারক্ষীদের জানান। বাচ্চাদের নিয়ে তিনি একটি কামরায় দরজা আটকে ছিলেন। ধাক্কাটা কাটিয়ে উঠতে তার কয়েক দিন লেগেছে। তবে স্বস্তির বিষয় হল বাচ্চাদের কিছু হয়নি।”

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অ্যাশলে বার্টি

২৫ বছর বয়সেই অবসরের ঘোষণা দিলেন অ্যাশলে বার্টি

স্টক নিউজ বিডি March 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বুধবার মাত্র ২৫ বছর বয়সে টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টেনিসের নাম্বার ওয়ান বাছাই অ্যাশলে বার্টি। অবসরের ঘোষণায় তিনি বলেছেন, তিনি তার স্বপ্ন পূরণ করতে পেরেছেন। এখন তিনি অন্য স্বপ্নপূরণের পথে হাঁটতে চান।

সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন অ্যাশলে বার্টি। ৪৪ বছর পর কোনো অস্ট্রেলিয়ান নারী টেনিস তারকা হিসেবে তিনি সম্মানজনক এ পদক জিতেন। এর কয়েক সপ্তাহ পরই দিলেন অবসরের ঘোষণা।

অ্যাশলে বার্টি জানিয়েছেন, গত বছর উইম্বলডন জিতেই তিনি টেনিস ছাড়তে প্রস্তুত ছিলেন। তিনবারের গ্রান্ডস্লাম জয়ী অ্যাশলে বার্টি আরও বলেন, আমার কাছে সাফল্য মানে সামর্থ্যের সবকিছু দিতে পারা, যতটুকু সম্ভব। যা অর্জন করেছি তাতে আমি সন্তুষ্ট। আমি খুশি কারণ আমি জানিয়ে নিজের সেরাটা দিতে কতটা পরিশ্রম করতে হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জেসন রয়

জরিমানাসহ দুই ম্যাচ নিষিদ্ধ জেসন রয়

স্টক নিউজ বিডি March 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দুই ম্যাচ নিষিদ্ধ করা হল ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জেসন রয়কে। সেই সঙ্গে তার ওপর আরোপ করা হয়েছে দুই হাজার পাঁচশ’ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় দুই লাখ ৮৫ হাজার টাকা) জরিমানা। কিন্তু কোন অপরাধে এত বড় শাস্তি পেতে হল জেসন রয়কে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। খবর ইএসপিএন ক্রিকইনফো’র।

মঙ্গলবার ইসিবি এক বিবৃতি অনুযায়ী, শৃঙ্খলাভঙ্গের দায়েই তাকে এই শাস্তি পেতে হয়েছে। ক্রিকেট ডিসিপ্লিন কমিশনের একটি প্যানেলের দাবি, ইসিবির নিয়ম অনুযায়ী ৩.৩ নম্বর ধারা ভঙ্গ করেছেন তিনি। যদিও রয়ের অপরাধের বিষয়ে পরিষ্কার করে কিছুই জানায়নি বোর্ড।

প্রসঙ্গত, ৩১ মার্চের মধ্যেই তারকা ক্রিকেটারকে জরিমানা দিতে হবে।

ইসিবি’র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী ১২ মাস জেসন রয়ের উপর নজর থাকবে তাদের। ভালো আচরণের উপর ভিত্তি করে থাকবে স্থগিত নিষেধাজ্ঞাও।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশ

সিরিজ জেতার নেশায় বিভর টাইগাররা

স্টক নিউজ বিডি March 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আফগান সিরিজে তিন ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষেও একাদশে আসেনি বদল। পাঁচ ম্যাচে অভিন্ন একাদশ নিয়ে খেলার রেকর্ড গড়া বাংলাদেশ শেষ ম্যাচেও একই দল নিয়ে নামবে বলেই মনে হচ্ছে। তবে প্রোটিয়া দলে এক পরিবর্তন অবধারিত। ইনজুরি নিয়ে ছিটকে গেছেন ওয়েন পার্নেল। তার জায়গায় ফিরতে পারেন মার্কো জানসেন।

আবহাওয়া পূর্বাভাস বলছে, রোদ ঝলমলে দিন হবে। বৃষ্টির সম্ভাবনা নেই। পিচ রিপোর্ট বলছে, শেষ ওয়ানডে ম্যাচও হতে যাচ্ছে তিনশ’ রানের খেলা। ওই রান করতে হলে নতুন বল সামলে পুরনো বলে রান করতে হবে টাইগারদের। বল হাতে শুরুতে আটকাতে হবে কুইন্টন ডি কককে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা অঅজ বিকেল পাঁচটায় মুখোমুখি হবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির রাব্বি, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক, জ্যানেমান ম্যালান, টেম্বা বাভুমা, কাইল ভারাইনে, রেসি ভ্যান ডার ডুসন, ডেভিড মিলার, কেশব মহারাজ, মার্কো জ্যানসেন, কাগিসু রাবাদা, লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
neymar-psg

‘নেইমার মাতাল হয়ে অনুশীলনে আসেন’

স্টক নিউজ বিডি March 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে পিএসজি। লিগ ম্যাচে বিধ্বস্ত হয়েছে মোনাকোর বিপক্ষে। বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পিএসজি। দলটিতে বাজছে ভাঙনের সুর। ওই সুরে বিষের বাঁশি বাজালেন ফ্রান্সের এক ক্রীড়া সাংবাদিক।

তিনি কঠোর ভাষায় নেইমারের সমালোচনা করেছেন। ব্রাজিলিয়ান তারকা ঠিক মতো অনুশীলন করেন না। মাতালের মতো হয়ে অনুশীলনে আসেন। পিএসজি ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন সাবেক বার্সেলোনা তারকা, এমন সব মন্তব্য করেছেন।

ড্যানিয়েল রায়োলো নামের ওই সাংবাদিক আরএমসি স্পোর্টসকে বলেছেন, ‘নেইমার আগের মতো করে অনুশীলন করেন না, খুবই বিধ্বস্ত শারীরিক ভাষা নিয়ে অনুশীলনে আসেন, অনেকটা মাতালের মতো। নেইমার যেন এভাবেই পিএসজি’র ওপর প্রতিশোধ নিচ্ছেন।’

রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে বিদায় নেওয়ার পরের ম্যাচে লিগে বোর্দোর বিপক্ষে গোল করেন নেইমার। এরপরও পিএসজি ভক্তরা তাকে দুয়ো দিয়েছেন। সাংবাদিক রায়োলা আরও উস্কে দিয়েছেন ভক্তদের, ‘নেইমার ক্লাবের অনেক ক্ষতি করেছেন। ওর জন্য হাতে যে প্রস্তাব আছে তা গ্রহণ করা উচিত। ওকে ছেড়ে দেওয়া উচিত।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্যে যে সম্ভাব্য একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

স্টক নিউজ বিডি March 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সেঞ্চুরিয়নে প্রথম ওডিআইতে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাঠে জয় পেয়েছে বাংলাদেশ।

সেই জয়ের রেশ মিলিয়ে না যেতেই আজ জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে। আজ দুপুর ২টায় স্বাগতিকদের মুখোমুখি হবে তামিম বাহিনী। আজ জয় পেলে সিরিজ বাংলাদেশের মুঠোয়। সেই আশায় মাঠে নামবেন লাল-সবুজের প্রতিনিধিরা।

এক নজরে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ—

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • বাজেট কমছে ঢাবির

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য