Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

লাইফ স্টাইল

লাল আলুর যতো উপকারিতা

লাল আলুর যতো উপকারিতা

স্টক নিউজ বিডি December 29, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আমরা প্রায় প্রতিদিন অন্যান্য খাবারের পাশাপাশি আলু খেয়ে থাকি। আমাদের দেশে ভাতের পর আলুই প্রধান খাবার। কারণ এই আলুর পুষ্টিগুণ অনেক এবং আমাদের দেশে উৎপাদনও হয় প্রচুর। আলুতে ভিটামিন ‘এ’, ‘বি’ ও ‘সি’ আছে। এছাড়াও আলুর খোসাতে আছে ভিটামিন ‘এ’, পটাশিয়াম, আয়রন, অ্যান্টি-অক্সাইড, ফাইবারসহ প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট।

উপকারিতা:
রক্তচাপ নিয়ন্ত্রণ: ব্লাড প্রেসারকে (রক্তচাপ) ঠিক রাখতে ভীষণভাবে সাহায্য করে আলু। কারণ আলুতে আছে কুকোয়া-মাইনাস নামের এক ধরনের কেমিক্যাল। তবে মনে রাখতে হবে অতিরিক্ত আলু খেলে রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় এবং ওজন বেড়ে যেতে পারে।

হজমে সহায়ক: হজমের পক্ষে আলু খুব ভালো। কারণ আলুতে হাই-ফাইভার থাকে।

ত্বকের পক্ষে উপকারী: আলু, বেটে কিংবা আলুর রস ত্বকে লাগালে বিভিন্ন দাগ, র্যা শ ও অন্যান্য ত্বকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আলুতে ভিটামিন সি, বি কমপ্লেক্স, পটাশিয়াম ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস ইত্যাদি রয়েছে; যা ত্বকের জন্য জরুরি। এছাড়া রোদে পোড়া ভাবও দূর করতে সহায়তা করে আলুর রস।

রোগ প্রতিরোধ: আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ আছে; যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। একটি মধ্যম আকৃতির (১৫০ গ্রাম) আলুর ত্বকে প্রায় ২৭ মিলিগ্রাম ভিটামিন ‘সি’ আছে। এছাড়া আলুতে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি ও আয়রন আছে।

মানসিক চাপ কমায়: আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন বি-৬ রয়েছে, যা মন ভালো রাখার জন্য কার্যকরী দুটি উপাদান সেরেটোনিন ও ডোপামিন নামক নিওট্রান্সমিটার গঠনে সহায়তা করে। নিওট্রান্সমিটার মস্তিষ্কে অনুভূতি আদান-প্রদান করে থাকে এবং মানসিক চাপ কমিয়ে মন ভালো করতে সহায়তা করে।

মস্তিষ্ক সচল ও কর্মক্ষম রাখে: আলুতে গ্লুকোজ, অক্সিজেন, ভিটামিন বি কমপ্লেক্স, এমিনো অ্যাসিড, ওমেগা-৩ ও অন্যান্য ফ্যাটি অ্যাসিড আছে; যা মস্তিষ্ক সচল ও কর্মক্ষম রাখার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো সরবরাহ করতে সহায়তা করে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
‘জনপ্রশাসন পদক’র নাম বদলে আসছে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’

৩৭৮ জন অডিটর নিয়োগ দেবে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়

স্টক নিউজ বিডি December 29, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জনবল নিয়োগ দিবে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। অডিটর পদে ৩৭৮ জনকে নেবে প্রতিষ্ঠানটি। আগামী ১২ জানুয়ারি থেকে আবেদন করা যাবে অনলাইনে। যা চলবে ২৭ জানুয়ারি ২০২২ বিকাল ৫টা পর্যন্ত ।

পদের নাম : অডিটর (গ্রেড-১১)
পদ সংখ্যা: ৩৭৮ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বেতন: ১২,৫০০/- থেকে ৩০,২৩০/-

বয়স: ২০২১ সালের ১২ জানুয়ারি হিসাবে সর্বনিম্ন ১৮ বছর এবং ২০২০ সালের ২৫ মার্চ হিসাবে সর্বোচ্চ ৩০ বছর হলে আবেদন করা যাবে। বিশেষ ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://cga.teletalk.com.bd/-এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি দেখুন এখানে—

