Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

australia

বিশ্বকাপের বাছাইয়ে ব্রাজিলের চেয়েও সেরা ফর্মে আছে অস্ট্রেলিয়া

স্টক নিউজ বিডি October 10, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলে নয়টি ম্যাচেই জয় তুলে নিয়েছে ব্রাজিল। সোমবার বাংলাদেশ সময় রাত ৩টায় নেইমাররা বাছাইয়ে নিজেদের দশতম ম্যাচে খেলতে নামবে কলম্বিয়ার বিপক্ষে। এ ম্যাচটিতে জিততে পারলে ব্রাজিল পঞ্চম দেশ হিসেবে একটি বিশ্বকাপের বাছাইয়ে টানা ১০টি ম্যাচে জয় তুলে নিতে পারবে।

মকে যাওয়ার মত খবর হলো কাতার বিশ্বকাপের বাছাইয়ে ব্রাজিলের চেয়েও সেরা ফর্মে আছে অস্ট্রেলিয়া। অনেকটা নিরবেই এবারের বিশ্বকাপ বাছাই কাঁপিয়ে চলছে। তারা এবারের বাছাইয়ে এখন পর্যন্ত টানা ১১টি ম্যাচে জয় তুলে নিয়েছে। যা এক নতুন বিশ্বরেকর্ড।

অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাছাইয়ে খেলে এশিয়া অঞ্চলে। গত পরশুদিন অস্ট্রেলিয়া বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে ওমানকে হারায়। যেটি ছিল বাছাইয়ে তাদের টানা ১১তম জয়। বিশ্বের আর কোন দেশ এমনটি করতে পারেনি।

ব্রাজিল যে ভাবে ম্যাচের পর ম্যাচ জয় পাচ্ছে তাতে করে হয়তো অস্ট্রেলিয়ার রেকর্ডটিও ভেঙে দেবে। তবে তার আগে ব্রাজিলকে সোমবারের রাতের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জয় তুলে নিতে হবে।

আর এটি করতে পারলে তারা পঞ্চম দেশ হিসেবে একটি বিশ্বকাপের বাছাইয়ে টানা ১০টি ম্যাচে জয় তুলে নেয়ার অনন্য কীর্তি গড়তে পারবে।
ৎ

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Mustafiz

রাজস্থানকে নিয়ে আবেগঘন বার্তা মুস্তাফিজের

স্টক নিউজ বিডি October 10, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়ায় আইপিএল পর্ব শেষ হয়ে গেছে রাজস্থান রয়্যালসের। ইতিমধ্যে দলটির প্রায় সব খেলোয়াড় এবং স্টাফরা টিম হোটেল ত্যাগ করে যার যার গন্তব্যে চলে গেছেন। ফ্রাঞ্জাইজিটির তারকা খেলোয়াড় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানও আবুধাবিতে বাংলাদেশ দলের নির্ধারিত টিম হোটেলে উঠেছেন।

শনিবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে রাজস্থানকে নিয়ে আবেগঘন এক বার্তা দিয়েছেন মুস্তাফিজুর রহমান।

বলেন, ‘আমরা এভাবে টুর্নামেন্ট শেষ করতে চাইনি। দুর্ভাগ্যবশত, আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি। তবে এটি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে, কারণ দল এবং ভক্তদের কাছ থেকে আমি অনেক ভালবাসা পেয়েছি।

নিঃস্বার্থ সমর্থনের জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। পরবর্তী মৌসুম (আইপিএলের ১৫তম আসর) পর্যন্ত বিদায়।’https://twitter.com/Mustafiz90/status/1446815952222392329?s=20

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
new castle

পিএসজি, ম্যানসিটির থেকেও দাপুটে ক্লাব হতে চলেছে নিউক্যাসল

স্টক নিউজ বিডি October 9, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্ব ফুটবলেই এখন পেড্রো-ডলারের ঝনঝনানি। মধ্যপ্রাচ্যের ধনকুবেরদের টাকায় বদলে যাচ্ছে ইংল্যান্ড, ইতালি বা ফ্রান্সের ফুটবলের পুরো ছবি। পিএসজি একটা সময় ধুঁকত ফরাসি লিগে। কাতার ইনভেস্টমেন্ট অথরিটি ক্লাব কেনার পর সেই পিএসজিতে এখন চাঁদের হাট। লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে, সের্হিয়ো রামোসদের নিয়ে বিশ্বের অন্যতম সেরা ক্লাব তারাই। একই স্বপ্নে এবার ইংল্যান্ডের নিউক্যাসল কিনে নিল সৌদি আরবের সৌদি আরবিয়া পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। এই কম্পানির মালিকানা সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের। তবে নিউক্যাসলে প্রকাশ্যে আসবেন না তিনি।

