Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইপিএলই ভারতীয় তরুণ পেসারদের ধ্বংস করে দিচ্ছে

স্টক নিউজ বিডি November 13, 2022

স্পোর্টস ডেস্ক : সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয় পাকিস্তানের। অন্যদিকে দুর্দান্ত খেলে সেমির পথেই এগিয়ে যাচ্ছিল ভারত।

কিন্তু সেমিফাইনালের এক ম্যাচেই দৃশ্যপট পাল্টে গেল। ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে ভরাডুবি হয়ে এখন বিশ্বকাপের ফাইনালের দর্শক হয়ে থাকতে হচ্ছে রোহিত-কোহলিদের।

ইংল্যান্ডের কাছে এভাবে নাস্তানাবুদ হওয়ার পর ভারতীয় দল নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে ভারতীয় বোলিংয়ের দুর্বলতাকে সামনে তুলে আনছেন অনেকে।

বিশ্লেষকদের প্রশ্ন, কুড়ি ওভারের মধ্যে ইংল্যান্ডের একটি উইকেট শিকারের মতো কোনো বোলার নেই ভারতের? ভারতীয় বোলারদের এই দৈন্যদশা!

এমন প্রশ্নে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম দুষলেন ভারতের ফ্রাঞ্চাইজি প্রিমিয়ার লিগ আইপিএলকে।

তার মতে আইপিএলে ভারতীয় তরুণ ক্রিকেটারদের যেভাবে অর্থে ডুবিয়ে দেওয়া হয় তাতেই স্কিল হারায় তারা। বড় টুর্নামেন্টে জিততে না পারার কারণ এই আইপিএলই।

এ স্পোর্টসের প্যাভিলিয়ন শোতে ওয়াসিম বলেছেন, ‘২০০৮ সাল থেকে আইপিএল শুরু হয়েছিল কিন্তু তারপর থেকে তারা আর টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। তাহলে বলাই যায় যে আইপিএলের ফলে ভারতীয় ক্রিকেটে বড় প্রভাব পড়েছে। ’

আইপিএলই ভারতীয় তরুণ পেসারদের ধ্বংস করে দিচ্ছে বলে মত এ সাবেক পাকিস্তানি অধিনায়কের।

ভারতীয় পেসার আভেশ খানের উদাহরণ টেনে ওয়াসিম বলেন, আমি তাদের সঙ্গে কথা বলছিলাম যে ভারতীয় পেস বোলাররা যারা আসে, যা আমি লক্ষ্য করেছি, তাদের উদাহরণ হিসাবে আভেশ খানের মতো একজন পেস বোলার রয়েছে। সে ১৪৫ কিলোমিটার বেগে বল করতো, ১৪০এর বেশি গতিতে ধারাবাহিক করতেন, কিন্তু এক মৌসুমের পরে এখন ১৩০-এ নেমে এসেছে। এক মৌসুমেই গতি হারায় তারা। ’

ওয়াসিম আকরাম আরও বলেন, ‘প্রথমে বিসিসিআইকে খতিয়ে দেখতে হবে কেন এমন হচ্ছে। কারণ তারা প্রায় ১২-১৩ কোটি টাকা পাচ্ছে। আমি টাকা নিয়ে কিছু মনে করি না, তবে আমি মনে করি তরুণ খেলোয়াড়দের জন্য ক্যাপ থাকা উচিত। এমনকি আইপিএলে যে নতুন ছেলে আসছে, এর চেয়ে বেশি পাওয়া যাবে না। যাতে সে বুঝতে পারে ক্ষুধা কি জিনিস। ’

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

জিততে জিততে হেরে যাওয়ার প্রবণতা কবে বন্ধ হবে?