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
চলে আসলো গোল্ডেন হোয়াটসঅ্যাপ আইকন

চলে আসলো গোল্ডেন হোয়াটসঅ্যাপ আইকন

স্টক নিউজ বিডি December 29, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করছেন, তারা এর সবুজ রঙের লোগো দেখতেই অভ্যস্ত হয়ে পড়েছেন। তবে আপনি চাইলেই এর রং পরিবর্তন করে নিতে পারবেন। সহজ উপায়েই এই কাজটি করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে হোয়াটসঅ্যাপের আইকনের রং সবুজ থেকে সোনালি করতে পারবেন-

আপনার মোবাইলে ডাউনলোড করুন ‘Nova Launcher’ নামে একটি অ্যাপ।

এবার সেখানে গোল্ডেন হোয়াটসঅ্যাপ আইকন সিলেক্ট করুন।

গোল্ডেন হোয়াটসঅ্যাপ আইকনটি ডাউনলোড করুন। এরপর হোমস্ক্রিনে গিয়ে হোয়াটসঅ্যাপটি অনেকক্ষণ প্রেস করে থাকুন বা চেপে ধরে থাকুন।

এরপর স্ক্রিনের উপর একটা ‘এডিট পেনসিল’ দেখতে পাবেন। ওটাতে ক্লিক করে ফোন গ্যালারিতে গিয়ে সোনালি হোয়াটসঅ্যাপ লোগোটি সিলেক্ট করুন। দেখবেন মুহূর্তে আপনার হোয়াটসঅ্যাপ লোগো সবুজ থেকে সোনালি হয়ে যাবে।

সূত্র: হিন্দুস্থান টাইমস

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
৬ পদে ৩৩ জনকে নিয়োগ দেবে পরিকল্পনা মন্ত্রণালয়

৬ পদে ৩৩ জনকে নিয়োগ দেবে পরিকল্পনা মন্ত্রণালয়

স্টক নিউজ বিডি December 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। রাজস্ব খাতের ছয় পদে ৩৩ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করা যাবে অনলাইনে।

পদের নাম : সাঁট মুদ্রক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
পদ সংখ্যা: ৭ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার পরিচালনা ও লিখনে দক্ষতা থাকতে হবে।
বেতন: ১১,০০০/- থেকে ২৬,৫৯০/-

পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। কম্পিউটার পরিচালনা ও লিখনে দক্ষতা থাকতে হবে।
বেতন: ৯,৩০০/- থেকে ২২,৪৯০/-

পদের নাম : ডটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর (গ্রেড-১৬)
পদ সংখ্যা: ৪ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। কম্পিউটার পরিচালনা ও লিখনে দক্ষতা থাকতে হবে।
বেতন: ৯,৩০০/- থেকে ২২,৪৯০/-

পদের নাম : ট্রেসার (গ্রেড-১৭)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: সিভিল ড্রাফটিংয়ে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (ভকেশনাল) পাস অথবা সিভিল ড্রাফটিংয়ে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস। ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৯,০০০/- থেকে ২১,৮০০/-

পদের নাম : সর্টার (গ্রেড-১৯)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে সার্টিফিকেট কোর্সে পাস থাকতে হবে।
বেতন: ৮,৫০০/- থেকে ২০,৫৭০/-

পদের নাম : অফিস সহায়ক (গ্রেড-২০)
পদ সংখ্যা: ১৯ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমান পাস।
বেতন: ৮,২৫০/- থেকে ২০,০১০/-

বয়স: আবেদনের সময়সীমা ২১ ডিসেম্বর ২০২১ হিসেবে ১৮-৩০ বছর। তবে ২০২০ সালের ২৫ মার্চ হিসেবে সর্বোচ্চ ৩০ বছর হলেও আবেদন করা যাবে। বিশেষ ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://plandiv.teletalk.com.bd/home.php -এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি দেখুন এখানে—

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২২ বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বুস্টার ডোজ নিতে চান? লিংকে ক্লিক করলেই সর্বনাশ