গত ১৪ বছর নিউক্যাসলের মালিক ছিলেন মাইক অ্যাশলি। ৩০০ মিলিয়ন পাউন্ডে অ্যাশলির কাছ থেকে কিনে নেওয়া হয়েছে প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাবটি। সৌদি আরবিয়া পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড কিনেছে ৮০ শতাংশ শেয়ার। বাকি ২০ শতাংশ আমান্ডা স্টেভিলি ও রুবেন ভাইদের। মালিকানা পেয়েই আমান্ডার হুংকার, ‘পিএসজি, ম্যানসিটির মতো দাপুটে ক্লাব হতে চলেছে নিউক্যাসল।’

নিউক্যাসল কতটা সফল হবে, বলা কঠিন। তবে অর্থবিত্তে এখনই ছাড়িয়ে গেছে সবাইকে। সৌদি আরবিয়া পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সম্পত্তির মূল্য ৩২০ বিলিয়ন পাউন্ড। ক্লাব ফুটবলে এত দিন ২২০ বিলিয়ন পাউন্ড মূল্য নিয়ে শীর্ষে ছিল পিএসজির মালিকানা প্রতিষ্ঠান কাতার ইনভেস্টমেন্ট অথরিটি। ২০১১ সালে তারা কিনে নেয় ফ্রান্সের ঐতিহ্যবাহী ক্লাবটি। আবুধাবি রাজপরিবারের সদস্য শেখ মনসুর ২০০৮ সালে কিনেছিলেন ম্যানচেস্টার সিটি। আরব আমিরাতের ডেপুটি প্রাইম মিনিস্টার শেখ মনসুরের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ২১ বিলিয়ন ডলার। পিএসজি, ম্যানসিটি দুই দলই দাপট দেখাচ্ছে নিজেদের লিগে। এমনকি দুই দল পৌঁছেছিল চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। নিউক্যাসল কি পারবে তাদের পথে হাঁটতে?

নিউক্যাসলের ভক্তরা অবশ্য ভীষণ উচ্ছ্বসিত। নতুন মালিক বিশ্বসেরা খেলোয়াড়দের কিনে দলের চেহারা বদলে দেবেন, এমন প্রত্যাশা তাদের। আশাবাদী ক্লাব কিংবদন্তি অ্যালান শিয়েরারে বলেন, ‘গত ১৪ বছর আমরা লক্ষ্যহীন ফুটবল খেলে চলেছি। এখন নতুনভাবে স্বপ্ন দেখাই যায়।’

সূত্র: ডেইলি মেইল

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
messi-martinez

ব্যালন ডি’অরের লড়াইয়ে আছেন দুই আর্জেন্টাইন

স্টক নিউজ বিডি October 9, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনা মহামারির কারণে গতবছর ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া সম্ভব হয়নি। এক বছর বিরতির পর আবারো ফুটবলের মর্যাদার এই পুরস্কার দিতে যাচ্ছে ফ্রান্স ফুটবল। সেই জন্য প্রাথমিকভাবে মনোনীত ৩০ জনের নাম প্রকাশ করেছে ব্যালন ডি অর কর্তৃপক্ষ।

প্রকাশিত এই তালিকায় রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়র, ইতালির জর্জিনিয়ো ও পোলান্ডের রবার্ট লেভানদোস্কির মত তারকারা। ইতালিয়ান সিরি’আ লিগ ও কোপা আমেরিকাতে দুর্দান্ত খেলায় মনোনীতদের তালিকা নাম রয়েছে আর্জেন্টাইন তারকা লাওতারো মার্টিনেজেরও।

প্রাথমিকভাবে মনোনীত ৩০ জন হলেন:

ডুনারুম্মা (পিএসজি)

লিওনার্দো বুনুচ্চি (জুভেন্টাস)

জর্জিও চিয়েলিল্লিনি (জুভেন্টাস)

সিমন কেজায়ের (এসি মিলান)

রুবেন দিয়াস (ম্যানসিটি)

এনগালো কান্তে (চেলসি)

ম্যসন মাউন্ট (চেলসি)

