Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

জার্মানি

সংসার চালাতে জমানো টাকা খরচ করছেন জার্মানরা

স্টক নিউজ বিডি August 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউরোপের বাকি দেশগুলোর মতো জার্মানিতেও হু হু করে বাড়ছে মূল্যস্ফীতি। তাতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তুলনামূলক নিম্নআয়ের মানুষদের। স্থানীয় অর্থনীতি বিষয়ক এক প্রতিষ্ঠানের প্রতিবেদন বলছে, জার্মানির অধিকাংশ মানুষই জীবনযাপনের খরচ জোগাতে দিশেহারা হয়ে পড়েছেন। যা মজুরি বা বেতন পান তা দিয়ে সংসার চলছে না আর। খবর ডয়েচে ভেলের।

মিউনিখভিত্তিক প্রতিষ্ঠান ইফো ইনস্টিটিউট জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর জার্মানিতে মূল্যস্ফীতি এমনভাবে বেড়েছে, প্রয়োজনীয় জিনিপত্র কিনতে গিয়ে বিপদে পড়তে হচ্ছে ক্রেতাদের। নিয়মিত আয়ে খরচ সংকুলান হচ্ছে না। তাই জমানো টাকায় হাত দিতে হচ্ছে প্রায় সবাইকে।

গত সপ্তাহে প্রকাশিত হয়েছে ইফো ইনস্টিটিউটের এই প্রতিবেদন। সেখানে প্রতিষ্ঠানটির অর্থনীতি বিষয়ক গবেষণা দলের প্রধান টিমো ভলমার্শহয়জার বলেছেন, করোনাভাইরাস মহামারী চলাকালে জার্মানিতে অনেকেরই সংসার খরচ কমেছিল। বেশ বড় একটা সময়, বিশেষ করে ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত তারা ভালো অংকের টাকা সঞ্চয় করেছিলেন। ওই সময় জার্মানদের মোট সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় সাত হাজার কোটি ইউরো, যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি।

কিন্তু ইউক্রেন যুদ্ধে পরিস্থিতি এতটাই বদলে গেছে যে, ২০২২ সালের শুরুর দিকেই অবস্থা হয়ে যায় সঙ্গীন। ইফো ইনস্টিটিউটের অর্থনীতি বিষয়ক গবেষণা প্রধানের কথায়, ২০২২ সালের প্রথম চার মাসে জার্মানদের সঞ্চয় দ্রুত শেষ হতে থাকে।

জার্মানির মানুষ নিত্যপণ্য কিনতে গিয়ে এখনো হিমশিম খাচ্ছেন জানিয়ে ভলমার্শহয়জার বলেন, বছরের দ্বিতীয়াংশেও অবস্থা প্রায় অপরিবর্তিত রয়েছে।

দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বাড়লেও মানুষের ক্রয়ক্ষমতা বাড়েনি। ট্রেড ইউনিয়নের সঙ্গে জার্মান সরকারের সাম্প্রতিক সমঝোতা অনুযায়ী বেতন যে হারে বাড়ানোর কথা, তাও সেভাবে বাড়েনি।

হান্স ব্যোকলার ফাউন্ডেশনের বিশ্লেষণ বলছে, সমঝোতার পরে জার্মানিতে বেতন বাড়ানো হয়েছে ২ দশমিক ৯ শতাংশ। অথচ অগ্নিমূল্যের বাজারে জার্মানদের ব্যয় বেড়েছে অন্তত ৩ দশমিক ৬ শতাংশ।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে এই পরিস্থিতির বড় ধরনের উন্নতি হবে, এমন সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ আগস্ট ২০২২

স্টক নিউজ বিডি August 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমলেও সুফল মিলছে না ভোক্তাদের: দ্য ইকোনমিস্ট
রুশ বাহিনী ইউক্রেন আক্রমণের ছয় মাস পার হয়েছে। এখনো মূল্যস্ফীতির ধাক্কায় কাঁপছে অগণিত পরিবার, ব্যবসাপ্রতিষ্ঠান, এমনকি বিভিন্ন সরকারের অর্থ মন্ত্রণালয়। রাশিয়া থেকে সরবরাহ আরও কমে যাওয়ার আশঙ্কায় ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে গত ২২ আগস্টেও। কিন্তু এর মধ্যেই মাটিতে পা রেখেছে বৈশ্বিক খাদ্যপণ্যের আকাশছোঁয়া দাম। তেল, শস্যসহ বেশিরভাগ খাদ্যপণ্যের দাম ফিরে এসেছে যুদ্ধের আগের অবস্থায়।

