Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শোয়েব আখতার

শোয়েব আখতারের মা আর নেই

শোয়েব আখতারের মা আর নেই

স্টক নিউজ বিডি December 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ ভোররাতে মা হারানোর দুঃসংবাদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শোয়েব লিখেছেন, ‘আমার মা, আমার সবকিছু। আল্লাহর ইচ্ছায় বেহেশতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।’

‘জি নিউজ’-এর তথ্যমতে, শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় শোয়েবের মা হামিদা আওয়ানকে। তবে সেখান থেকে আর ফেরা হয়নি। শোয়েব আখতার জানিয়েছেন, আজ আসরের পরই ইসলামাবাদে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে।

আন্তজার্তিক ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির ডেলিভারিটির মালিক এখনও তিনি। পাকিস্তানের এই স্পিডস্টার ২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১ কিলোমিটার গতিতে বল করেছিলেন

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শোয়েব আখতারের মা আর নেই

ভারত-পাকিস্তান ফাইনাল না হওয়ায় মন খারাপ শোয়েব আখতারের

স্টক নিউজ বিডি November 10, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান জিতে যাওয়ায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ভারত। বিরাট কোহলিদের এই আগাম বিদায়ে কষ্ট পেয়েছেন পাকিস্তানি গতি তারকা শোয়েব আখতার৷ ভারত-পাকিস্তান ফাইনাল হওয়ার সুযোগ নেই বলে মন খারাপ তার৷

টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি৷ নামিবিয়ার বিপক্ষের বিশ্বকাপ ম্যাচটিই হয়ে রইলো অধিনায়ক হিসাবে বিরাট কোহলির শেষ টি-টোয়েন্টি ম্যাচ৷

সেমিফাইনালে ভারত না ওঠায় হতাশ শোয়েব

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শোয়েব আখতারের উত্তরসূরীদের কাছে দশ উইকেটে হেরে বিশ্বকাপ মিশন শুরু করে ভারত৷ দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা হারে ৮ উইকেটের বড় ব্যবধানে৷ আর এই দুইটি হারেই কার্যত শেষ হয়ে যায় ভারতের সেমিফাইনাল স্বপ্ন।

সমীকরণে বিরাট কোহলিরা এরপর তাকিয়েছিলেন নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের দিকে৷ রবিবারের সেই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় আফগানিস্তান৷ আর সেই সাথে আনুষ্ঠানিকভাবেই শেষ হয়ে যায় ভারতের সেমিফাইনাল স্বপ্ন৷

ভারতীয় ক্রিকেট দলের আগাম বিদায়ে কষ্ট পেয়েছেন তাদের চিরশত্রু পাকিস্তানের কিংবদন্তি গতিতারকা শোয়েব আখতার৷ আরেকটি ভারত-পাকিস্তান ফাইনালের স্বপ্ন দেখছিলেন শোয়েব৷ বিরাট কোহলিদের বিদায়ে সেই স্বপ্ন আলোর মুখ দেখলো না৷ আর এইজন্য মন খারাপ দ্রুতগতির এই সাবেক পেসারের৷

Stage set for semifinals now.
Forget the super 12 now, just use the momentum but go into semis with a renewed focus.

Sad end for India's campaign. Couldn't sustain too much pressure.

Full video: https://t.co/uZjwXpn08L#ICCT20WorldCup #SemiFinal

— Shoaib Akhtar (@shoaib100mph) November 8, 2021

শোয়েব আখতার বলেছেন, ‘নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হেরে যাওয়ায় অনেকেই খুশি৷ বলছেন ভাল হয়েছে, কারণ ভারত বাদ পড়ে গিয়েছে। কিন্তু, আমি চাচ্ছিলাম যাতে ভারতও ফাইনালে উঠে। আগেই বলেছি, একটা বিশ্বকাপে পাকিস্তান কেন ভারতের বিপক্ষে মাত্র একটি ম্যাচ খেলবে? কেন তারা ফাইনালে আবার মুখোমুখি হবে না?’

‘আমার চাওয়া ছিলো , ভারতের বিরুদ্ধেই পাকিস্তান ফাইনাল খেলুক। তাদের হারিয়েই চ্যাম্পিয়ন হোক৷ ভারত-পাকিস্তান ফাইনাল হলে সেটা ক্রিকেটের জন্য ভালো হত। বিশ্বকাপটাকে তখন বড় মনে হত।

শোয়েবের সমালোচনার কড়া জবাব দিলেন বাবর

এশিয়ার একমাত্র দেশ হিসেবে এবার সেমিফাইনাল খেলবে পাকিস্তান।
সেমিফাইনালে পাকিস্তান দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শোয়েব। যে কোন দলকেই হারানোর ক্ষমতা এই পাকিস্তান দলের আছে বলেই তার বিশ্বাস৷

শোয়েব জানিয়েছেন, ‘পাকিস্তান এই আসরে যে ধরনের ক্রিকেট খেলছে, তাতে কোন দলের বিরুদ্ধে খেলতে হচ্ছে তা নিয়ে আমি মোটেই চিন্তিত নই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • পরাজয় দিয়েই ত্রিদেশীয় সিরিজ শেষ করলো বাংলাদেশ

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য