Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

মার্কিন ডলার

ইউক্রেনকে ৪শ’ মিলিয়ন ডলারের দেবে সৌদি আরব

স্টক নিউজ বিডি October 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে ৪০০ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসপিএ এই তথ্য জানিয়েছে।

সে প্রতিবেদনে বলা হয়েছে যুবরাজ (ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন সালমান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে শুক্রবার ফোনেও কথা বলেছেন।

এই ফোনালাপে রাশিয়ার সাথে সংঘাত বন্ধে সমঝোতা আলোচনায় মধ্যস্থতা করতেও চেয়েছে সৌদি আরব। সাথে উত্তেজনা কমাতে সবধরনের সহায়তা দেওয়ার কথাও বলেছেন যুবরাজ।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া। সেই থেকে কয়েকবার সমঝোতা আলোচনায় বসলেও এখনও উত্তেজনা নিরসনে তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

সৌদি আরব এই সংঘাতে রাশিয়ার পক্ষ না নিলেও এখন পর্যন্ত বিপক্ষে কোনো কথা বলেনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

খোলাবাজারে ডলার সংকট: রেকর্ড দাম ১১২ টাকা

স্টক নিউজ বিডি July 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ খোলাবাজারে একদিনের ব্যবধানে ডলারের দাম রেকর্ড ছয় থেকে আট টাকা পর্যন্ত বেড়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) এক ডলার বিক্রি হচ্ছে ১১১ থেকে ১১২ টাকায়। এর আগে কখনও ডলারের দাম এতো বেশি উঠেনি। আগের দিন সোমবারও খোলা বাজারে এক ডলারের দাম ছিল ১০৪ থেকে ১০৬ টাকা। বাড়তি দামেও খোলা বাজারে চাহিদামতো ডলার মিলছে না। অর্থাৎ দাম বাড়ার পরও খোলা বাজারে ডলারের সংকট দেখা গেছে।

মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানীর মতিঝিল ও পল্টন এলাকার বিভিন্ন মানি এক্সচেঞ্জার ঘুরে এমন তথ্য জানা গেছে।

কার্ব মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, খোলা বাজারে তীব্র সংকট রয়েছে ডলারের। ব্যাংকের মতো খোলাবাজারেও ডলারের সংকট দেখা দিয়েছে। প্রবাসীদের দেশে আসা কমেছে, বিদেশি পর্যটকরাও কম আসছেন। এ কারণে ডলারের সরবরাহ কম।

এই প্রসঙ্গে যমুনা মানি এক্সচেঞ্জের সত্ত্বাধিকারী আনিসুজ্জামান অর্থসূচককে বলেন, বাজারে ডলারের তীব্র সংকট রয়েছে। কিছু মানুষ ডলার মজুদ করে রেখেছে এমন অভিযোগ করে তিনি বলেন, আমরা বেশি দাম দিয়েও ডলার কিনতে পারছি না। ফলে গ্রাহকদেরও চাহিদা মত ডলার সরবরাহ করতে পারছি না। চাহিদা মত গ্রাহকের ডলার দিতে না পারায় অফিস বন্ধ করে দিয়েছি। খোলা বাজারে আজ ১১২ টাকা করে বিক্রি হচ্ছে। অথচ একদিন আগেও ১০৫ টাকা করে বিক্রি হয়েছে।

একদিনের ব্যবধানে এত দাম বাড়ার কারণ কি জানতে চাইলে তিনি বলেন, বাজারে ডলারের দাম উন্মুক্ত করে দেওয়ার পর দাম বাড়ছেই৷ আর চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ডলার নেই। অনেকে ডলার কিনে ধরে রাখতে চাইছে। অনেকে ডলার কিনতে এলেও সবাইকে দেওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।

সংশ্লিষ্টরা জানান, খোলাবাজার থেকে যে কেউ ডলার কিনতে পারেন। ব্যাংক থেকে কিনতে পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হয়। যে কারণে অনেকে এখন খোলাবাজার থেকে ডলার কিনে শেয়ারবাজারের মতো বিনিয়োগ করছেন, যা অবৈধ।

এর আগে খোলাবাজারে ডলারের সর্বোচ্চ দর উঠে গত রোববার। ওইদিন খোলাবাজারে ডলারের দর ১০৫ টাকায় উঠেছিল। সেখান থেকে সোমবার আবার এক টাকা কমে ১০৪ টাকায় বিক্রি হয়। খোলাবাজারের সঙ্গে ব্যাংকের আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সেও ডলারের দর অনেক বেড়েছে।

বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের বিপরীতে টাকার মান কমছে। সোমবার আন্তব্যাংক মুদ্রাবাজারে বাংলাদেশি মুদ্রা টাকার বিপরীতে ডলারের দর আরও ২৫ পয়সা বেড়েছে। প্রতি ডলার ৯৪ টাকা ৭০ পয়সায় বিক্রি হয়েছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাংকগুলো এই দরে ডলার কিনেছে। গত একবছরে আন্তঃব্যাংক দর ৯ টাকা ৯০ পয়সা বেড়েছে।