এ বছর রোহিঙ্গা সহায়তা তহবিলের অর্ধেকও জোগাড় হয়নি: জাতিসংঘ
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ভুলে না যেতে আন্তর্জাতিক দাতা সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। তারা বলেছে, রোহিঙ্গাদের সহায়তা তহবিলে ‘অনেক ঘাটতি’ রয়েছে। এসব শরণার্থী ও বাংলাদেশে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের সহায়তায় এ বছর যে তহবিল সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছিল, তার অর্ধেকও জোগাড় হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রে তেলের মজুত কমে ৩৫ বছরে সর্বনিম্ন
সবশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) আরও ৮১ লাখ ব্যারেল কমেছে। এর ফলে দেশটির অপরিশোধিত তেলের কৌশলগত মজুত কমে দাঁড়িয়েছে বিগত ৩৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। মার্কিন জ্বালানি বিভাগের তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুতিন ঘনিষ্ঠ দুগিনের মেয়ের ওপর হামলায় জড়িত ‘ইউক্রেনের এক নারী’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ও ইউক্রেন আগ্রাসনের পরামর্শক আলেকজান্ডার দুগিনের কন্যা দারিয়া দুগিন শনিবার (২০ আগস্ট) মস্কোর কাছে সড়কের ওপর গাড়িবোমা বিস্ফোরণ নিহত হন। এ ঘটনার জন্য সোমবার (২২ আহস্ট) রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ইউক্রেনের নিরাপত্তা বাহিনী জড়িত বলে দোষারোপ করছে। তাদের দাবি, দুগিনের ওপর হামলাকারী ইউক্রেনের একজন নাগরিক।

নিজ দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
ইউক্রেনের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আগামী দিনগুলোতে দেশটিতে রাশিয়ার সামরিক হামলা বাড়তে পারে বলে কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে মার্কিন নাগরিকদের পক্ষে সম্ভব হলে ইউক্রেন ছাড়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৯০০০ সেনা হারিয়েছে ইউক্রেন
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে ছয় মাস ধরে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যুদ্ধে ইউক্রেনের কমপক্ষে ৯ হাজার সেনা নিহত হয়েছেন। সোমবার (২২ আগস্ট) দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার ভ্যালেরি জালুঝনি এ তথ্য জানান।

জার্মানিতে আশ্রয় নিয়েছে ১০ লাখ ইউক্রেনীয়
ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির প্রায় ১০ লাখ নাগরিক জার্মানিতে আশ্রয় নিয়েছেন। জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। তারপর থেকেই ইউক্রেন ছাড়তে শুরু করে লাখ লাখ মানুষ।

এবার বিচার বিভাগের বিরুদ্ধে ট্রাম্পের মামলা
এবার মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে মামলা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বাড়ি থেকে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) যেসব নথিপত্র জব্দ করেছে সে বিষয়ে তদন্ত স্থগিত করার জন্য আবেদন করেছেন তিনি।

‘অভিযোগ প্রমাণিত হলে ইমরান খানের ৬ মাস জেল’
আদালত অবমাননার অভিযোগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন ইসলামাবাদ হাইকোর্ট। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে ছয় মাসের জেল হতে পারে সাবেক এই প্রধানমন্ত্রীর।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সাজা বহাল, যেতে হবে কারাগারে
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সাজা বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। দেশটির রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ কেলেঙ্কারির প্রথম মামলায় ২০২০ সালে নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ড ও ২১০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা করেছিলেন আদালত। এই রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট।

সিরিয়ায় অভিযানে ইরানি জেনারেল নিহত
সিরিয়ায় একটি অভিযানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) এক জেনারেল নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের একটি রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। সামরিক উপদেষ্টা হিসেবে সিরিয়ায় একটি অভিযানে দায়িত্ব পালন করছিলেন আইআরজিসির সদস্য জেনারেল আবুল ফজল আলিজানি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ভয়ংকর খরায় শুকিয়ে যাচ্ছে ইউরোপের নদী, শঙ্কায় বাণিজ্য

