Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শিক্ষক

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ইংরেজি দক্ষতা বাড়াতে দেওয়া হবে প্রশিক্ষণ

স্টক নিউজ বিডি August 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ দেশের বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ কর্মশালা করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

পাশাপাশি নিজস্ব জনবল তৈরির উদ্যোগ হিসেবে ইংরেজি ভাষার ওপর বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে মাস্টার ট্রেইনার তৈরি করা হবে। এ লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে শিগগির একটি সমঝোতা স্মারক সই করবে ইউজিসি।

বুধবার (৩ আগস্ট) ঢাকার ব্রিটিশ কাউন্সিলের পরিচালক (এডুকেশন) ডেভিড মেনার্ডের সঙ্গে ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা করেন তারা। এসময় ইউজিসি সদস্য বিশ্বজিৎ চন্দ এ তথ্য জানান।

বিশ্বজিৎ চন্দ বলেন, ‘চলতি বছরের অক্টোবরে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রম শুরুর পরিকল্পনা করছে ইউজিসি। ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির আওতায় বিশ্ববিদ্যালয়ের তিন হাজার প্রভাষককে পর্যায়ক্রমে একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি ও মাস্টার ট্রেইনার তৈরির উদ্যোগে সহযোগিতার জন্য ব্রিটিশ কাউন্সিলের পরিচালককে আহ্বান জানান। এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকরা দক্ষভাবে ইংরেজি ভাষার চারটি ক্ষেত্র- পড়া, লেখা, শোনা ও বলা এবং উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন বলেও আশা করেন তিনি।

ইউজিসি সদস্য বলেন, ‘এ একাডেমির আওতায় ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্যও বিজনেস কমিউনিকেশনসহ বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে।’

সভায় ডেভিড মেনার্ড আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিউএস র‌্যাংকিংয়ের আদলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য নিজস্ব র‌্যাংকিং ব্যবস্থা, আধুনিক শিক্ষাদান পদ্ধতি চালু ও স্মার্ট উপকরণ ব্যবহারের পরামর্শ দেন।

এর প্রেক্ষিতে অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, ‘র‌্যাংকিংয়ের জন্য ইউজিসি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে। এছাড়া দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে স্মার্ট শ্রেণিকক্ষ রয়েছে। পর্যায়ক্রমে সব শ্রেণিকক্ষ স্মার্ট করা হবে। এছাড়া পাঠদান আনন্দদায়ক করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।’

সভায় ইউজিসি ও ব্রিটিশ কাউন্সিলের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য