Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

লাইফ স্টাইল

পেঁয়াজের রস

পেঁয়াজের রস ব্যবহারে চুল বাড়াতে সাহায্য করে

স্টক নিউজ বিডি April 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ত্বকের যত্ন নিলেও অনেকে চুলের যত্ন নিতে অবহেলা করেন। এর ফলে চুলে তৈরি হয় বিভিন্ন সমস্যা। এর ফলে খুশকি, রুক্ষ্মতা, চুল ঝড়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। কিন্তু অনেকেরই হয়তো জানা নেই, চুলের যাবতীয় সমস্যার প্রায় ৯০ শতাংশ কমিয়ে দিতে পারে পেঁয়াজের রস। সাম্প্রতিক এক গবেষণা বলছে, পেঁয়াজের রসে এমন কিছু উপাদান আছে, যা চুল বাড়াতে সাহায্য করে।

পেঁয়াজের রস লাগালে চুল পেকে যাওয়ার আশঙ্কা কম থাকে। কারণ এতে এক ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় এটি চুলের গোড়ায় হাইড্রোজেন পার অক্সাইডের মাত্রা কমায়। যার ফলে চুল পেকে যাওয়ার আশঙ্কা কমে। এছাড়াও নিয়মিত পেঁয়াজের রস লাগালে আরও কিছু উপকারিতা মেলে। যেমন-

বয়সের আগে টাক পড়লে

পেঁয়াজের রস টাকের সমস্যার সমাধান করতে পারে। সমীক্ষায় দেখা গেছে, এর মাধ্যমে সুফল পেয়েছেন অনেকেই। টাক সমস্যার সমাধানে চুল উঠে গিয়ে যে অংশ ফাঁকা হয়ে গেছে সেখানে পেঁয়াজের রস লাগিয়ে রাখুন। দিনে দু’বার করে লাগান। তা হলে এ সমস্যা থেকে মু্ক্তি মিলবে।

মাথার তালু শুষ্ক হয়ে গেলে

পেঁয়াজে প্রদাহ রোধ করতে পারার ক্ষমতা রয়েছে। গরমে মাথায় চুলকানি দেখা দিলে এটি লাগালে ভালো উপকার পাওয়া যায়। মাথার তালু শুষ্ক হয়ে গেলেও পেঁয়াজের রস কাজে আসে। এজন্য পেঁয়াজ ছেঁচে রস বার করে নিন। তার পরে তিন চা চামচ রসের সঙ্গে দুই চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এরপর চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন এই মিশ্রণ।

এই সমস্যায় পেঁয়াজের রস আরও ব্যবহার করতে পারেন যেভাবে-

১. ২ টেবিল চামচ পেঁয়াজের রস এবং হাফ টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে মাথায় লাগাতে পারেন।
২. ৩ টেবিল চামচ পেঁয়াজের রস ও ৫ চা চামচ নারকেল তেল মিশিয়ে নিতে পারেন এক চা চামচ লেবুর রসের সঙ্গে।

এর যে কোনও একটি মাথায় লাগানোর পরে ২০ মিনিট রেখে চুলে শ্যাম্পু করে ধুয়ে নিন। এতে চুল ভালো থাকবে।

​মাথায় খুশকি হলে

মাথায় যদি খুশকির সমস্যা থাকে তাহলে চুল প্রাণহীন হয়ে পড়ে। পেঁয়াজের রসে এমন উপাদান রয়েছে, যা মাথার যে কোনও ধরনের ত্বকের সংক্রমণকে রোধ করতে পারে। যদি খুশকির সমস্যায় ভোগেন, তাহলে যেভাবে মাথায় পেঁয়াজের রস লাগাবেন-

২ টেবিল চামচ অ্যালোভেরা জেল ৩ টেবিল চামচ পেঁয়াজের রসে মিশিয়ে মাথার ত্বকে ভালো করে লাগিয়ে রাখুন। ১০ মিনিট রেখে ধুয়ে নিন।

