Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বিনোদন

এনজিও খুলতে আসিনি: তাপসী পান্নু

স্টক নিউজ বিডি August 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সিনেমার মাধ্যমে দর্শককে সামাজিক বার্তা দেওয়ার হিরিক প্রযোজক-পরিচালক মহলে। বলা যায় এখনকার সময়ের সবচেয়ে প্রিয় ট্রেন্ড হয়ে উঠেছে এটি। তবে প্রশ্ন হচ্ছে সব ছবি তৈরির নেপথ্যে এই উদ্দেশ্য থাকা কি জরুরি?

সম্প্রতি কলকাতায় ছবির প্রচারে গিয়ে এমনই এক প্রশ্নের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু। ১৯ আগস্ট মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘দোবারা’। আর সেটার প্রচারে গিয়েই নানা প্রশ্নের মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী।

আদ্যোপান্ত থ্রিলারে মোড়া নতুন এই ছবিও কি দেবে সামাজিক কোনো বার্তা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি তো এনজিও (স্বেচ্ছাসেবী সংস্থা) খুলিনি। আমরা তো ছবি বানিয়েছি, মানুষকে বিনোদন দেওয়ার জন্য। আর প্রতিটা ছবিতেই সমাজের উদ্দেশ্যে কোনো না কোনো বার্তা দিতেই হবে, তা জরুরি নয়। তবে হ্যাঁ এই ছবি দেখতে হলে মাথা খাটাতে হবে। শুধুই বিনোদন আছে এমনটা নয়।’

দর্শকের সামনে সব সময় নতুন ভাবে ধরা দেওয়ার চেষ্টা করেছেন এ লাস্যময়ী নায়িকা। এর পর বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে ‘ডাঙ্কি’ ছবিতে দেখা যাবে তাকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Jacqueline-Fernandez

সব ঠিক হয়ে যাবে, বললেন জ্যাকলিন

স্টক নিউজ বিডি August 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের সময়টা খুব ভালো যাচ্ছে না। ২১৫ কোটি টাকা দুর্নীতির মামলায় নায়িকার বিরুদ্ধে গতকাল বুধবার অভিযোগপত্র দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যদিও এ মামলার প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। ইডির এই চার্জশিটের পরই খারাপ সময়টা কাটিয়ে ওঠার মন্ত্র খুঁজছেন অভিনেত্রী। জ্যাকলিন মনে করেন, তিনি সাহসী। যত বাধাই আসুক, তিনি এগিয়ে যাবেনই!

অর্থ কেলেঙ্কারিতে জড়ানোর পর নিন্দুকেরা বলছেন, নায়িকার নামে চার্জশিট দাখিলের পরই তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের মনের কথা শেয়ার করেছেন। কিন্তু আসল কথাটি রেখেছেন আড়ালে।

ইনস্টাগ্রামে জ্যাকলিন লিখেন, যা কিছু ভালো তা আমার প্রাপ্য। আমি যেমন, সেভাবেই নিজেকে গ্রহণ করেছি। সব ঠিক হয়ে যাবে। আমি সাহসী। নিজের সব স্বপ্ন পূরণ করবো। আমি পারবোই।

অর্থ দুর্নীতি নিয়ে গত বছরই অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের নাম জড়িয়েছিল। জ্যাকলিনের সঙ্গে সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেসময় অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত ছিলেন চন্দ্রশেখর।

ইডির দাবি, চেন্নাইয়ে জ্যাকলিন ও চন্দ্রশেখরের মধ্যে অন্তত চারবার সাক্ষাৎ হয়। বর্তমানে চন্দ্রশেখরের হাতে যে আইফোনটি রয়েছে, সেটি দিয়েই তিনি ইজরায়েলের সিমকার্ডের সাহায্যে প্রতারণা করছিলেন।