স্টক নিউজ বিডি November 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: একটি ম্যাচ জিতলে আরো দশটি ম্যাচ জয়ের আত্মবিশ্বাস বাড়ে। ক্রিকেটে এমনটাই দেখা যায় শক্তিশালী দলগুলোর ক্ষেত্রে। তারা প্রতিটি জয়ে খুঁজে পায় স্বস্তিও। আর ক্রিকেটে এমন রোমাঞ্চকর মহূর্তগুলো তো থাকবেই। রোমাঞ্চকর মহূর্ত না থাকলে খেলার আনন্দই যে উপভোগ করা যায় না।

কিন্তু বাংলাদেশ দলের ক্ষেত্রে তা পুরোপুরি উল্টো। টাইগারদের ম্যাচে এতো অতিরিক্ত রোমাঞ্চ আর নাটকীয়তা জন্ম নেয়, যা বিষাদে পরিণত হয়।

এ পর্যন্ত যতগুলো ম্যাচ বাংলাদেশ জিতছে, ঠিক ততোগুলো ম্যাচেই দর্শক এবং বিসিবির সকল কর্মকর্তাসহ সবাইকেই আতঙ্কের মধ্যে থাকতে হয়।

এই তো, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে বিসিবির সভাপতি তো বলেই দিলেন যে, তার জ্ঞান হারা হওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিলো।

এদিকে দর্শকদের নাকি হার্ট অ্যাটাক করারও অবস্থা চলে আসছিলো। কেনো এমনটা হয়? একটা জয় পেতে কি এতোটা রোমাঞ্চ আর নাটকীয়তার প্রয়োজন আছে?

এ যেনো বর্ষাকালের বৃষ্টির মতো অবস্থা হয়ে যায় বাংলাদেশের ম্যাচে। যেসব ম্যাচে খুব সহজে জেতার সম্ভাবনা থাকে, সেগুলোতে পুরো ম্যাচজুড়ে লড়াই করে জিততে জিততে এসে শেষ দিকে পানিতে ডুবিয়ে দেয়। এই যেনো তীরে এসে তরী ডুবানো।

এমন কিছু ম্যাচ ইতিহাস হয়ে থাকবে, যেগুলো তীরে এসে তরী ডুবালো বাংলাদেশ। যেমন-

নিদাহাস ট্রফির ফাইনাল ২০১৮:
প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬৬ রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে শেষ বলে ভারতের দরকার ছিলো ৫ রানের। কার্তিক শেষ বলে ছক্কা মেরে ভারতকে জিতিয়ে দেন শিরোপা।

তৃতীয় টি-টোয়েন্টি, নাগপুর-২০১৯:
১৭৫ রানের টার্গেট দেয় ভারত। জবাবে বাংলাদেশের শেষ ৩০ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ৫০ রান। কিন্তু দীপক চাহারের বোলিং তোপে বাংলাদেশ শেষ ৮ উইকেট হারায় মাত্র ৩৪ রানে।

আর, বুধবার (২ নভেম্বর) অ্যাডিলেডে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃষ্টির জন্য শেষ পর্যন্ত ১৫১ রানের টার্গেটে খেলা শুরু করে বাংলাদেশ। শেষ বলে এসে ৫ রানে হেরে যায় বাংলাদেশ।

এছাড়াও, ২০১৬ সালেও টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে শেষ ওভারের অবিশ্বাস্য নাটকীয়তায় মাত্র ১ রানে হেরে যেতে হয় টাইগারদের।

২০১০ সালে টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ১৭২ রান তাড়া করতে নেমে জয়ের আশা জাগিয়ে শেষ পর্যন্ত ১৫১ রানে থামে বাংলাদেশের ইনিংস।

২০১২ সালে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯১ রানের তাড়া করতে নেমে জিততে জিততে ১৩২ রানেই থামে বাংলাদেশের ইনিংস। একই বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ১৭৫ রান করেও বোলিং দুর্বলতায় হারতে হলো।

২০১৪ সালে টি-টোয়েন্টিতে হংকংয়ের বিপক্ষে ১০৮ রান করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২ বল হাতে রেখে হংকং জিতে যায়।

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানের হারে বাংলাদেশ। আরব আমিরাতে অনুষ্ঠিত একই বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান করেও দুর্বল বোলিংয়ে শেষ পর্যন্ত লড়াই করে হারতে হলো বাংলাদেশকে।

এভাবে একের পর এক জিততে জিততে হারের ঘটনা কবে বন্ধ হবে বাংলাদেশের? কোনোভাবে এই নাটকীয় হার থেকে বের হতে পারছে না টাইগাররা। এসব ম্যাচগুলো শেষ পর্যন্ত যখন নাটকীয়তার জেরে হেরে যায়, তখন পুরো ম্যাচের আনন্দ যেন বিষাদে পরিণত হয়। দিন শেষে দর্শক-সমর্থকদের শুধু মন খারাপ করা ছাড়া আর কিছুই করার থাকে না।

