Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

লাইফ স্টাইল

Mongla-Cement-Factory

স্নাতক ও অভিজ্ঞতায় চাকরির সুযোগ সেনা কল্যাণ সংস্থায়

স্টক নিউজ বিডি March 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সেনা কল্যাণ সংস্থার মোংলা সিমেন্ট ফ্যাক্টরির জন্য জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ সংস্থায় ম্যানেজার পদে লোক নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন যে কেউ।

পদের নাম: ম্যানেজার (উৎপাদন/যান্ত্রিক)
পদসংখ্যা: উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ার (যান্ত্রিক) ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা
সিমেন্ট কারখানায় উৎপাদন যান্ত্রিক বিভাগে কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে যোগ্যতা সাপেক্ষে ১০ বছরের কম অভিজ্ঞদেরও বিবেচনায় নেওয়া হবে। সিমেন্ট উৎপাদন কারখানায় ম্যানেজার (উৎপাদন ও যান্ত্রিক) পদে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সিমেন্ট উৎপাদনের সঙ্গে জড়িত সব প্রসেস ইকুইপমেন্টের জ্ঞান থাকতে হবে। সিমেন্ট উৎপাদন প্রসেস বিষয়ে বিশেষ ট্রেনিং, পেশাগত সেফটি এবং বিভিন্ন কমপ্লায়েন্স বিষয়ে জ্ঞান থাকতে হবে। সিমেন্ট উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে।

বেতন
সেনা কল্যাণ সংস্থার পলিসি অনুসারে নির্ধারণ করা হবে।

যেভাবে আবেদন
আগ্রহী যোগ্য প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রসহ আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
সেনা কল্যাণ সংস্থা, মানবসম্পদ বিভাগ, এস কে এস টাওয়ার, লেভেল-১০, ৭ ভিআইপি রোড, মহাখালী, ঢাকা-১২০৬।

আবেদনের শেষ তারিখ
২৪ মার্চ

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বেগুন

বেগুনে যতো পুষ্টিগুণ

স্টক নিউজ বিডি March 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বেগুনকে শীতকালীন সবজি বলা হয়, কিন্তু আমাদের দেশে সারা বছরই বেগুন পাওয়া যায়। দেশে বিভিন্ন জাতের বেগুন পাওয়া যায়। এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’, যা চোখের জন্য খুব উপকারী।
এই ডিজিটাল যুগে আমাদেরকে চোখের পরিশ্রম করতে হয় খুব বেশি। এতে চোখের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। বেগুন আপনার চোখ ও ত্বকের জন্য বয়ে আনবে সুফল।

এই সবজিতে কোলেস্টেরল বা চর্বি নেই। কোলেস্টেরল হলো চর্বিজাতীয় উপাদান, যা রক্তে জমে। যাঁদের রক্তে কোলেস্টেরল বেশি, তাঁরা কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই খেতে পারেন বেগুন।
পাকস্থলী, কোলন, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্রের (এগুলো পেটের ভেতরের অঙ্গ) ক্যানসারকে প্রতিরোধ করে।

যেকোনো ক্ষতস্থান শুকাতে সাহায্য করে বেগুন।

বেগুনে আয়রনও রয়েছে, যা রক্ত বাড়াতে সাহায্য করে। রক্তশূন্যতার রোগীরাও খেতে পারেন এই সবজি। এতে চিনির পরিমাণ খুবই সামান্য। তাই ডায়াবেটিসের রোগী, হৃদ্‌রোগী ও অধিক ওজনসম্পন্ন ব্যক্তিরা নিঃসংকোচে খেতে পারেন বেগুন।

বেগুনে রয়েছে রিবোফ্ল্যাভিন নামক উপাদান। এই উপাদান জ্বর হওয়ার পরে মুখ ও ঠোঁটের কোণের ঘা, জিহ্বার ঘা প্রতিরোধ করে। দূর করে জ্বর জ্বর ভাব।
বেগুন ভিটামিন ‘এ’, ‘সি’, ‘ই’ এবং ‘কে’ সমৃদ্ধ সবজি। ভিটামিন ‘এ’ চোখের পুষ্টি জোগায়, চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে যুদ্ধ করে।