​চুল শুষ্ক হয়ে গেলে

গরমে রোদের তাপে চুল শুষ্ক হয়ে যায়। এর হাত থেকে রেহাই পেতে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস।
এর জন্য প্রথমে একটি পাত্রে দুই কাপ পানি ও পেঁয়াজের টুকরো নিয়ে ১০ মিনিট সিদ্ধ করে নিন।পেঁয়াজের রস পানির সঙ্গে মিশে যাবে।

সিদ্ধ হয়ে গেলে পেঁয়াজের টুকরোগুলো ফেলে দিন।

পাত্রের পানি ঠান্ডা হয়ে এলে গোলমরিচ দিয়ে দিন।

এরপর পেঁয়াজের রসমিশ্রিত পানি বোতলে ঢেলে ব্যবহার করতে পারেন।

চুলে লাগানোর পর প্রায় ২ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

পেঁয়াজের রস লাগিয়ে শ্যাম্পু করার পরও গন্ধ লাগলে এক কাপ পানিতে অ্যাপল সিডার ভিনেগার দিয়ে চুল ধুয়ে নিলেই আর গন্ধ থাকে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এলাচ

মুখের দুর্গন্ধ দূর করে এলাচ

স্টক নিউজ বিডি April 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এলাচ সুগন্ধিযুক্ত একটি মসলা। খাবারে অতিরিক্ত স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এলাচ। রান্নার স্বাদ বাড়ানো ছাড়া ও এর রয়েছে বিভিন্ন ধরনের উপকারিতা। মুখের দুর্গন্ধ, মাড়ি দিয়ে রক্তপাত অথবা দাঁত ক্ষয় হওয়ার মতো মারাত্মক সমস্যায় এলাচ কার্যকর ভূমিকা পালন করে।

নিম্নে এলাচ খাওয়ার নানা উপকারিতার দিকগুলো তুলে ধরা হলো-

এলাচ ভেজানো পানি খাওয়ার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। তাই যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তারা নিয়মিত সকালে এলাচ ভেজানো পানি খেতে পারেন। রক্ত জমাট বাঁধা খুবই জটিল সমস্যা। তবে এই সমস্যা থেকে সহজেই মুক্তি দিতে পারে এলাচ পানি। এটি খাওয়ার ফলে শরীরের রক্ত সঞ্চালনের গতি বৃদ্ধি পায়।

নিয়মিত এলাচ ভেজানো পানি খাওয়ার ফলে শরীর থেকে দূষিত পদার্থ দূর করে থাকে। এতে ওজন কমে। তাই যারা বেড়ে যাওয়া অনাকাঙ্ক্ষিত ওজন কমাতে চান তাদের জন্য এলাচ পানি অনেক উপকারী। এছাড়া ত্বকের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই উপাদন।

হজম শক্তি বৃদ্ধি: এলাচের শক্তিশালী গন্ধের কারণে এটি কেবল খাবারের স্বাদই বৃদ্ধি করে না। সেই সঙ্গে সংবেদনশীল উপাদানকেও সক্রিয় করতে সহযোগিতা করে। একইভাবে হজম শক্তি বৃদ্ধি করে থাকে। বদ হজম, গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের মতো পেটের সমস্যা দূর করতে এলাচ অনেক কার্যকর।

মুখের দুর্গন্ধ রোধ: এমন অনেকে আছেন যারা নিয়মিত দাঁত ব্রাশ করার পরও মুখ থেকে দুর্গন্ধ বের হয়। তাদের জন্য এলাচ খুবই উপকারী। এটি নিয়মিত খাওয়ার ফলে এর ফুল ও মিষ্টি সুগন্ধ থেকে মুখে আর কোনো দুর্গন্ধ থাকে না। এছাড়া মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে মুখের স্বাস্থের উন্নতি করে থাকে এলাচ।