অথচ শুধু খেলোয়াড়দের নয়, দর্শকদেরও হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার অবস্থাও সৃষ্টি হয় এসব ম্যাচ দেখে। বাস্তবে এসব নাটকীয় ম্যাচ হারে কোনো অভিজ্ঞতা কি হচ্ছে সাকিবদের? আদৌ নয়। শুধু দিনের পর দিন এভাবে হারের বৃত্তেই আটকে আছে তারা।

আর দিন শেষে খেলোয়াড় বা অধিনায়কের সেই গদবাঁধা বক্তব্য- ‘আমাদের এখনো শেখার অনেক কিছু বাকি আছে, আমাদের আরো স্মার্ট হতে হবে, আজকে ব্যাটিং আর একটু ভালো হলে স্কোর আরো বড় হতে পারত, আমাদের লক্ষ্য এই বিশ্বকাপ নয়, পরবর্তী বিশ্বকাপ টার্গেট, এই সিরিজের অগ্নি পরীক্ষার মাধ্যমে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে’ ইত্যাদি নানা রকম লুকোচুরি বক্তব্য দিয়ে শুধু হারটাকে লুকিয়ে রাখা।

প্রতিটি ম্যাচে বুকের হার্টবিট বাড়িয়ে জিততে জিততে হেরে যাওয়া ম্যাচগুলো থেকে অনুশোচনা এবং বিশ্লেষণ করবে নিজেদের ব্যর্থতা খুঁজে নতুনত্ব কিছু শেখার অভিজ্ঞতা আজও দেখা যায়নি। কারণ, একই ভুল প্রতিটি খেলোয়াড় প্রতিটি ম্যাচেই করে যাচ্ছেন। পরিবর্তন হয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো ভাবনা নেই কারও।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মুখিয়ে সাকিব

স্টক নিউজ বিডি October 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম জানিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জন্য অবদান রাখতে মুখিয়ে আছেন সাকিব।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ভালো সময় পার করেন সাকিব। তুলে নেন ব্যাক-টু-ব্যাক হাফ-সেঞ্চুরিও। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে এখন পর্যন্ত দুই অঙ্কের কোটাই স্পর্শ করতে পারেননি অধিনায়ক। নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ রান করে আউট হন তিনি।

শ্রীরামের মতে, দল ঘুরে দাঁড়াতে সাকিবের পারফরমেন্স গুরুত্বপূর্ণ। প্রথম দুই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে আউট হওয়াটাই ভালো করতে অনুপ্রাণিত করবে সাকিবকে।

শ্রীরাম বলেন, ‘সে মাত্রই বিশ্বের এক নম্বর অলরাউন্ডার মার্কে ফিরেছে। নিউজিল্যান্ডে দুর্দান্ত একটি সিরিজ কাটিয়েছে এবং সেখানে তার দু’টি গুরুত্বপূর্ণ ইনিংস ছিল। আমার মনে হয়, ওই সময় তার জন্য এটি সঠিক শট ছিল। কারণ লেগ-স্পিনারের জন্য ছোট বাউন্ডারি ছিলো। ১০০টির মধ্যে ৯৯ বার আপনি ছয় মারতে পারবেন। যদি সেটা ছয় হয়ে যেত, এমনকি শেষ ম্যাচে রিভিউ না নেয়াটা দুর্ভাগ্যজনক ছিলো। লেগ-স্ট্যাম্পের বাইরে বল পিচ করেছিল।’

টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট আরও বলেন, ‘সাকিবের মত একজন দুর্দান্ত খেলোয়াড়ের সাথে দু’টি দুর্ভাগ্যজনক ডিসমিসালের জন্য আপনি কী করবেন? আমি মনে করি, সে এখানে লড়াই করার জন্য প্রস্তুত।’

এদিকে, ব্রিসবেনের উইকেট নিয়ে শ্রীরাম বলেন যে, গতি এবং বাউন্সের কারণে ব্রিসবেনের গাব্বায় ভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকবে।

