Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

প্রিমিয়ার ব্যাংক

প্রিমিয়ার ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি July 30, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (৩০ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২২) ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয়েছে ৯২ পয়সা। গত বছর একই সময়ে ৮৮ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৫২ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৪৩ পয়সা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৩৯ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই

স্টক নিউজ বিডি July 24, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ জুলাই বিকাল ৩টায় সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আলোচিত সভায় সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৬৪ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বোর্ড সভা

আজ ২০ কোম্পানির বোর্ড সভা

স্টক নিউজ বিডি July 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত ২০ কোম্পানির পরিচালনা বোর্ডের সভা আজ বুধবার ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর ৩০ জুন,২০২২ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

লংকাবাংলা ফিন্যান্সের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ফার্স্ট ফিন্যান্সের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিবিএইচের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

রিলায়েন্স ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ইস্টার্ণ ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।

রবি আজিয়াটার বোর্ড সভা ২৭ জুলাই বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

পূবালী ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

পিপলস ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

সোস্যাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

গ্লোবাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

ইউনাইটেড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

লিন্ডেবিডির বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৩টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
premiar bank

সাপ্তাহিক দর কমার শীর্ষে প্রিমিয়ার ব্যাংক

স্টক নিউজ বিডি April 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহজুড়ে শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর কমেছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৪.১১ শতাংশ।

সাপ্তাহিক দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জেমিনি সী ফুড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৮.৯৩ শতাংশ।

সাপ্তাহিক দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৬.৭৭ শতাংশ।

সাপ্তাহিক দর কমার তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আরামিট, প্রাইম ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স, রেনউইক যজ্ঞেশ্বর, মনোস্পুল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
premiar bank

প্রিমিয়ার ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি March 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

সোমবার (২৮ মার্চ) ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৯৮ পয়সা।

এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৪৪ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৭ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ এপ্রিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
premiar bank

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৪ অক্টোবর

স্টক নিউজ বিডি October 19, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৪ অক্টোবর বিকেল ৩:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য