মাথা ব্যথা দূর করতে: প্রায় কম-বেশি সবারই মাথা ব্যথা হয়ে থাকে। এ জন্য গরম পানিতে এলাচ গুঁড়ো ও মধু মিশিয়ে ফুটিয়ে এলাচ চা তৈরি করুন। মাথা ব্যথার সময় গরম গরম এক কাপ এলাচ চা পানের পর নিজেই উপকারিতা বুঝতে পারবেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মধুর সঙ্গে ঘি

মধুর সঙ্গে ঘি মিশিয়ে খাওয়া ঠিক নয় যেসব কারণে

স্টক নিউজ বিডি March 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মধু ও ঘি দুটি খাদ্যই স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। আধুনিক গবেষণাতেও এ তথ্য জানা গেছে। কিন্তু যে কোনও দুটি ভালো জিনিস একত্রিত হলেই যে আরও ভালো ফল মিলবে, এমনটা কিন্তু নয়। প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসা অনুযায়ী, মধু ও ঘি মিশিয়ে খেলে সমস্যা দেখা দিতে পারে। তাই এই খাবার দুটিকে মিশিয়ে খেতে বারণ করছেন বিশেষজ্ঞরা।

​কেন মধুর সঙ্গে ঘি মেশাবেন না?

প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ বলছে, মধু ও ঘি মিশিয়ে খেলে শরীরে বিষক্রিয়া হওয়াও সম্ভব। আসলে মধু হল একটি প্রাকতিক পদার্থ। এই খাদ্যে ৩৫ থেকে ৪০ শতাংশ থাকে ফ্রুটোজ। আবার ২৫ থেকে ৩৫ শতাংশ থাকে গ্লুকোজ। মধুতে এমন কিছু উপাদান থাকে যা অন্য কোনও মিষ্টি খাবারে পাওয়া যায় না। এছাড়া এর মধ্যে রয়েছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক একটি ব্যাকটেরিয়া।

অন্যদিকে দুধ হল ব্যাকটেরিয়ার বেড়ে ওঠার অন্যতম সেরা জায়গা। তাই মধুর সঙ্গে যখনই দুধ বা দুগ্ধজাত পদার্থ মেশানো হয় ঠিক তখনই সেই ব্য়াকটেরিয়া নিজেকে সংখ্যায় বাড়িয়ে নিতে পারে। এর ফলে তৈরি হয় কিছু টক্সিন। এই কারণে পেট ব্যথা থেকে শুরু করে ফুসফুসের সমস্যা দেখা দিতে পারে। আর সব থেকে বড় কথা, সার্বিক স্বাস্থ্যের জন্যই এই খাবার ভালো নয়।

​কী কী সমস্যা হতে পারে?

আয়ুর্বেদ অনুসারে ঘি ও মধু একসঙ্গে মিশিয়ে খেলে শরীরের ক্ষতি হতে পারে। এক্ষেত্রে ত্বকের সমস্যা থেকে শুরু করে, ফোঁড়া, পেটের গণ্ডগোল, জ্বর, পাইলস, প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে। তাই আপনি এই খাবার থেকে নিজেকে দূরে রাখুন।

ঘিয়ের উপকার

ঘি হল দারুণ উপকারী একটি খাবার। এ রমধ্যে রয়েছে ভালো পরিমাণে প্রোটিন, ওমেগা থ্রি ফ্য়াটি অ্যাসিড, ভিটামিন এ, বুটিরিক অ্যাসিড ইত্যাদি। এই প্রত্যেকটি উপাদানই শরীর ভালো রাখতে পারে।

ঘি ডায়াবেটিস রোগীর জন্য কিছুটা ভালো। রুটির সঙ্গে ঘি মিশিয়ে খেলে রুটির গ্লাইসেমিক ইনডেক্স কমতে পারে। এছাড়া ঘি হল প্রাকৃতিক ল্যাস্কেটিভ। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমতে পারে।

​মধুর গুণ

মধুর শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। এই খাবারটি কাশি, গলা ব্যথা থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় কার্যকরী হতে পারে। পাশাপাশি এই খাবারটি হল ন্যাচরাল স্যুইটনার। এছাড়া এতে রয়েছে ভালো পারিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল গুণ । ফলে ইনফেকশনের আশঙ্কাও কমে অনেকটাই। এছাড়া সকালে খালি পেটে লেবুর পানির সঙ্গে মধু মিশিয়ে খেলে ওজনও কমে ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন

২ লাখ টাকা বেতনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে চাকরি

স্টক নিউজ বিডি March 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন
পদের সংখ্যা- ০৯টি

পদের নাম- সেক্টর ভ্যালু চেইন স্পেশালিস্ট (এগ্রি বিজনেস)
পদের সংখ্যা- ১ টি
বেতন- ২ লাখ ৯ হাজার।

পদের নাম- পাবলিকেশন এডিটর
পদের সংখ্যা- ১ টি।
বেতন- ২ লাখ ৯ হাজার।

পদের নাম- ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট
পদের সংখ্যা- ১ টি।
বেতন- ২ লাখ ৯ হাজার।

পদের নাম- আইটি স্পেশালিস্ট
পদের সংখ্যা- ১ টি
বেতন- ১ লাখ ৭৫ হাজার।

পদের নাম- ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার
পদের সংখ্যা- ৩ টি
বেতন- ১ লাখ ৪৯ হাজার।

পদের নাম- প্রকিউরমেন্ট অফিসার
পদের সংখ্যা- ১ টি।
বেতন- ১ লাখ ১৬ হাজার ৫০০।

পদের নাম- অ্যাকাউন্ট অফিসার
পদের সংখ্যা- ১ টি
বেতন- ১ লাখ ১৬ হাজার ৫০০।

আবেদনের শেষ তারিখ: ৯ এপ্রিল, ২০২২ পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন যেভাবে: আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে এখানে ক্লিক করুন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পুদিনা পাতা

জেনে নিন পুদিনা পাতার উপকারিতা ও ব্যবহার

স্টক নিউজ বিডি March 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পুদিনা সাধারণ খাবার হলেও এর গুণাগুণ অসাধারণ। কেননা এ থেকে আমরা পেতে পারি রোগ প্রতিরোধ ও নিরাময়ের অনন্য কিছু উপাদান। ম্যানথল হলো জৈব রাসায়নিক উপাদান যা পুদিনা পাতা বা পুদিনার তেলে পাওয়া যায়। ম্যানথল নরম, স্বচ্ছ, পরিষ্কার অথবা সাদা রঙের, যার তাপমাত্রা অপরিবর্তিত থাকে। ম্যানথল পুদিনা পাতা থেকে নিষ্কাশন করা হয় কিন্তু এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়। ম্যানথল লোকজ চিকিৎসায় এনেসথেটিক বা অবশকারক হিসেবে কাজ করে এবং গলার, নাকে, সাইনাসের অস্বস্তিভাব দূর করে।

কার্যকারিতা: ম্যানথল আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক উপাদান। পূর্ববর্তী গবেষণা থেকে দেখা গেছে, ম্যানথল স্নায়ুবিক ব্যথা ও আঘাতজনিত তীব্র ব্যথা দূর করে। গবেষণায় আরও দেখা গেছে, ম্যানথল সাইনাল কর্ডের ওপরও কার্যকর। সাধারণত মনে করা হয় ম্যানথল বায়োফ্রিজ পেইন রিলিভার হিসেবে কাজ করে।

গেট কন্ট্রোল থিওরি মতে, আমাদের শরীরে দুই ধরনের নার্ভ ফাইবার আছে। একটি হচ্ছে, এ-ভেল্টা ফাইবার আরেকটি হচ্ছে সি-ফাইবার। আরও এক প্রকার ফাইবার আছে, নন-নসিসেপটিভ অ-বিটা ফাইবার যা কোনো ধরনের ব্যথার উদ্দীপনা সরবরাহ করে না। ম্যানথল এই নন-নসিসেপটিভ অ-কে উত্তেজিত করে অ-ডেল্টা ও ঈ-পেইন ফাইবারের ভিতরে উদ্দীপনা সরবরাহে বাধা তৈরি করে ব্যথা দূর করে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জিঙ্ক

