Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বিনোদন

খোলামেলা পোশাকে প্রকাশ্যে মিস ইউনিভার্স হারনাজ

স্টক নিউজ বিডি August 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সুস্মিতা সেন ও লারা দত্তের পর তৃতীয় ভারতীয় হিসেবে ‘মিস ইউনিভার্স’ খেতাব জিতেছেন হারনাজ সান্ধু। গত ডিসেম্বরে তিনি এ মুকুট জেতেন। এরপর বিশ্বভ্রমণে ছিলেন তিনি। এ ভ্রমণ শেষে ভারতীয় বিউটি কুইন শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় নিজ দেশে ফিরেছেন।

এ সপ্তাহে হারনাজ তার উত্তরসূরি মিস ডিভা ইউনিভার্স ২০২২ এর মুকুট পরাতে প্রস্তুত। ডিভা ৭১তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাবেন।

এদিকে, ভারতে ফেরার পর প্রথম ফটোশুট করেছেন হারনাজ। কালো পোশাকে বেশ ঝলমলে দেখাচ্ছে হারনাজকে। তার কালো ডিপ-নেক গাউনের এ ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন। ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন হারনাজ সান্ধুকে। ২২ বছর বয়সী এ মডেল খোলামেলা মেজাজে ছবি তুলেছেন।

জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন ‘মিস ইউনিভার্স ২০২১’ হরনাজ সান্ধু। সেলিয়াক ডিজিজে আক্রান্ত হওয়ার কারণে অস্বাভাবিক হারে ওজন বাড়ছিল তার। এক অনুষ্ঠানে গিয়ে নিজেই এ রোগের কথা জানিয়েছিলেন মিস ইউনিভার্স। তবে সেই সমস্যা বেশ ভালোভাবেই কাটিয়ে উঠছেন হারনাজ সান্ধু।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সব সম্পত্তিই বৈধ, সুকেশের থেকে কিছু উপহার পেয়েছি: জ্যাকুলিন

স্টক নিউজ বিডি August 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ২০০ কোটি রুপির প্রতারণার মামলায় নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন বেশ কয়েকবার। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে বিপাকে পড়েছেন এ নায়িকা।

প্রতারণার ওই মামলায় বৃহস্পতিবার (২৫) আবারও ডাক পড়েছে বলিউডের এ অভিনেত্রীর। তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। দেশের বাইরে যেতেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। খবর ইন্ডিয়া টিভি।

গণমাধ্যমে জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাতিল জানিয়েছেন, বাজেয়াপ্ত সম্পত্তি বৈধভাবেই আয় করেছেন অভিনেত্রী জ্যাকুলিন। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছে। তাকে কেউ ফাঁসিয়েছে, তিনি নির্দোষ।

এদিকে, জিজ্ঞাসাবাদে জ্যাকুলিন ইডিকে জানিয়েছেন, তার ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৭ কোটি দুই লাখ রুপি বৈধভাবে আয় করা অর্থ। তার যা যা আছে, সবই বৈধপথে আয় করা।

তিনি বলেন, ‘সুকেশের সঙ্গে দেখা-সাক্ষাতের আগে থেকে আমার এ সম্পত্তি ছিল। সুকেশের থেকে যা পেয়েছি, তা সবই উপহার।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

২৫ বছরের সংসারের ইতি টানছেন হলিউড অভিনেতা

স্টক নিউজ বিডি August 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: হলিউডের জনপ্রিয় অভিনেতা সিলভেস্টার স্ট্যালন। বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে এ অভিনেতাকে ঘিরে। জানা গেছে, এ অভিনেতার ২৫ বছরের সংসার ভেঙ্গে যাচ্ছে। তার স্ত্রী জেনিফার ফ্ল্যাভিন নিজেই বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন।

পিপলসের এক প্রতিবেদনে জানা যায়, শুক্রবার (১৯ আগস্ট) পাম বিচ কাউন্টির একটি আদালতে সিলভেস্টারে স্ত্রী বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে লেখেন, আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। আমাদের মধ্যে বন্ধুত্বটা সবসময় থাকবে। আমরা গোপনীয়তা বজায় রেখে ব্যক্তিগত সমস্যাগুলো সমাধান করছি। আমি দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, আমাদের ২৫ বছরের বিবাহের ইতি টানতে হচ্ছে। যদিও আমরা আর বিয়ে করব না।

