স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মেয়েদের পিরিয়ডকালীন সুরক্ষায় সচেতনতা বাড়াতে ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড ‘স্টেসেফ’। বুধবার নরসিংদীর ঘোড়াশালে প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে বিনামূল্যে এ স্যানিটারি প্যাড বিতরণ করা হয়।
এ সময় ছাত্রীদের মাঝে পিরিয়ডকালীন সুরক্ষা বিষয়ক দিক-নির্দেশনা দিতে প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করা হয়। নরসিংদীর সান হেলথ কেয়ারের ক্লিনিকাল কো-অর্ডিনেটর ড. ফাবলিহা জান্নাত লোপা শিক্ষার্থীদের মধ্যে নারীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন।

এ বিষয়ে স্টেসেফ স্যানিটারি ন্যাপকিনের হেড অব মার্কেটিং নুরুল হক পরশ বলেন, নারীদের পিরিয়ডকালীন সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে স্টেসেফ কাজ করছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন স্কুলে ছাত্রীদের জন্য স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, দেশে এখন মাত্র এক-তৃতীয়াংশ নারী পিরিয়ডকালীন সুরক্ষায় স্যানিটারি প্যাড ব্যবহার করে। বাকিরা অস্বাস্থ্যকর উপায় বেছে নেওয়ায় বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। তাই এ বিষয়ে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন…