শরীরে জিঙ্কের ঘাটতি হলে বুঝবেন কীভাবে

স্টক নিউজ বিডি March 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শরীরের ভিটামিন ও খনিজ-দুইয়েরই প্রয়োজন রয়েছে। কারণ এই ভিটামিন ও খনিজ শরীরে নানা কাজ করে থাকে। এজন্য শরীরে কোনও একটি ভিটামিন বা খনিজের অভাব দেখা দিলেই হতে পারে সমস্যা।

বেশিরভাগ মানুষই শরীরে নানা ভিটামিন ও খনিজের উপস্থিতি নিয়ে তেমনভাবে মাথা ঘামান না। তারা একই ধরনের খাবার নিয়মিত খেতে থাকেন। এর ফলে দেখা দিতে পারে মারাত্মক সমস্যা। শরীরে হতে পারে বিভিন্ন ভিটামিন ও খনিজের ঘাটতি।

করোনা সংক্রমণের পর থেকে জিঙ্ক নিয়ে আলোচনা বেড়েছে। যদিও করোনার আগেও শরীরে এই খনিজের যথেষ্ট প্রয়োজন ছিল। তাই প্রতিটি মানুষকে অবশ্যই শরীরে এই খনিজের যথেষ্ট উপস্থিতি নিশ্চিত করতে হয়।

বিশেষজ্ঞরা বলছেন, জিঙ্ক আমাদের শরীরে নানা কাজে লাগে। এই খনিজ শরীরে ৩০০ এমন উৎসেচক তৈরি করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ।শরীরে জিঙ্কের উপস্থিতি কম থাকলে কয়েকটি লক্ষণ দেখা দেয়। যেমন-

​ক্ষত বা ঘা সারতে চায় না : যে কারও ক্ষত বা ঘা হতে পারে। তবে অনেক সময়ই দেখা যায় যে ঘা বা ক্ষত সারতে চাইছে না । এই পরিস্থিতিতে জিঙ্কের বিষয়টি ভালো মতো মাথায় রাখতে হবে। কারণ শরীরে জিঙ্কের উপস্থিতি কম থাকলে অনেক সময় রক্ত জমাট বাধতে চায় না। তখন দেখা দিতে পারে সমস্যা।

​ওজন কমে যাওয়া : ওজন স্বাভাবিক থাকাটা শরীরের পক্ষে উপকারী। তবে সেই ওজনই যদি দ্রুত কমে বা ওজন যদি স্বাভাবিকের থেকে কমে যায় তবে অবশ্যই হতে হবে সতর্ক। কারণ এর পিছনেও থাকতে পারে শরীরে জিঙ্কের অভাব। আসল জিঙ্ক কম খেলে খিদে পেতে চায় না। আর খাওয়া কমলে ওজনও কমা স্বাভাবিক। তাই এই বিষয়টির দিকেও সজাগ থাকতে হবে।

চুল পড়া : অনেকেরই চুল পড়ে যাওয়ার সমস্যা আছে। এখন কম বয়সেও অনেকের চুল পড়ে যায়। চুল পড়ার পিছনে থাকতে পারে অনেক কারণ। এমন কারণগুলির মধ্যে একটি হল শরীরে জিঙ্কের ঘাটতি থাকা। জিঙ্ক চুল ও মাথার ত্বকের পুষ্টি ঠিক রাখে। জিঙ্কের অভাব ঘটলে এই কাজটি ঠিক মতো হয় না। তখন দেখা দেয় সমস্যা। তাই হঠাৎ করে চুল পড়তে শুরু করলে সতর্ক থাকা উচিত।

​ঠান্ডা লাগা : ঠান্ডা, জ্বর, সর্দি হতেই পারে। তবে তা বারেবারে হলে একটা সমস্যার দিকেই ইঙ্গিত করে। এক্ষেত্রে বুঝতে হবে শরীরের ইমিউনিটি কমেছে। ইমিউনিটি কমলে নানা সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক। আর এই ইমিউনিটি কমার পিছনে থাকতে পারে অনেক কারণ। এর মধ্যে একটি হল জিঙ্কের উপস্থিতি শরীরে কমে যাওয়া।

