Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

স্বাস্থ্য

মিষ্টি কুমড়া

ওজন কমাতে মিষ্টি কুমড়া

স্টক নিউজ বিডি June 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ গুণের বাহারে মিষ্টি কুমড়া অন্য যেকোনও সবজির থেকে আলাদা। ত্বক-চুলের উন্নতি থেকে হজমশক্তি বাড়ানো, একাধিক উপকারিতা রয়েছে কুমড়ার।

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে: কুমড়া ভিটামিন এ ও ভিটামিন সি-তে ভরপুর। পাশাপাশি কুমড়াতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফাইবারও। এই ভিটামিন ও খনিজ লবণগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। তাছাড়া কুমড়াতে থাকে বিভিন্ন ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট।

২. হজমশক্তি বাড়াতে: কুমড়াতে থাকে প্রচুর পরিমাণ ফাইবার। ফাইবার সমৃদ্ধ খাবার হজম ভাল করতে ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে অত্যন্ত উপযোগী।

৩. ত্বক ভাল রাখতে: কুমড়াতে মেলে বিটা-ক্যারোটিন নামক উপাদান যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ও ত্বককে নরম রাখতে সহায়তা করে। বাইরের দূষণ থেকে ত্বককে রক্ষা করতেও সহায়তা করে কুমড়া।

৪. ওজন কমাতে: কুমড়া যেহেতু ফাইবারসমৃদ্ধ তাই এই সবজি দীর্ঘ সময় পেটে থাকে। ফলে যারা ওজন কমাতে কম খাওয়া-দাওয়ার দিকে ঝুঁকছেন তাদের জন্য কুমড়া বেশ উপযোগী হতে পারে।

৫. চোখ ভাল রাখতে: কুমড়াতে যে বিটা-ক্যারোটিন পাওয়া যায়, তা চোখের জন্য খুবই উপযোগী। বিশেষ করে বার্ধক্যজনিত দৃষ্টিশক্তির সমস্যা কমাতে কুমড়া দারুণ উপকারী বন্ধু হতে পারে।

তবে মনে রাখবেন, সকলের শরীর সমান নয়। কাজেই সব খাবার সবার সহ্য হবে এমন নয়। কোনও সবজি খেয়ে যদি শরীরে কোনও ধরনের সমস্যা হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আবার কোনও কিছুই অত্যধিক খাওয়া ভাল নয়। তাই ভারসাম্য বজায় রেখে খান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে

বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে

স্টক নিউজ বিডি June 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দেড় হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা কমলেও তা রয়েছে ৭ লাখের ওপরেই।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫১৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে তিন শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ৪৫ হাজার ৪৬৪ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬ হাজার ৯৬৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় পাঁচ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ কোটি ৬৫ লাখ ৩৬ হাজার ৪০৮ জনে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
kalo jam

পুষ্টি ও খাদ্য গুণসম্পন্ন জাম

স্টক নিউজ বিডি June 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সময়টা এখন মৌসুমী ফলের। সর্বত্রই পাওয়া যাচ্ছে আম, লিচু, জামরুল, জাম, কাঁঠালসহ সুস্বাদু সব ফল। এসব ফলের নামের ভিড়ে পুষ্টি ও খাদ্য গুণসম্পন্ন জাম কমবেশি সবার প্রিয়। জামে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, জিংক, কপার, গ্লুকোজ, ডেক্সট্রোজ ও ফ্রুকটোজ, ফাইবার, অ্যান্টি অক্সিডেন্ট ও স্যালিসাইলেটসহ অসংখ্য উপাদান। এ ছাড়াও রয়েছে জামের অনেক স্বাস্থ্য উপকারিতা।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে: ডায়াবেটিস রোগীদের জন্য জাম উপকারী। এটি রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য করে। জাম ডায়াবেটিক রোগীদের রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে শরীর সুস্থ রাখে। এক চা চামচ জামের বিচির গুঁড়া খালি পেটে প্রতিদিন সকালে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।

জাম ত্বক ও চুলকে ক্ষতি থেকে রক্ষা করে। ত্বকের জন্য ক্ষতিকর ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাশের বিরুদ্ধে যুদ্ধ করে জাম
ভিটামিন সি: জামে আছে প্রচুর ভিটামিন সি। এটি ভিটামিন সি অভাবজনিত কারণে রোগবালাই প্রতিরোধসহ ভিটামিন সি-এর ঘাটতি পূরণ করে। এ ছাড়া মুখের দুর্গন্ধ রোধ, দাঁত মজবুত, মাঢ়ি শক্ত এবং মাঢ়ির ক্ষয়রোধেও জাম উপকারী।

রক্তস্বল্পতা দূর করে: জামে থাকা পানি, লবণ ও পটাসিয়ামের মতো উপাদান গরমে শরীর ঠাণ্ডা এবং শারীরিক দুর্বলতাকে দূর করতে ভূমিকা রাখে। জামে প্রচুর পরিমাণে আয়রন আছে, যা রক্তস্বল্পতা দূর করে।