তিনি বলেন, ‘সাদা চোখে গাব্বার উইকেটটি সাধারণ মানের। তবে এখানের ভালো গতি, বাউন্সের সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে। হয়তো প্রথম দিকে কিছুটা মুভমেন্ট থাকবে। কিন্তু আমি মনে করি, খুব ভালো ব্যাটিং উইকেট, দ্রুত গতির আউটফিল্ড, শটে রান থাকবে। এখানে শট খেলার মূল্য পাবেন ব্যাটাররা। সুযোগ বুঝে বলকে ফাঁকা জায়গায় প্লেস করতে হবে। এতে একটা ভালো ও হাই-স্কোরিং ম্যাচ হবে। হতে পারে ১৬০-১৭০ স্কোরের ম্যাচ হবে।’

আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেছিলেন, দক্ষিণ আফ্রিকার কাছে হারের কারণ হলো- বড় হিটার না হওয়া সত্ত্বেও ছক্কা মারার চেষ্টা চালিয়ে যাওয়া। তাই তাদের নিজেদের পরিবর্তন করা উচিত এবং তদের এখন স্মার্ট হওয়া উচিত।

ব্যাটারদের এখন কীভাবে সেই বিষয়গুলো কাজে লাগানো উচিত, শনিবার সেটাও জানিয়েছেন শ্রীরাম। তিনি বলেন, ‘মাঠের আকৃতি সম্পর্কে আপনি জানতে পেরেছেন। উপমহাদেশে খেলার জন্য এটি বেশ ভিন্ন বা নিউজিল্যান্ডের মতো কিছু জায়গায় খেলার থেকেও বেশ আলাদা। অস্ট্রেলিয়াতেও চ্যালেঞ্জ থাকছে। আমরা প্রথম সংবাদ সম্মেলনে মাঠের আকৃতি নিয়ে কথা বলেছিলাম।’

রোববার গাব্বায় বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পরাজয় সঙ্গী করে অস্ট্রেলিয়া যাচ্ছে প্রোটিয়ারা

স্টক নিউজ বিডি October 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ ভারতের মাটিতে কিনা ওয়ানডে সিরিজ খেলল দক্ষিণ আফ্রিকা। তাও দ্বিতীয় সারির দলের বিপক্ষে। প্রথম ম্যাচটা দাপোটের সঙ্গে জিতে দ্বিতীয় ম্যাচে কমবেশি লড়াই করেছিল। তবে মঙ্গলবার তৃতীয় ম্যাচে রীতিমত আত্মসমর্পণ করল প্রোটিয়ারা।

এদিন স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হেরেছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা শেখর ধাওয়ানের দল জিতে নিয়েছে ২-১ ব্যবধানেই। এর আগে অবশ্য টি-টোয়েন্টি সিরিজেও একই ব্যবধানে হারে মিলারের দল।

দিল্লিতে এদিন আগে ব্যাট করে মাত্র ৯৯ রানে অলআউট হয়েছে মিলার বাহিনী। যা ভারতের বিপক্ষে তাদের সর্বনিম্ন ইনিংস। এর আগে স্বাগতিকদের বিপক্ষে দলটির সর্বনিম্ন স্কোর ছিল ১১৭। সেই ১৯৯৯ সালে ওই রানে অলআউট হয়েছিল প্রোটিয়ারা। ২৩ বছর পর রেকর্ডটি নতুন করে লেখালো টেম্বা বাভুমার দল।

এদিকে, আজকের ম্যাচটিসহ শেষ দুই ম্যাচেই ছিলেন না নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। যে কারণে প্রথম ম্যাচে তার নেতৃত্বে খেললেও পরের দুই ম্যাচে দুইজন আলাদা অধিনায়কের নেতৃত্বে খেলে প্রোটিয়ারা।

দ্বিতীয় ম্যাচে অধিনায়কত্বে দেখা যায় কেশভ মহারাজকে। আর শেষ ম্যাচে নেতৃত্ব দেন টি-টোয়েন্টি অধিনায়ক ডেভিড মিলার। হারও দেখতে হয়েছে দুজনকেই।

এদিন প্রোটিয়াদের ইনিংসটা স্থায়ী হয় মাত্র ২৭.১ ওভার। ম্যাচটা পরে অনায়সে জিতে নিয়েছে ভারত। ১৯.১ ওভারে ৩টি উইকেট খুইয়েই ১০৫ রান তুলে জয় নিশ্চিত করেছে স্বাগতিক দল।

