Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

পোশাক-শিল্প

রাজনৈতিক উত্তাপের আঁচ পেতে চান না পোশাক রপ্তানিকারকরা

স্টক নিউজ বিডি August 6, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মূল্যস্ফীতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব, ডলার সংকট, জ্বালানির বাজারে অস্থিরতাসহ নানান চ্যালেঞ্জের মুখে দেশের রপ্তানি খাত। এরই মধ্যে রাজপথে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতি। বিদেশি প্রভাবশালী রাষ্ট্রগুলোও দেশের নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিয়মিত দিচ্ছে পর্যবেক্ষণ। নির্বাচনকেন্দ্রিক চলমান রাজনৈতিক সংকটের সুষ্ঠু সমাধান না হলে রপ্তানিখাত ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

দেশের রপ্তানিখাতের নেতৃত্বে রয়েছে পোশাক শিল্প। মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। বাংলাদেশ থেকে পোশাক নেয় বিশ্বের এমন নামি-দামি কয়েকটি বড় ব্র্যান্ডের প্রতিনিধি সম্প্রতি তৈরি পোশাক রপ্তানিকারকদের প্রতিষ্ঠান বিজিএমইএর সঙ্গে বৈঠক করেছেন। তারা জাতীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতিতে সময়মতো পণ্য হাতে পাওয়া নিয়ে উদ্বেগের কথা জানান। দেশগুলো নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, খোঁজ-খবর নিচ্ছে। তবে যথাসময়ে পণ্য সরবরাহের আশ্বাস দিয়েছেন বিজিএমইএর উদ্যোক্তারা। একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি যাইহোক রপ্তানিমুখী শিল্পকে সব কিছুর বাইরে রাখার আহ্বান রপ্তানিকারকদের।

২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ বা তার আগের মাস ডিসেম্বরে শেষ সপ্তাহে দেশে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি বাড়াচ্ছে। থাকছে পাল্টাপাল্টি কর্মসূচি। কয়েকটি সমাবেশে বিশৃঙ্খলার ঘটনাও ঘটেছে। পদযাত্রা, সমাবেশে অচল হয়েছে ঢাকা। ধাওয়া-পাল্টা ধাওয়ার সঙ্গে গুলির ঘটনাও ঘটেছে কোথাও কোথাও। এ পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছে ব্যবসায়ী-উদ্যোক্তা ও সাধারণের মধ্যে।

বিজিএমইএ-বিকেএমইএর কয়েকজন পরিচালক ও শিল্প উদ্যোক্তা জানান, দেশের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে। এ শঙ্কা শুধু আমাদেরই না ক্রেতাদেরও। পোশাকখাতের ক্রেতাদের আশঙ্কা এদেশে রাজনৈতিক সহিংসতা সৃষ্টি হলে পণ্য উৎপাদনে বিঘ্ন হবে। কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠান এরই মধ্যে রপ্তানি আদেশ কমিয়ে দিয়েছে। আবার কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠান পোশাকপণ্যের দাম কম দিতে চাচ্ছেন। তবে সময়মতো পণ্য সরবরাহের বিষয়ে ক্রেতাদের আশ্বস্ত করার চেষ্টা করছে উৎপাদক ও রপ্তানিকারকরা।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম জাগো নিউজকে বলেন, উদ্যোক্তারা এখনো কোভিডের সময়কার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি, এর মধ্যে রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি তৈরি হয়। এখনো স্বাভাবিক ক্যাশফ্লো ফিরে আসেনি। ব্যবসায়ী নেতৃত্বদের মাথায় রাখতে হবে যে সমস্যাগুলো কী। রাজনৈতিক পরিস্থিতি সামনে যাইহোক এসব সমস্যার সমাধান কী হবে তা বের করা। রপ্তানির জন্য বিকল্প পথ তৈরি করতে হবে, নন ট্র্যাডিশনাল মার্কেটে আমাদের শিফট করতে হবে।

এখন ইউটিলাইজেশন ডিক্লারেশনের (ইউডি) বিপরীতে পোশাকের পিসের সংখ্যাও কমছে। এটি আমদানি সনদ। আগে ইউডির আওতায় গড়ে পাঁচ হাজার পিস পোশাক থাকলেও এখন একেকটি ইউডি কমে পাঁচশ পিসে এসেছে। গত মে মাসে ইউডির সংখ্যা ছিল দুই হাজার ৩৪০টি। পরের মাস জুনে কমে দাঁড়ায় দুই হাজার ২৯টিতে। তবে দেশের রাজনীতির পরিবেশ যাইহোক এর সঙ্গে পোশাকখাতকে না জড়ানোর কথা বলেছেন উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা।