স্টক নিউজ বিডি August 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গ্রীষ্মের রেকর্ড দাবদাহে শুকিয়ে যাচ্ছে ইউরোপের নদীগুলো। কয়েকশ বছর ধরে জার্মানি, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের অর্থনীতির অন্যতম স্তম্ভ রাইন নদী। কিন্তু চলতি সপ্তাহের শেষের দিকে জাহাজ চলাচলের অযোগ্য হয়ে পড়তে চলেছে এর একটি প্রধান পয়েন্ট। মধ্য ইউরোপের সঙ্গে কৃষ্ণসাগরের সংযোগ ঘটানো দানিউব নদীর পানিও দ্রুত কমে যাচ্ছে। এর ফলে ইউরোপের জ্বালানি-শস্যসহ অন্যান্য বাণিজ্য হুমকির মুখে পড়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে কেবল নদী-ভিত্তিক পরিবহন ব্যবস্থাই সংকটে নয়, তৈরি হয়েছে আরও নানা সমস্যা। রোন ও গ্যারোন নদীর পানির তাপমাত্রা বেড়ে যাওয়ায় তা দিয়ে পারমাণবিক চুল্লিগুলো যথেষ্ট শীতল করতে পারছে না ফ্রান্স। এতে দেশটিতে বৈদ্যুতিক সংকট আরও বেড়ে গেছে। ইতালির পো নদীতে পানি কমে যাওয়ায় ধানক্ষেতে সেচ দেওয়া কঠিন হয়ে পড়েছে।

ইউরোপের প্রাণ
ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুসারে, ইউরোপের নদী ও খালগুলো সেখানকার প্রত্যেক বাসিন্দার জন্য বছরে অন্তত এক টন মালামাল পরিবহন করে এবং এ অঞ্চলের অর্থনীতিতে প্রায় আট হাজার কোটি মার্কিন ডলার অবদান রাখে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে এমনিতেই মারাত্মক জ্বালানি ঘাটতিতে ভুগছে ইউরোপ। এরমধ্যে নদীগুলোর নাব্য সংকট তাদের জন্য আরও বড় বিপদ ডেকে এনেছে।

এবিএন আমরো ব্যাংক এনভির পরিবহন অর্থনীতিবিদ অ্যালবার্ট জান সোয়ার্টের মতে, ২০১৮ সালে রাইন নদীর ট্রানজিট সমস্যার কারণে ৫০০ কোটি ইউরো (৫১০ কোটি ডলার) ক্ষতি হয়েছিল ইউরোপের। কিন্তু এবার এ অঞ্চলের অর্থনীতিতে এর প্রভাব আরও গুরুতর হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, প্রচুর বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত এ অঞ্চলে অভ্যন্তরীণ শিপিং সক্ষমতা মারাত্মকভাবে কমে যেতে পারে। জার্মানিতে বিদ্যুতের চড়া দামের কারণেও ক্ষতিগ্রস্ত হবেন৷ আমরা এখানে কয়েকশ কোটির (ডলার/ইউরো) কথা বলছি।

রাইনের দুর্দশা
ইউরোপের অভ্যন্তরীণ জলপথ নেটওয়ার্কের প্রাণ হলো রাইন নদী। প্রায় ৮০০ মাইল দীর্ঘ নদীটি সুইজারল্যান্ডের পার্বত্য এলাকায় উৎপত্তি হয়ে অন্তত ইউরোপের ছয়টি দেশের ভেতর দিয়ে দিয়ে উত্তর সাগরে গিয়ে পড়েছে। খালের মাধ্যমে এর সঙ্গে সংযোগ ঘটেছে দানিউব নদীরও।

জার্মানির পরিবহন ব্যবস্থার জন্য রাইন নদী খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু পানির স্তর নামতে থাকায় এটি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হওয়ার উপক্রম তৈরি হয়েছে। রাইন গর্জের দক্ষিণ প্রান্তে সোপানযুক্ত এলাকাগুলো বাদামি বর্ণ ধারণ করেছে। কোলোনে একটি জনপ্রিয় ভাসমান রেস্তোঁরা এখন মাটিতে গিয়ে ঠেকেছে৷ কাউব শহর থেকে প্রায় ২০ কিলোমিটার উজানে একটি চর জেগে উঠেছে।