যে ৪ খাবার পুরুষের বন্ধ্যাত্বকে বাড়িয়ে দেয়

স্টক নিউজ বিডি December 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পরিসংখ্যান অনুযায়ী, বিগত চল্লিশ বছরে বিশ্বে পুরুষদের শুক্রাণুর পরিমাণ হ্রাস পেয়েছে গড়ে ৫৯ শতাংশ। এর পিছনে প্রধান কারণ যে খাদ্যাভাস সে বিষয়ে কোন সন্দেহ নেই। এজন্য যেসব খাবার পুরুষদের বন্ধ্যাত্বের সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে সেগুলো তালিকা করে আলাদ করে খাবার তালিকা তৈরি করতে হবে। যেসব খাবারে পুরুষের বন্ধ্যত্ব বাড়ে চলুন জেনে নেওয়া যাক।

প্রক্রিয়াজাত মাংস:

হার্ভার্ডের একটি গবেষণায় দেখা গেছে যে, যেসব পুরুষ সপ্তাহে ৩ বার বা তার বেশি প্রক্রিয়াজাত মাংস খায় তাদের তুলনায় যারা সপ্তাহে খুব কম পরিমাণে প্রক্রিয়াজাত মাংস খায় তাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ২৮ ‍গুণ বেশি।

বিশেষজ্ঞদের মতে প্রক্রিয়াজাত মাংস শুক্রাণুর পরিমাণ হ্রাসের অন্যতম প্রধান কারণ। বেকন, সালামি , হটডগ, বার্গার যে যে খাদ্যে এই ধরনের মাংস ব্যবহৃত হয় তাদের উপর করা একটি সমীক্ষা এ তথ্য জানিয়েছে। মূলত রেড মিট এসব কিছুর জন্য দায়ী। মুরগির মাংসে অবশ্য এরকম কোনও ফল দেখা যায়নি। যারা মুরগি বেশি খায় তাদের শুক্রানুর পরিমাণ বেশি খায় যারা মুরগি খায়না তাদের তুলনায়।

ট্রান্স ফ্যাট বা আনস্যাচুরেটেড ফ্যাট:

বৈজ্ঞানিক রিপোর্ট বলছে, ট্রান্স ফ্যাট হৃদযন্ত্রের ঝুঁকির কারণে হয়ে দাঁড়ায়। এছাড়া ট্রান্স ফ্যাট থেকে অ্যাসিডিটির পরিমাণও বাড়ে। আর এজন্য শুক্রানুর পরিমাণও হ্রাস পায়।

সয়া জাতীয় খাদ্য:

গবেষণায় প্রকাশিত হয়েছে যে, যারা সয়াজাতীয় খাবার বেশি খায় তাদের শুক্রানুর পরিমাণ কমে যায়। সয়া জাতীয় খাবার গুলো হলো সয়া মিল্ক, প্রোটিন বার, টোফু, ভেজি বার্গার ইত্যাদি। যাদের ওজন বেশি তারা সয়া জাতীয় খাবারে বেশি প্রভাবিত হয়।

সয়াবিন আইসোফ্লাভোনে সমৃদ্ধ, যা পরীক্ষায় দেখা যায় যে, শরীরে টক্সিন উৎপাদন করে। হার্ভার্ডের একটি গবেষণায় শুক্রাণুর সংখ্যা কম হওয়ার সাথে আইসোফ্লাভোনের যে সম্পর্ক তা দেখানো হয়েছে। সয়া একটি স্বাস্থ্যকর খাবার হতে পারে, তবে আপনি যদি ফার্টিলিটির সমস্যায় ভুগে থাকেন তবে এটি তালিকা থেকে দূরে রাখুন।

উচ্চ ফ্যাটযুক্ত দুগ্ধজাতীয় খাবার:

