স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শীত কাঁচা ছোলার গুণাগুণ কারোই অজানা নয়। ছোলা উচ্চ প্রোটিন সমৃদ্ধ। ছোলা দুই ধরনের। একটি খোসা সহ এবং আরেকটি খোসা ছাড়ানো। তবে এর মধ্যে খোসাসহ ছোলা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী।
বিশেষ করে খোসাসহ ভেজানো ছোলা। এতে ভিটামিন, ফাইবার, এবং প্রোটিন—তিনটিই থাকে। ছোলাতে ফ্যাটের পরিমাণ কম থাকে।
যারা ওজন কমাতে চান এবং পেশি সুষম করতে চান তারা প্রতিদিন সকালে উঠে ছোলা ভেজানো খেতে পারেন। এছাড়াও কোলেস্টেরল ও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হৃদযন্ত্রকে ভাল রাখতে ছোলা খুবই উপকারী। শরীরকে ভিতর থেকে মজবুত ও শক্তিশালী করে তোলে ছোলা।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
