Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শেয়ারবাজার

এক্সিম ব্যাংকের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শওকাতুল আলম

স্টক নিউজ বিডি November 5, 2025

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ শওকাতুল আলম এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক)-এর প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ ৫ নভেম্বর ২০২৫, ব্যাংকের প্রধান কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পরপরই তিনি ব্যাংকের সকল বিভাগীয় প্রধানদের নিয়ে একটি জরুরি সভা করেন। সভায় ব্যাংকের সামগ্রিক উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে করণীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রশাসক শওকাতুল আলম।

সভায় প্রশাসকের সহযোগী টিমের সদস্যবৃন্দ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, উপ ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খানমসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় তিনি বলেন, “এক্সিম ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা ও সেবার মানোন্নয়নই এখন প্রধান লক্ষ্য। সকল কর্মকর্তার আন্তরিক সহযোগিতা ও পেশাদারিত্বের মাধ্যমেই এই লক্ষ্য অর্জন সম্ভব।”

ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন প্রশাসক হিসেবে শওকাতুল আলমের নেতৃত্বে ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর ব্যবস্থাপনা আরও জোরদার করা হবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘এমভি বাংলার প্রগতি’

স্টক নিউজ বিডি October 24, 2025

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের সমুদ্র পরিবহন খাতে নতুন যুগের সূচনা ঘটেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) তাদের বহরে যুক্ত করেছে আধুনিক, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন নতুন বাল্ক ক্যারিয়ার জাহাজ ‘এমভি বাংলার প্রগতি’।

২৩ অক্টোবর ২০২৫, বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিটে, চীনের Jingjiang Nanyang Shipbuilding Co., Ltd শিপইয়ার্ডে জাহাজটির আনুষ্ঠানিক ডেলিভারি সম্পন্ন হয়। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালক, সচিব, প্রকল্প পরিচালক এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ক্লাসিফিকেশন সোসাইটি, বায়ার সুপারভাইজার, জাহাজের মাস্টার ও চীফ ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিপইয়ার্ড কর্তৃপক্ষ প্রতীকী স্মারক চাবি হস্তান্তর করে বিএসসি প্রতিনিধির হাতে তুলে দেয়, যা পরবর্তীতে জাহাজের মাস্টারের কাছে প্রদান করা হয়। ইতোমধ্যে জাহাজটির বাণিজ্যিক সূচি নির্ধারণ করা হয়েছে এবং দ্রুতই এটি আন্তর্জাতিক বাণিজ্যিক রুটে পণ্য পরিবহনে অংশ নেবে।

‘এমভি বাংলার প্রগতি’ জাহাজটি সর্বাধুনিক Green Ship Concept–এর আওতায় তৈরি। এটি জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক IMO Tier-III মানদণ্ডে অনুমোদিত। এর সঙ্গে যুক্ত রয়েছে — Selective Catalytic Reduction (SCR) ও Exhaust Gas Boiler (EGB) প্রযুক্তি, যা নাইট্রোজেন অক্সাইড নির্গমন উল্লেখযোগ্যভাবে হ্রাস করে;

Contra Rotating Propeller (CRP) ব্যবস্থা, যা জ্বালানি খরচ কমিয়ে অপারেশনাল দক্ষতা বাড়ায়; Modern Hull Form (No Bulbous Bow) নকশা, যা হাইড্রোডাইনামিক ড্র্যাগ কমিয়ে গতি বাড়ায়; এবং Aerodynamic Bridge Design, যা বাতাসের বাধা হ্রাস করে জাহাজকে দ্রুত ও স্থিতিশীল রাখে।

জাহাজটিতে ব্যবহৃত প্রধান ইঞ্জিন হলো MAN-B&W, যা জার্মান প্রযুক্তির লাইসেন্সে চীনে সংযোজিত। অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এসেছে ইউরোপ ও জাপান থেকে, যেমন—নরওয়েজিয়ান কম্প্রেসার ও জাপানি ইলেকট্রনিক সিস্টেম।

এই জাহাজ সংগ্রহ প্রকল্পটি বিএসসির নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। সরকারের অনুমোদনপ্রাপ্ত ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুযায়ী প্রকল্পটির মেয়াদ জুন ২০২৫ থেকে জুন ২০২৭ পর্যন্ত নির্ধারিত এবং এর প্রাক্কলিত ব্যয় ১,১৬,২৯৬.২৪ লক্ষ টাকা।

মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিএসসি ও Hellenic Dry Bulk Ventures LLC–এর মধ্যে জাহাজ সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রতিটি জাহাজের মূল্য নির্ধারিত হয়েছে ৩৮.৩৪৯ মিলিয়ন মার্কিন ডলার, এবং দুটি জাহাজের মোট মূল্য ৭৬.৬৯৮ মিলিয়ন মার্কিন ডলার, যা দাপ্তরিক প্রাক্কলিত মূল্য ৮০.৪০ মিলিয়নের তুলনায় প্রায় ৪.৬০% কম।চুক্তির আওতায় দ্বিতীয় জাহাজ, ‘এমভি বাংলার নবযাত্রা’ (পূর্ব নাম: XCL LION), ২০২৫ সালের ডিসেম্বর মাসে বিএসসির কাছে হস্তান্তর করা হবে।

এই দুটি আধুনিক জাহাজ যুক্ত হলে বিএসসির নিজস্ব পরিবহন সক্ষমতা প্রায় ১,২০,০০০ ডিডব্লিউটি পর্যন্ত বৃদ্ধি পাবে। এতে দেশের সমুদ্রবাণিজ্যে সরকারের আত্মনির্ভরতা বাড়বে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

বিশেষজ্ঞদের মতে, বিএসসির নতুন এই উদ্যোগ বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্য, নৌপরিবহন শিল্প ও নীল অর্থনীতির সম্ভাবনাকে নতুন গতি দেবে। আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব নকশার কারণে ‘এমভি বাংলার প্রগতি’ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পতাকাবাহী বহরের একটি গর্বিত প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে।

‘এমভি বাংলার প্রগতি’ শুধু একটি নতুন জাহাজ নয়, এটি বাংলাদেশের বাণিজ্যিক স্বনির্ভরতার এক নতুন প্রতীক। এই ডেলিভারির মাধ্যমে বিএসসি আরও এক ধাপ এগিয়ে গেল দেশের সমুদ্র পরিবহন খাতে টেকসই উন্নয়নের পথে।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
matin spn

মতিন স্পিনিং পাঁচ কোম্পানির সঙ্গে সুতা বিক্রয় চুক্তি অনুমোদন

স্টক নিউজ বিডি October 23, 2025

জিন্নাত ফ্যাশনস লিমিটেডের সাথে সর্বনিম্ন $৫,০০,০০০ (মার্কিন ডলার) হতে সর্বোচ্চ $১,৫০০,০০০ (মার্কিন ডলার), জিন্নাত অ্যাপারেলস লিমিটেড সাথে সর্বনিম্ন $১,০০,০০০ (মার্কিন ডলার) হতে সর্বোচ্চ $১,০০০,০০০ (মার্কিন ডলার), ডিবিট্রিমস লিমিটেড জিন্নাত অ্যাপারেলস লিমিটেড সাথে সর্বনিম্ন $১,০০,০০০ (মার্কিন ডলার) হতে সর্বোচ্চ $১,০০০,০০০ (মার্কিন ডলার), দুলাল ব্রাদার্স লিমিটেড জিন্নাত অ্যাপারেলস লিমিটেড সাথে সর্বনিম্ন $১,০০,০০০ (মার্কিন ডলার) হতে সর্বোচ্চ $১,০০০,০০০ (মার্কিন ডলার) এবং গ্লোরি টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড জিন্নাত অ্যাপারেলস লিমিটেড সাথে সর্বনিম্ন $১,০০,০০০ (মার্কিন ডলার) হতে সর্বোচ্চ $১,৫০০,০০০ (মার্কিন ডলার)।

সূত্রে জানা গেছে, এই চুক্তিগুলোর মাধ্যমে মতিন স্পিনিং মিলস পিএলসি তাদের উৎপাদিত মানসম্মত সুতা নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে চায়। একই সঙ্গে এটি কোম্পানির বিক্রয় বৃদ্ধি ও আর্থিক প্রবৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

কোম্পানির সাধারণ পরিচালক বলেন, “আমাদের লক্ষ্য শিল্পখাতের সাপ্লাই চেইনকে আরও শক্তিশালী করা এবং মানসম্পন্ন সুতা সরবরাহের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে আমাদের অবস্থান দৃঢ় করা। এই অংশীদারিত্বগুলো পারস্পরিক আস্থা ও ব্যবসায়িক স্থিতিশীলতা নিশ্চিত করবে।”

