স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সুজন বলেন, ‘এখনও কম্বিনেশন ঠিক করিনি। মাউন্ট মঙ্গানুই টেস্টের ভাবনা তো আছেই। সঙ্গে আরেকজন বোলার যুক্ত করা যায় কি না সেই ভাবনাও আছে। হয়তো ব্যাটিং একটু দুর্বল হবে। যেকোনো টেস্ট দলের প্রথম ব্যাটারদের গড় ৪০’র চেয়ে বেশি। আমাদের যখন এরকম হবে তখন হয়তো এই সাহসগুলো আরও বেশি দেখাতে পারবো। এখন একটু কঠিন হবে। উইকেট দেখে সিদ্ধান্ত নিতে পারবো। তবে আমি মনে করি, আমাদের পেসাররা যেভাবে বল করছে, তিন পেসার ও এক স্পিনার নিয়ে আমরা ভালো করতে পারবো।’
সাকিবকে ছাড়া কেমন হবে টিম কম্বিশেন! এ বিষয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘ভারতের বিপক্ষে কেমন উইকেট ছিল আর আমাদের বিপক্ষে কেমন উইকেট দিচ্ছে এটা কিন্তু বড় ব্যাপার। পরিসংখ্যানের ওপর আমাদের একটু বিশ্বাস রাখতেই হয়। কিন্তু পরিসংখ্যান সবসময় এক থাকে না। উইকেটের চাহিদা অনুযায়ী একাদশ হবে। আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে, পুরো দলকেই ভালো খেলতে হবে। একা ভালো খেললে হবে না। সবাই তাদের কাজ ঠিকমত করলে সহজ হয়ে যাবে। ওয়ানডেতে তাই ছিল।’ ফর্ম নিয়ে টেস্ট দলে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। শেষ ওয়ানডেতে খেলেছেন ৮৭ রানের অপরাজিত ইনিংস। ব্যাটিং ইউনিটে আশার প্রদীপ হতে পারে তিনি। চোট কাটিয়ে টেস্টে ফেরার অপেক্ষায় থাকা তামিমকে নিয়ে মাঠে নামলে একাদশ নিয়ে দুর্ভাবনা কমে যাবে। তার মতো অভিজ্ঞ একজনের উপস্থিতি দলের জন্যও প্রেরণাদায়ক।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