দুধ আদর্শ খাবার সে বিষয়ে কোন সন্দেহ নেই। তবে আপনি যদি ফার্টিলিটির সমস্যায় ভুগে থাকেন তবে সব দুগ্ধজাত খাবার আপনার জন্য ভালো না। ১৮-২২ বছর বয়সী ১৮৯ জন পুরুষের ওপর করা একটি গবেষণায় দেখা গেছে যে উচ্চ চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্য শুক্রানুর গতি, চলাচলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বর্তমানে উৎপাদন বৃদ্ধির জন্য গবাদি পশুদের স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া হয়ে থাকে। এর প্রভাব পরে দুধেও। এই ধরনের গবাদি পশুর দুধে স্নেহজাতীয় পদার্থ থাকে অনেক বেশি। গবেষণায় দেখা গেছে যে দিনে তিন ভাগ পূর্ণ চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার খেলেও পুরুষদের শুক্রাণুর গুণগত মান খারাপ হয়ে যায়। গবেষণা অনুসারে, যে যুবকরা তিন টুকরো পনিরের বেশি খায় তারা তাদের উর্বরতা ঝুঁকিতে ফেলতে পারে।

তবে শুধু খাদ্য নয়, বর্তমানে উপাদন বৃদ্ধি ও খাদ্য সংরক্ষণের জন্য যে ধরনের রাসায়নিক ব্যবহৃত হয় সেগুলোও শুক্রাণুর সমস্যার জন্য দায়ী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
daybatis

ডায়াবেটিস প্রতিরোধ করে যেসব খাবার

স্টক নিউজ বিডি December 22, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শরীরে অগ্ন্যাশয় যদি যথার্থ ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীরে ইনসুলিনের সঠিক কাজ ব্যাহত হয় তাহলে সেটাকে ডায়াবেটিস বলা হয়। এ রোগে আক্রান্ত রোগীদের ঘন ঘন প্রস্রাব হয়; অধিক তৃষ্ণার্ত অনুভব করে এবং বার বার মুখ শুকিয়ে যায়। আক্রান্তরা অতিশয় দুর্বলতা, সার্বক্ষণিক ক্ষুধা, স্বল্প সময়ে দেহের ওজন হ্রাস, চোখে ঝাপসা দেখাসহ নানান সমস্যায় ভোগে।

নিচে ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক কয়েকটি খাবার নিয়ে আলোচনা করা হলো :

সবুজ চা : সবুজ চা মানুষের শরীরে ইনসুলিনের মতো কাজ করে; ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে এটি।
ওয়াইল্ড স্যামন : ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের জন্য অন্যতম একটি ঔষধি খাদ্য ওয়াইল্ড স্যামন। এতে উচ্চ মাত্রায় ওমেগা-৩ রয়েছে। ফ্যাটি অ্যাসিডের একটি বড় উৎস এটি। ডায়াবেটিস রোগের পাশাপাশি কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকিও কমায় ওয়াইল্ড স্যামন।

মাছ : গবেষণায় দেখা যায়, মাছের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ইনসুলিনের সংবেদনশীলতাকে উন্নত করতে সাহায্য করে। এটি গ্লুকোজের ঘনত্ব কমিয়ে ডায়াবেটিস রোগের ঝুঁকি হ্রাসে সহায়তা করে। এতে চর্বিহীন প্রোটিন রয়েছে।

টক দই : টক দই একটি স্বাস্থ্যকর খাদ্য। এতে চিনির পরিমাণ খুব কম। এটি রক্তে চিনির পরিমাণ কমাতে সাহায্য করে। দুপুরের খাবারের সঙ্গে বা বিকেলের নাস্তায় স্যান্ডউইচের সঙ্গে টক দই খাওয়া যায়। এটি ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে।

ডিমের সাদা অংশ : ডিম পেশি গঠনকারী খাদ্য। এতে উচ্চ মানের প্রোটিন রয়েছে। ডিমের সাদা অংশে উচ্চ মানের চর্বিহীন প্রোটিন এবং কম মাত্রায় কার্বোহাইড্রেট রয়েছে যা ২ ধরণের ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে।

লেবু : লেবু ও লেবু জাতীয় ফল ডায়াবেটিস প্রতিরোধে কাজ করে। গবেষণায় দেখা গেছে, শরীরে ভিটামিন সি এর অভাবে ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে। তবে লেবু জাতীয় ফল খেলে ভিটামিন সি এর অভাব পূরণ হয়। জাম্বুরা, কমলা, লেবু এবং লাইমস ডায়েবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিনের মতো কাজ করে।

