Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

পিএসজি

মেসির গোলেও জয় পেলো না পিএসজি

স্টক নিউজ বিডি October 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির জয়ে বাধ সাধলেন পর্তুগিজ চ্যাম্পিয়ন বেনফিকার গোলরক্ষক। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির দুর্দান্ত গোলের পরও সৌভাগ্যের গোলে তাদের রুখে দিল বেনফিকা।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘এইচ’ গ্রুপের ম্যাচে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।

ঘরের মাঠে ফরাসি চ্যাম্পিয়নদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবলের মন্ত্র নিয়ে নামে পর্তুগিজ চ্যাম্পিয়নরা। আক্রমণ-প্রতি আক্রমণে শুরু থেকে জমে ওঠে ম্যাচ।

ম্যাচের অষ্টম মিনিটেই গনসালো রামোসের শট পা দিয়ে ঠেকিয়ে দেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। এর মিনিট ছয়েক পরেই দূর থেকেই শট নেন পর্তুগিজ ফরোয়ার্ড গনসালো রামোস। এবার বল সরাসরি চলে যায় গোলরক্ষকের হাতে।

ম্যাচের ১৬তম মিনিটে ফ্রি-কিক পায় পিএসজি। প্রথমবারের মতো গোল পোস্ট বরাবর শট নেয় ফরাসি দলটি। তবে মেসির নেওয়া ফ্রি-কিক শট বাধা পায় দেয়ালে। দুই মিনিট পরে পাল্টা আক্রমণে যায় বেনফিকা। তবে এ যাত্রাতেও প্রাচীর হয়ে দাঁড়ান দোন্নারুম্মা। দাভিদ নেরেসের শট দারুণভাবে ঠেকিয়ে দেন তিনি।

২১তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। এমবাপেকে বল বাড়িয়ে সামনের দিকে ছুটে যান মেসি। নেইমারের পা ঘুরে ডি-বক্সের মাথায় বল পেয়ে বাঁ পায়ের দারুণ বাঁকানো শটে বাকিটা সারেন আর্জেন্টাইন তারকা।

চলতি আসরে লিওনেল মেসির দ্বিতীয় গোল এটি। বেনফিকার বিপক্ষে এই প্রথম গোল।

একের পর এক আক্রমণে ৪২তম মিনিটে সুফল পায় বেনফিকা। এনসো ফের্নান্দেসের ক্রসে লাফিয়েও মাথা ছোঁয়াতে পারেননি গনসালো রামোস। কিন্তু লাইনেই থাকা ডিফেন্ডার দানিলো পেরেইরার গায়ে লাগে বল। আর দিক পাল্টে জাল কাঁপায় বল। সমতায় ফেরে বেনফিকা। কিছুই করার ছিল না পিএসজির গোলরক্ষকের।

দ্বিতীয়ার্ধেও মাঠে নেমে একের পর এক আক্রমণ চালিয়ে যেতে থাকে দুই দলই। ৪৮তম মিনিটে আশরাফ হাকিমির শট গোলরক্ষক কোনোমতে ফিরিয়ে দেওয়ার পর নেইমারের দর্শনীয় বাইসাইকেল কিকও ব্যর্থ হয়। বল ক্রসবারে লেগে ফিরে আসে।

এর মিনিট তিনেক পরেই হাকিমির কাট ব্যাক মাঝপথেই কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন বেনফিকা গোলরক্ষক ওদিসিয়াস ভ্লাকোদিমোস। এরপর আক্রমণ কমিয়ে রক্ষণে মনযোগ দেয় বেনফিকা।

আর রক্ষণের সেই দেয়াল ভাঙতে পারেনি পিএসজি। ফলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ফরাসি চ্যাম্পিয়নদের।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জিদান