ফ্রাঙ্কফুর্ট শহরের পশ্চিমে নদীটির গভীরতা আগামী শুক্রবার (১২ আগস্ট) ৪০ সেন্টিমিটারে (১৬ ইঞ্চির কাছাকাছি) নেমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পানির ওই স্তরে বড় মালবাহী জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। জার্মান ফেডারেল ওয়াটারওয়েজ অ্যান্ড শিপিং অ্যাডমিনিস্ট্রেশন গত বুধবার জানিয়েছে, শনিবার রাইন নদীর পানির স্তর ৩৭ সেন্টিমিটারে নেমে যেতে পারে।

সংকটে ইউরোপের বাণিজ্য
ইউরোপের বেশ কয়েকটি দেশের পণ্য পরিবহনের জন্য রাইন নদী অপরিহার্য। জলপথ বন্ধ হলে তার প্রভাবে জার্মানির রেল নেটওয়ার্ক দীর্ঘস্থায়ী জটের সম্মুখীন হবে। চাপ সড়কপথে সরিয়ে নেওয়াও সহজ নয়। একটি গড়পরতা জাহাজের সমান মালামাল পরিবহনে ১১০টির বেশি ট্রাকের প্রয়োজন এবং জার্মানি এমনিতেই ৮০ হাজার ট্রাকচালকের ঘাটতিতে ভুগছে। রুশ আক্রমণের বিরুদ্ধে লড়তে ইউক্রেনীয়রা স্বদেশে ফিরে যাওয়ায় এ সমস্যা আরও গুরুতর হয়েছে।

আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম ঊর্ধ্বমুখী, তার ওপর রাশিয়া থেকে আমদানি বন্ধ করে দিয়েছে জার্মানি। এর মধ্যে নদীপথ বন্ধ হয়ে গেলে দেশটির বিদ্যুৎ উৎপাদকরা যে ভয়াবহ সংকটে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না।

শুধু জার্মানি নয়, গোটা ইউরোপেই ছড়িয়ে পড়েছে রাইন-সম্পর্কিত সমস্যা। সুইজারল্যান্ডে জলবিদ্যুৎ উৎপাদন ২০১৭ সালের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ঘাটতি মেটাতে জ্বালানির মজুত ব্যবহার করতে হচ্ছে দেশটিকে। একই কারণে নেদারল্যান্ডসে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। এতে বেশ কিছু এলাকায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

ইতিহাসের ভয়াবহতম খরার কারণে ফ্রান্সের বেশিরভাগ অংশে পানি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। দেশটির ১০০টির বেশি পৌরসভায় এখন ট্রাকের সাহায্যে খাবার পানি সরবরাহ করা হচ্ছে।

নদীর পানির উষ্ণতা বেড়ে যাওয়ায় তা দিয়ে ফ্রান্সের পারমাণবিক চুল্লিগুলো যথেষ্ট শীতল করা সম্ভব হচ্ছে না। এ কারণে চলতি সপ্তাহে পাঁচটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে নদীতে গরম পানি ছাড়ার অনুমতি দিয়েছেন ফরাসি নীতিনির্ধারকরা, যা তাদের পরিবেশগত মানদণ্ডের বিরোধী।

ইতালির মোট কৃষি উৎপাদনের প্রায় ৩০ শতাংশই হয় পো নদীর উপত্যকায়। তবে এর পানির স্তর ৭০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় ওই অঞ্চলে ভুট্টা, সূর্যমুখীসহ সব ধরনের শস্য উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুলগেরিয়া, রোমানিয়া ও সার্বিয়ায় দানিউব নদীতে জরুরি ভিত্তিতে ড্রেজিং কার্যক্রম চলছে। চ্যানেলগুলো উন্মুক্ত হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে অসংখ্য জাহাজ।

রোমানিয়ার নদীপথের বৃহত্তম জাহাজ কোম্পানি ট্রান্সপোর্ট ট্রেড সার্ভিসেসের অন্যতম পরিচালক গ্যাব্রিয়েল তেচেরা বলেন, গত ২০ বছরের মধ্যে এটিই আমাদের সবচেয়ে গুরুতর পরিস্থিতি।