এই পাঁচ প্রতিষ্ঠানের সঙ্গে সুতা বিক্রয় চুক্তি মতিন স্পিনিং মিলস পিএলসি’র ব্যবসায়িক কৌশলে একটি নতুন মাত্রা যোগ করবে। দেশীয় টেক্সটাইল খাতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এটি কোম্পানির সক্ষমতা ও প্রতিশ্রুতির প্রমাণ বহন করছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

প্রতারক চক্রের ফাঁদে পুঁজিবাজার: বিনিয়োগকারীর সচেতনতা এখন সময়ের দাবি

স্টক নিউজ বিডি August 28, 2025

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। প্রায়ই দেখা যায়, প্রতারক চক্র বিভিন্ন প্রলোভন, গুজব কিংবা ভুয়া তথ্য ছড়িয়ে বিনিয়োগকারীদের ক্ষতির মুখে ঠেলে দেয়। প্রতারক চক্র সক্রিয় থেকে বিভিন্ন কৌশলে সাধারণ বিনিয়োগকারীদের ঠকাচ্ছে। বিনিয়োগকারীরা তাদের অজান্তেই শিকার হচ্ছে কোটি টাকার ফাঁদে। শেয়ারমূল্যের অস্বাভাবিক উত্থান-পতন, গুজব ছড়িয়ে বিনিয়োগে প্রলুব্ধ করা এবং ভুয়া তথ্যের ভিত্তিতে শেয়ার কেনাবেচা—এসবই এখন সাধারণ বিনিয়োগকারীর জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের প্রতারণা প্রতিরোধে বিনিয়োগকারীদের সচেতনতা অত্যন্ত জরুরি।

প্রতারণার কৌশল হিসেবে তারা বেঁছে নিয়েছে ভুয়া তথ্য ও গুজব ছড়ানো – মিথ্যা সংবাদ প্রকাশ করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দামের গুজব ছড়ানোর মাধ্যমে তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। Pump & Dump পদ্ধতিতে কৃত্রিমভাবে শেয়ারদর বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং পরে তা বিক্রি করে দাম নামিয়ে দেওয়া সহ জঘন্যতম কাজে লিপ্ত রয়েছে। অতিরিক্ত লাভের প্রলোভন এবং অবাস্তব মুনাফার প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীকে টানার চেষ্টা করে যাচ্ছে। যে সকল কোম্পানি ভুয়া ও স্কিম – নিবন্ধিত নয় এমন প্রতিষ্ঠান বা MLM/পিরামিড স্কিমের মাধ্যমে বিনিয়োগের প্রস্তাব দিয়ে ফাদে ফেলা হচ্ছে।

বিনিয়োগকারীর উচিত কোম্পানির মৌলভিত্তি যাচাই বাছাই করে বিনিয়োগের আগে কোম্পানির আর্থিক প্রতিবেদন, অডিট রিপোর্ট ও ডিভিডেন্ড ইতিহাস বিশ্লেষণ করা। গুজবে নয়, তথ্যের ওপর নির্ভরশীল হওয়া এবং বাজারে প্রচারিত খবরের পরিবর্তে ডিএসই, সিএসই ও বিএসইসি’র অফিসিয়াল তথ্য যাচাই করে বিনিয়োগ করা।

এছাড়াও বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি বিনিয়োগে গুরুত্ব দেওয়া ও স্বল্পমেয়াদি জল্পনা বা দ্রুত লাভের প্রলোভন থেকে দূরে থাকা। বিনিয়োগ বৈচিত্র্যকরণ (Diversification) সব অর্থ এক জায়গায় বিনিয়োগ না করে বিভিন্ন খাতে ছড়িয়ে দেওয়া।

বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ এই বিষয়ে একটি জোরালো ভুমিকা পালন করতে পারে। বাজারে গুজব ছড়ানো ও কারসাজি প্রতিরোধে মনিটরিং সিস্টেম শক্তিশালী করা। বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ শিক্ষা ক্যাম্পেইন ও বিভিন্ন সেমিনারের মাধ্যমে বিনোদকারীদের সচেতন করা। এ সকল প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর শাস্তি ও দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া যাতে এই ধরনের কাজ পুনরায় কেউ করতে না পারে। এছাড়াও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ও বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্কবার্তা ও নোটিশ প্রচার করে জনসচেতনতা বৃদ্ধি করা যেতে পারে।