পিএসজির সঙ্গে জিদানের চুক্তিতে পৌঁছানোর খবরগুলো ভুয়া

স্টক নিউজ বিডি June 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ‘আগামী মৌসুমে এমবাপ্পে এবং আমি উভয়ই পিএসজিতে থাকছি’- এমবাপ্পের রিয়াল মাদ্রিদ যাওয়ার গুঞ্জনে কথাগুলো বলেছিলেন মাউরিসিও পচেত্তিনো। এমবাপ্পে প্যারিসে থিতু হলেও পিএসজি কোচের গদির টানাপোড়েন চলছেই। এরইমধ্যে খবর চাউর হয়েছে পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন জিনেদিন জিদান। তবে রিয়াল মাদ্রিদের সাবেক কোচের প্রতিনিধি বিষয়টিকে ভিত্তিহীন দাবি করেছেন।

বর্ণাঢ্য ইতিহাসে পিএসজির ঝুলিতে নেই একটিও চ্যাম্পিয়নস লীগ শিরোপা। সেই অভাব পূরণ করতে মৌসুমের শুরুতে দলবদলের বাজারে বাজিমাত করে পিএসজি। কিলিয়ান এমবাপ্পে-নেইমারদের মতো তারকাদের দিয়ে সাজানো দলে আরো হ্যাভিওয়েট খেলোয়াড় ভেড়ান পিএসজি সভাপতি নাসির আল খেলাইফি। লিওনেল মেসির সঙ্গে পার্কে দেস প্রিন্সেসবাসী হন সার্জিও রামোস, আশরাফ হাকিমি, জর্জিও ভাইনালদাম ও জিয়ানলুইগি দোনারুম্মা। তবুও লাভ হয়নি। ইউরোপ সেরা হওয়ার দৌড়ে রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নেয় লা প্যারিসিয়ানরা। দলের ব্যর্থতায় নিঃসন্দেহে দায় বর্তায় কোচের ওপর। এরপর থেকেই পচেত্তিনোর চাকরি হারানোর আশঙ্কা প্রকট হতে থাকে।

ফরাসি দৈনিক লে’কিপকে দেয়া সাক্ষাৎকারে জিদানের পরামর্শক মিগলিয়াসিও বলেন, ‘পিএসজির সঙ্গে জিদানের চুক্তিতে পৌঁছানোর খবরগুলো ভুয়া। জিদান কিংবা আমি কেউই পিএসজির মালিকপক্ষ থেকে কোনো প্রস্তাব পাইনি।’

মিগলিয়াসিও বলেন, ‘তার ব্যাপারে যেকোনো আলোচনা করার অনুমতি শুধু আমার রয়েছে।’ সংবাদ সংস্থা এএফপিরও অভিন্ন খবর। গণমাধ্যমটি জানায়, জিদানের সঙ্গে পিএসজির যোগাযোগ হয়নি। এর আগে ফরাসি রেডিও স্টেশন ইউরোপ আঁ খবর দেয়, পচেত্তিনোর বদলে পিএসজির ডাগআউটে বসতে যাচ্ছেন জিদান। যদিও রেডিও স্টেশনটি কোনো সূত্রের উল্লেখ করেনি।

ফ্রান্সের আরেক চ্যানেল আরএমসি স্পোর্তও জানিয়েছে, জিদান ও পিএসজি সমঝোতায় পৌঁছচ্ছে। তারা অবশ্য ক্লাবের একটি সূত্র ধরে জানা, ক্লাবের অনেকেই জিদানের সঙ্গে আলোচনার কথা স্বীকার করেছেন। তবে এখনো চুক্তি সই হয়নি। শিগগিরই চুক্তি সই করতে জিদান কাতার যাবেন বলেও গুঞ্জন ভাসছে ফ্রান্সে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পিএসজিতে ডি জং কে চায় এমবাপ্পে

পিএসজিতে ডি জং কে চায় এমবাপ্পে

স্টক নিউজ বিডি May 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ পিএসজি থেকে যাওয়ার কারণ হিসেবে কিলিয়ান এমবাপ্পে জানিয়েছেন, ক্লাবটির ইতিহাসের অংশ হতে চান, নতুন যুগের শুরু চান এবং নতুন প্রজেক্টের অংশ হতে চান।