করোনা মহামারির কারণে ২০২০-২১ অর্থবছরজুড়ে আমদানি বেশ কমে গিয়েছিল। কিন্তু প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রপ্তানি আয়ে উল্লম্ফন দেখা যায়। সে কারণে বাজারে ডলারের সরবরাহ বেড়ে যায়। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার শুরু পর বাড়তে থাকে আমদানি ব্যয়। রপ্তানি বাড়লেও কমতে থাকে রেমিট্যান্স। বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভও কমতে থাকে। বাজারে ডলারের চাহিদা বেড়ে যায়; বাড়তে থাকে দাম।

বাজার ‘স্থিতিশীল’ করতে গত অর্থবছরের ধারাবাহিকতায় নতুন অর্থবছরেও বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ থেকে ডলার বিক্রি করে চলেছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরের প্রথম থেকে এ পর্যন্ত ৭০ কোটির বেশি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে রিজার্ভ দুই বছর পর ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আবারও বেড়েছে ডলারের দাম

স্টক নিউজ বিডি July 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ আবারও বেড়েছে টাকার বিপরীতে ডলারের দাম। আর দুর্বল হয়েছে দেশীয় মুদ্রা টাকা। ডলারের দাম আরও ২৫ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ হিসাব অনুযায়ী, সোমবার (২৫ জুলাই) প্রতি ডলারের বিনিময় মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৪ টাকা ৭০ পয়সা, যা গতকাল পর্যন্ত ছিল ৯৪ টাকা ৪৫ পয়সা।

এর আগে, গত বৃহস্পতিবার (২১ জুলাই) ডলারের দাম বাড়ানো হয়েছিল ৫০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম অর্থসূচককে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণ করছে না। ব্যাংকগুলো যে দামে ডলার লেনদেন করে, তার মধ্যে একটি দর বিবেচনায় নেয় বাংলাদেশ ব্যাংক। আজ ৯৪ টাকা ৭০ পয়াসাকে বিবেচনায় নিয়েছে। এ দামেই ১৩ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ডলারের দাম বাজারে ছেড়ে দেয়ার পর থেকে প্রতিনিয়তই ডলারের দাম বাড়ছে। তবে সেটা খুব সামান্য পরিমাণে। সব মিলিয়ে গত দুই মাসে ডলারের দাম বেড়েছে ৮ টাকার বেশি।

সরকারি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। ফলে এটাই ডলারের আনুষ্ঠানিক দর। এই দরে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো ডলারের বিপরীতে টাকার হিসাব করে থাকে। এটাকে বলা হয় আন্তঃব্যাংক রেট।

ডলারের দাম বাড়ায় একদিকে রপ্তানিকারক ও প্রবাসীরা লাভবান হবেন। অন্যদিকে, আমদানিকারকদের খরচ বাড়বে।

বাংলাদেশ ব্যাংক ডলারের দাম ৯৪ টাকা ৭০ পয়সা নির্ধারণ করলেও ব্যাংকগুলো নগদ ডলার বিক্রি করছে এর চেয়ে চার থেকে পাঁচ টাকা বেশি দরে। অনেক ব্যাংক বাড়তি দামেই প্রবাসী আয় সংগ্রহ করছে ও রপ্তানি বিল নগদায়ন করছে। এতে আমদানিকারকদের ১০২ থেকে ১০৩ টাকায় ডলার কিনতে হচ্ছে। ব্যাংকের বাইরে খোলাবাজার ডলার কেনাবেচা হচ্ছে ১০৩ থেকে ১০৫ টাকায়।

অস্থির ডলারের বাজার নিয়ন্ত্রণে প্রতিনিয়ত ডলারের দাম বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। ডলারের চাহিদা বেশি হওয়ায় ধীরে ধীরে দাম বাড়াচ্ছে। সেইসাথে রিজার্ভ থেকেও প্রতিনিয়ত ডলার বিক্রি করছে।

২০২২-২৩ অর্থবছরের ১৮ দিনে (১ থেকে ১৮ জুলাই) ৬৮ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এর বিপরীতে বাজার থেকে তুলে নেয়া হয়েছে ৬ হাজার ৩৮৮ কোটি টাকা (প্রতি ডলার ৯৩ টাকা ৯৫ পয়সা)। এর ফলে রিজার্ভ দুই বছর পর ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে।

এভাবে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। তারপরও নিয়ন্ত্রণে আসছে না ডলারের বাজার।

সংশ্লিষ্টদের মতে, ডলার নিয়ে দেশের মুদ্রাবাজারে এখন অস্থিরতা বিরাজ করছে। শিগগিরই এ সংকট কমার কোনো লক্ষণ নেই। এ সংকটের প্রভাব পড়ছে বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত বৈদেশিক মুদ্রার রিজার্ভে। ফলে রিজার্ভ এখন কমে ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। পাশাপাশি ব্যাংক ব্যবস্থায় নগদ টাকারও সংকট দেখা দিয়েছে। কারণ বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করে ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে। এতে চলতি হিসাবে লেনদেন ভারসাম্যেও বড় ঘাটতি তৈরি হচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