চন্দ্রশেখরের সঙ্গে দফায় দফায় সাক্ষতের খবরের পর থেকেই ইডির নজরে জ্যাকলিন। গত বছর ডিসেম্বরে মুম্বাই বিমানবন্দরে আটকানো হয় নায়িকাকে। ওই বছরের ৮ ডিসেম্বর তাকে ইডি দপ্তরে তলব করা হয়। সেখানে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ। অর্থ কেলেঙ্কারি মামলায় জ্যাকলিনের অবৈধ সম্পত্তিও নাকি বাজেয়াপ্ত করে ইডি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, এর আগে চন্দ্রশেখরের কাছ থেকে নাকি গুচ্চির ব্যাগ, জিমের পোশাক, দামি ব্র্যান্ডের জুতো, দুটি হীরের আংটি, একাধিক ব্রেসলেট পেয়েছিল ইডি। ধারণা করা হয়, প্রতারক চন্দ্রশেখরের সব কুকীর্তি জানা জ্যাকলিলেন। এ থেকে নাকি তার লাভও হতো। আর এজন্যই অর্থ দুর্নীতির অভিযোগ আনা হয় এই শ্রীলঙ্কান সুন্দরীর বিরুদ্ধে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কাজের নামে বাড়িতে ডেকে ধর্ষণ, গায়কের বিরুদ্ধে অভিযোগ

স্টক নিউজ বিডি August 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বলিউডের কাস্টিং কাউচ নিয়ে নতুন করে বলার কিছু নেই। বহুবার অভিযোগ উঠেছে নারী শিল্পী ও কলাকুশলীদের যৌন হেনস্তার। এসব নিয়ে বারবার সরব হয়েছে বলিউড। এবার বলিউডের এক গায়কে বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল।

তিনি গায়ক রাহুল জৈন। কাজ দেওয়ার নাম করে বাড়িতে ৩০ বছরের এক নারী কস্টিউম ডিজাইনারকে ডেকেছিলেন। এরপর তাকে ধর্ষণ করেন তিনি। ওই নারীর অভিযোগ, গত ১১ আগস্ট মুম্বাইয়ের আন্ধেরিতে তাকে ধর্ষণ করেছেন রাহুল।

তার অভিযোগের ভিত্তিতে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় এফআইআর দায়ের করা হয়েছে রাহুলের নামে। নিজের বয়ানে অভিযোগকারী নারী দাবি করেছেন, ইনস্টাগ্রামে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন রাহুল। তার কাজের প্রশংসা করেছিলেন। ব্যক্তিগত কস্টিউম স্টাইলিস্ট হিসেবে কাজের আশ্বাস দিয়ে আন্ধেরিতে নিজের আবাসনে ঢেকেছিলেন রাহুল। তিনি জামাকাপড় দেখাতে যান রাহুলের বাড়িতে। সেখানেই ওই ঘটনা ঘটান রাহুল। বাঁচার চেষ্টা করলে ওই গায়ক মারধর করেন তাকে।

রাহুলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা (ধর্ষণ), ৩২৩ ধারার (ইচ্ছাকৃতভাবে আঘাত দেওয়া)-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। যদিও রাহুলের দাবি, তিনি ওই নারীকে চিনতেন না। নারীর যাবতীয় অভিযোগ ভুয়া এবং ভিত্তিহীন।

রাহুলের কথায় এর আগেও এক নারী তার নামে অভিযোগ করেন। সেসময়ও সুবিচার পেয়েছিলেন রাহুল। এবারেও সেটাই হবে। ওই নারীর অভিযোগ মিথ্যা প্রমাণ হবে। এই নতুন অভিযোগকারী আগের অভিযোগ করা নারীর সহযোগী বলেও মন্তব্য করেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

স্কুলজীবনেই অভিনয়ে, কলেজে পড়া হয়নি আলিয়ার

স্টক নিউজ বিডি August 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পরিবারের সবাই চলচ্চিত্রের মানুষ। পড়ালেখায় কোনো বাধাও ছিল না। তবুও কলেজে যাওয়াই হয়নি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের। বর্তমানে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের অন্যতম আলিয়া আসলে দশম শ্রেণি পাশ! নম্বরও পেয়েছিলেন ৭১ শতাংশ। তবুও উচ্চশিক্ষা অধরাই রইলো। এক সাক্ষাৎকারে বিষয়টি খোলসা করেন আলিয়া নিজেই।

বাবা বলিউডের প্রযোজক মহেশ ভাট। মা অভিনেত্রী সোনি রাজদান। পরিবারের সবাই বিনোদন জগতের মানুষ। তাই পড়াশোনায় আগ্রহ থাকলেও আড়াই বছর বয়স থেকে আলিয়ার ইচ্ছে ছিল অভিনয়ই করবেন।