প্রতারক চক্রের আর্থিক প্রতারণা প্রতিরোধে বিনিয়োগকারীর সচেতনতা সবচেয়ে বড় অস্ত্র। দায়িত্বশীল বিনিয়োগ সিদ্ধান্ত, সঠিক তথ্যের ব্যবহার ও নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ভূমিকা থাকলে পুঁজিবাজার আরও নিরাপদ ও স্থিতিশীল হবে।

শামীম রেজা
লেখক, সাংবাদিক

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নন-লাইফ বীমা খাতের উন্নয়ন বিষয়ক কিছু ভাবনা

স্টক নিউজ বিডি August 10, 2025

স্টক নিউজ বিডি ডেস্ক: নন-লাইফ বীমা খাতে সামনের দিনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। নন-লাইফ বীমা উন্নয়নে কিছু সীমাবদ্ধতা রয়েছে, যা নন-লাইফ বীমা উন্নয়নকে বাধাগ্রস্থ করে। যেমন-নির্ধারিত এজেন্ট কমিশনের অতিরিক্ত কমিশন প্রদান এবং বিশ^ বীমা বাজারের সঙ্গে আমাদের বীমার প্রিমিয়াম হার অনেক বেশি। তাছাড়া, নন-লাইফ বীমা খাতে ব্যবসা সংগ্রহ করতে এজেন্ট প্রথা বিলুপ্ত করা প্রয়োজন, বরং এখানে এজেন্ট বন্ধ করে এবং এই খরচটি মার্কেটিং এক্সিকিউটিভদের পেছনে ব্যয় করা উচিত।

অন্যদিকে নন-লাইফ বীমা খাতে পণ্যেরও কিছু স্বল্পতা রয়েছে, নন-লাইফ বীমা ক্ষেত্রে বা পরিধি বিস্তারের জন্য বীমাকৃত খাতগুলো চিহ্নিত করে তা বাধ্যতামূলক করা একান্ত প্রয়োজন।
বীমা শিল্পের পরিধি বাড়াতে হলে নন-লাইফ বীমা খাতের নিয়ম ও নীতিমালাগুলো পর্যালোচনা করা দরকার, সবাই মিলে যদি এই বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়, তাহলে বীমা খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারবে।

সরকারি ব্যবসার ক্ষেত্রে, রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা কর্পোরেশন শতভাগ সরকারি ব্যবসার আন্ডাররাইট করবে। বর্তমানে ৫০ শতাংশ সরকারি ব্যবসা বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানীগুলোর মধ্যে বন্টন করা হয়, এই হার সমানভাবে না দিয়ে পুরোটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দিলে খাতটির আরো উন্নতি হবে। নন-লাইফ বীমা শিল্পের সুষ্ঠু এবং স্বচ্ছ বাজার সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশে নন-ট্যারিফ মার্কেট বিবেচনা করা সময়োপযোগী হবে। কারণ, বাংলাদেশে ট্যারিফ মার্কেটে প্রিমিয়ামের হার বিশ^বাজার থেকে অনেক বেশি। যার ফলে অতিরিক্ত কমিশন প্রদানের প্রবণতা সৃষ্টি হয়। তাছাড়া, নন-ট্যারিফ মার্কেটের ফলে আমরা বিশে^র বীমা সেবার সঙ্গে প্রতিযোগিতামূলক বীমা সেবা প্রদানে সক্ষম হব। এতে নন-লাইফ বীমা খাতে প্রিমিয়াম বৃদ্ধির অপার সম্ভাবনা রয়েছে। পুনঃবীমার ক্ষেত্রে বর্তমানে প্রচলিত আইন অর্থাৎ ৫০ শতাংশ বাধ্যতামূলক সাধারণ বীমা কর্পোরেশনের সঙ্গে করতে হবে বাকী ৫০ শতাংশ ওভারসিস মার্কেটে করা যায়। তা হ্রাস করে ৩০ শতাংশ সাধারণ বীমা কর্পোরেশনের সঙ্গে এবং ৭০ শতাংশ ওভারসিস মার্কেটে করার বিবেচনা করা যেতে পারে। তবে ৭০ শতাংশের ক্ষেত্রে বিকল্প থাকতে পারে যে কোনো কোম্পানী তা সাধারন বীমা কর্পোরেশন অথবা বিদেশি পুনঃবীমাকারীদের সঙ্গে পুনঃবীমা করতে পারবে।