এ বিষয়ে বিজিএমইএর সাবেক সভাপতি বাংলাদেশে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ইএবি) সভাপতি এবং এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাম মুর্শেদী জাগো নিউজকে বলেন, ‘রাজনীতি আর রপ্তানি এক নয়। রাজনীতির সঙ্গে শিল্পের সম্পর্ক নেই। দেশের পরিবেশ যাইহোক এর সঙ্গে রপ্তানিখাত যাতে বাধাগ্রস্ত না হয় এ দাবি উদ্যোক্তাদের।’

এফবিসিসিআইর বর্তমান সভাপতি এবং বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘রাজীনতিবিদরা সংসদ সদস্য হয়ে আইন প্রণয়ন করেন, দেশের জন্য কাজ করেন। ব্যবসায়ীরাও দেশের জন্য কাজ করেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করেন। একই সঙ্গে কর্মসংস্থান তৈরিতে বেসরকারিখাতই মুখ্য ভূমিকা পালন করে। এসব দিক বিবেচনায় ব্যবসাকে রাজনীতির সঙ্গে মেলানো যায় না। যদিও উভয়ই দেশ গঠনে কাজ করে।’

তিনি বলেন, ‘এখন চ্যালেঞ্জটা বিশ্বব্যাপী। এ চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে নিতে হবে। এখনো এলসি লিমিটেশন আছে, পণ্যের দাম বেশি, মূল্যস্ফীতি আছে। তাছাড়া সেক্টর চ্যালেঞ্জ, ব্যবসায়িক চ্যালেঞ্জ আছে। দেশের স্বার্থে শিল্পকে প্রাধান্য দিতে হবে। রপ্তানিখাতকে কোনোভাবেই বাধাগ্রস্ত করা ঠিক হবে না, দল-মত নির্বিশেষে সবার জন্য। সবকিছুর বাইরে রাখতে হবে শিল্পকে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিকেএমইএ ও স্টিচ কনসোর্টিয়ামের মাঝে সমঝোতা স্মারক সই

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তৈরি পোশাক কারখানায় জেন্ডারবান্ধব কর্মপরিবেশের উন্নয়ন ও পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণে ফেয়ার প্রাইস অ্যাপ ব্যাবহার করা নিয়ে বিকেএমইএ ও স্টিচ কনসোর্টিয়ামের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে এ সমঝোতা সই হয়।

টুগেদার ফর চেঞ্জ (স্টিচ) হচ্ছে বৈশ্বিক বস্ত্র ও তৈরিপোশাক খাতে কাজ করা কয়েকটি সংগঠনের একটি অশীদারত্বমূলক উদ্যোগ। যার লক্ষ্য হলো, কাজের ক্ষেত্রে মাধবাধিকার সমুন্নত রেখে একটি সমতাভিত্তিক ও ন্যায়ানুগ সমাজ গঠন। নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় এ উদ্যোগে অর্থায়ন করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়ার ম্যানুফাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহ-সভাপতি ফজলে শামীম এহসান, আকতার হোসেন অপূর্ব, নেদারল্যান্ডস দূতাবাসের অর্থনীতি বিষয়ক ফার্স্ট সেক্রেটারি বাস ব্লাউ, ফেয়ার ওয়্যার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলেকজান্ডার কন্সটাম, স্টিচের কনসোর্টিয়াম কো-অর্ডিনেটর মুই কালান্দার, ইটিআই বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবিল বিন আমিন, ফেয়ার ওয়্যার ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার বাবলুর রহমান, দাতা সংস্থা মনডিয়াল এফএনভির কনসালট্যান্ট মো. শাহিনুর রহমান।

বিকেএমইএ ও স্টিচ কনসোর্টিয়াম পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জেন্ডার সংবেদনশীল কর্মপরিবেশ উন্নয়নে কাজ করছে। নারীর জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে যৌন হয়রানিসহ সব ধরনের জেন্ডারভিত্তিক সহিংসতা দূর করা জরুরি।
এ বিষয়টি বাস্তবায়নের অংশ হিসেবে বিকেএমইএ ও স্টিচ কনসোর্টিয়াম বিকেএমইএ’র সদস্য কারখানাগুলোতে ‘যৌন হয়রানির অভিযোগ গ্রহণকারী কমিট ’ গঠন ও সেগুলোকে কার্যকর করার জন্য একসঙ্গে কাজ করতে একমত হয়েছে। কমিটিগুলো গঠিত হবে হাইকোর্টের নির্দেশনা অনুয়ায়ী।