নিকোলো বারেল্লা (ইন্টার মিলান)

ব্রুনো ফার্নান্দেস (ম্যানইউ)

পেড্রি (বার্সালোনা)

লুকা মড্রিচ (রিয়াল মাদ্রিদ)

ডি ব্রুইন (ম্যানসিটি)

জর্জিনহো (চেলসি)

ফিল ফোডেন (ম্যানসিটি)

রিয়াদ মাহরেজ (ম্যানসিটি)

হালান্ড (বুরুশিয়া)

হ্যারি কেইন (টটেনহাম)

করিম বেনজামা (রিয়াল মাদ্রিদ)

রাহীম স্টার্লিং (ম্যানসিটি)

লিওনেল মেসি (পিএসজি)

নেইমার (পিএসজি)

লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান)

লেভানদোস্কি (বায়ার্ন)

রোমেলু লুকাকু (চেলসি)

রোনালদো (ম্যানইউ)

কিলিয়ান এমবাপ্পে (পিএসজি)

জেরার্ড মরেনো (ভিলারিয়াল)

লুইস সুয়ারেজ (অ্যাতলেটিকো মাদ্রিদ)

সূত্র: গোলডটকম

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
mertinez alison

বর্ষসেরা গোলরক্ষকদের তালিকায় এমি মার্টিনেজ, নেই অ্যালিসন

স্টক নিউজ বিডি October 9, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফ্রান্স ফুটবল ম্যাগাজিন কর্তৃক ঘোষিত ফিফা বর্ষসেরা গোলরক্ষক লেভ ইয়াসিন পুরস্কারের জন্য ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আগামী ২৯ নভেম্বর ব্যালন ডি’অর পুরস্কারের পাশাপাশি ঘোষণা করা হবে সেরা গোলরক্ষকের নামও।

২০২০ সালটা স্বপ্নের মতো কেটেছিল ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকারের। অল্পের জন্য প্রিমিয়ার লিগ হাতছাড়া করলেও লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লীগসহ চারটি শিরোপা জিতেছিলেন। ক্লাব ফুটবলের অসাধারণ পারফরম্যান্স জাতীয় দলের হয়েও ধরে রেখেছিলেন। ব্রাজিলের হয়ে কোপা জয়ের পর ইতিহাসে একমাত্র গোলরক্ষক হিসেবে এক বছরে তিনটি গোল্ডেন গ্লাভস জিতেছিলেন। যার স্বীকৃতিস্বরূপ বছর শেষে ইতিহাসের প্রথমবারে চালু হওয়া গোলরক্ষকদের ব্যালন ডি’অর খ্যাত লেভ ইয়াসীন ট্রফিও নিজের করে নেন এই ব্রাজিলীয় গোলরক্ষক।

সেই অ্যালিসনের নাম এবার সেরা ১০ গোলরক্ষকের তালিকাতে নেই। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এমিলিয়ানো মার্টিনেজ আছেন সেরা দশে। এছাড়া ব্রাজিলের আরেক গোলরক্ষক অ্যাডারসনও রয়েছেন এই তালিকায়।

লেভ ইয়াসিন পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা:

জিয়ানলুইজি ডনারুম্মা (প্যারিস সেইন্ট জার্মেই/ইতালি)

অ্যাডারসন মোরায়েস (ম্যানচেস্টার সিটি/ব্রাজিল)

ক্যাস্পার স্মাইকেল (লিস্টার সিটি/ব্রাজিল)

এডুয়ার্ড মেন্ডি (চেলসি/সেনেগাল)

থিবো কর্তোয়া (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম)

কেইলর নাভাস (প্যারিস সেইন্ট জার্মেই/কোস্টারিকা)

এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা/আর্জেন্টিনা)

ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ/জার্মানি)

ইয়ান অবলাক (অ্যাটলেটিকো মাদ্রিদ/স্লোভেনিয়া)

সামিন হ্যান্ডানোভিচ (ইন্টার মিলান)

সূত্র: গোলডটকম

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Embappa.