আর ভিটামিন ‘সি’ ত্বক, চুল, নখকে করে মজবুত।

দেহে রক্ত জমাট বাঁধার বিরুদ্ধে কাজ করে ভিটামিন ‘ই’ ও ‘কে’। এই ভিটামিন চারটি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাকে করে বহুগুণে কার্যকর।

প্রচুর পরিমাণে ডায়াটারি ফাইবার বা আঁশ রয়েছে এই সবজিতে, যা খাবার হজমে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করতে এর ভূমিকা অনেক।

ডায়াটারি ফাইবার–জাতীয় সবজি (আঁশ–জাতীয় উপাদান) ডায়াবেটিসের রোগীদের জন্য খুব উপকারী।

বেগুনে রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। এই উপাদানগুলো দাঁত, হাড় ও নখ শক্ত করে। দাঁতের মাড়িকে করে শক্তিশালী। ভঙ্গুরতা রোধ করে নখের।

অ্যালার্জির সমস্যা থাকলে বেগুন পরিহার করা উচিত। বেগুন অনেকের অ্যালার্জি বাড়িয়ে দেয়।

জিঙ্কের ঘাটতি পূরণ করার জন্য ডায়রিয়া চলাকালে বেগুন খাওয়া অনুচিত। ডায়রিয়া ভালো হয়ে যাওয়ার পরে বেগুন খাবেন।

ডায়রিয়া হওয়ার পর দেহে জিঙ্কের ঘাটতি হয়। এই ঘাটতি পূরণ করে বেগুন। জিঙ্কের ঘাটতি বেশি হয় মূলত শিশুদের।

শিশুরা সবজি খেতে পছন্দ করে না। তাদেরকে খিচুড়ির সঙ্গে বেগুন মিশিয়ে খাওয়াতে হবে। এতে শিশুদের শরীরে জিঙ্কের ঘাটতি পূরণ হবে।

যাঁরা অ্যালার্জির জন্য ওষুধ খাচ্ছেন, তাঁদের চিকিৎসকের পরামর্শ ছাড়া বেগুন না খাওয়াই ভালো।

ডা. ফারহানা মোবিন

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
করলা

পুষ্টিগুণে ভরপুর করলা

স্টক নিউজ বিডি March 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করলা খেতে ভীষণ তিতা অথচ পুষ্টিগুণে ভরপুর। ইংরেজিতে এ জন্য তরকারিটির নাম বিটার মেলন। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, অপছন্দনীয় এই সবজিটিই দূর করতে পারে ক্যান্সার, ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। বাংলাদেশের বারডেম হাসপাতালের গবেষণায়ও এর আগে ডায়াবেটিস রোগে করলার ভূমিকার কথা বিজ্ঞানীরা জানতে পেরেছেন। এ ছাড়া করলা দূর করে নানা ধরনের মারাত্মক সব শারীরিক সমস্যা। যদিও এর তেতো স্বাদের কারণে কারও মুখে রোচে না, কিন্তু শুধু স্বাদের কথা ভেবে স্বাস্থ্যে উপকারিতা ও মিঠাগুণের কথা একেবারে ভুলে বসলেও হবে না।

দ্য নেভাডা সেন্টার অব অল্টারনেটিভ অ্যান্ড অ্যান্টি এইজিং মেডিসিনের বিশেষজ্ঞ ড. ফ্রাঙ্ক শ্যালেনবার্গার ও তার সহযোগীরা গবেষণায় দেখতে পেয়েছেন, করলা ক্যান্সারের কোষ বৃদ্ধির প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তিনি তার নতুন গবেষণায় দেখতে পান, করলার রস পানিতে মাত্র ৫ শতাংশ মিশ্রিত হয়, যা প্রমাণ করে এটি অগ্ন্যাশয়ের ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে।