সংবাদ মাধ্যম দাবি করেছে, পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করে এমবাপ্পে মোটা অঙ্কের সাইনিং বোনাস ও বেতনের পাশাপাশি পাচ্ছেন ক্ষমতা। তার কথা শুনে প্রজেক্ট তৈরি করা হবে। কোচ-ডিরেক্টর নিয়োগে তার পরামর্শ শোনা হবে।

ওই ক্ষমতা বলে পিএসজি বোর্ডের কাছে নতুন প্রজেক্ট গড়তে বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি জংকে চেয়েছেন এমবাপ্পে। তার চাওয়া মতো, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির সঙ্গে পিএসজি ডি জংকে কেনার লড়াইয়ে নেমেছে। সংবাদ মাধ্যম স্পোর্টস এমনই দাবি করেছে।

বার্সেলোনা ফ্রেঙ্কিকে আর্থিক কারণে বিক্রি করতে চায়। বাজারে তার চাহিদা থাকায় ঘরে তুলতে চায় মোটা অঙ্কের অর্থ। ম্যানইউ আগ্রহ দেখানোয় কাতালানরা ৮০ মিলিয়ন ইউরো দাম হেঁকেছে। তবে ম্যানইউ নাকি আরেকটু কম দামে তাকে দলে চায়।

পেট্রো ডলারের ঝনঝনানি নিয়ে পিএসজি বাজারে নামলে ডি জংয়ের জন্য প্রত্যাশিত দামই পাবে বার্সেলোনা। তবে ডি জংয়ের সামনে দাঁড়াবে কঠিন সিদ্ধান্ত। তাকে জানতে হবে, সাবেক সতীর্থ মেসির ক্লাবে যাবেন নাকি সাবেক গুরু টেন হাগের সঙ্গে জুটি গড়বেন ওই প্রশ্নের উত্তর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Angel-Di-Maria

ছলছলে চোখে পিএসজিকে বিদায় বললেন ডি মারিয়া

স্টক নিউজ বিডি May 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল ডি মারিয়া কান্নাভেজা চোখে পার্ক দি প্রিন্সে পিএসজি সমর্থকদের বিদায় জানালেন। দীর্ঘ সাত মৌসুম যে এই মাঠে, এই সমর্থকদের সঙ্গেই কত হাসি-কান্না ভাগাভাগি করে নিয়েছেন, বিদায় বেলায় তাই আবেগে বাঁধ দিতে পারেননি তিনি। ছলছল করে উঠেছে ডি মারিয়ার চোখ, আবেগের বিচ্ছুরণ ঘটেছে।

কয়েক সপ্তাহ ধরেই ডি মারিয়ার পিএসজি ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। শনিবার মেসের বিপক্ষে ম্যাচের আগে পিএসজি আনুষ্ঠানিকভাবে তার বিদায়ের কথা নিশ্চিত করে। ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি বিদায় বেলায় প্রশংসায় ভাসিয়েছেন ডি মারিয়াকে, ‘আমাদের ক্লাবকে সব অবস্থায় প্রতিনিধিত্ব করা নিখুঁত একজন ফুটবলার হিসেবে ডি মারিয়াকে মনে রাখবে সমর্থকরা।’

পিএসজির হয়ে বিদায়ী ম্যাচে অবশ্য ডি মারিয়ার জন্য আনন্দের উপলক্ষও কম ছিল না। মেসের বিপক্ষে পিএসজির ৫-০ গোলের জয়ে দলের পঞ্চম ও শেষ গোলটি এসেছে তার পা থেকে। আর ম্যাচ শেষে পিএসজির হয়ে সাত মৌসুমে নিজের পঞ্চম লিগ শিরোপা জয়ের আনন্দে ভেসেছেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পিএসজির সাথে আরো ২ বছরের চুক্তি নবায়ন করতে চলেছেন এমবাপ্পে