খোলা বাজারে ডলার এখন ১০৫ টাকা

স্টক নিউজ বিডি July 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ রোববার অন্তত ২.৫ টাকা বেড়ে খোলা বাজারে ডলারের দাম এখন ১০৫ টাকা। গত বৃহস্পতিবারও খোলা বাজারে ১০২.৫০ টাকায় বিক্রি হয়েছে ডলার। দেশের খোলাবাজারে এর আগে গত মে মাসে ডলারের দাম ১০৪ টাকা পর্যন্ত উঠেছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ডলারের সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি থাকায় দাম বাড়ছে।

রাজধানীর পল্টন, মতিঝিল ও বায়তুল মোকাররম এলাকার বেশ কয়েকটি মানি চেঞ্জার প্রতিষ্ঠান জানিয়েছে, আজ রোববার সকাল থেকে তারা ডলার কিনছে ১০৩-১০৪ টাকা দরে।

শুধু ডলারই নয়, অন্য বৈদেশিক মুদ্রার দামও বাড়ছে তাল মিলিয়ে।

সৌদি রিয়াল ২৮ টাকায় বিক্রি হচ্ছে । ভারতীয় রুপি বিক্রি হচ্ছে ১.৩০ টাকায়, এক সপ্তাহ আগেও ১.২৫ টাকায় রুপি বিক্রি হয়েছে।

মতিঝিলের দোহার মানি চেঞ্জারের মালিক মুরাদ হাসান বলেন, “সকাল থেকে আমাদের কাছে ডলার কেনার জন্য অনেক ক্রেতাই আসছেন। কিন্তু সে তুলনায় ডলার কিনতে পারছি না। ডলারের একটা সংকট চলছে সবখানে। আমরাও এর বাইরে নই। একারণেই দাম বাড়ছে।”

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
bangladesh-japan

২.৬৬৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে জাপান

স্টক নিউজ বিডি November 23, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ২টি বিনিয়োগ প্রকল্প এবং ১টি বাজেট সহায়তা ঋণের জন্য মোট ২ দশমিক ৬৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময় নোট ও ঋণচুক্তি সই হয়েছে।

গতকাল সোমবার (২২ নভেম্বর) ঢাকায় পরিকল্পনা কমিশনের এনইসি সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাউকোর সাথে বিনিময় নোট এবং জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইউও হায়াকাউয়ার সাথে ঋণচুক্তি স্বাক্ষর করেন। ঋণচুক্তি স্বাক্ষরকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন।

সভায় অর্থমন্ত্রী বলেন,বঙ্গবন্ধু সড়ক ও যমুনা নদীর উপর রেল সেতু, ঢাকা শহরের মেট্রো রেল নেটওয়ার্ক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল,মাতারবাড়ি পাওয়ার প্লান্ট ও মাতারবাড়ী সমুদ্র বন্দরসহ চলমান বেশ কয়েকটি আইকনিক মেগা প্রকল্পে জাপান সরকার সম্পৃক্ত রয়েছে। যেটার জন্য আমরা সেদেশের সরকারের প্রতি কৃতজ্ঞ।

মুস্তফা কামাল জানান, কোভিড-১৯ মহামারির শুরুতে বাজেট সহায়তার আহ্বানে জাপান খুব দ্রুত ইতিবাচক সাড়া দেয়। জাপান গত বছর বাংলাদেশকে প্রথমবারের মতো ৩২০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা ঋণ প্রদান করে এবং এর প্রেক্ষিতে আজ ৩৬৫মিলিয়ন ডলারের ‘কোভিড-১৯ ক্রাইসিস রেসপন্স ইমার্জেন্সি সাপোর্ট লোন ফেজ-২’ স্বাক্ষরিত হলো। এছাড়া ৪২তম ইয়েন লোন প্যাকেজের ১ম ধাপের অধীনে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের দুটি ঋণ চুক্তি আজ স্বাক্ষরিত হলো।

জাপান সরকারের ৪২তম ওডিএ লোন প্যাকেজ (১ম ব্যাচ) এর আওতাধীন বিনিয়োগ প্রকল্প দুইটির জন্য স্বাক্ষরিত ঋণের বাৎসরিক সুদের হার নির্মাণ কাজের জন্য শুন্য দশমিক ৬০ শতাংশ, পরামর্শক সেবার জন্য শুন্য দশমিক শুন্য ১শতাংশ, এককালীন শুন্য ২ শতাংশ। এ ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য। বাজেট সাপোর্ট ঋণের বাৎসরিক সুদের হার শুন্য দশমিক ৫৫ শতাংশ। এ ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য