​চোখে কম দেখা : চোখের স্বাস্থ্য ভালো রাখার কাজে অবশ্যই হতে হবে সচেতন। চোখে কম দেখার পিছনে থাকতে পারে অনেক কারণ। এমনই একটি কারণ হল জিঙ্ক কম থাকা। তাই এই সমস্যা দেখা দিলে সচেতন থাকুন। আর খেতে শুরু করুন জিঙ্ক যুক্ত খাবার। তবেই ভালো থাকতে পারবেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
US-Bangla-Airline

এসএসসি পাসে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ

স্টক নিউজ বিডি March 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউএস-বাংলা এয়ারলাইন্স ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বিভাগে লোকবল নিয়োগ দেব। আগ্রহীরা ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন।

পদের নাম : অটো ইলেক্ট্রিশিয়ান। সংখ্যা: নির্দিষ্ট না। আবেদন যোগ্যতা : এস.এস.সি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

প্রার্থীদের কমপক্ষে ৫ বছর অভিজ্ঞ হতে হবে। অবশ্যই অভিজ্ঞতার সনদপত্র থাকতে হবে। বয়সসীমা ৩৫ বছর। প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।

অটো ইলেক্ট্রিশিয়ানের ক্ষেত্রে লাইট/মিডিয়াম/ভারি যানবাহনের সব ইলেকট্রিক ওয়ারিং সহ মেরামত করার অভিজ্ঞতা থাকতে হবে। মাইনর এসির কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ওয়ার্কশপে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, কর্পোরেট অফিস, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও কোম্পানির প্রয়োজন অনুসারে ঢাকার বাইরের স্টেশনে কাজ করতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা : কোম্পানির নিয়ম অনুযায়ী বেতন ভাতা ও উৎসব বোনাস প্রদান করা হবে। ডিউটি শিডিউল অনুসারে সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে

আবেদন যেভাবে : আগ্রহীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট এর কপি সহ এইচআর ডিপার্টমেন্ট, ইউএস- বাংলা এয়ারলাইন্স লিমিটেড, সপ্তম তলা, বাসা: ১, রোড: ১, সেক্টর: ১, ঢাকা-১২৩০, উত্তরা বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। খামের ওপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন করার শেষ তারিখ : ২২ মার্চ, ২০২২।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আঙুরের রস

আঙুরের রস পানে যেসব উপকারিতা মেলে

স্টক নিউজ বিডি March 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আঙুর অনেকেরই পছন্দের ফল। সরাসরি চিবিয়ে খাওয়া ছাড়াও অনেকেই আজকাল সকালে আঙুরের রস পান করেন । আপাত ভাবে টাটকা ফলের রস পান করা শরীরের পক্ষে ভাল হলেও, নিয়মিত আঙুরের রস পান করা ঠিক কি না, তা জানেন না অনেকেই। আঙুরের রস পানে যেসব উপকারিতা মেলে-

হৃৎপিণ্ডের স্বাস্থ্যরক্ষায়: আঙুরের রসে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা হৃৎপিণ্ড ভাল রাখতে সাহায্য করে। পাশাপাশি, আঙুরের রসে থাকে ‘ফ্ল্যাভিনয়েড’ জাতীয় উপাদান হৃৎপিণ্ডের প্রদাহ ও রক্তনালীর ভিতরে জমে থাকা বিভিন্ন রকমের ক্ষতিকর পদার্থ কমাতে সাহায্য করে। এমনকি, আঙুরের রস ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে ও ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতেও সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে: বিভিন্ন ধরনের আঙুরের রসে ভিটামিন সি থাকে। ভিটামিন সি মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বিভিন্ন ধরনের সংক্রমণ, সর্দি-কাশি বা মুখের ঘায়ের মতো সমস্যা কমাতে ভিটামিন সি অত্যন্ত কার্যকর। পাশাপাশি, এটি একটি অ্যান্টি-অক্সিড্যান্টও বটে। কোষের ভেতরে জারণ প্রক্রিয়ায় তৈরি হওয়া চাপ কমাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই ভিটামিন।