পিএসজির সাথে আরো ২ বছরের চুক্তি নবায়ন করতে চলেছেন এমবাপ্পে

স্টক নিউজ বিডি May 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সেই ২০১৭/১৮ থেকে গুঞ্জন এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যাচ্ছে। সে যাচ্ছে তো যাচ্ছেই, কিন্তু গন্তব্যে পৌঁছাতেই পারছে না। মাঝ রাস্তা থেকেই উধাও হয়ে যাচ্ছে। পিএসজির সাথে ২০২৪ সাল অর্থাৎ আরো ২ বছরের চুক্তি নবায়ন করতে চলেছেন এই তারকা।

রিয়াল মাদ্রিদ তার ড্রিম ক্লাব হতে পারে, কিন্তু লিওনেল মেসিই হলেন তার আজ পিএসজি’তে থেকে যাওয়ার অন্যতম এক কারণ! নইলে এই ডিল এভাবে ভেঙ্গে যাওয়ার কথা না। এবছরের জানুয়ারি উইন্ডোতে মাদ্রিদ পিএসজিকে আকাশছোঁয়া মূল্য অফার করলেও পিএসজি তা রিজেক্ট করে দেয়। আবার ২ বছরের চুক্তিও বাড়াতে চলেছে।

এমবাপ্পে প্লেইং স্টাইল আগের থেকে এখন অনেক ভালো। এখন সে স্বার্থপরের মতো শুধু গোলই না বরং এসিস্ট সহ চ্যান্স ক্রিয়েটেও সাহায্য করছে। এছাড়া মেসির সাথে একটা দুর্দান্ত ক্যানেকশন তৈরি করে ফেলেছে সে। এমবাপ্পে আগে থেকেই ভালো ছিল, কিন্তু মেসির পিএসজি জয়েনের পর থেকে ধীরে ধীরে পরিপূর্ণতা অর্জন করছে। লিও’র চুক্তি অব্ধি তারা একসাথেই থাকবে, লিও ক্লাব ছাড়লে সেও ক্লাব ছাড়বে।

কিন্তু ততোদিনে মনে হয় না মাদ্রিদ তাকে রাডারেই রাখবে। আবার রাখতেও পারে। কিন্তু সম্পর্কটা একটু ভঙ্গুর দেখাবে। অনেক মেডিয়াই রিপোর্ট করছে এইবার এমবাপ্পে যদি মাদ্রিদে না যোগ দেয়, তাহলে মাদ্রিদ নাকি তাকে তাদের রাডার থেকে রুল আউট করতে পারে। কেননা মাদ্রিদে অলরেডি পার্ফেক্ট উইংগার থাকলেও তাদের দরকার বেঞ্জেমার যোগ্য রিপ্লেসমেন্ট, সেক্ষেত্রে এর্লিং হ্যালান্ড থাকবে তাদের লিস্টের শীর্ষে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেসির জোড়া গোলে পিএসজির দুর্দান্ত জয়

মেসির জোড়া গোলে পিএসজির দুর্দান্ত জয়

স্টক নিউজ বিডি May 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ লিওনেল মেসির দুই গোলের সঙ্গে আনহেল ডি মারিয়া ও কিলিয়ান এমবাপ্পের একটি করে গোলে ড্রয়ের বৃত্ত ভাঙতে পেরেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শনিবার রাতে মঁপেলিয়েকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