জেনিফার আরও লেখেন, আমাদের ২৫তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা! সেই সঙ্গে সবাইকে ধন্যবাদ আমাকে সবসময় ভালোবাসা দিয়ে উৎসাহ দেওয়ার জন্য।

১৯৯৭ সালে প্রেম করে বিয়ে করেন এ দম্পতি। তাদের সংসারে রয়েছে তিন মেয়ে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ক্রিকেটার রাহুলকে বিয়ে করছেন সুনীল শেঠির মেয়ে আথিয়া

অবশেষে মেয়ের বিয়ের সুখবর দিলেন সুনীল শেঠি

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সুখবর দিলেন বলিউড জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠি। জানালেন মেয়ে আথিয়া শেঠির বিয়ের খবর। ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে প্রেমে মজেছিলেন সুনীল কন্যা। বিয়ের আগে থেকেই মুম্বাইয়ের বান্দ্রায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকছেন তারা। তবে ভক্তরা তাদের প্রিয় জুটিকে বিয়ের পিঁড়িতে দেখার আশায় রয়েছেন।

সম্প্রতি ইটাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল বলেন, রাহুল ও আথিয়া দুজনেই তাদের বিয়ে নিয়ে ভাবছেন। তবে বিয়ে একদিনেই হয় না। তার জন্য সময় ও প্রস্তুতির প্রয়োজন। কিন্তু রাহুলের একাধিক সফর রয়েছে। এশিয়া কাপ, বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকা সফর, অস্ট্রেলিয়া সফর। বাচ্চারা ছুটি পেলেই বিয়ে হবে। তাই বিয়ে করার জন্য দরকার লম্বা ছুটি। তিনি আরও বলেন, ম্যাচের মধ্যে মাত্র দুই দিনের বিরতিতে বিয়ে করা সম্ভব না। সময় হলেই বিয়ের পরিকল্পনা করা হবে।

২০২১ সালে অহন শেঠির প্রথম সিনেমা ‘তারাব’ এর প্রিমিয়ারে রাহুলের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে এনেছিল আথিয়া। এর আগে ইটাইমস নিশ্চিত করেছিল যে তাদের বিয়ে সম্ভবত ২০২৩ সালের প্রথম দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

হলিউডের ঐতিহাসিক কবরস্থানে দাফন করা হয়েছে অ্যান হেচেকে

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: হলিউড জনপ্রিয় অভিনেত্রী অ্যান হেচে। শুক্রবার (৫ আগস্ট) পশ্চিম লস অ্যাঞ্জেলসে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। আহত হওয়ার এক সপ্তাহ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

জানা যায়, দুর্ঘটনার সময় নিজেই গাড়িটি চালাচ্ছিলেন অভিনেত্রী। নিয়ন্ত্রণ হারানোর পর গাড়িটিতে আগুন লেগে যায়। এতে অভিনেত্রী দগ্ধ হন।

ভ্যারাইটিকে তার পরিবার মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানায়, মঙ্গলবার ২৩ আগস্ট অভিনেত্রী অ্যান হেচেকে হলিউডের অনেক আলোকিত ব্যক্তিদের পাশে লস অ্যাঞ্জেলসের কবরস্থানে দাফন করা হয়েছে।

দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক বিবৃতিতে হেচের ছেলে হোমার ল্যাফুন বলেন, ‘আমাদের মাকে যেখানে সমাধিত করা হয়েছে, তাতে মায়ের আত্মা শান্তি পাবে। সুন্দর, নির্মল এবং তিনি তার সহকর্মীদের মধ্যেই থাকবেন।’

নব্বইয়ের দশকে একাধিক হলিউড সিনেমায় অভিনয় করেছিলেন অ্যান হেচে। তার মধ্যে ‘আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার’, ‘সিক্স ডেইজ সেভেন নাইটস’ ও ‘ডোনি ব্রাসকো’ ছিল অন্যতম।