সবুজ শাকসবজি : সবুজশাক সবজি ২ ধরনের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়। পালং শাক, পাতা কপি, শালগম, ফুলকপি, বাঁধাকপি, লেটুস পাতা ইত্যাদি খাবারে ক্যালরি এবং কার্বোহাইড্রেটের পরিমাণ কম। গবেষণায় বলা হয়, সবুজ শাক সবজি খেলে ডায়াবেটিসের ঝুঁকি ১৪ শতাংশ পর্যন্ত কমে।

বাদাম : গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিসের ঝুকি প্রায় ২১ শতাংশ পর্যন্ত কমায় চীনাবাদাম। প্রতিদিনের খাদ্য তালিকায় ১ আউন্স আখরোট বা কাজুবাদাম ডায়াবেটিস প্রতিরোধে বিস্ময়করভাবে কাজ করে। নিয়মিত বাদাম খেলে হৃদরোগের ঝুঁকিও কমে।

মটরশুটি : ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী একটি খাদ্য মটরশুটি। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ১ কাপ মটরশুটি খেলে ২ ধরনের ডায়াবেটিসের ঝুঁকি কমে। এতে উচ্চমাত্রায় শর্করা, চর্বিহীন প্রোটিন এবং আঁশ রয়েছে। এটি শরীরের রক্তে চিনি কমাতে সাহায্য করে; হৃদরোগের সম্ভাবনাও কমায়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এলাচ

এলাচের যতো উপকারিতা

স্টক নিউজ বিডি December 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এলাচ এমন একটি মসলা যা ঠাণ্ডা, গলাব্যথা-সহ নানান অসুখ দূর করতে সাহায্য করে। রান্নায় ব্যবহার করা ছাড়াও এলাচের কিছু বাড়তি সুবিধা রয়েছে। এটি প্রাকৃতিক মাউথ ফ্রেশনার হিসেবেও অনেকে ব্যবহার করে থাকেন। চলুন জেনে নিই, এলাচের কিছু অবিশ্বাস্য উপকারিতার কথা।

পেটের সমস্যা দূর করে
এলাচ পেটের ফাঁপা অবস্থা হ্রাস করে, কারণ প্রাকৃতিকভাবেই এলাচ বায়ুনাশকারী হিসেবে কার্যকরী। এটি পরিপাকে সাহায্য করে এবং পিত্তরসের প্রবাহ বৃদ্ধি করে থাকে। দেহের ক্ষতিকর বিষাক্ত পদার্থ দূর করতেও এলাচের বিকল্প পাওয়া কঠিন।

দুর্গন্ধ দূর করতে
মাউথ ফ্রেশনার হিসেবে এলাচ কাজ করতে সক্ষম। এলাচ মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে, ফলে মুখে দুর্গন্ধ থাকে না। তাই মুখে দুর্গন্ধ হলে একটি এলাচ চুষে খান। দেখবেন, দুর্গন্ধ একেবারে দূর হয়ে গেছে।
শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায়
এলাচ শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যার বিরুদ্ধে লড়াই করতে পারদর্শী। হুপিংকাশি, ফুসফুস সংক্রমণ, অ্যাজমার মতো নানা সমস্যায় এলাচ খুব কার্যকরী ভূমিকা পালন করে।

রক্ত জমাট বাধার সমস্যায়
এলাচে বিদ্যমান ডিউরেটিক উপাদান উচ্চ রক্তচাপের সমস্যা হ্রাস করে। মূলত দেহের বাড়তি ফ্লুইড বের করে এলাচ এই কাজটি করে থাকে। এছাড়া এলাচের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রক্তনালীতে রক্ত জমে যাওয়ার সমস্যা দূর করা। প্রতিদিন এলাচ খেলে রক্তের ঘনত্ব স্বাভাবিক থাকে।

কিডনির সমস্যা দূর করে
কিডনির সমস্যার দূর করতে এলাচ খুব ভালো কাজ করে। এলাচ মূত্রত্যাগের বিষয়টি উদ্দীপ্ত করে এবং রক্তচাপ কমাতে সহায়তা করে। কিডনিতে জমতে থাকা ক্যালসিয়াম ও ইউরিয়া দূর করতেও সাহায্য করে। নিয়মিত এলাচ গ্রহণ করলে বিভিন্ন ধরণের কিডনির সমস্যা, মূত্র থলির সমস্যা, কিডনি পাথর, নেফ্রাইটিস, মূত্র ত্যাগের সময় জ্বালাপোড়া বা ব্যথা করা ও ঘন ঘন মূত্র ত্যাগের সমস্যা নিরাময়ে কাজ করে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নিয়মিত গাজর খেলে ফুসফুস, স্তন, কোলন ক্যান্সারের ঝুঁকি কমে যায়