যে কোনো নন-লাইফ বীমার নতুন পণ্য যে বীমা কোম্পানী উদ্ভাবন করবে তাকে প্রথমে বাজারজাত করার সুযোগ দিতে হবে এবং যদি সফলতা আসে, তবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে ঐ কোম্পানী নতুন উদ্ভাবিত পণ্যের অনুমোদন নেবে। এজন্য একটি পরীক্ষামুলক সময় নির্ধারন করা যেতে পারে। এতে যেমন নিয়মনীতির কিছুটা বাধ্যবাধকতা হ্রাস পাবে, তেমনি বিভিন্ন কোম্পানী নতুন পণ্য উদ্ভাবনে উৎসাহ পাবে।

মূলত বীমা দাবী যে কোনো নন-লাইফ বীমা কোম্পানীর সক্ষমতা পরিমাপের জন্য প্রধান মানদÐ। তাই বর্তমানে প্রচলিত বীমা দাবী নিস্পত্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের তথ্যাদি ও নথিপত্র প্রদানের যে প্রক্রিয়া রয়েছে তা সহজীকরণ একান্ত প্রয়োজন এবং তা সম্ভব।
নন-লাইফ বীমা কোম্পানীর প্রিমিয়াম পরিশোধে কিছুটা পরিবর্তন আনা প্রয়োজন। অর্থাৎ প্রিমিয়াম পরিশোধে পরবর্তী দিনে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমাকরণের যে বাধ্যতামূলক আইন রয়েছে, তা কিছুটা শিথিল করে ন্যূনতম একমাস করা প্রয়োজন এবং একমাসের পর যদি প্রিমিয়াম পরিশোধ না হয়, তবে প্রতিদিনের জন্য ১% হারে অথবা বিবেনাযোগ্য আর্থিক জরিমানা আরোপ করা যেতে পারে।

যদি কোন কোম্পানী এক মাসের মধ্যে প্রিমিয়াম পরিশোধ করতে না পারে, তাহলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তাদের বিরুদ্ধে জরিমানা করতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্টেকহোল্ডারগণ যদি এগিয়ে আসে, তাহলে নন-লাইফ বীমা খাতকে আরো কার্যকর ও স্বচ্ছ করে তোলা সম্ভব। এতে গ্রাহকদের আস্থা বাড়বে ও সঠিক বীমা কভারেজ নিতে আগ্রহ বাড়বে এবং জাতীয় অর্থনীতিতে বিরাট ভ‚মিকার প্রতিফলন ঘটবে।

লেখক: আহমেদ সাইফুদ্দীন চৌধুরী
মুখ্য নির্বাহী কর্মকর্তা,
বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি.

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসার জন্য দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ

স্টক নিউজ বিডি August 3, 2025

গত ৩১ জুলাই ২০২৫ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুসরণে সরকারি মালিকানাধীন কোম্পানিসমূহের পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। উক্ত সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ, শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব নাজমা মোবারেক ও অতিরিক্ত সচিব জনাব মোঃ সাঈদ কুতুব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোঃ জিয়াউল হক, বিদুৎ বিভাগের অতিরিক্ত সচিব জনাব মো: সবুর হোসেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ড. দেলোয়ার হোসেন, বিএসইসির পরিচালক জনাব মোঃ আবুল কালাম, পেট্রোবাংলার পরিচালক জনাব মোঃ শোয়েব, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বিএমবিএ সভাপতি জনাব মাজেদা খাতুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সরকারি মালিকানাধীন লাভজনক মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানিসমূহকে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে সভায় আলোচনা হয়েছে। একইসাথে দেশের যেসব বিদেশী বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে সেগুলোকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে দ্রুত পুঁজিবাজারে নিয়ে আসার বিষয়েও আলোচনা হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু কোম্পানির তালিকা প্রস্তুত করা হয়েছে এবং সভায় বিশেষ করে উক্ত কোম্পানিসমূহের তালিকাভুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। তালিকার কোম্পানিগুলো হল: ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), সাইনোভিয়া (সাবেক স্যানোফি) বাংলাদেশ লিঃ, নোভার্টিস (বাংলাদেশ) লিঃ, সিনজেন্টা (বাংলাদেশ) লিঃ, নেসলে বাংলাদেশ পিএলসি, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিঃ, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ, বি-আর পাওয়ারজেন লিঃ, সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিঃ, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিঃ, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ, কর্ণফুলী গ্যাস কোম্পানি লিমিটেড, সাধারণ বীমা কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশন ইত্যাদি। সর্বোপরি, মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে উক্ত বৈঠকে ফলপ্রসু আলোচনা হয়েছে।

