Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

যুদ্ধবিমান

যুদ্ধবিমান

উত্তর কোরিয়ার জলসীমায় ২০টি যুদ্ধবিমান উড়ালো দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র

স্টক নিউজ বিডি June 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র অত্যাধুনিক যুদ্ধবিমান স্টেলথ ফাইটার জেটসহ দেশটির জলসীমায় যুদ্ধবিমানের বিশাল বহর উড়িয়েছে।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, দক্ষিণ কোরিয়ার ১৬টি যুদ্ধবিমান ও যুক্তরাষ্ট্রের চারটি এফ–১৬ যুদ্ধবিমান পীত সাগর (ওয়েস্ট সি) মহড়া চালায়। শত্রুর হুমকির জবাবে এ মহড়া চালানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, উত্তর কোরিয়ার উসকানির বিরুদ্ধে দ্রুত এবং সূক্ষ্ণভাবে হামলা চালানোর জন্য মিত্র দেশের সঙ্গে মিলে দৃঢ় ক্ষমতার প্রদর্শন করা হয়েছে। এর আগে সোমবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।

তার আগে রোববার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে একযোগে আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সেনামহড়া শেষ হওয়ার এক দিনের মাথায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। এর জবাবে যৌথভাবে ক্ষেপণাস্ত্র ছোড়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।

সূত্র: সিএনএন

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রাশিয়া

জাপান সাগরে যুদ্ধবিমান উড়াল চীন–রাশিয়া, জাপান সরকারের উদ্বেগ প্রকাশ

স্টক নিউজ বিডি May 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ইউক্রেনে সেনা অভিযানের পরে প্রথমবারের মতো চীন ও রাশিয়া যৌথ সামরিক মহড়া চালিয়েছে জাপান সাগরে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান সরকার। সামরিক মহড়া চালানোর খবর এমন সময়ে এলো যখন জাপানের টোকিওতে কোয়াড নিরাপত্তা সম্মেলন চলছে।

এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ উপস্থিত রয়েছেন।

চীন ও রাশিয়ার সামরিক মহড়ার ব্যাপারে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিমানগুলো জাপানের আকাশসীমায় পৌঁছায়নি। কিন্তু গত নভেম্বর মাসের পর চতুর্থবারের মতো জাপানের নাকের ডগায় যৌথ বিমান মহড়া চালাল চীন ও রাশিয়া।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি বলেন, জাপান সাগরে চীন ও রাশিয়ার দুটি বোমারু বিমান মহড়া চালিয়েছে। এছাড়া পূর্ব চীন সাগরেও যৌথ বিমান মহড়া চালিয়েছে দেশ দু’টি। কোয়াড সম্মেলন চলাকালে দুই দেশের এমন কর্মকাণ্ডকে উত্তেজনাকর বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

সূত্র : রয়টার্স/নিউইয়র্ক টাইমস

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ভারতে আবারো বিদ্ধস্ত হলো যুদ্ধবিমান, নিখোঁজ পাইলট

ভারতে আবারো বিদ্ধস্ত হলো যুদ্ধবিমান, নিখোঁজ পাইলট

স্টক নিউজ বিডি December 25, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভারতে আবারো বিদ্ধস্ত একটি মিগ-২১ যুদ্ধবিমান। গতোকাল শুক্রবার নিয়মমাফিক ট্রেনিং চলাকালীন রাজস্থানের আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে ভারতীয় বিমানবাহিনীর এই যুদ্ধবিমান। যুদ্ধবিমানের পাইলটের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, ওই মিগ-২১ যুদ্ধবিমান জয়সলমীরের সাম থানার অন্তর্গত ডেজার্ট ন্যাশনাল পার্ক সংলগ্ন এলাকায় ভেঙে পড়ে। জয়সলমীরের পুলিশ সুপার অজয় সিংহ এ কথা জানিয়েছেন।

ওই মিগ-২১ বিমানটি ওয়েস্টার্ন সেক্টরে একটি প্রশিক্ষণ সংক্রান্ত আউটিংয়ের সময় দুর্ঘটনার মুখে পড়ে। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র : এনডিটিভি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য