দিল্লিতে টসে হেরে ব্যাট করা প্রোটিয়ারা ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি। দলের মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন। মালান ১৫, ক্লাসেন ৩৪, জানসেন ১৪ রান করেন। ভারতের কুলদীপ যাদব ১৮ রানে ৪টি, শাহবাজ আহমেদ, সিরাজ ও ওয়াশিংটন সুন্দর ২টি করে উইকেট নেন।

পরে শুভমান গিলের ৪৮, শ্রেয়াস আইয়ারের অপরাজিত ২৮ রানে জয় পায় ভারত। ধাওয়ান ৮, ঈশান কিশান ১০, স্যামসন অপরাজিত ২ রান করেন। দক্ষিণ আফ্রিকার এনগিদি ও ফোরচুইন ১টি করে উইকেট নেন। কুলদীপ ম্যাচ সেরা ও মোহাম্মদ সিরাজ সিরিজ সেরার পুরস্কার পান।

আর এর মধ্যদিয়েই শেষ হলো ভারতের বিপক্ষে সিরিজ। দ্রুতই অস্ট্রেলিয়াগামী বিমানে চড়বে দক্ষিণ আফ্রিকা দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভ পর্বে খেলবে প্রোটিয়ারা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পাকিস্তানকে হারানো অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে

পাকিস্তানকে হারানো অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে

স্টক নিউজ বিডি November 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাতে মাঠে নামছে পাকিস্তান। দুই দলের খেলোয়াড়রা রয়েছেন ফর্মে। ফাইনালের দৌড়ে কারা এগিয়ে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ।

এ বিষয়ে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার বলেন, এই প্রতিযোগিতায় সব চেয়ে ভালো দল পাকিস্তান। দুর্ধর্ষ ক্রিকেট খেলছে ওরা। একমাত্র দল যারা সব ম্যাচ জিতে সেমিফাইনাল খেলতে নামছে। সবচেয়ে বড় কথা, কোনো প্রতিপক্ষই খুব বেশি চাপে ফেলতে পারেনি বাবর আজমের দলকে। খুব বেশি ঘাম ঝরাতে হয়নি ওদের প্রত্যেকটি ম্যাচ জিততে। শুধু আফগানিস্তান ম্যাচে শেষ পর্যন্ত লড়াই চলছিল কিন্তু সেই ম্যাচেও আসিফ আলির উদয় ঘটল। দুর্দান্ত সব শট খেলে ম্যাচ বের করে নিয়ে গেল আসিফ। শেষ পর্যন্ত প্রায় এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় পাকিস্তান।

তিনি আরও বলেন, বাবরের নেতৃত্বে অনেক শান্ত, ধীরস্থির দেখাচ্ছে দলটাকে। ম্যাচের গতিপ্রকৃতি সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহালও দেখাচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, পাকিস্তান যেভাবে ক্রিকেট খেলছে তাদের হারানো অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে।

গ্রুপ পর্বের পাঁচ ম্যাচের পাঁচটিতে জয় পেয়েছে পাকিস্তান। এর মধ্যে শাক্তিশালী ভারতকে তারা হারিয়েছে ১০ উইকেটের ব্যবধানে। পাত্তা পায়নি গ্রুপের বাকি দলগুলোও।

আসরে পাকিস্তানের পাঁচ জয়ে ম্যাচসেরা হয়েছেন ভিন্ন পাঁচজন। শাহিন আফ্রিদি, হারিস রউফ, আসিফ আলী, মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিক। পাঁচ ম্যাচের চারটিতে ফিফটি করেও এখনো ম্যাচসেরা হতে পারেননি বাবর! এটিই পাকিস্তানের বড় শক্তি।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে বলেন, এটি ইন্টারেস্টিং ম্যাচ হবে। অস্ট্রেলিয়া যখন এ বিশ্বকাপে এসেছে তখন কিন্তু তাদের ফর্ম এত ভালো ছিল না। তারা ওয়েস্ট ইন্ডিজে হেরে এসেছিল, বাংলাদেশে হেরেছে। এই বিশ্বকাপের আগে দলের অবস্থা ভালো ছিল না। এই বিশ্বকাপে তারা ভালো খেলছে।

বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক মনে করেন, যদি অস্ট্রেলিয়ানরা ভালো ব্যাটিং করতে পারে তবে তাদের ভালো সুযোগ রয়েছে। তবে পাকিস্তান যেভাবে ক্রিকেট খেলছে তাদের হারানো অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য