করলার প্রায় ৯০-৯৮ শতাংশ পর্যন্ত ক্যান্সারের কোষ ধ্বংসের ক্ষমতা রয়েছে। দ্য ইউনিভার্সিটি অব কলোরাডোর একটি গবেষণায় দেখা যায়, করলা অগ্ন্যাশয়ের টিউমার প্রায় ৬৪ শতাংশ কমিয়ে আনতে সক্ষম। এ ছাড়া ড. শ্যালেনবার্গার তার গবেষণায় দেখতে পান, উচ্চ রক্তচাপের সমস্যা, অ্যাজমা, ত্বকের ইনফেকশন, ডায়াবেটিস এবং পাকস্থলীর নানা সমস্যা প্রতিরোধ করতে পারে শুধু এই একটি সবজি ‘করলা’। খুব কম ক্যালরিসমৃদ্ধ করলায় রয়েছে পটাশিয়াম, বিটাক্যারোটিন, ম্যাগনেসিয়াম, ম্যাংগানিজ, হাই ডায়াটেরি ফাইবার, ভিটামিন বি১, বি২, বি৩ ও সি, ফোলায়েট, জিঙ্ক এবং ফসফরাস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
লেবু পানি

শরীরে গুরুত্বপূর্ণ যে সাত উপকার করে লেবু পানি

স্টক নিউজ বিডি March 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: লেবু একটি সাইট্রাস জাতীয় ফল। সাইট্রাস ফলের মধ্যে ভিটামিন সি বেশি থাকে, এটি একটি প্রাথমিক অ্যান্টিঅক্সিড্যান্ট যা কোষকে ক্ষতিকারক ফ্রি র‍্যাডিকল থেকে রক্ষা করতে সাহায্য করে। দীর্ঘদিন ধরেই লেবু পানি খাওয়াকে একটি স্বাস্থ্যকর অভ্যাস বলেই গণ্য করা হয়।

১। হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানো

ভিটামিন সি সংবহনতন্ত্রের রোগ, স্ট্রোকের ঝুঁকি এবং রক্তচাপ কমাতে পারে। লেবু ভিটামিন সি এর একটি ভাল উৎস। বিশেষজ্ঞদের মতে, একটি লেবুর রসে প্রায় ১৮.৬ মিলিগ্রাম ভিটামিন সি থাকে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি’র পরিমাণ দৈনিক ৬৫ থেকে ৯০ মিলিগ্রাম।
২। ওজন কমাতে

গবেষণায় দেখা গেছে, লেবুতে পাওয়া যায় পলিফেনল অ্যান্টিঅক্সিড্যান্ট। ইঁদুরের উপর করা পরীক্ষায় দেখা গেছে- এই উপাদানটি স্থূলতা প্রতিরোধ করে ও অতিরিক্ত ওজন বৃদ্ধি উল্লেখযোগ্য ভাবে হ্রাস করে।

৩। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ

কেউ কেউ কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে করার জন্য প্রতিদিন সকালে লেবু পানি পান করেন। ঘুম থেকে উঠলে উষ্ণ লেবু পানি পান করা পাচনতন্ত্রকে সচল রাখতে সাহায্য করতে পারে। প্রাচীণ আয়ুর্বেদিক শাস্ত্র বলে- লেবুর টক স্বাদ শরীরের ‘অগ্নি’কে উদ্দীপিত করতে সাহায্য করে, যা খাবার আরও সহজে হজম করতে সহায়তা করে এবং ‘টক্সিন’ জমা হওয়া রোধ করতে সাহায্য করে।

৪। ডায়াবেটিস রোধ

ইঁদুরের উপর করা গবেষণায় দেখা গেছে, অ্যান্টিঅক্সিড্যান্ট যৌগগুলো রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত প্রয়োজন। তবে এই বিষয়ে এখনও বিস্তারিত গবেষণা প্রয়োজন।