রিয়াল মাদ্রিদ এমবাপ্পের সাথে অসম্মানজনক আচরণ করছে: লিওনার্দো

স্টক নিউজ বিডি October 6, 2021

স্টক নিউজ বিডি ডেস্ক: প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়তে চেয়েছিলেন ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রেঞ্চম্যানের দাবি অনুসারে, মেসির প্যারিস গমনের আগেই তিনি রিয়াল মাদ্রিদে যেতে চেয়েছিলেন। লস ব্লাঙ্কোসরাও মরিয়া এমবাপ্পেকে পেতে। মোনাকোয় খেলার সময় থেকেই ফরাসি তরুণ তুর্কীকে পাওয়ার বাসনা রিয়ালের।

২০১৭ সালে গ্রীষ্মকালীন দলবদলে এমবাপ্পেকে দলে টানে পিএসজি। এই মৌসুমের শুরুতেও পিএসজির নাম্বার সেভেনকে দলে ভেড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছে রিয়াল। ১৮০ মিলিয়ন ইউরো, ২০০ মিলিয়ন ইউরো এমনকি ২২০ মিলিয়ন ইউরো দাম হাঁকিয়েও লা প্যারিসিয়ানদের মন গলাতে সমর্থ্য হয়নি স্প্যানিশ লা লিগার ক্লাবটি। তবে অপেক্ষায় আছেন ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।জানিয়েছেন আগামী জানুয়ারিতেই আসতে পারে এমবাপ্পেকে নিয়ে সুসংবাদ।

আগামী জুনে পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হবে। তার আগে আগামী ১লা জানুয়ারি থেকেই নতুন গন্তব্য খুঁজতে পারবেন ২২ বছর বয়সী এই তারকা খেলোয়াড়।

স্প্যানিশ পত্রিকা এল দেবাতেকে রিয়াল সভাপতি পেরেজ জানান, জানুয়ারির শুরুতেই এমবাপ্পের বিষয়ে চূড়ান্ত খবর পাবেন তারা। তিনি বলেন, ‘জানুয়ারিতে এমবাপ্পের বিষয়ে আমরা জানতে পারব। আমরা আশা করছি, ১লা জানুয়ারি সবকিছুর সমাধান হয়ে যাবে।’

গত আগস্টে এমবাপ্পেকে চুক্তি নবায়নের একাধিক প্রস্তাব দিয়েছিল পিএসজি। তাতেও মন গলেনি এমবাপ্পের। ২২ বছর বয়সী এই স্ট্রাইকার নাকি রিয়ালেই আসতে চান। এই কথা বেনজেমাকে নিজেই জানিয়েছেন এমবাপ্পে।

আগামী মৌসুমেই কি তাহলে মাদ্রিদে আসছেন এমবাপ্পে? ফরাসি গণমাধ্যম লেকিপের এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি বেনজেমা। বলেছেন, ‘আমি নিশ্চিত এমবাপ্পে একদিন রিয়ালে আসবে। আমি জানি না এটা কবে হতে পারে। কিন্তু সে আসবে। এটা কেবল সময়ের ব্যাপার।’

ফ্লোরেন্তিনো পেরেজ কিংবা করিম বেনজেমা- এমবাপ্পের দলবদল নিয়ে রিয়াল মাদ্রিদের কেউ না কেউ মন্তব্য চালিয়েই যাচ্ছেন। বিষয়টি মোটেও পছন্দ হয়নি পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো। ফরাসি ফরোয়ার্ডের বিষয়ে স্প্যানিশ দলটির আচরণে সম্মানের ঘাটতি দেখছেন তিনি।

লিওনার্দো বলেন, ‘একই সপ্তাহে রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড় (করিম বেনজেমা), এরপর দলটির কোচ (কার্লো আনচেলত্তি) এবং এখন সভাপতি ( ফ্লোরেন্তিনো পেরেজ) কিলিয়ানকে নিয়ে এমনভাবে কথা বলছেন যেন সে ইতিমধ্যেই তাদের দলের কেউ! আমি আবারও বলছি- এটা অসম্মানের, যা আমরা সহ্য করতে পারি না।’

এদিকে রিয়াল সভাপতি পেরেজের দাবি তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আরেক বিবৃতিতে তিনি বলেন, ‘আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি যা বলেছি তা হলো, তার (এমবাপ্পে) কাছ থেকে আগ্রহের কথা শুনতে আমাদের আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ’

পেরেজ বলেন, ‘পিএসজির প্রতি সবসময় আমাদের শ্রদ্ধা আছে। তাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে।’