ডুনাভ ট্যুরস এডি’র ট্যুরিস্ট সার্ভিসের প্রধান রোসেন ওসেনভ বলেন, আমাদের এখন বৃষ্টির জন্য প্রার্থনা করতে হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবল

রুবলে গ্যাসের দাম পরিশোধে রাজি জার্মানি ও ইতালি

স্টক নিউজ বিডি May 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করার বিষয়ে রাজি হয়েছে জার্মানি এবং ইতালি। এজন্য রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকে একাউন্ট খোলার জন্য জার্মানি এবং ইতালির সরকার তাদের জাতীয় গ্যাস কোম্পানিকে অনুমতি দিয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীনভাবে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করার পর রাশিয়া ঘোষণা করেছিল যে, সে দেশ থেকে গ্যাস নিতে হলে ইউরোপের অবন্ধুসুলভ দেশগুলোকে রুবলের মাধ্যমে দাম পরিশোধ করতে হবে। অন্যথায় এসব দেশকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হবে।

এ প্রেক্ষাপটে জার্মানি এবং ইতালি তাদের জাতীয় গ্যাস কোম্পানিকে রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকে একাউন্ট খোলার সুযোগ দেয়। যাতে করে রাশিয়া থেকে গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়টি এড়ানো যায়।
সম্প্রতি পোল্যান্ড, বুলগেরিয়া এবং ফিনল্যান্ড রাশিয়াকে রুবলের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করতে অস্বীকৃতি জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রাসেলস ইউরোপীয় কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনার পর গ্যাজপ্রম ব্যাংকের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করার ব্যাপারে ইতালি এবং জার্মানি সিদ্ধান্ত নেয়।

এদিকে, ইউরোপীয় কমিশন নিশ্চিত করেছে যে, তারা যদি রাশিয়া থেকে বর্তমান চুক্তির আওতায় গ্যাস আমদানি অব্যাহত রাখে তাতে নিষেধাজ্ঞা ভঙ হবে না। তবে রুবল একাউন্ট খোলা হলে তাতে নিষেধাজ্ঞা লঙ্ঘন হবে কিনা তা পরিষ্কার করেনি।

সূত্র: রয়টার্স

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আমেরিকা, কানাডা ও জার্মানিসহ ১০ দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল ইসরায়েল

আমেরিকা, কানাডা ও জার্মানিসহ ১০ দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল ইসরায়েল

স্টক নিউজ বিডি December 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ প্রতিরোধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা, কানাডা ও জার্মানিসহ ১০ দেশকে লাল তালিকাভুক্ত করেছে ইসরায়েল। লাল তালিকার বাকি দেশগুলো হল- বেলজিয়াম, হাঙ্গেরি, ইতালি, মরক্কো, পর্তুগাল, সুইজারল্যান্ড ও তুরস্ক।

এছাড়াও আফ্রিকার অধিকাংশ দেশও এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে। নতুন যুক্ত হওয়া দেশগুলোর ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে মঙ্গলবার মধ্যরাত থেকে।

জানা গেছে, এরই মধ্যে ইসরায়েলে ১৭৫ জন ওমিক্রন আক্রান্ত শনাক্ত হয়েছে। এরপরই দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানিয়েছেন, তার দেশ কোভিড-১৯ ভাইরাসের পঞ্চম ঢেউয়ের মধ্যে আছে।
নিষেধাজ্ঞা অনুযায়ী এ সংক্রান্ত বিশেষ কমিটির পূর্বানুমতি ব্যতীত লাল তালিকাভুক্ত দেশগুলো ভ্রমণ করতে পারবে না ইসরায়েলের কোনও নাগরিক। তবে এসব দেশ থেকে ইসরায়েলি নাগরিক দেশ ফিরতে চাইলে তাকে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এমনকি তারা পুরোপুরি টিকা নেওয়া থাকলেও।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
uefe nations leage