৫। ত্বক ভাল রাখা

লেবুতে প্রাপ্ত ভিটামিন সি ত্বকের বলিরেখা, বার্ধক্যজনিত শুষ্ক ত্বক এবং সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব কমাতে সাহায্য করতে পারে। ত্বক যদি আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়, তাহলে বলিরেখার প্রবণতা দেখা দেয়। সকালে এক গ্লাস লেবুপানি এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

৬। মুখের গন্ধ হ্রাস

আপনি কি কখনও রসুনের গন্ধ বা অন্য কোনও তীব্র গন্ধ থেকে মুক্তি পেতে হাতে লেবু ঘষেছেন? রসুন, পিঁয়াজ বা মাছের মতো তীব্র গন্ধযুক্ত খাবার খাওয়ার ফলে নিঃশ্বাসের দুর্গন্ধের ক্ষেত্রেও একই প্রতিকার প্রযোজ্য হতে পারে। খাবারের পরে এবং সকালে প্রথমে এক গ্লাস লেবু পানি পান করে নিঃশ্বাসের দুর্গন্ধ এড়ানো যেতে পারে। তাছাড়া লেবু লালাগ্রন্থিকে উদ্দীপিত করে। ফলে মুখগহ্বর শুষ্ক হয় না ও ব্যাক্টেরিয়ার দ্বারা সৃষ্ট নিঃশ্বাসের দুর্গন্ধর আশঙ্কা কমে।

৭। কিডনির পাথর প্রতিরোধ

লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড কিডনিতে পাথর প্রতিরোধে সাহায্য করতে পারে। সাইট্রেট, সাইট্রিক অ্যাসিডের একটি উপাদান, যা প্রস্রাবের অম্লত্ব হ্রাস করে এবং এমনকি ছোট পাথর ভেঙে ফেলতেও সহায়তা করতে পারে। সেই সঙ্গে পাথর প্রতিরোধ বা ফ্লাশ করার জন্য প্রয়োজনীয় পানিও পাওয়া যায়। সূত্র: হেলথএসেনসিয়াল

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অ্যালার্জি

অ্যালার্জির কারণে ত্বকে র‌্যাশ হলে করণীয়

স্টক নিউজ বিডি February 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অ্যালার্জিজনিত সমস্যার কারণে ত্বকে র‌্যাশ হলে অ্যালার্জির কারণটা খুঁজে বের করতে হবে। তাহলে সঠিক চিকিৎসা দেওয়া যাবে না।

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ইউনাইটেড হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট অধ্যাপক ডা. জিনাত মেরাজ।

তিনি বলেন, সমস্যা চিহ্নিত না করে ওষুধ দিলে বা স্টেরয়েড দিলে ত্বক নষ্ট হয়ে যেতে পারে। অনেকই স্টেরয়েড লাগিয়ে আরাম পান; তারা এটা শুধু ব্যবহার করতেই থাকেন। আমরা হয়তো প্রেসক্রাইব করি, স্টেরয়েড এক সপ্তাহ, ১০ দিন বা দুই সপ্তাহ ব্যবহার করতে। কিন্তু অনেকেই এটা দুই থেকে চার বছর পর্যন্ত ব্যবহার করে। এমন অনেকেই আছে, যারা ১০ বছর ধরে স্টেরয়েড ব্যবহার করছেন।

অধ্যাপক ডা. জিনাত মেরাজ বলেন, স্টেরয়েড ব্যবহারের অভ্যাসটা অনেকটা মাদকাসক্তের মতো। যারা একবার স্টেরয়েডে আসক্ত হয়ে যান, তাদের কিন্তু আর কিছুতেই শান্তি হয় না। তারা বারবার স্টেরয়েডে ফিরে যেতে চান।

