Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

সামান্থা

সামান্থা

আবারও আইটেম গানে ঝড় তুলবেন সামান্থা, শুটিং শুরু

স্টক নিউজ বিডি July 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ‘পুষ্পা’ সিনেমায় ‘ও আন্তাভা’ শিরোনামের আইটেম গানে নেচেছিলেন তিনি। তার নাচ ঝড় তুলেছিলো কোটি পুরুষের অন্তরে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি ভাইরাল হয়ে যান দক্ষিণ অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

আবারও তিনি নাচের ঝলক দেখাতে আসছেন। এবার তাকে নাচতে দেখা যাবে ‘যশোদা’ সিনেমায়। এ সিনেমায় তিনি প্রধান চরিত্রে আছেন। তবে তাতে আইটেম গানেও নাচবেন অভিনেত্রী।

বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, হায়দরাবাদে চলছে এই গানের শুটিং। তার জন্য অসাধারণ সেট তৈরি করেছেন নির্মাতারা। নতুন এ আইটেম গানে আগের চেয়ে আরও বেশি ঝলক থাকবে এবং আবেদনময়ী রূপে দেখা যাবে সামান্থাকে।

নারীকেন্দ্রিক ও ড্রামা ঘরানার এ সিনেমা যুগল পরিচালনা করছেন হরি ও হারিস।

এতে আরও আছেন উন্নি মুকুন্দন, বারালক্ষ্মী শরৎকুমার, রাও রমেশ, মুরালি শর্মা, শত্রু । সিনেমাটি তেলুগু, কন্নড়, তামিল, মালয়ালম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে।

‘যশোদা’ ২২ আগস্ট মুক্তি পাবে। এর আগে অভিনেত্রীকে ডিকে-এর হিন্দি ওটিটি সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ দুর্দান্ত অভিনয় করতে দেখা গিয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সামান্থা

আয়ুষ্মানের নায়িকা হয়ে এবার বলিউডে সামান্থা?

স্টক নিউজ বিডি July 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ এবার বলিউডের ডেবিউ হতে যাচ্ছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। শোনা যাচ্ছে, তিনি আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বাঁধবেন।

সম্প্রতি তাপসী পান্নু জানিয়েছেন তার প্রযোজনা সংস্থা থেকে যে ছবি তৈরি হচ্ছে সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সামান্থাকে। এক ভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় সেই কথা নিজেই জানিয়েছেন তাপসী।

তবে আশা করা হচ্ছে এ বছরের শেষ দিকে শুটিং শুরু হবে এবং সিনেমাটি ২০২৩ সালের দিকে মুক্তি পাবে। এর আগে, ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’ দিয়ে সিরিজে আত্মপ্রকাশ করেন সামান্থা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সামান্থা

নারীকে ভোগ্যবস্তু হিসেবে যেন না দেখে, সেই শিক্ষাই আপনার ছেলেকে দিন: সামান্থা

স্টক নিউজ বিডি January 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নতুন বছরে সামান্থার এক পোস্ট ঘিরে উত্তাল নেটদুনিয়া। এরপরই সবার প্রশ্ন, পোস্টটি কি ইঙ্গিতবাহী? নিজের সাবেক স্বামী ও তার পরিবারের উদ্দেশেই কি শেয়ার করেছেন ওই পোস্ট নাকি গোটা ঘটনাই নেহাতই কাকতালীয়। কী এমন পোস্ট শেয়ার করেছেন সামান্থা?

সামান্থার পোস্টে লেখা, “মেয়েকে আকর্ষণীয়ভাবে দেখতে নিষেধ করার চেয়ে নারীকে ভোগ্যবস্তু হিসেবে যেন না দেখে, সেই শিক্ষাই আপনার ছেলেকে দিন। কারণ মেয়েকে আকর্ষণীয় দেখতে নিষেধ করাও তাকে ভোগ্যবস্তু হিসেবে তুলনা করার শামিল।” এই স্ট্যাটাস মনে করিয়ে দিচ্ছে, নাগার সঙ্গে বিচ্ছেদের পর সামান্থাকে নিয়ে একের পর এক কুৎসা রটানোর কথাই।

ঠিক কী কারণে নাগা ও সামান্থার বিচ্ছেদ হয়েছে সে বিষয়ে মুখ খুলেননি তারা কেউ। নাগা চৈতন্যর ঘনিষ্ঠ সূত্র বলছে, বিয়ের পরেও সামান্থার আইটেম সং ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে নাকি চরম আপত্তি ছিল নাগা চৈতন্যের পরিবারের। বিশেষত ‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে সামান্থার শয্যা দৃশ্যে নাকি এতটাই অবাক হয়েছিলেন নাগার পরিবার যে সামান্থাকে ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন তারা।

সামান্থার সাবেক শ্বশুর তথা নাগার বাবা নাগার্জুনও নাকি সামান্থার এমন দৃশ্যে অভিনয়ের ঘোরতর বিরোধী ছিলেন। অন্যদিকে সামান্থা শ্বশুরবাড়ির এই নিয়ন্ত্রণ মেনে নিতে না পারাতেই নাকি সম্পর্কের অবনতি হয়, যা গড়ায় বিচ্ছেদে

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
samatha

বিয়ে ভাঙলে নারীর মধ্যেই দোষ খোঁজা হয়: সামান্থা

স্টক নিউজ বিডি December 18, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে স্বামী নাগা চৈতন্য আক্কিনেনির পদবি ছেঁটে ফেলার পরপরই সামান্থা রুথ প্রভুর বিয়ে বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। পরে সামান্থা-নাগা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন। আলোচিত এ বিচ্ছেদের কারণ নিয়ে এখনো কোনো পক্ষই মুখ খোলেনি। তবে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে নানা কারণ জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

এসব কারণের মধ্যে আছে ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান টু’তে যৌন দৃশ্যে সামান্থার অভিনয়, ছবিতে খোলামেলা দৃশ্যে অভিনয়। সামান্থা পরিবারের আপত্তি অগ্রাহ্য করে প্রথমবারের মতো আইটেম গানে নেচেছেন- এটাকেও একটা কারণ হিসেবে বলা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এসব কারণে স্বামী ও শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে দূরত্ব তৈরি হয় সামান্থার।

তবে নাগা বা সামান্থার পক্ষ থেকে এ বিষয়ে কিছুই বলা হয়নি। সম্প্রতি সামান্থা জানিয়েছেন, বিয়ে ভাঙলে নারীর মধ্যেই দোষ খোঁজা হয়। পুরুষদের দোষ দেওয়া হয় না। এটা বন্ধ করতে হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩,০০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

  • মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০০তম সভা অনুষ্ঠিত

  • ‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি উপহার, ক্যাশব্যাক, সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগ

  • যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মিরকাদিমে ফ্রি মেডিকেল ক্যাম্প, কম্বল ও সেলাই মেশিন বিতরণ

  • আইপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, সুযোগ পেতে পারে লোকসানি কোম্পানিও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য