যমনাবাই নরসি স্কুলে পড়তেন আলিয়া। কিন্তু পরে ক্যারিয়ার তৈরি করতে গিয়ে মাঝপথেই পড়াশোনা চুকে গেল। বাড়ির লোকও এটা নিয়ে মাথা ঘামায়নি। তারাও ভাবতেন, স্কুল পাশ করাই যথেষ্ট। বাকি সময় অভিনয়ে দেওয়া উচিত। ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ ছবির অডিশনের জন্য যখন ডাক পান আলিয়া, তখনও তিনি দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেননি। সেই সময়েই পড়াশোনায় ইতি। দশম শ্রেণিতে ফল ভালো হলেও আসলে তিনি স্কুলছুট, যে কথা অনেকেই জানেন না।

তবে বই পড়তে খুব ভালোবাসেন আলিয়া। অবসরে বিভিন্ন বিষয় নিয়ে চর্চা চলতেই থাকে। তাছাড়া সদ্য ‘ডার্লিংস’ ছবিটির প্রযোজনা করেছেন। এর নেপথ্যেও প্রস্তুতি ছিল জোরদার। তারপর সেরে এলেন হলিউডের চলচ্চিত্র ‘হার্ট অব স্টোন’-এর কাজ। আপাতত কোনো ছবির চুক্তিতে না গেলেও শিগগির আলিয়া এবং রণবীরকে একসঙ্গে দেখা যাবে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

শুটিং করতে গিয়ে আহত টাবু

স্টক নিউজ বিডি August 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বলিউড অভিনেত্রী টাবু। সম্প্রতি ‘ভোলা’ নামের একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। হায়দরাবাদে ‘ভোলা’ সিনেমার সেটে আহত হন টাবু। বুধবার ১০ আগস্ট সকালে ঘটনাটি ঘটে। যা আজ জানা গেল।

তিনি অজয় দেবগনের ‘ভোলা’ সিনেমায় একজন নির্ভীক, উচ্চ-পদস্থ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। সেখানে একটি ঝুঁকিপূর্ণ দৃশ্য করতে গিয়ে আঘাত পেয়েছেন।

সূত্র জানায়, টাবু একটি ঘন জঙ্গলে ট্রাক চালাচ্ছিলেন। কিছু মোটর সাইকেলে করে ভিলেন টাবুর ট্রাককে ধাওয়া করছিল। এক সময় ট্রাকের পাশে যে বাইকটি আসছিলো তার একটির সঙ্গে সংঘর্ষ হয়। তাতে গ্লাস ভেঙ্গে অভিনেত্রীর ডান চোখের উপরে এসে পরে। ঘটনায় বেশ চোট পেয়েছেন তিনি।

শুটিং সেটেই চিকিৎসা দেয়া হয়েছে টাবুকে। জানা গেল, আঘাত গুরুতর নয়। সেলাই লাগবে না। তবে অভিনেত্রীকে এখন বিশ্রামে থাকতে হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাংলাদেশে আসছে বিটিএস

স্টক নিউজ বিডি August 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় ব্যান্ড দক্ষিণ কোরিয়ার ‘বুলেটপ্রুফ বয় স্কাউটস (বিটিএস)। বাংলদেশেও তাদের অসংখ্য অনুরাগী আছে। তাই শিগগিরই লাল-সবুজের বাংলাদেশ দেশে মঞ্চ মাতাতে আসবেন বিটিএস সদস্যরা। তথ্যটি নিশ্চিত করেছেন অন্তর শোবিজের স্বপন চৌধুরী।

তিনি বলেন, ‘আমরা অফিশিয়ালি যোগাযোগ করেছি। তাদের ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে। তারা ২০২৩ সালের প্রথমভাগে একটি সময় বের করবেন বলে জানিয়েছেন এবং বাংলাদেশে আমার কাজের পোর্টফোলিও, এদেশে বিটিএস-এর ক্রেজ সম্পর্কে জেনেই তারা ২০২৩ সালে আসবেন। আমরা এ বছরের শেষদিকে তারিখ চূড়ান্ত হলে তা গণমাধ্যমসহ সকলের কাছে খবরটি পৌঁছে দিতে পারব।’

স্বপন চৌধুরী আরও বলেন, ‘আমি শাহরুখ খানকে এ দেশে এনে ইভেন্ট করিয়েছি। আদনান সামীসহ বিশ্বখ্যাত তারকারা এসেছেন। তাই আমি অথেনটিক জায়গায় কথা না বলে এই আশ্বাস দিচ্ছি না। বাংলাদেশে শ্রোতা-দর্শক এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন, বিটিএস-এর পারফর্মেন্স দেখার জন্য।’