নিয়মিত গাজর খেলে ফুসফুস, স্তন, কোলন ক্যান্সারের ঝুঁকি কমে যায়

স্টক নিউজ বিডি December 20, 2021

স্টক নিউজ বিডি প্রতিবেদন: গাজর একটি শীতকালীন সবজি। তবে এখন প্রায় সারা বছরই পাওয়া যায়। পুষ্টিগুণে ভরপুর গাজর কাঁচা ও রান্না দু’ভাবেই খাওয়া যায়। গাজরের রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা-

১. ক্যান্সারের ঝুঁকি কমে: গাজর ক্যান্সার প্রতিরোধক। গবেষণায় দেখা যায়, নিয়মিত গাজর খেলে ফুসফুস, স্তন, কোলন ক্যান্সারের ঝুঁকি কমে যায় অনেকটাই।

২. দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে: গাজরে রয়েছে উচ্চ পরিমাণে বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিন লিভারে পৌঁছে ভিটামিন ‘এ’-তে রূপান্তরিত হয়, যা চোখের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।
৩. হার্ট ভালো রাখে: গাজরে থাকা প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট হার্ট সুস্থ রাখতে সাহায্য করে। এই উপাদানগুলো হার্টের ধমনির ওপর কোনো আস্তরণ জমা হতে দেয় না। সেই সঙ্গে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে।

৪. দাঁত ভালো রাখে: দাঁতের সুস্থতার জন্যও গাজর বেশ উপকারী। গাজরের রস দাঁত মজবুত করতে সাহায্য করে। তা ছাড়া এতে ভিটামিন ‘সি’ থাকায় মাড়ির সুস্থতা বজায় রাখে। মাড়ি ফোলা ও দাঁত থেকে রক্ত পড়ার মতো সমস্যার সমাধানেও গাজর বেশ উপকারী।

৫. স্মৃতিশক্তি বাড়ে: গাজরে থাকা প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন মস্তিষ্কের ক্ষয় রোধ করে। তাই মস্তিষ্কেও শক্তি বৃদ্ধি করতে বেশি করে গাজর খান।

স্টক নিউজ বিডি.কম/ এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
চুল পড়ার কমাতে শিম খাওয়ার উপকারিতা

চুল পড়ার কমাতে শিম খাওয়ার উপকারিতা

স্টক নিউজ বিডি December 15, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শীত মানেই নানা শাকসবজির সমারোহ। এর মধ্যে শিমও রয়েছে। এই সময়ে শিম ভর্তা থেকে শিম রান্না সবই হয়। শীতের সবজি শিম শরীরের নানা উপকার করে।

পুষ্টিবিদদের মতে, শিমে অনেক ধরনের খনিজ রয়েছে। এছাড়াও এতে ফাইবার, আয়রন এবং ক্যালশিয়াম পাওয়া যায়। ফলে নিয়মিত শিম খেলে শরীরের নানা উপকার হয়। এছাড়াও শিমের বীজে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাওয়া যায়। যারা প্রোটিনের উৎস যেমন- মাছ, মাংস খান না, তারা নিয়মিত শিম খেতে পারেন। এই শীতে নিয়মিত শিম খেলে ত্বকও ভালো থাকে। এছাড়াও শিম খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

১. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

২. প্রচুর পরিমাণ খনিজ থাকায় চুল পড়ার সমস্যা কমাতে সাহায্য করে শিম।

৩. শিমে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে রাখে।

৪. শিমে পর্যাপ্ত পরিমাণে পানি থাকে। এ কারণে এ সবজি ত্বকের আর্দ্রতা দূর করতেও সাহায্য করে।

৫. রক্তে কোলেস্টেরল ও শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে শিম।