তিনি বলেন, স্টেরয়েডে অনেক পার্শ্বপ্রতিক্রিয়া আছে। স্টেরয়েডের কারণে ত্বক নষ্ট হয়ে যায়। ত্বক কালো হয়ে যায়। যেখানে স্টেরয়েড লাগানো হয়, সেখানকার লোম উঠে যায়। এজন্য অ্যালার্জি হলে তার কারণটা খুঁজে বের করতে হবে। এরপর চিকিৎসা করাতে হবে।

সূত্র: ডক্টর টিভি

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ific-bank

অভিজ্ঞতা ছাড়াই ২৮ হাজার টাকা বেতনে চাকরি দিবে আইএফআইসি ব্যাংক

স্টক নিউজ বিডি February 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বেসরকারি আইএফআইসি ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রান্সজেকশন সার্ভিস বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি।

পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। শিক্ষাজীবনের কোনো পর্যায় তৃতীয় বিভাগ/ শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা যাবে না। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
বয়স: ২৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ২৮,৩৭০ টাকা। এক বছর শিক্ষানবিশকাল শেষে বেতন হবে ৩৯,৫১০ টাকা। সঙ্গে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।

যেভাবে আবেদন করতে হবে:

আগ্রহী প্রার্থীরা আইএফআইসি ব্যাংকের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটের এই লিংকে গিয়ে আবেদন করতে হবে। এর আগে পদসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য দরকার যে ৫ খাবার

দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য দরকার যে ৫ খাবার

স্টক নিউজ বিডি February 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পুষ্টি ও চোখের স্বাস্থ্যের সম্পর্ক খুব গভীর। দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য দরকার নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়া। ভিটামিন, খনিজ পদার্থ, নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট যুক্ত খাবার খাওয়া জরুরি। এত রকম উপাদান থাকে শাক-সবজি ও ফলে। তাই সব ধরনের শাক-সবজি মিলিয়েই তৈরি করতে হবে দিনের খাদ্য তালিকা।

নানা রঙের খাবার দিনের তালিকায় রাখা বেশ জরুরি। তাতে বিভিন্ন ধরনের ভিটামিন ও ফ্যাটি অ্যাসিড পায় শরীর। এসব অ্যান্টি-অক্সিড্যান্ট চোখের বিভিন্ন ক্রনিক সমস্যা নিয়ন্ত্রণ করে। বাড়ায় দৃষ্টিশক্তিও।

কোন পাঁচটি খাবার সহজেই চোখের স্বাস্থ্যের যত্ন নেয়?
১) রুই, কাতলা, ইলিশ, মাগুড়ের মতো যেসব মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি, তা বেশি করে খাবেন। চোখের মণি ভালো থাকে। দৃষ্টিশক্তিও বাড়ে। ড্রাই আইজের সমস্যা কমে।

২) গাজর যে চোখের যত্ন নেয়, তা সকলেরই জানা। এতে উপস্থিত বিটা-ক্যারোটিন শরীরে ভিটামিন এ জোগান দেয়। নিয়মিত গাজর খেলে চোখে সংক্রমণের আশঙ্কা কমে।

৩) ডিম খাওয়া চোখের স্বাস্থ্যের জন্য জরুরি। ডিমের কুসুমে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে। সঙ্গে থাকে ভিটামিন এ এবং জিঙ্ক। সব ক’টি উপাদানই চোখের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।

৪) দুধ এবং দইয়েও রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং জিঙ্ক। দুটি উপাদানই চোখের নানা অংশের যত্ন নেয়। তা ছাড়াও দুধে এমন কিছু খনিজ পদার্থ থাকে, যা খেলে রাতের দৃষ্টিশক্তি উন্নত হয়।

৫) কমলালেবুও চোখের জন্য ভালো। এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। এই ভিটামিন রক্ত চলাচলের ক্ষেত্রে জরুরি। চোখে রক্ত চলাচল ভালো হলে সংক্রমণ হওয়ার আশঙ্কা কমে। তার সঙ্গেই প্রদাহ কমে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শরীরে ফলিক অ্যাসিডের চাহিদা মেটাতে কী খাবেন?