সাত সদস্য বিশিষ্ট বিটিএস আত্মপ্রকাশ করে ২০১৩ সালে। খুব দ্রুত সময়ে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন তারা। বিটলসের পর তারা হয়ে ওঠে সবচেয়ে শ্রোতাপ্রিয় ব্যান্ড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কলকাতার অভিনেতার আত্মহত্যার চেষ্টা

স্টক নিউজ বিডি August 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কলকাতার বেশ কজন মডেল-অভিনেত্রী গত কয়েক মাসে আত্মহত্যা করেছেন। এবার ধারালো অস্ত্র দিয়ে নিজেকে জখম করে আত্মহত্যার করতে চেয়েছিলেন ছোটপর্দার অভিনেতা শৈবাল ভট্টাচার্য। গুরুতর আহত অবস্থায় তাকে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সোমবার (০৮ আগস্ট) রাতে কলকাতার কসবায় নিজের ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শৈবালের দেহ। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে নিয়ে উদ্বিগ্ন পরিবার ও সহকর্মীরা।পেশাগত দিক থেকে দীর্ঘ দিন ধরে মানসিক অবসাদে ভুগছেন শৈবাল ভট্টাচার্য। গতকাল মদ্যপ অবস্থায় নিজের মাথা ও ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে গুরুতরু আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ অভিনেতার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তার অবস্থা আশঙ্কাজনক।

শৈবাল ভট্টাচার্য ছোটপর্দার চেনা মুখ। অভিনয় করেছেন একাধিক খল চরিত্রে। সম্প্রতি একটি জনপ্রিয় ওয়েব সিরিজেও দেখা যায় তাকে। বিভিন্ন শেড সহজেই ফুটিয়ে তুলতেন অভিনেতা শৈবাল ভট্টাচার্য। বাংলা ধারাবাহিকে বেশ কিছু পজিটিভ চরিত্রেও তার দেখা মিলেছে। অভিনয় করেছিলেন জনপ্রিয় ‘প্রথমা কাদম্বিনী’ ধারাবাহিকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
deepika-padukone

কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন দীপিকা?

স্টক নিউজ বিডি August 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শুধু বলিউড নয়, অভিনয়ের জাদু হলিউডেও দেখিয়েছেন তিনি। দুনিয়াজুড়ে রয়েছে তার অসংখ্য ভক্ত। শাহরুখ খানের নায়িকা হয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সবার প্রিয় দীপু। নিজেকে তিনি ক্রমান্বয়ে পরিণত করেছেন একজন সুপারস্টার হিসেবে।

সেই নায়িকাই একদিন আত্মহত্যা করতে চেয়েছিলেন! শুনতে অবাক লাগলেও কথাটি সত্য। কারণ এই তথ্য নিজেই জানিয়েছেন দীপিকা।

বৃহস্পতিবার ৪ আগস্ট মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে আসেন দীপিকা পাড়ুকোন। সেখানেই ভারতীয় এক গণমাধ্যমে তিনি জানান কেন আত্মহত্যা করতে চাইতেন তিনি।

এ বিষয়ে আগেও কথা বলেছেন অভিনেত্রী। সেদিন ওই অনুষ্ঠানে বলেন, ‘হঠাৎ মনে হতো আত্মহত্যা করি। হঠাৎ করেই এটা মনে হতো। তখন আমি ক্যারিয়ারের বেশ উপরেই ছিলাম। সবকিছু ঠিকঠাক ছিলো। কোনো কারণই ছিল না হতাশার। আমি নিজেও জানতাম না কেন ওরকম অনুভব করতাম।

কোনো কারণ ছাড়া কাঁদতে শুরু করতাম। এমনও দিন গেছে যখন আমি ঘুম থেকে উঠতে চাইতাম না। কারণ আমার মনে হত ঘুমিয়ে থাকলেই বেঁচে থাকবো। আমি সেসময় প্রায়ই আত্মহত্যার কথা ভাবতাম।’

তিনি আরও জানান, ‘আমার পরিবার বেঙ্গালুরুতে থাকে। আমার কাছেও থাকে। কিন্তু মনে আছে একদিন যখন মা-বাবা ফিরে যাচ্ছিল বাড়িতে, আমি কেঁদে ফেলি। মা আমাকে জিজ্ঞেস করে কেন কাঁদছি, কোনো সমস্যা কিনা। আমার কাছে কোনো উত্তর ছিল না। কেন এমন হতো আমি নিজেও জানতাম না।’