অনুষ্ঠিত বৈঠকে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী সভায় অন্যান্যের মধ্যে বলেন, “পুঁজিবাজারে তালিকাভুক্তি কোম্পানিসমূহের সুশাসন বৃদ্ধি করবে। কোম্পানিসমূহের স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধি করবে। একইসাথে কোম্পানিগুলোর ভ্যালুয়েশন তথা বাজারমূল্যও পাওয়া যাবে। পুঁজিবাজারে তালিকাভুক্তি কোম্পানিসমূহের জন্য যেমন ইতিবাচক ফলাফল আনবে, তেমনি দেশের পুঁজিবাজারের জন্যও সুফল বয়ে আনবে।” সভায় তিনি সংশ্লিষ্ট সকলকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের এসংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

উল্লেখ্য, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে গত ১১ মে ২০২৫ তারিখে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পুঁজিবাজারের সঠিক অবস্থা পর্যালোচনা এবং উন্নয়নে করণীয় নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসইসির চেয়ারম্যান মহোদয়সহ মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মহোদয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মহোদয় উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা মহোদয় পুঁজিবাজারের উন্নয়নে বেশ কিছু নির্দেশনা প্রদান করেন যার মধ্যে সরকারি, দেশি-বিদেশী ও বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা মোতাবেক ইতোমধ্যে পুঁজিবাজারের উন্নয়নের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে এবং নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে কার্যক্রম শুরু করেছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

২০২৫ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের নিট মুনাফা ১০৯ কোটি টাকা

স্টক নিউজ বিডি July 31, 2025

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। বছরের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির একত্রিত (কনসোলিডেটেড) কর-পরবর্তী নিট মুনাফার পরিমাণ ছিল ১০৮.৮ কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ বেশি। ব্যবসায় বহুমুখীকরণ এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রবৃদ্ধি অর্জন করে দেশের এনবিএফআই খাতে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে আইডিএলসি।

২০২৫ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের গুরুত্বপূর্ণ আর্থিক সূচকসমূহ

  • একত্রিত (কনসোলিডেটেড) কর পরবর্তী নিট মুনাফা: ১০৮.৮ কোটি টাকা (২০২৪ সালের প্রথমার্ধের তুলনায় ৪৫% প্রবৃদ্ধি)
  • গ্রুপ এর শেয়ার প্রতি আয় (ইপিএস): ২.৪৯ টাকা (২০২৪ সালের প্রথমার্ধে যা ছিল ১.৭২ টাকা)
  • গ্রুপ এর বাৎসরিক রিটার্ন অন ইকুইটি (আরওই): ১০.৭২% (২০২৪ সালের প্রথমার্ধে যা ছিল ৭.৮৯%)
  • গ্রুপ এর বাৎসরিক রিটার্ন অন অ্যাসেটস (আরওএ): ১.৪০% (২০২৪ সালের প্রথমার্ধে যা ছিল ১.০১%)
  • গ্রাহকের আমানত: ৯ হাজার ৭৫১ কোটি টাকা (২০২৪ সালের তুলনায় ১৬% বৃদ্ধি)
  • গ্রুপ এর লোন পোর্টফোলিও: ১১ হাজার ৯২৬ কোটি টাকা (২০২৪ সালের তুলনায় ৫% বৃদ্ধি)
  • মন্দ ঋণের (এনপিএল) হার: ৪.৫৮% (২০২৪ সালের প্রথমার্ধে যা ছিল ৪.৭১%)
  • প্রভিশন কভারেজ অনুপাত: ১০৫.৪০%

সেই সাথে, ২০২৫ সালের ২য় প্রান্তিক শেষে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা ছিল ৫৭.৯ কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ বেশি। এই ইতিবাচক ধারা অব্যাহত থাকার পেছনে আইডিএলসি’র কৌশলী পোর্টফোলিও ম্যানেজমেন্ট, আমানত সংগ্রহের দক্ষতা, এবং সম্পদের মান ধরে রাখার ওপর জোর দেয়াই প্রধান ভূমিকা পালন করেছে।

৩১ জুলাই, ২০২৫ তারিখে রাজধানীর গুলশানে আইডিএলসি’র কর্পোরেট হেড অফিসে প্রতিষ্ঠানের ৩৫৪তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ চলতি বছরের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদনটি অনুমোদন করে।