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Messi-Barcas-Coach-

মেসির বার্সা ছাড়ার পেছনে রিয়াল সভাপতির হাত: তেবাস

স্টক নিউজ বিডি October 6, 2021

স্টক নিউজ বিডি ডেস্ক: আর্জেন্টাইন সুপারস্টারের প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) গমনের দুই মাস পূর্তি হলেও আলোচনা শেষ হয়নি মেসি-বার্সা বিচ্ছেদের। অর্ধেক বেতনে থাকতে চেয়েও কেনো ন্যু-ক্যাম্পে স্থায়ী হতে পারলেন না মেসি? নেপথ্যে স্প্যানিশ লা লিগার বেতন কাঠামোজনিত সীমাবদ্ধতা নাকি অন্যকিছু? জটিল প্রশ্নের উত্তর মিলবে লা লিগা সভাপতি হাবিয়ের তেবাসের কথায়। জানালেন, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের ইন্ধনেই মেসিকে ছেড়ে দিয়েছে বার্সেলোনা।

অশ্রুসিক্ত নয়নে ন্যু-ক্যাম্প ছেড়েছেন মেসি। মেসির বিদায়ের স্পষ্ট কারণ ছিল লা লিগার বেতন অবকাঠামোজনিত জটিলতা। ১৪০ কোটি ইউরো দেনার দায়ে ডুবতে থাকা বার্সেলোনা লা লিগার বেঁধে দেয়া বেতনসীমায় আটকে মেসির চুক্তি নবায়ন করতে পারেনি।

গত আগস্টে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা জানিয়েছিলেন, সিভিসি ক্যাপিটাল পার্টনার্সের কাছে লা লিগার ১০ শতাংশ ব্যবসা বিক্রির প্রস্তাবে রাজি হলে মেসিকে ধরে রাখা সম্ভব হতো। তবে প্রায় ২৭ কোটি ইউরোর এই চুক্তিতে রাজি হয়নি বার্সা।

লাপোর্তা বলেছিলেন, সিভিসির সঙ্গে এই চুক্তিতে রাজি হওয়া দেনায় ডুবে থাকা বার্সেলোনার জন্য বিপদজনক। এই চুক্তিতে রাজি না হওয়া নিয়ে তখন বার্সার সঙ্গে বিরোধ চলছিল লা লিগা সভাপতি তেবাসের।

সম্প্রতি লাপোর্তা সিভিসির সেই চুক্তিতে রাজি না হওয়ার কারণ উন্মোচন করলেন তেবাস। লা লিগা সভাপতির দাবি, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কথায়ই ওই চুক্তি থেকে বিরত থাকেন লাপোর্তা। তেবাস বলেন, ‘লাপোর্তার বাসায় রাতের খাবার খেয়েছিলাম। তখন তিনি সিভিসি চুক্তিতে রাজি ছিলেন।’

সিভিসি চুক্তি নিয়ে তেবাস বলেন, ‘এটার কারণে মেসি চুক্তি নবায়ন করতে পারত কি না, তা আমি জানতাম না। কিন্তু পরে লাপোর্তা আমাকে ফোন করেন। তিনি বলেন, ‘‘সিভিসি চুক্তি দ্রুত করা সম্ভব? ছেলেটা (মেসি) ভরসা পাচ্ছে না।’’ তাকে আমি বলি, এই বিষয়টি সবার সামনে আসলে পেরেজ তা নষ্ট করার চেষ্টা করবে। লাপোর্তা তখন বললেন, না, সমস্যা নেই, আমি দৃঢ় থাকবো। কোনো সন্দেহ নেই এর (সিভিসি চুক্তি না করা) পেছনে কলকাঠি নেড়েছেন ফ্লোরেন্তিনো।’

নিজের বক্তব্যে সিভিসি চুক্তির স্বরূপ বাতলে দেন তেবাস, ‘চুক্তিটা এমন ছিল, বার্সা যদি সিভিসি চুক্তিপত্রে সই করে, তাহলে সেই চুক্তির ১৫ শতাংশ অর্থ খেলোয়াড়দের জন্য খখরচ করতে পারবে। আমার মতে তারা মেসিকে ক্লাবে রাখতে পারতো।’

তাছাড়া গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে সার্জিও অ্যাগুয়েরো এবং মেম্ফিস ডিপাইকে দলে না ভেড়ালেও মেসিকে দলে রাখা সম্ভব ছিল বলে জানান তেবাস। তিনি বলেন, ‘লাপোর্তা মেম্ফিস ও অ্যাগুয়েরোদের মতো খেলোয়াড়দের সই করান… এসব খেলোয়াড়কে সই না করালে তারা মেসিকে রাখতে পারতো।’