নিয়মিত ছোট পর্দায় অভিনয় করছিলেন এ তিনি। ‘দ্য ব্রেভ’, কোয়ান্টিকো, ‘শিকাগো পিডি’র মতো অসংখ্য হিট সিরিজেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘বিগ বস’ খ্যাত স্বপ্নার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অগ্রিম পারিশ্রমিক নিয়েও অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার অভিযোগে ‘বিগ বস’ খ্যাত নৃত্যশিল্পী ও গায়িকা স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চুক্তিভঙ্গের একাধিক মামলার পর সমন জারি হল তার বিরুদ্ধে।

সোমবার (২২ আগস্ট) লখনউয়ের একটি আদালত স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালত সূত্রে জানা যায়, মূল ঘটনাটি ২০১৮ সালের। ওই বছরের ১৩ অক্টোবরে লখনউয়ের স্মৃতি উপবন মঞ্চে একটি নাচগানের অনুষ্ঠান করার কথা ছিল স্বপ্নার। তার জন্য অগ্রিম পারিশ্রমিক দেওয়া হয়েছিল তাকে। অন্যদিকে অফলাইন ও অনলাইনে অনুষ্ঠানের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু নির্দিষ্ট দিনে অনুষ্ঠানে হাজিরই হননি বিখ্যাত এ নৃত্যশিল্পী। এর ফলে কয়েক হাজার দর্শক অনুষ্ঠানে এসেও ফিরে যান। চাপে পড়েন আয়োজকরা।

এই ঘটনায় ২০১৮ সালের ১৪ অক্টোবরে লখনউয়ের আশিয়ানা থানায় মামলা দায়ের হয় স্বপ্নার বিরুদ্ধে। একই ঘটনায় এফআইআর দায়ের হয়েছিল জুনেইদ আহমেদ, নবীন শর্মা, ইয়াদ আলি, অমিত পাণ্ডে ও রত্নাকর উপাধ্যায়ের বিরুদ্ধে। তাদের মাধ্যমেই স্বপ্নার সঙ্গে চুক্তি হয়েছিল।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, স্বপ্নার বিরুদ্ধে এটিই একমাত্র প্রতারণার অভিযোগ নয়। ২০২১ সালে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখায় স্বপ্নার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নথিভুক্ত হয়। এছাড়া তার বিরুদ্ধে বেশকিছু আর্থিক দুর্নীতির অভিযোগও রয়েছে।

তবে ২০২১ সালের মামলার প্রেক্ষিতেই স্বপ্নার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ওই মামলায় মধ্যে জামিনও পেয়েছিলেন তিনি। সোমবার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। এমনকি তার পক্ষ থেকে কোনো আইনজীবীর দ্বারাও আবেদন করা হয়নি। এই অবস্থায় চুক্তিভঙ্গের অভিযোগ স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে সমন জারি করেছে লখনউয়ের একটি আদালত।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘কপিল শর্মা শো’তে আর থাকছেন না কৃষ্ণা

স্টক নিউজ বিডি August 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা’। এ শো-র অন্যতম আকর্ষণ হচ্ছে কৃষ্ণা অভিষেক। শো-তে তাকে স্বপ্না নামে এক নারী চরিত্রে দেখা যায়। দর্শকদের বিনোদন দেওয়ার জন্য এমন চরিত্রে অভিনয় করেই আলোচনায় আসেন কৃষ্ণা।

এর আগে শো এর আসন্ন সিজনের জন্য তার নতুন লুকের ছবি শেয়ার করেছিলেন। কিন্তু হঠাৎ করেই শো থেকে সরে দাঁড়ালেন তিনি। আর এ খবরে হতাশ তার ভক্তরা।

বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, ‘দ্য কপিল শর্মা শো’ র নতুন সিজনে থাকছেন না কৃষ্ণা। মূলত পারিশ্রমিক নিয়ে ঝামেলা হওয়ায় শো ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে নির্মাতারা বেশ কয়েকবারই বিষয়টি মেটানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। কৃষ্ণা প্রতি পর্বে পারিশ্রমিক নিতেন ১০ থেকে ১৫ লাখ রুপি। তবে পারিশ্রমিক কত হলে শো ছাড়বেন না তা জানা যায়নি।