পেট ভাল রাখতে: গবেষণা বলছে, প্রতিদিন ১০০ মিলিলিটার আঙুরের রস পান করলে তা পেট ভাল রাখতে ও হজমশক্তি বাড়াতে সাহায্য করতে পারে। আঙুরের রসে থাকা বিভিন্ন উপাদান, বিশেষ করে পলিফেনল জাতীয় উপাদান পেটের স্বাস্থ্য ভাল রাখতে খুবই উপকারী। তা ছাড়া, আঙুরের রসে কিছুটা ফাইবার থাকায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। অবশ্য আঙুরের রসের তুলনায় গোটা আঙুর খেলে বেশি পরিমাণ ফাইবার মেলে।

তবে একাধিক গুণ থাকলেও নিয়মিত আঙুরের রস খাওয়ার কিছু ক্ষতিকর দিকও রয়েছে। আঙুরের রসে প্রচুর পরিমাণ শর্করা থাকে। ফলে আঙুরের রস পান করলে রক্তে শর্করার পরিমাণ দ্রুত বেড়ে যেতে পারে। তাই অনেক সময় বিশেষজ্ঞরা ডায়াবেটিস রোগীদের নিয়মিত আঙুরের রস খেতে নিষেধ করেন। তবে আধুনিক গবেষণা বলছে, অতিরিক্ত চিনি যোগ না করলে ফলের রস থেকে শরীরের ক্ষতি হওয়ার আশঙ্কা কমই। তবে, নিয়মিত আঙুরের রস খেলে ওজন বাড়ার ঝুঁকি থাকে। তাই সব মিলিয়ে নিয়মিত আঙুরের রস খেতে হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে খাওয়াই ভাল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কাঁচকলা

কাঁচকলায় রয়েছে অনেক পুষ্টিগুণ

স্টক নিউজ বিডি March 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিভিন্ন রান্নায় কাঁচকলা ব্যবহার করা হয়। কিন্তু অনেকেই কাঁচকলা খেতে পছন্দ করেন না। তবে পুষ্টিবিদদের মতে, কাঁচকলায় রয়েছে অনেক পুষ্টিগুণ। এই খাবার নিয়মিত খেলে শরীর ভালো থাকে।

কাঁচকলায় ভালো পরিমাণে ফাইবার রয়েছে। এছাড়া এই খাবারে ভিটামিন সি, ভিটামিন বি ৬, ভিটামিন এ, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম, জিঙ্ক ইত্যাদি পাওয়া যায়। এছাড়া এই খাবারে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর ভালোও রাখতে পারে।

নিয়মিত কাঁচকলা খেলে যেসব রোগ প্রতিরোধ করা যায়-

হজমের সমস্যা কমে : অনেকেরই হজমের সমস্যা আছে। মুলত বাইরের খাবার খাওয়ার প্রবণতা এই সমস্যা বাড়িয়ে দেয়। হজমের সমস্যা কমাতে চাইলে বাইরের তেল, ঝাল, মসলা যুক্ত খাবার খাওয়ার বিকল্প নেই। পাশাপাশি খেতে পারেন কাঁচকলা। এই কলায় থাকা ফাইবার যে কোনও সমস্যা দূর করতে পারে।

সুগার কমায় : কাঁচকলায় ভালো পরিমাণে অ্যান্টি ডায়াবেটিক গুণ রয়েছে। এই গুণের কারণে ডায়াবেটিস রোগীরা এই খাদ্য খেতে পারেন। এতে উপকার পাবেন।

হৃৎপিণ্ড ভালো রাখে : কাঁচকলায় থাকা পুষ্টি উপাদান হৃৎপিণ্ড সুস্থ রাখতে ভূমিকা রাখে।

