Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ভর্তি পরীক্ষা

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শেষ হচ্ছে আজ

স্টক নিউজ বিডি July 25, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে আজ। মঙ্গলবার (২৫ জুলাই) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে প্রাথমিক ভর্তি ও ফি পরিশোধ করতে পারবেন শিক্ষার্থীরা।

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা-সংক্রান্ত ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, গত ২২ জুলাই দুপুর ১২টা থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার (২৫ জুলাই) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এদিকে, শিক্ষার্থীদের বুধবার (২৬ জুলাই) বিকেল ৪টার মধ্যে মূল কাগজপত্র জমা দিতে হবে। এসএসসি এবং এইচএসসি ও সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। কৃষি গুচ্ছের প্রবেশপত্র ডাউনলোড শুরু

আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) থেকে তারা ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন। কৃষি গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

গুচ্ছভূক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ১০ জুলাই।

জানা গেছে, এবার কৃষি গুচ্ছে ৮৪ হাজার ৫১টি আবেদন জমা পড়লেও নির্দিষ্ট ফি পরিশোধ করেছেন ৮১ হাজার ২১৯ জন ভর্তিচ্ছু। গতবারের চেয়ে আবেদন সংখ্যা বেড়েছে দুই হাজার ৭২টি। আসনপ্রতি লড়াবেন ২৩ শিক্ষার্থী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
1st

একই মাদরাসার চার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ও কলেজের ভর্তি পরীক্ষায় ১ম

স্টক নিউজ বিডি November 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর ডেমরা এলাকায় অবস্থিত দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার চার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ও কলেজের ভর্তি পরীক্ষায় (২০২০-২০২১ শিক্ষাবর্ষ) দারুণ কৃতিত্ব দেখিয়েছেন।

মাদরাসার পাঠদান পদ্ধতি ও শিক্ষকদের আন্তরিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট, গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এবং ঢাবির অধিভুক্ত সরকারি ৭ কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন একই মাদরাসার ৪ শিক্ষার্থী।

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীরা বলছেন, আমাদের মাদরাসার শিক্ষকরা বেশ আন্তরিক। একাডেমিক পড়াশোনার বাইরেও ইংরেজি এবং সাধারণ জ্ঞান পাঠদান করান।

ঢাবির খ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থী মো. জাকারিয়া বলেন, আমাদের শিক্ষকরা আন্তরিক হওয়ায় প্রাইভেট পড়তে হয় না। শিক্ষার্থীদের প্রয়োজনে শিক্ষকরা অতিরিক্ত ক্লাস নেন।

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। এই মাদরাসায় ইবতেদায়ী (প্রাথমিক) থেকে শুরু করে কামিল (স্নাতকোত্তর) পর্যন্ত পাঠদান করা হয়।

মাদরাসার ইংরেজির প্রভাষক মো. আব্দুল জলিল বলেন, সাধারণত মানুষের ধারণা মাদরাসার শিক্ষার্থীরা ইংরেজিতে ভালো না। আমরা যারা এখানে পড়াই, তারা কিন্তু পাবলিক কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়াশোনা করেই এখানে এসেছি। এখানে ষষ্ঠ শ্রেণি থেকেই ২০০ নম্বরের ইংরেজি পড়ানো হয়।

এই প্রভাষক আরও বলেন, মাদরাসায় প্রতি সেমিস্টার ফাইনালের পর শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসে কি না, ঠিকমত পড়াশোনা করে কি না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কি না এসব বিষয়ে আলাদা করে মূল্যায়ন করা হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
jabi

ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে জাবির ‘এ’ ইউনিটের

স্টক নিউজ বিডি November 6, 2021


স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

কৃর্তপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, এই ইউনিটের ৭ নভেম্বরের পরীক্ষা ২০ নভেম্বর ও ৮ নভেম্বরের পরীক্ষা ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মহিউদ্দিনের স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৫ নভেম্বর) রাতে ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

তবে ‘এ’ ইউনিট ছাড়া অন্যান্য ভর্তি পরীক্ষার সময়সূচি ঠিক থাকবে বলে জানানো হয়েছে।

সূত্র : ইউএনবি

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য