প্রতিবেদনে আরও জানা যায়, যে অভিনেত্রী-কমেডিয়ান ভারতী সিং ও শোতে আর নিয়মিত হবেন না। এদিকে নতুন সিজনের মুক্তির তারিখ এখনো ঘোষণা করেননি নির্মাতারা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মুখোমুখি কঙ্গনা-ফিল্মফেয়ার, পাল্টাপাল্টি মামলা হুমকি

স্টক নিউজ বিডি August 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিভিন্ন কর্মকাণ্ডে প্রায়ই আলোচনা-সমালোচনায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি ফিল্মফেয়ারের বিরুদ্ধ মামলা করার কথা বলে আবারও আলোচনায় এসেছেন তিনি।

ইন্ডিয়া ডট থেকে জানা যায়, ‘থালাইভি’ সিনেমার জন্য ফিল্মফেয়ার কঙ্গনাকে সেরা অভিনেত্রী মনোনীত করে। রোববার (২১ আগস্ট) কঙ্গনা জানিয়েছিলেন, ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর মনোনয়ন দেওয়ায় তিনি বিরক্ত। এমনকি, ফিল্মফেয়ারের বিরুদ্ধে মামলা করার হুমকিও দেন এ অভিনেত্রী।

এ ঘটনার পরপরই সেরা অভিনেত্রীর মনোনয়ন থেকে কঙ্গনার নাম তুলে নেয় ফিল্মফেয়ার। এমনকি, মানহানির অভিযোগ এনে ফিল্মফেয়ারের তরফ থেকেও অভীনেত্রির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দেওয়া হয়।

রোববার কঙ্গনা নিজের ইনস্টাগ্রাম স্ট্যাটাসে লেখেন, ২০১৪ সাল থেকে অনৈতিক, দুর্নীতিগ্রস্ত ফিল্মফেয়ারকে আমি বর্জন করেছি। এরপরও আমার কাছে নিয়মিত ফোন আসছে ওদের অ্যাওয়ার্ড শো-তে যোগ দিতে।

‘আর এ বছর ওরা আমাকে ‘থালাইভি’র জন্য পুরস্কা দিতে চায়। আমি এটা ভেবে অবাক হলাম যে, ওরা আমাকে এখনও মনোনয়ন দেয়। ফিল্মফেয়ারের মতো দুর্নীতিগ্রস্ত ব্য়বস্থাকে প্রশ্রয় দেওয়া আমার মর্যাদা ও নীতিবোধকেকে খাটো করে। তাই আমি ঠিক করেছি, ফিল্মফেয়ারের বিরুদ্ধে মামলা করবো।

ফিল্মফেয়ারের তরফ থেকে পাল্টা স্ট্যাটাসে বলা হয়, কঙ্গনা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। চলচ্চিত্রের উৎকৃষ্টতাকে উদযাপন করাই ফিল্মফেয়ারের লক্ষ্য। সেক্ষেত্রে মনোনয়ন পাওয়া তারকারা অ্যাওয়ার্ড শো-তে অংশ নিলেন কিংবা পারফর্ম করলেন কী না তা দেখা হয় না।

‘আরও বলে রাখা ভালো, মিস রানাওয়াত পাঁচবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন। তারমধ্যে ২০১৫ ও ২০১৮ সালে শো-তে উপস্থিত না থেকেই পুরস্কার পেয়েছেন।’

ফিল্মফেয়ারের এমন স্ট্যাটাসের পর কঙ্গনা এক বিবৃতিতে লেখেন, শেষমেশ ফিল্মফেয়ার আমাকে দেওয়া মনোনয়ন তুলে নিলো। তাদের দুর্নীতির বিরুদ্ধে এ লড়াইয়ে যারা আমার পাশে ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ।

‘তবে মনোনয়ন তুলে নিলেও ওরা আমাকে আইনি পদক্ষেপ নেওয়া থেকে আটকাতে পারবে না। আমার চেষ্টাই হলো, অনৈতিক অ্যাওয়ার্ড শো-গুলোকে বন্ধ করা। তোমাদের সঙ্গে আদালতে দেখা হচ্ছে ফিল্মফেয়ার।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