শরীরে ফলিক অ্যাসিডের চাহিদা মেটাতে কী খাবেন?

স্টক নিউজ বিডি February 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফলিক অ্যাসিড বা ফোলেট শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিটামিন। এটিকে ভিটামিন বি-৯ বলা হয়ে থাকে।

ফোলেট বা ফলিক অ্যাসিড আমাদের শরীরে সুস্থ লাল রক্ত কণিকা গঠন করে। এ ছাড়া অনাগত শিশুর বিভিন্ন জন্মগত ত্রুটির ঝুঁকি কমায়। আর শরীরে এটির অভাবের কারণে অ্যানিমিয়া হতে পারে।

চিকিৎসকদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন অন্তত ২০০ মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করা প্রয়োজন। আর আমাদের শরীর ফলিক অ্যাসিড উৎপাদন করতে পারে না। এ কারণে বিভিন্ন সুষম খাবার থেকে ফলিক অ্যাসিড গ্রহণ করতে হয়।

এ জন্য বিভিন্ন ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খাওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানুন শরীরে ফলিক অ্যাসিডের চাহিদা মেটাতে কী খাবেন—

১. ব্রকলি
ব্রকলি ক্রসিফেরি গোত্রের অন্তর্ভুক্ত একটি শীতকালীন সবজি। আমাদের দেশে এটিকে অনেকে সবুজ ফুলকপিও বলে থাকেন। ফলিক অ্যাসিডের পাশাপাশি এতে ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফাইবার থাকে। এ ছাড়া এটি হৃদরোগ, বহুমূত্র এবং ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। আর ব্রকলি জারণরোধী ভিটামিন এ ও সি সরবরাহ করে কোষের ক্ষতিও রোধ করতে সহায়তা করে।

২. পাতাযুক্ত সবুজ শাকসবজি
পাতাযুক্ত সবুজ শাকসবজি যেমন— বাঁধাকপি, পালংশাকসহ বিভিন্ন ধরনের শাকে ফলিক অ্যাসিড থাকে।

৩. মটরশুটি ও শিম
মটরশুটি ও শিমে ফলিক অ্যাসিড থাকে। এটি সিদ্ধ করে বা রান্নায় খাওয়া যেতে পারে।

৪. লেবুজাতীয় ফল
লেবু বা লেবুজাতীয় বিভিন্ন ফল যেমন— কমলা, বাতাবিলেবু, মাল্টা ইত্যাদিতে ফলিক অ্যাসিড থাকে।

৫. কলিজা বা লিভারের মাংশ
আমিষের মধ্যে কলিজা বা লিভারে ফলিক অ্যাসিড থাকে।

এগুলোর বাইরেও বিভিন্ন ফল যেমন— কলা, তরমুজ, টমেটো বা টমেটোর রসে ফলিক অ্যাসিড থাকে। আর মুরগির মাংস ও ডিমেও ফলিক অ্যাসিড থাকে।

তথ্যসূত্র: হেলথলাইন ডটকম, এনএইচএস ডট ইউকে

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কাঁচা মরিচ না লাল মরিচ, কোনটার উপকারী বেশি?

কাঁচা মরিচ না লাল মরিচ, কোনটার উপকারী বেশি?

স্টক নিউজ বিডি February 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কাঁচা মরিচ ও লাল মরিচ দুটোতেই পুষ্টিগুণ অনেক বেশি। দুইটির স্বাদও কিছুটা ভিন্ন। তবে শুধু স্বাদই না মরিচের অনেক স্বাস্থ্য উপকারিতা আছে।

পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন, মরিচের দুটো জাতেই ক্যাপসাইসিন থাকে। ক্যাপসাইসিন হলো সেই যৌগ যা মুখে পানি এনে দেয়। এটি প্রদাহ কমাতে সাহায্য করে, যা সাধারণত ক্যান্সার সহ বেশিরভাগ রোগের জন্য এখন দায়ী। যে মরিচে ঝাল যত বেশি তা তত বেশি ক্যাপসাইসিন সরবরাহ করে।