আইডিএলসি ফাইন্যান্সের ধারাবাহিক অগ্রগতি প্রসঙ্গে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন বলেন, “দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ কিছুটা অনিশ্চিত থাকলেও আমরা আমাদের কার্যদক্ষতা বৃদ্ধি এবং আর্থিক সম্পদ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ধরে রাখতে সফল হয়েছি। আগামীতে উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সমাধানের মাধ্যমে দেশের আর্থিক খাতে নিজেদের প্রভাব আরও গভীরতর করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে আইডিএলসি”।

বাংলাদেশের সর্ববৃহৎ মাল্টি-প্রোডাক্ট, মাল্টি-সেগমেন্ট নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। ১৭ শ’রও বেশি কর্মীবাহিনী নিয়ে আইডিএলসি দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই), কনজ্যুমার, এবং কর্পোরেট খাতে বিস্তৃত পরিসরে আর্থিক সেবা প্রদান করে যাচ্ছে। পাশাপাশি, প্রতিষ্ঠানটি মূলধন বাজার ও সম্পদ ব্যবস্থাপনা সেবার ক্ষেত্রেও বাজারে নির্ভরযোগ্য ভূমিকা করছে। আইডিএলসি টানা ১৩ বছর ধরে ‘ট্রিপল-এ’ (এএএ) ক্রেডিট রেটিং ধরে রেখেছে, যা প্রতিষ্ঠানটির সুদক্ষ আর্থিক ব্যবস্থাপনা ও ঝুঁকি নিয়ন্ত্রণ সক্ষমতার পরিচয় দেয়। ২০২৪ সালে প্রতিষ্ঠানটি পূর্ববর্তী বছরের তুলনায় এককভাবে (স্ট্যান্ডালোন) ৫৩% লাভের প্রবৃদ্ধি অর্জন করেছে, এবং এর কর পরবর্তী সমন্বিত নিট মুনাফা ২০০ কোটির অঙ্ক ছাড়িয়েছে। ডিজিটাল উদ্ভাবন, পরিবেশবান্ধব অর্থায়ন, এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতে দায়িত্বশীল চর্চা ও দৃঢ় প্রতিশ্রুতির ধারাবাহিকতায় বিগত বছরগুলোতে নানা খ্যাতনামা স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা, যেমন ব্লুমবার্গ, এশিয়ামানি, সাফা, আইসিএবি, আইসিএমএবি প্রভৃতির স্বীকৃতি অর্জন করেছে আইডিএলসি।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ডিএসই টাওয়ারে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত

স্টক নিউজ বিডি July 28, 2025

জনসচেতনতার অংশ হিসেবে আজ ২৮ জুলাই ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. নিকুঞ্জে ডিএসই টাওয়ারে অগ্নি নির্বাপক অনুশীলন (Fire Drill) সফলভাবে সম্পন্ন করে। এই পরিকল্পিত অনুশীলনের মূল উদ্দেশ্য ছিল জরুরি পরিস্থিতিতে কীভাবে নিরাপদে ভবন ত্যাগ করতে হয় এবং প্রাথমিক অগ্নিনির্বাপণ পদ্ধতি সম্পর্কে জানানো। অগ্নি নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এই অনুশীলন ডিএসই টাওয়ারে অবস্থানরত সকলেই অংশগ্রহণ করেন। অনুশীলনটি উপস্থিত সকলের মাঝে নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে এবং জরুরি পরিস্থিতিতে আত্মবিশ্বাসের সঙ্গে নিজ দায়িত্ব পালনের সক্ষমতা জোগায়।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আইএফআইসি ব্যাংক উপশাখা বিজনেস মিট ২০২৫ অনুষ্ঠিত

স্টক নিউজ বিডি July 22, 2025

১৪১৪ টি শাখা ও উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি আয়োজন করেছে ‘আইএফআইসি ব্যাংক উপশাখা বিজনেস মিট-২০২৫’। সোমবার (২১ জুলাই ২০২৫) পুরানা পল্টনস্থ আইএফআইসি ব্যাংক এর প্রধান কার্যালয় ‘আইএফআইসি টাওয়ার’ এর মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় এই বিজনেস মিট।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মাননীয় চেয়ারম্যান জনাব মো. মেহমুদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ। হাইব্রিড মডেলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে শাখা-উপশাখা থেকে ব্যাংকের প্রায় ২৫০০ এর অধিক অফিসার সরাসরি অনলাইনে অংশগ্রহণ করেন।