নেশনস লিগে ‘গ্রুপ অফ ডেথ’ এ ইতালি-জার্মানি-ইংল্যান্ড

স্টক নিউজ বিডি December 18, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউরোপিয়ান ফুটবলকে আরও জমজমাট করতে উয়েফা চালু করে নেশনস লিগ। প্রীতি ম্যাচের বদলে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ফুটবলকে আরও আকর্ষণীয় করে তুলেছে। উয়েফা নেশনস লিগের এরইমধ্যে দু’টি আসর শেষ হয়ে গেছে। তৃতীয় আসরের জন্য আয়োজিত হল ড্রয়ের অনুষ্ঠান। যেখানে একই গ্রুপে পড়েছে ইউরো চ্যাম্পিয়ন ইতালি, জার্মানি ও ইংল্যান্ড। এই গ্রুপকেই বলা হচ্ছে এবারের নেশনস লিগের ‘গ্রুপ অফ ডেথ’।

এ বছরের ইউরোর নকআউট পর্বে জার্মানিকে হারিয়েছে ইংল্যান্ড। তবে ফাইনালে পেনাল্টি শুটআউটে ব্রিটিশরা হেরে যায় ইতালির কাছে। এই তিন দলই পড়েছে নেশনস লিগের একই গ্রুপে। লিগ-এ ক্যাটাগরির গ্রুপ-৩-এ তাদের সঙ্গে চতুর্থ দল হিসেবে থাকছে হাঙ্গেরি।

গতবারের রানার্সআপ স্পেনও পড়েছে কঠিন গ্রুপে। গ্রুপ-২-এ স্পেনকে লড়তে হবে ক্রিশ্চিয়ানো রোনালদোদের পর্তুগালের বিরুদ্ধে। তাদের সঙ্গে অন্য দুই দল সুইজারল্যান্ড ও চেক প্রজাতন্ত্র।
বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স রয়েছে গ্রুপ-১ এ। তাদের সঙ্গে রয়েছে ডেনমার্ক, ক্রোয়েশিয়া ও অস্ট্রিয়া। গ্রুপ-৪-এ লড়বে বেলজিয়াম, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও ওয়েলস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
germany

সবার আগে কাতার বিশ্বকাপের টিকিট কাটলো জার্মানি

স্টক নিউজ বিডি October 12, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নর্থ মেসিডোনিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল জার্মানি।

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি সোমবার রাতে ২০২২ কাতার বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ের ‘জে’ গ্রুপের ম্যাচে ৪-০ গোলে জয় পায়।

একের পর এক আক্রমণেও প্রতিপক্ষ গোলরক্ষকের বাধা পেরুতে পারছিল না জার্মানি। বাঁধা হয়ে ছিল পোস্টও। সেই দলই বিরতির পর গোল উৎসবে মাতল। অন্য ম্যাচের ফলও এলো পক্ষে।

ম্যাচে ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য মোট ২৪টি শট নেয় জার্মানরা। যার ১০টিই ছিল লক্ষ্যে। আর স্বাগতিকদের সাত শটের একটি লক্ষ্যে ছিল।

জোড়া গোল করেন টিমো ভেরনার, একটি করে কাই হার্ভাটজ ও জামাল মুসিয়ালা। প্রথম দুই গোলে সহায়তা করে বড় অবদান রাখেন টমাস মুলার।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জার্মানিতে মসজিদে আজান দেওয়ার অনুমতি

জার্মানিতে মসজিদে আজান দেওয়ার অনুমতি

স্টক নিউজ বিডি October 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউরোপের বিখ্যাত এ নগরীটির মেয়র হেররিটে রেকে এই অনুমতি দেন। তিনি বলেন, নগরীর ভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর পদক্ষেপ হিসেবে আজান দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। খবর আনাদোলু ও আরব নিউজের।

আন্তঃধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির জন্য দুই বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের অংশ হিসেবেই মসজিদে শুক্রবার জুমার নামাজের জন্য মাইকে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিলেন কোলোনের মেয়র।

মেয়র হেররিটে রেকে বলেন, স্থানীয় মুসলিম বাসিন্দাদের অনুরোধে আমরা জুমার নামাজের আজান মসজিদের মাইকে দেওয়ার বৈধতা দিয়েছি।

জার্মান এ শহরটিতে ২০১৭-১৮ সালেই তুরস্ক থেকে এসেছেন ৫৫ হাজার মুসলিম অভিবাসী। দেশটির অন্য যে কোনো নগরী থেকে এখানে মুসলিমদের বসতি সবচেয়ে বেশি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য