তেবাসই নতুন নন; লিওনেল মেসির বার্সা ছাড়ার পেছনে যে হাত রয়েছে রিয়াল সভাপতি পেরেজে, সেটি আগস্টেই বলেছিলেন ইস্পাই বার্সা কমিশনের সদস্য ইয়োপিস। তার দাবি, মেসিকে রাখতে অনেক পথই খোলা ছিল

বার্সেলোনার সামনে। কিন্তু পেরেজের পরিকল্পনা বাস্তবায়ন করতে তাকে সঙ্গ দিয়েছে বার্সেলোনা। পেরেজ ইয়োপিসের অভিযোগ অসত্য বলে দাবি করেছিলেন সেসময়। তিনি বলেছিলেন, ‘এটা অসম্ভব যে মেসির চলে যাওয়ার পেছনে আমার হাত আছে কিংবা বার্সেলোনার নেয়া কোনো সিদ্ধান্তে। আশা করবো ইয়োপিস তার মিথ্যা বক্তব্য সংশোধন করবে।’

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওপেনিংয়ে মিঠুন!

স্টক নিউজ বিডি August 1, 2021

স্টক নিউজ বিডি ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওপেনিং ব্যাটসম্যান নিয়ে দুর্ভাবনায় পড়েছে বাংলাদেশ।

সেটিই স্বাভাবিক। এ সফরে সেই নিয়মিত ওপেনার তামিম ইকবাল। ওপেনিংয়ে সফল ব্যাটসম্যান লিটন দাসও নেই। টপঅর্ডারের মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিমও খেলছেন না।

তবে ওপেনিংয়ে কারা মিচেল স্টার্কের মতো পেসারকে মোকাবিলা করবেন? সৌম্য সরকারের খেলা নিয়ে শঙ্কা জেগেছে। প্রথম টি-টোয়েন্টিতে এই স্টাইলিশ ওপেনারের খেলা অনিশ্চয়তায় পড়েছে।

এমন পরিস্থিতিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকেই চোখ পড়ার কথা। ওয়ানডাউনে খেলা এই অলরাউন্ডারকে দিয়ে ওপেনিংয়ে ভরসা করতে পারে যে কোনো দলের কোচ।

তবু সমস্যা রয়েই যাচ্ছে। ওপেনিংয়ে সাকিবের সঙ্গে জুটি বাঁধবে কে? নাঈম শেখ! কিন্তু এ ক্ষেত্রে হেড কোচ রাসেল ডমিঙ্গোর প্রথম পছন্দ মোহাম্মদ মিঠুনকে।

চূড়ান্ত না হলেও আগামী ৩ আগস্টে প্রথম ম্যাচে ওপেনিংয়ে মিঠুনকেও দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিলেন ডমিঙ্গো।

রোববার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে ডমিঙ্গো বলেন, ‘আমরা ওপেনার নিয়ে দীর্ঘ সময় ভেবেছি। সাকিব ওপেনিং স্পটের ভাবনায় আছে। মিঠুন দলে ফিরেছে। জানি সে একজন মিডল অর্ডার ব্যাটসম্যান, কিন্তু এই ফরম্যাটে সে ওপেনারের কাজও করতে পারবে। কোনো ওপেনার ইনজুরিতে পড়লে সে দায়িত্ব পালন করতে পারবে। এখন পর্যন্ত কোনো ওপেনার ইনজুরিতে পড়েনি। তবে কিছু হলে আমাদের কভার করার উপায় আছে।’

তবে ৩ তারিখের আগেই সৌম্য ও মোস্তাফিজসহ সবাই চোট কাটিয়ে উঠতে পারবেন বলে আশাবাদী ডমিঙ্গো।

টাইগারদের প্রোটিয়া কোচ বলেন, ‘দলে বড় কোনো চোটের শঙ্কা নেই। জিম্বাবুয়েতে সৌম্য যে চোটে পড়েছিল তার অনেকটাই কভার করেছে সে। আমি আশাবাদী সে এর মধ্যেই সুস্থ হয়ে উঠবে।’

প্রসঙ্গত, মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজটি মাঠে গড়াবে আগামী ৩ আগস্ট থেকে। পরের চার ম্যাচ যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এই সিরিজের সবকটি ম্যাচই শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • লাফার্জহোলসিমের বোর্ড সভা ১৪ জুলাই

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য