Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

নেপাল

নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৩৩

স্টক নিউজ বিডি October 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নেপালের পশ্চিমাঞ্চলজুড়ে বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। প্রাকৃতিক এই বিপর্যয়ে শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং বন্যার পানির তোড়ে অনেক সেতু ও রাস্তাঘাট ভেসে গেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে নেপালের পশ্চিমের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা এবং ভূমিধস দেখা দিয়েছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, নেপালের উত্তর-পশ্চিমের কর্নালি প্রদেশে ভারী মৌসুমী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ওই এলাকায় আটকে পড়া হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

তুষারধস ও বন্যায় শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্নালি প্রদেশে বন্যায় এখন পর্যন্ত অন্তত ২২ জন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে।

বন্যা-ভূমিধসে সবচেয়ে বেশি মানুষ নিখোঁজের খবর এসেছে দেশটির নিম্নাঞ্চলের কালিকট জেলা থেকে। ভারী বর্ষণের সতর্কতার পর এই জেলা থেকে হাজার হাজার মানুষকে গত সপ্তাহে তাদের বাড়িঘর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির সরকারি কর্মকর্তারা ইতোমধ্যে ওই অঞ্চলে উড়োজাহাজে করে ত্রাণ সহায়তা পাঠিয়ে দিয়েছে। এদিকে, জাতিসংঘের একাধিক দাতব্য সংস্থা বলেছে, পশ্চিম নেপালের যেসব এলাকা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় খাবার ও ওষুধ বিতরণ করা হচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কোনো তালবাহানা নয়, স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলা রাখুন : ইউনিসেফ

তিন সপ্তাহের জন্য স্কুল বন্ধ করেছে নেপাল

স্টক নিউজ বিডি January 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নেপালে করোনার সংক্রমণ বাড়তে থাকায় তিন সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে স্কুল। ২৯ জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।

গত সোমবার সরকারের এক মুখপাত্র এসব কথা জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে নেপাল গণজমায়েত নিষিদ্ধ করেছে। স্কুলগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

সোমবারের হিসাবে (সর্বশেষ ২৪ ঘণ্টায়) নেপালে ১ হাজার ৩৫৭ জন করোনা শনাক্ত হয়েছে। গত বছর সেপ্টেম্বরের পর এ সংখ্যা এক দিনে সর্বোচ্চ। এখন পর্যন্ত দেশটিতে শনাক্ত হয়েছে ৮ লাখ ৩৩ হাজার ৯৪৬ জন। করোনায় মৃত্যু ১১ হাজার ৬০৬ জন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
bd football

ডু ওর ডাই লড়াইয়ে নেপালের মুখোমুখি বাংলাদেশ

স্টক নিউজ বিডি October 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে আজ ডু ওর ডাই লড়াইয়ে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচের আগে তিন বছর আগের স্মৃতি ফিরে এসেছে মালদ্বীপে। ২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ড্র করলেই সেমিফাইনালে উঠে যেত বাংলাদেশ দল। কিন্তু ওই বছরের ৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হিমালয়ের দেশটির কাছে ২-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল লাল-সবুজের দলটি।

মালেতে এবারের সাফ চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশের সামনে এরকম সমীকরণ। ফাইনালে উঠতে হলে আজ নেপালকে হারাতে পারলেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, ‘আমাদের বর্তমান দলটি বেশ শক্তিশালী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়রাই এই দলের হয়ে খেলছে। সবাই জানে আগামীকাল যদি আমরা জয়লাভ করতে পারি তাহলে নতুন এক ইতিহাস রচিত হবে। এতে আমরা ফাইনালে খেলার সুযোগ পাব। সতীর্থদের প্রতি আমার আস্থা রয়েছে, তারা শতভাগ উজাড় করে খেলবে। আজ আমরা সতেজ একটি দল দেখার অপেক্ষায় আছি।’

এখনো পর্যন্ত মালদ্বীপে বাংলাদেশ যা করে দেখিয়েছে তা এক কথায় অসাধারণ বলে মনে করেন জামাল ভুঁইয়া। কালও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন তিনি। একই সঙ্গে তার প্রত্যাশা লাল সবুজের সমর্থকরা জাতীয় দলের ম্যাচ দেখার জন্য পর্যাপ্ত টিকিট পাবে। নেপালের বিপক্ষে জয়ের আশাবাদ জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, তার দল কাল সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।

দলের প্রধান কোচ অস্কার ব্রুজোন বলেন, ‘আত্মবিশ্বাসের দিক থেকে আমরা ভাল অবস্থায় আছি। নেপালের বিপক্ষে ৯০ মিনিটের প্রতিদ্বন্দ্বিতায় আমাদের জয় দরকার। অবশ্যই আমরা তা করতে পারব এবং আশা করছি আগামীকাল আমাদের জন্য হবে সুন্দর একটি দিন। আমাদের যোগ্যতা রয়েছে এবং লড়াইয়ের জন্য প্রস্তুত। নেপালও বেশ শক্তিশালী এবং এই টুর্নামেন্টে তারা এর প্রমাণ দিয়েছে। তারা বেশ ভাল ফুটবল খেলছে। আমরাও ফাইনাল খেলতে চাই এবং বিগত বিশ দিন ধরে আমরা সেটি নিয়ে কাজ করে আসছি।’

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
bus accident

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ২৮ আহত ১২ জনেরও বেশি

স্টক নিউজ বিডি October 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর আলজাজিরার।

মুগু জেলার কর্মকর্তা রোম বাহাদুর মাহাত জানান, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রীবাহী বাসটির সামনের একটি চাকা পাংচার হয়ে খাদে পড়ে যায়। বাসটি বাঙ্কে জেলা থেকে মুগুর দিকে যাচ্ছিল। এতে ৪৫ যাত্রী ছিল। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবে যোগ দিতে তারা মুগুর দিকে যাচ্ছিল। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান বাহাদুর মাহাত।

স্থানীয়রা জানান, রাস্তা থেকে বাসটি ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায় বলে। পুলিশের ধারণা, ব্রেক কাজ না করায় এবং চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

রম বাহাদুর মাহাত আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

মুগু জেলা পুলিশ কার্যালয় জানায়, বাসটিতে ৪৫ যাত্রী ছিলেন। এদের মধ্যে ২৪ জন ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে চারজনের মৃত্যু হয়।

আহত ১২ জনেরও বেশি যাত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে হেলিকপ্টারে করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য