২০০৮ সালের ৫ হাজার ৯১৬ নম্বর রিট পিটিশনে হাইকোর্ট কর্মক্ষেত্রে জেন্ডার বৈষম্য, যৌন নিপীড়ন ও হয়রানি বন্ধ করার নির্দেশনা দিয়েছেন। নির্দেশনায় সব কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বিষয়ক অভিযোগ নেওয়া, তদন্ত করা ও করণীয় সম্পর্কে সুপারিশ করার জন্য কমিটি গঠনের কথা বলা হয়েছে।

স্টিচ কনসোর্টিয়ামের এ কাজের জন্য প্রয়োজনীয় জ্ঞান-দক্ষতা, অভিজ্ঞতা ও উৎস রয়েছে। তারা এ কাজে কারিগরি সহায়তা দিতে সম্মত হয়েছে। দুই পক্ষই একমত হয়েছে যে, বিকেএমইএ’র সদস্য কারখানাগুলোতে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের জন্য পারস্পরিক বোঝাপড়া ও আলোচনার মাধ্যমে কাজ করবে।

এর অভিযোগ গ্রহণকারী কমিটি গঠন ও কার্যকর করাকে এগিয়ে নিতে বিকেএমইএর সঙ্গে কাজ করবে ফেয়ার ওয়্যার ফাউন্ডেশন, মনডিয়াল এফএনভি ও ইটিআই বাংলাদেশ।

এ বিষয়ক সুনির্দিষ্ট কাজের মধ্যে রয়েছে, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ধারণা দেওয়া, প্রশিক্ষণ উন্নয়ন, প্রশিক্ষণ দেওয়া ও মূল্যায়ন। তাছাড়া বিকেএমইএ’র ইন-হাউজ মাস্টার ট্রেইনারদের দক্ষতা উন্নয়ন, কমিটি গঠন ও কার্যকরকরণে কারখানাগুলোকে সহায়তা করা।

ফেয়ার প্রাইস অ্যাপ:

সময়ের চাহিদা অনুসারে শ্রমিকের মজুরি বৃদ্ধি করা হলে আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে যেন তার স্বীকৃতি ও পণ্যের মূল্যে তার প্রতিফলন পাওয়া যায়, সেজন্য ন্যায্যমূল্য নির্ধারণে একটি অ্যাপ চালু করতে আরেকটি সমঝোতা স্মারকে সই করেছে দুই পক্ষ।

বিকেএমইএ নেতা ফজলে শামীম বলেন, প্রতিবছরই আমরা পাঁচ শতাংশ হারে মজুরি বাড়িয়ে যাচ্ছি। কিন্তু ক্রেতাদের কাছ থেকে সে অনুযায়ী পণ্যের মূল্য পাচ্ছি না। মূলত ক্রেতাদের কাছ থেকে পোশাক বিক্রির টাকা থেকেই কারখানাগুলোতে শ্রমিকের মজুরিসহ অন্যান্য খরচ করা হয়। তাই শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে পোশাকের ন্যায্য দামও জরুরি।

‘দেশি-বিদেশি উদ্যোগে তৈরি করা এ অ্যাপের মাধ্যমে দেখা যাবে, শ্রমিকের প্রয়োজনীয় মজুরি বাড়ানোর ফলে পোশাকের মূল্যে কী প্রভাব পড়ে। পরে সে অনুযায়ী পোশাকের দাম ঠিক করা হবে।’

ফজলে শামীম আরও বলেন, তারপর ক্রেতারা যদি এ দাম দিতে গড়িমসি করেন, তাহলে তারা আন্তর্জাতিকভাবে চাপে পড়বেন। তাই ফেয়ার প্রাইস অ্যাপও পোশাকখাতের সুশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

স্টিচ কনসোর্টিয়াম ফেয়ার প্রাইস অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে বিকেএমইকে কারিগরি সেবা দেবে। বিকেএমইএ ও এর সদস্যরা কারখানাগুলোর মতামত নিয়ে সে অনুসারে অ্যাপটির প্রয়োজনীয় উন্নয়ন করতে সব পক্ষ একমত হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অ্যাপটির কর্মদক্ষতা নিয়ে সন্তুষ্ট হলে অ্যাপটির ভবিষ্যৎ ব্যবহার ও মালিকানা নিয়ে স্টিচ কনসোর্টিয়ামের সঙ্গে ‘সহযোগিতার ভিত্তিতে’ কাজ করবে বিকেএমইএ। তারপর বিকেএমইএ’র সদস্য কারখানাগুলো অ্যাপটি ব্যবহার শুরু করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য