শুধু তাই নয় ক্যাপসাইসিন কোলেস্টেরলের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং অক্সিডেটিভ স্ট্রেসও নিয়ন্ত্রণে রাখে। আর এ দুটোই কার্ডিয়ার রোগের ঝুঁকির কারণ। এছাড়া এটি পেটও ভালো রাখে।

মরিচকে বিশেষ করে তোলে কোন উপাদান:

মরিচের লাল জাতগুলোতে বিটা-ক্যারোটিন এবং ভিটামিন এ বেশি থাকে, এই কারণেই তা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সএবং স্বাস্থ্যকর শ্লেষ্মা ঝিল্লি উন্নত করে। এটি ফুসফুস, অনুনাসিক প্যাসেজ, প্রস্রাব এবং অন্ত্রে রক্ত জমা থেকে দূরে রাখে।

অন্যদিকে, সবুজ মরিচগুলোতে পানির পরিমাণ বেশি থাকে এবং এতে ক্যালোরির পরিমাণ থাকে শূন্য। যারা ওজন কমাতে চায় তাদের জন্য কাঁচা মরিচ ভালো। এই মরিচে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। কাঁচা মরিচ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে, হজম প্রক্রিয়াকে উন্নত করতে এবং ভিটামিন ই এবং সি থাকার কারণে ত্বকের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে। তাছাড়া, এটি হার্টকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে।

আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চের মতে, মরিচের ক্যাপসাইসিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট লিউকেমিয়া এবং প্রোস্টেট ক্যান্সারের কোষকে মেরে ফেলতে পারে। আর তা সম্ভব হয় মূলত মরিচের উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যের কারণে।

মরিচ খাওয়ার সবচেয়ে ভালো উপায়:

লাল এবং সবুজ উভয় মরিচ খাওয়ার সর্বোত্তম উপায় হল সেগুলি কাঁচা অবস্থায় খাওয়া। এতে করে মরিচ গুঁড়ায় যে ভেজাল বা কৃত্রিম রঙ মেশায় তা থেকে আপনি মুক্তি পাবেন।

সূত্র: হেলথ শটস

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
korola

নানা গুণে গুণাণ্ণীত করলা

স্টক নিউজ বিডি February 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। মেদ ঝরানোর পাশাপাশি ক্যানসার, ডায়াবেটিস, হাঁপানির মতো রোগ নিরাময়ে করলার খুবই গুরুত্ব রয়েছে।

বর্তমান প্রজন্মের একটা বড় অংশ ওবেসিটির শিকার। বিশেষজ্ঞদের মতে, করলার রস ফ্যাট সেলগুলো বার্ন করে এবং সেই জায়গায় নতুন ফ্যাট সেল তৈরি হতে বাধা দেয়। ডায়াবেটিস রোগীদের জন্যও করলার রস খুব উপকারি।

করলার মধ্যে রয়েছে পলিপেপটাইড বি, ভিসিন এবং ক্যারাটিন। প্রতিদিনের ডায়েটে করলার জুস রাখলে উচ্চরক্তচাপ কমে। রক্তে শর্করার পরিমাণও নিয়ন্ত্রণে থাকে।
হাঁপানি এবং ফুসফুসের যেকোনো রোগ প্রতিরোধ করে করলার জুস। নিয়মিত করলার জুস খেলে ত্বক অনেক টানটান এবং তরতাজা দেখায়। বলিরেখা দূর হয়। মধু মিশিয়ে করলার জুস খেলে হজম শক্তি বাড়ে। তাছাড়া এতে রয়েছে ফাইবার, যা পরিপাকতন্ত্রকে সক্রিয় রাখে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • হা-ওয়েল টেক্সটাইলের বোর্ড সভা ২৭ অক্টোবর

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

  • সিভিও পেট্রোর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

  • পরাজয় দিয়েই ত্রিদেশীয় সিরিজ শেষ করলো বাংলাদেশ

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য