৬. শিমে থাকা নানা উপাদান হৃদ্‌রোগের ঝুঁকিও কমায়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জেনে নিন অতিরিক্ত পালং শাক খেলে কি কি ক্ষতি হয়

জেনে নিন অতিরিক্ত পালং শাক খেলে কি কি ক্ষতি হয়

স্টক নিউজ বিডি December 14, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শীত আসতেই বাজারে উঠতে শুরু করেছে পালং শাক। ভিটামিন এ, সি থেকে শুরু করে নানা ধরনের খনিজ থাকে এই শাকে। স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই শাক। স্বাদে এমনকি পুষ্টিতেও অনন্য পালং শাক। যেহেতু এই শাক শীতেই পাওয়া যায়, তাই অনেকে অতিরিক্ত খেয়ে থাকেন।

দেখা যায়, প্রতিদিনের খাদ্য তালিকায় এই শাকের বিভিন্ন পদ পাতে রাখেন। তবে অতিরিক্ত পালং শাক খাওয়া কারো কারো জন্য বিপজ্জনক হতে পারে। শাকে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে। যা অতিরিক্ত খাওয়ার ফলে কিডনিতে পাথর তৈরি হতে পারে। এই শাকে থাকা ভিটামিন ‘কে’ রক্ত পাতলাকারী ওষুধের ক্ষেত্রে পার্শ্ব-প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

কিডনিতে পাথরের ঝুঁকি বাড়ায়-

পালং শাকে থাকে অক্সালেট, যা অতিরিক্ত গ্রহণের ফলে কডনিতে পাথর তৈরি হতে পারে। প্রস্রাবে অক্সালেটের পরিমাণ বৃদ্ধির ফলে এই পাথরগুলো তৈরি হয়। কিডনিতে পাওয়া যায় ক্যালসিয়াম অক্সালেট পাথর। ১০০ গ্রাম পালং শাকে ৯৭০ মিলিগ্রাম অক্সালেট থাকে। ফুটন্ত পালং শাকে অক্সালেটের ঘনত্ব কিছুটা কমতে পারে। তাই অতিরিক্ত পালং শাকও খাওয়া উচিত নয়। বিশেষ করে আপনার যদি কিডনির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ মেনে তবেই পালং শাক খান।

ওষুধের কার্যকারিতা নষ্ট করে-

পালং শাকে থাকে উচ্চ মাত্রার ভিটামিন ‘কে’। যা রক্ত পাতলাকারী ওষুধের কার্যকারিতা কমায়। স্ট্রোক প্রতিরোধে রক্ত পাতলাকারী ওষুধ দেওয়া হয়। তাই এমন রোগীদের ক্ষেত্রে পালং শাক খাওয়া কমাতে হবে। আধা কাপ রান্না করা পালং শাকে ৪৪৪ মিলিগ্রাম ভিটামিন ‘কে’ থাকে। এক কাপ কাঁচা পালং শাকে ১৪৫ মিলিগ্রাম পুষ্টি থাকে। রান্না করা পালং শাকে ভিটামিন কে এর মাত্রা বেশি থাকে কারণ তাপ পুষ্টির শোষণ বাড়ায়।

খনিজ শোষণে বাঁধা দেয়-

কিছু গবেষণায় দেখা গেছে, অক্সালেট-সমৃদ্ধ খাবার গ্রহণ খনিজ শোষণকে বাঁধা দিতে পারে। অক্সালেট একটি অ্যান্টিনিউট্রিয়েন্ট। পালং শাকের অক্সালেট ক্যালসিয়ামের মতো খনিজ পদার্থের শোষণে বাধা সৃষ্টি করে। এতে অক্সালেট ও ক্যালসিয়াম উভয়ই থাকে। ফলে প্রচুর পরিমাণে পালং শাক খেলে ক্যালসিয়াম শোষণকে ব্যাহত করতে পারে। পালং শাকের অক্সালেটগুলো আয়রনের সঙ্গে বিক্রিয়া ঘটাতে পারে ও স্ফটিক গঠন করে এর শোষণকে বাধা দেয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • পরাজয় দিয়েই ত্রিদেশীয় সিরিজ শেষ করলো বাংলাদেশ

  • বাজেট কমছে ঢাবির

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য