মঁপেলিয়ের মাঠ লা মসনে এদিন ম্যাচের একেবারে শুরু থেকে বল দখলে রাখে পিএসজি। পঞ্চম মিনিটে প্রতিপক্ষের গোলে প্রথম হানা দেন মেসি। তবে তার জোরালো শট সে যাত্রায় ঠেকিয়ে দেন দলটির গোলরক্ষক দিমিত্রি বারত্যঁ। তবে এর মিনিট খানেক পরেই ম্যাচে নিজের প্রথম গোল পেয়ে যান মেসি। ২০ মিনিটে মেসি পেয়ে যান তার দ্বিতীয় গোল। বক্সের মাঝে এমবাপ্পের অসাধারণ ক্রস ধরে মেসি এগিয়ে আসা মঁপেলিয়ে গোলরক্ষককে ঘুরিয়ে বল পাঠিয়ে দেন জালে।

এই গোলের মিনিট ছয়েক পর আবারও বাঁ প্রান্ত থেকে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে মেসির উদ্দেশ্য ক্রস বাড়ান এমবাপ্পে। তবে মঁপেলিয়ে ডিফেন্ডার এস্তেভে সেটি ক্লিয়ার করতে অসমর্থ হন, বল দিয়ে পড়ে ডি মারিয়া পায়ে। সেখান থেকে এই আর্জেন্টাইনের জোরালো শট মঁপেলিয়ে ডিফেন্ডার থুলেরের গায়ে লেগে দিক বদলে জালে ঢুঁকে যায়।

ম্যাচে দলের প্রথম ৩ গোলই তৈরি করে দেওয়া এমবাপ্পে নিজে ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচ মঁপেলিয়ের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেসি

মেসির গোলে রেকর্ড দশবারের মতো শিরোপা জিতলো পিএসজি

স্টক নিউজ বিডি April 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা এক প্রকার নিশ্চিতই হয়ে ছিল প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি)। বাকি থাকা পাঁচ ম্যাচে তাদের প্রয়োজন ছিল মাত্র একটি পয়েন্ট। গত রাতে মেসির করা একমাত্র গোলে সেই এক পয়েন্টই পেল পিএসজি। আর্জেন্টাইন সুপারস্টারের গোলে ফেরার ম্যাচে লেন্সের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারকাখচিত পিএসজি। এতেই লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধারের পাশাপাশি রেকর্ড ১০ বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে তারা।

প্রথমার্ধে বল দখলে আধিপত্য দেখালেও খুব একটা সুযোগ তৈরি করতে পারেন নি মেসি-নেইমার-এমবাপ্পেরা। লক্ষ্যহীন শটে বেশ কিছু ভালো আক্রমণ নষ্ট হয় তাদের। লিগের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে এদিন বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন। তাতে ০-০ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দলটি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গিয়ে ৬৮ মিনিটের মাথায় গিয়ে দলকে এগিয়ে দেন মেসি। নেইমারের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকেই বাঁকানো শটে লেন্সের গোলরক্ষককে পরাস্ত করেন সাতবারের ব্যালন ডিঅর জয়ী এ ফুটবলার। লিগে মেসির এটি চতুর্থ গোল।

এরপর আক্রমণের ধার বাড়ালেও শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি পিএসজি। উল্টো ম্যাচের ৮৮তম মিনিটে এসে লেন্সকে সমতায় ফেরান কোরেন্তিন জিন। শেষ পর্যন্ত ১-১ গোলে সমতায় শেষ হয় ম্যাচটি। আর পিএসজি মাঠ ছাড়ে ১০ম লিগ ওয়ানের শিরোপা জয়ের উল্লাস নিয়ে।

বার্সেলোনার হয়ে ১০টি লিগ জেতার পর পিএসজির হয়ে এই প্রথম জিতলেন মেসি। ক্লাব ক্যারিয়ারে এটি তার ৩৬তম ট্রফি। ইউরোপের শীর্ষ লিগের খেলোয়াড়দের মধ্যে তার চেয়ে বেশি ট্রফি জেতার অভিজ্ঞতা নেই অন্য কারও।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নিসের কাছে হেরে ফরাসি কাপ থেকে বিদায় পিএসজির