ওজন কমায় : কাঁচকলায় ভালো পরিমাণে ফাইবার রয়েছে। এই ফাইবার মানুষের ওজন বাড়তে দেয় না। এমনকী শরীরে বিপাকের হার ভালো রাখতেও পারে কাঁচকলা। তাই ওজন কমাতে চাইলে অবশ্যই প্রতিটি মানুষকে হতে হবে সচেতন।

ত্বক ভালো রাখে : ত্বকের স্বাস্থ্য ভালো রাখার কাজেও সাহায্য করে কাঁচকলা। এই কলায় এমন কিছু ভিটামিন ও খনিজ রয়েছে যা শরীর ভালো রাখতে পারে। বিশেষ করে গ্রীষ্মকালে ত্বকের স্বাস্থ্য ঠিক রাখতে চাইলে খেতে পারেন এই খাবার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কোনো বাঁধা বিপত্তি যেনো তাকে আটকাতে পারেনি

স্টক নিউজ বিডি March 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অদম্য পরিশ্রম আর প্রতিভা মানুষকে সফলতার দরজায় নিয়ে যায় এটা আমরা সবাই জানি। এমনি এক প্রতিভাবান নবিন লেখকের সাথে আমরা পরিচিত হবো। যে তার কঠর পরিশ্রম ও প্রতিভার মাধ্যমে আজ একজন নবিন লেখক। যার প্রথম লেখা প্রকাশিত হয়েছে ২০২২ এ অমর একুশে বই মেলায়।

মেহেদি হাসান নাম তার। ডাক নাম আশিক। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন সে। ছোটবেলা থেকে মনে যা আসতো তাই লিখতো। কখনো কবিতা কখনো ছোট গল্প কখনো আবার উপন্যাস। এই জন্য কিন্তু তাকে কম কথা শুনতে হয়নি মানুষের। কেও বলতো পাগলের মতো কি হাবিজাবি লিখিস। কেও বা বলতো আলালের ঘরের দুলাল তো তাই কোনো কাম কাজ নাই এগুলো করেই বেড়ায়। তবুও কোনো বাঁধা বিপত্তি যেনো তাকে আটকাতে পারেনি। নিজের প্রতিভা ঠিক কাজে লাগিয়ে সফলতার প্রথম ধাপে পদর্পন করেছে সে।

তার লেখা কবিতা, ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘বকুলের মালা’, ‘বিজয়ের গল্প’ ইত্যাদি। তার লেখার জন্য অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা প্রকাশ’ ও এক ফাউন্ডেশন ‘ প্রজপতি ফাউন্ডেশন’ থেকে তাকে পুরুষ্কার ও সনদ প্রদন করে।

পুরুষ্কার ও সনদ পাওয়ার অনুভতি জানতে চাইলে তিনি স্টক নিউজ বিডিকে জানায়, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি ছোটবেলা থেকেই চেষ্টা করে গেছি আলহামদুলিল্লাহ যার প্রতিফল হিসেবে আল্লাহ আমাকে এটা দিয়েছে। পরিশ্রমকারীকে আল্লাহ কখনো ফিরিয়ে দেয়না। তাই আল্লাহ তায়ালা হয়তো আমাকে ও ফিরিয়ে দেয়নি।

তিনি আরও বলেন, লেখালেখি করি ছোটবেলা থেকেই। ছোটবেলায় থেকেই লেখার কোনো উদ্দেশ্য ছিলোনা। শুধু ভালো লাগতো তাই লিখতাম। সেই ভালো লাগা থেকেই লিখে যাবো চিরদিন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • হা-ওয়েল টেক্সটাইলের বোর্ড সভা ২৭ অক্টোবর

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • বাজেট কমছে ঢাবির

  • ‘ড্রাইভার যদি কামায় কোটি কোটি, তাহলে মালিক তো বিলিয়ন বিলিয়ন’

  • সংস্কারের নামে বিনিয়োগকারীদের অর্থনৈতিকভাবে গণহত্যা করছে বিএসইসি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য