দীপিকা ‘লাইভ লাভ লাফ’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। যা ভারতে মানসিক স্বাস্থ্য, বিশেষ করে বিষণ্নতা সম্পর্কে সচেতনতা তৈরি করে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কলাকুশলীদের সঙ্গে ‘হাওয়া’ দেখবেন ‘কালা পাখি’ গানের গীতিকার

স্টক নিউজ বিডি August 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমা নিয়ে আলোচনার শেষ নেই। ছবিটি বেশ কিছু রেকর্ড করে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এক সপ্তাহের সাফল্যের পর ৫ আগস্ট থেকে আবারও ৪১ হলে চলবে ছবিটি।

ব্যতিক্রমী পোস্টার, ট্রেলার ও ‘কালা পাখি’ গান দিয়ে মুক্তির আগেই সিনেমাপ্রেমীদের মন জয় করে নিয়েছে ছবিটি। মুক্তির পরও দর্শকের জোয়ার এসেছে।

‘হাওয়া’র প্রচারণার মূল অনুষঙ্গ ছিল ‘কালা পাখি’ গানটি। এ গানের পেছনের মানুষটি হাশিম মাহমুদ। যিনি এ গানটির সুরকার-গীতিকার। সিনেমা মুক্তি পেলেও অসুস্থতার কারণে তা তিনি দেখতে পারেননি।

এবার ছবিটির বিশেষ প্রদর্শনীতে হাজির হতে নিজ বাড়ি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসবেন তিনি। আগামীকাল (৫ আগস্ট) স্টার সিনেপ্লেক্সের একটি শাখায় ছবির কলাকুশলীদের সঙ্গে বসে দেখবেন চলচ্চিত্রটি।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘হাওয়া’ ছবির সংশ্লিষ্টরা। ‘কালা পাখি’ গানের গায়ক ও অভিনেতা আরফান মৃধা শিবলু বলেন, ‘হাশিম ভাই শারীরিকভাবে অসুস্থ। নারায়ণগঞ্জে বাড়ি হওয়ায় এখন ঢাকায় খুব একটা আসেন না। তবে আমরা সবাই অনুরোধ করেছি ছবিটি দেখার জন্য। সব ঠিক থাকলে তিনি আগামীকাল আমাদের সঙ্গে সিনেমাটি দেখবেন।’

মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ণ সাহেদ ধীমান এবং জাহিন ফারুক আমিন।

এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস।

চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

অমিতাভের নাতির সঙ্গে নৈশ্যভোজে শাহরুখকন্যা

স্টক নিউজ বিডি August 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ দুজনই বলিউডের দুই প্রভাবশালী পরিবারের সদস্য। একজন শাহরুখ খানের কন্যা সুহানা খান, অন্যজন অভিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ। দুজনই এবার নৈশ্যভোজে একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন। এ নিয়ে বি-টাউনে কানাঘুষাও শুরু হয়ে গেছে।

জনপ্রিয় আমেরিকান কমেডি স্ট্রিপ আর্চির হিন্দি সংস্করণে নির্মিত হচ্ছে ‘দ্য আর্চিজ’। জোয়া আখতারের এ ছবিতে হাতেখড়ি হচ্ছে সুহানা, অগস্ত্যসহ একাধিক তারকা সন্তানের। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে। তবে তার আগেই খবরের শিরোনাম হলেন সুহানা-অগস্ত্য।

দুজনেই যেহেতু তারকা পরিবারের সন্তান, ফলে তারা যেখানেই যান না কেন পাপারাজ্জিদের ক্যামেরা তাদের পিছু ছাড়ে না। এবার অগস্ত্যর সঙ্গে কফি খেতে বেরিয়ে ক্যামেরাবন্দি হলেন সুহানা। যদিও সেখানে অগস্ত্যর মা শ্বেতা বচ্চন নন্দ হাজির ছিলেন।

ঘটনাটি মুম্বাইয়ের বান্দ্রার এক রেস্তোরাঁয়। সেখানেই খেতে গিয়েছিলেন তারা। কালো টপ আর নীল জিন্সে রাতের শহরে অগস্ত্যর পাশে বসা ছিলেন সুহানা।

শাহরুখকন্যার অভিনেত্রী হওয়ার ইচ্ছে সেই ছোটবেলা থেকে। সে অনুযায়ী বিদেশে পড়াশোনাও করে এসেছেন। এবার তার স্বপ্ন সত্যি হওয়ার পালা। ‘দ্য আর্চিজ’ ছবিতে সুহানা-অগস্ত্য ছাড়াও বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরকেও দেখা যাবে।শ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য