নিসের কাছে হেরে ফরাসি কাপ থেকে বিদায় পিএসজির

স্টক নিউজ বিডি February 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনাভাইরাস থেকে সেরে উঠে লিওনেল মেসি এদিন খেলছিলেন পিএসজির শুরুর একাদশে, পেয়ে গিয়েছিলেন নেইমারের দশ নম্বর জার্সিটাও। তবে দশ নম্বরসুলভ খেলাটা তিনি দেখাতে পারেননি। তবে পিএসজির বিবর্ণ প্রথমার্ধে যে একমাত্র শটটা নিয়েছিলেন তিনিই! বিরতির পরও মাঝমাঠের দখলকে প্রতিপক্ষ বিপদসীমা পর্যন্ত নিয়ে যেতে বেশ কাঠখড় পোড়াতে হচ্ছিল পিএসজিকে। এই অর্ধেও একটাই শট গিয়েছে নিসে গোলমুখে, লিয়ান্দ্রো পারেদেসের সেই শটটাও ঠেকাতে গোলরক্ষক বুলকার কোনো সমস্যাই হয়নি।

নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। মেসি-এমবাপ্পের সফল পেনাল্টিতে শুরু করলেও শেষ হাসিটা হাসতে পারেনি দলটি। তৃতীয় পেনাল্টিতে মিস করে বসেন আর্জেন্টাইন মিডফিল্ডার পারেদেস। যদিও জিয়ানলুইজি ডনারুমা প্রতিপক্ষ নিসের চতুর্থ পেনাল্টি নিতে আসা অ্যান্ডি ডার্লোকে ঠেকিয়ে দেন। ফলে খেলা গড়ায় সাডেন ডেথে। সেখানে পেনাল্টি মিস করে বসেন জাভি। তাতেই ফরাসি কাপ থেকে বিদায় নিশ্চিত হয় পিএসজির।
স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রামোসের গোলে বড় জয় পিএসজির

রামোসের গোলে বড় জয় পিএসজির

স্টক নিউজ বিডি January 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কাল রাতে পিএসজির জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন সার্জিও রামোস। প্যারিসে নিজেদের মাঠে রবিবার (২৩ জানুয়ারী) রাতে রাঁসকে ৪-০ গোলে উড়িয়ে লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখলেন মাওরিসিও পচেত্তিনোর দল।

রামোস ছাড়াও তাদের হয়ে একটি করে গোল করেন মার্কো ভেরাত্তি ও দানিলো পেরেইরা। অন্যটি প্রতিপক্ষের আত্মঘাতী। ম্যাচে ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে পিএসজি গোলের জন্য মোট শট নেয় ২২টি, যার আটটি ছিল লক্ষ্যে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এমবাপ্পে

পিএসজিতে আমি সত্যিই অনেক সুখে আছি: এমবাপ্পে

স্টক নিউজ বিডি December 29, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সিএনএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘আমি জানুয়ারিতে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছি না। জানুয়ারিতে এটা হবে না। পিএসজিতে আমি সত্যিই অনেক সুখে আছি। পিএসজির খেলোয়াড় হিসেবে আমি এই মৌসুম পুরোটা শেষ করব। পিএসজিকে সবগুলো শিরোপা জেতাতে আমি আমার সবটুকু উজাড় করে দিব’

পিএসজির সবচেয়ে বড় লক্ষ্য চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা। প্রথম রাউন্ডে শেষে দ্বিতীয় রাউন্ডেও উঠে গেছে তারা। শেষ ষোলোতে রিয়ালের মুখোমুখি হবে মেসি-এমবাপ্পেদের পিএসজি। এই বিষয়ে এমবাপ্পে বলেন, ‘আমার মাথায় শুধু এখন একটাই চিন্তা, কীভাবে রিয়াল মাদ্রিদকে হারাতে পারি। আমরা প্রস্তুত এবং আমিও প্রস্তুত খেলতে ও পিএসজির হয়ে সবটুকু উজাড় করে দিতে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য