হলিউড অভিনেত্রী ভার্জিনিয়া প্যাটন আর নেই

স্টক নিউজ বিডি August 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: হলিউড কালজয়ী হলিউড অভিনেত্রী ভার্জিনিয়া প্যাটন মারা গেছেন। গত বৃহস্পতিবার ১৮ আগস্ট জর্জিয়ার অ্যালবানির এক বৃদ্ধাশ্রমে ৯৭ বছর বয়সে মৃত্যু হয় এ অভিনেত্রীর। খবরটি নিশ্চিত করেছে ম্যাথিউজ ফিউনারেল হোম।

ডেডলাইন থেকে জানা যায়, ‘ইট’স এ ওয়ান্ডারফুল লাইফ’ সিনেমায় ভার্জিনিয়া প্যাটনের চরিত্রটির নাম ছিল ‘রুথ ডাকিন বাইলি।’ এ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

ইট’স এ ওয়ান্ডারফুল লাইফ ছাড়াও ভার্জিনিয়া প্যাটন অভিনয় করেছিলেন, থ্যাংক ইওর লাকি স্টারস (১৯৪৩), জ্যানি (১৯৪৪), হলিউড ক্যানটিন (১৯৪৪) ও দ্য হর্ন ব্লোজ অ্যাট মিডনাইট (১৯৪৫) সিনেমায় অভিনয় করেছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ

স্টক নিউজ বিডি August 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ক্যাটরিনা কাইফ কি অন্তঃসত্ত্বা? ভিকি কৌশলকে একটি হাসপাতালের বাইরে দেখতে পাওয়ার পরই এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এবারই প্রথম নয়। এর আগেও এ ধরনের জল্পনা বহুবার শোনা গিয়েছিল। প্রতিবারই শেষ পর্যন্ত জানা যায়, খবরটা ঠিক নয়।

গত ডিসেম্বরে দুই তারকার চার হাত এক হওয়ার পর থেকেই অনুরাগীদের প্রতীক্ষা শুরু হয় কবে ভিক্যাটের পরিবারে আসবে নতুন অতিথি? তবে প্রতিবারের মতোই এবারও সম্ভবত খবরটি জল্পনাই। কারণ নায়িকার ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, ক্যাটরিনা হাসপাতালে গিয়েছিলেন এক ডেন্টিস্টকে দেখাতে। আসলে কয়েকদিন আগেই তার একটি আক্কেল দাঁত তুলতে হয়েছে।

সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে সে কথা জানিয়েছিলেনও ক্যাটরিনা। এদিনও সেই ডেন্টিস্টের কাছেই চেকআপের জন্য গিয়েছিলেন নায়িকা। তবে ক্যাটরিনা যে অন্তঃসত্ত্বা নন, এমন কোনো দাবি ওই সূত্র করেনি।

কয়েক দিন আগেও ক্যাটরিনার গর্ভবতী হওয়া নিয়ে গুঞ্জন উঠেছিল। বিমানবন্দরে তাকে দেখতে পাওয়ার পরই সেই গুঞ্জন শুরু হয়েছিল। কোনো কোনো অনুরাগী তো ক্যাটরিনার বেবি বাম্পও আবিষ্কার করে ফেলেছিলেন। তবে পরে জানা যায়, সবটাই ভিত্তিহীন অনুমান।

অন্য তারকা দম্পতিদের মতোই ভিক্যাটের জনপ্রিয়তাও বিপুল। তাদের একসঙ্গে দেখতে পেলে উচ্ছ্বসিত হন ভক্তরা। দুজনের রসায়ন মুগ্ধ করে তাদের। সম্প্রতি করণ জোহরের শোয়ে ভিকি কৌশল বলেন, ক্যাটরিনা তার কাছে আয়নার মতো। তাদের মধ্যে বোঝাপড়াও খুব ভালো বলেই দাবি তাদের। দুবছর আগে আগে ‘কফি উইথ করণ’ শো থেকেই নাকি প্রেম পর্ব শুরু হয় তাদের।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য