এ সময় জনাব মো. মেহমুদ হোসেন বলেন, আইএফআইসি ব্যাংকের শক্তি সম্মানিত গ্রাহকদের আস্থা আর নিবেদিত সকল অফিসারদের অক্লান্ত পরিশ্রম। গতবছর আগষ্ট পরবর্তী সময়ে ব্যাংকিং ইন্ড্রাস্ট্রির ওপর সম্মানিত গ্রাহকেরা যখন আস্থা সংকটে ভুগছিল, তখনও আমাদের ব্যাংকের উপশাখাগুলো আশানরুপ আমানত সংগ্রহ করতে সমর্থ হয়েছে। ভবিষ্যতে মাঠ পর্যায়ে গ্রাহকদের কাছে সকল ব্যাংকিং সেবার জন্য আইএফআইসি একক নির্ভরতার জায়গা হয়ে উঠবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

একই ধারাবাহিকতায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা বলেন, আইএফআইসি ব্যাংকের একটি শক্তিশালী ভিত্তি হচ্ছে দেশব্যাপী ছড়িয়ে থাকা তারুণ্যদৃপ্ত সকল অফিসারেরা। তাদের ক্যারিয়ার এর টেকসই উন্নয়নে ব্যাংক কর্তৃপক্ষ বিভিন্ন সময় উপযোগী উদ্যোগ গ্রহণ অব্যাহত রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব মো. রফিকুল ইসলাম। এ সময় বিভিন্ন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। পরিশেষে প্রশ্ন-উত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয় এ সভার।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে যৌথ কমিটির সভা অনুষ্ঠিত

স্টক নিউজ বিডি July 1, 2025

পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে গঠিত যৌথ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। কমিটির জ্যেষ্ঠতম সদস্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব ড. মোঃ এজাজুল ইসলামের সভাপতিত্বে সকাল ১১:০০ ঘটিকায় বাংলাদেশ ব্যাংকের মূল ভবনে সভাটি আরম্ভ হয়। সভায় কমিটির সদস্যবৃন্দ: বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিএমডি) জনাব মোঃ ইস্তেকমাল হোসেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (গবেষণা) জনাব মোঃ আব্দুল ওয়াহাব, বিএসইসির পরিচালক জনাব মোঃ আবুল কালাম, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব জনাব ফরিদ আহমেদ, বিএসইসির অতিরিক্ত পরিচালক জনাব মোঃ ইকবাল হোসেইন এবং কমিটির সদস্য সচিব বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক জনাব মোঃ রেজাউল হাসান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত সভায় পুঁজিবাজারের উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও দিক নিয়ে আলোচনা হয়। সভায় পুঁজিবাজারের উন্নয়নের বিষয়ে প্রধান উপদেষ্টা মহোদয়ের ‘দেশের বৃহৎ কোম্পানিসমূহ দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে ব্যাংক ঋণের পরিবর্তে পুঁজিবাজারে বন্ড বা শেয়ার ছেড়ে পুঁজি সংগ্রহ করে, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ’ শীর্ষক নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কার্যপরিধি (TOR) নির্ধারণ করে পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে গঠিত যৌথ কমিটির কাজের পদ্ধতি প্রণয়ন এবং পরবর্তী করণীয় সংক্রান্ত বিষয়ে উক্ত সভায় আলোচনা হয়েছে। বিশেষত অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সমন্বিত ও যৌথ উদ্যোগের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রধান উৎস হিসেবে পুঁজিবাজারকে উৎসাহিতকরণের বিষয়ে সভায় গঠনমূলক আলোচনা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ জুন ২০২৫ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে বিএসইসি চেয়ারম্যানের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। উক্ত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রতিনিধির সমন্বয়ে উক্ত যৌথ কমিটি গঠিত হয়েছে।

সরকার ও দেশের অর্থনীতির নিয়ন্ত্রকসংস্থাদ্বয়ের সমন্বয়ের গঠিত উক্ত কমিটির কার্যক্রম, উদ্যোগ ও পদক্ষেপ আগামীতে দেশের পুঁজিবাজার উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিএসইসি আশা করে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বীকন ফার্মাসিউটিক্যালস

  • ওয়ালটন হাই-টেকের ১৯০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • মিডল্যান্ড ব্যাংক চালু করল ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড

  • প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • বিএসআরএম স্টিলসের মুনাফা বেড়ে ৭১৫ কোটি টাকা, ৬০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • আইপিওতে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর

  • এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

  • বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য