হৃদযন্ত্র ভালো রাখে: জাম রক্তের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদযন্ত্র ভালো রাখে। এ ছাড়া শরীরের দূষিত কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমিয়ে দেহের প্রতিটি প্রান্তে অক্সিজেন পৌঁছে দেয় জাম।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে জাম উপকারী
স্মৃতিশক্তি প্রখর রাখে: জামে গ্লুকোজ, ডেক্সট্রোজ ও ফ্রুকটোজ আছে, যা মানুষকে জোগায় কাজ করার শক্তি। বয়স যত বাড়তে থাকে, মানুষ ততই হারাতে থাকে স্মৃতি। জাম স্মৃতিশক্তি প্রখর রাখতে সাহায্য করে।

ওজন নিয়ন্ত্রণ করে: জামে ক্যালরির পরিমাণ কম। যারা ওজন নিয়ে চিন্তিত কিংবা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, তারা খাদ্য তালিকায় রাখতে পারেন জাম।

উচ্চ রক্তচাপ: আজকাল উচ্চ রক্তচাপের সমস্যায় অনেকেই ভুগছেন। পুষ্টিবিদ এবং চিকিৎসকরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে তাজা ফল এবং শাকসবজি খেতে বলেন। এ ক্ষেত্রে জাম উপকারী। জামে এমন সব উপাদান আছে যা উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে।

ক্যানসার প্রতিরোধে করে: মুখের ক্যানসার প্রতিরোধে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে জাম। রঙিন ফলের ভেতর যে পরিমাণ যৌগিক উপাদান থাকে, তার মধ্যে জামে আছে সবচেয়ে বেশি। জাম লড়াই করে জরায়ু, ডিম্বাশয় ও মলদ্বারের ক্যান্সারের বিরুদ্ধে।

জামে ক্যালরির পরিমাণ কম। যারা ওজন নিয়ে চিন্তিত কিংবা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, তারা খাদ্য তালিকায় রাখতে পারেন জাম
ত্বকের সমস্যায়: জামে আছে অ্যালার্জিক নামে এক ধরনের এসিডের উপস্থিতি, যা ত্বককে করে শক্তিশালী। ক্ষতিকর আলট্রা ভায়োলেট রশ্মির প্রভাব থেকে ত্বক ও চুলকে রক্ষা করে। এ অ্যালার্জিক এসিড ত্বকের জন্য ক্ষতিকর ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাশের বিরুদ্ধে যুদ্ধ করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: জাম দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সঙ্গে মৌসুমি সর্দি-কাশি থেকেও মুক্তি দেয়। প্রতিরোধ করে ইনফেকশনের মতো সমস্যার। রাতকানা রোগ এবং যাদের চোখের ছানি অপারেশন হয়েছে তাদের জন্য জাম ভীষণ উপকারী। এবং রুচি ফিরিয়ে আনতে জাম খেতে পারেন। আর ভ্রমণজনিত বমিভাবও দূর করে এই ফল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
alovera

প্রাকৃতিক গুণসম্পন্ন ভেষজ উদ্ভিদ অ্যালোভেরা বা ঘৃতকুমারী

স্টক নিউজ বিডি May 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ প্রাকৃতিক গুণসম্পন্ন ভেষজ উদ্ভিদ অ্যালোভেরা বা ঘৃতকুমারীর গুনের কোনো সীমা পরিসীমা নেই। এতে রয়েছে ক্যালসিয়াম, সোডিয়াম, জিংক, আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ফলিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন-এ, বি৬ ও বি২ ইত্যাদি, যা স্বাস্থ্যরক্ষার বিভিন্ন কাজে লাগে।

অ্যালোভেরার গুণাগুণ:

অ্যালোভেরার ঔষধি গুণ রক্তচাপ কমায় এবং রক্তে কোলেস্টেরল ও চিনির মাত্রা স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে।
অ্যালোভেরায় মিনারেল, অ্যামিনো অ্যাসিডসহ নানা পুষ্টিকর উপাদান রয়েছে। যা হাড় ও মাংসপেশিকে শক্তিশালী করে।

দেহে ক্ষতিকর পদার্থ প্রবেশ করলে তা অপসারণ করতে সাহায্য করে অ্যালোভেরা।

অ্যালোভেরা প্রাকৃতিক ওষুধের কাজ করে। বিভিন্ন চর্মরোগ ও ক্ষত সারায় এটি। অনেক সময় প্রাথমিক চিকিৎসায় ব্যবহার করা হয় অ্যালোভেরা।

অ্যালোভেরার জুস ক্লান্তি দূর করে দেহকে সতেজ করে।

নিয়মিত অ্যালোভেরার রস পান করলে হজম শক্তি বাড়ে। পরিপাক তন্ত্রের নানা জটিলতা সারাতেও সাহায্য করে অ্যালোভেরা।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যালোভেরা। এটি দেহে সাদা ব্লাড সেল গঠন করে যা ভাইরাসের সঙ্গে লড়াই করে।

সুষম খাদ্যের পাশাপাশি নিয়মিত অ্যালোভেরার রস পান করলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।

ওজন কমাতে অ্যালোভেরার জুস অনেক বেশি কার্যকরী। অ্যালোভেরা জুসের অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান শরীরের জমে থাকা মেদ দূর করে এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ওজন কমাতে সাহায্য করে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
shashtho odhidoptor

অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক বন্ধ না হলে রোববারের পর কঠোর ব্যবস্থা

স্টক নিউজ বিডি May 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ গত বুধবার অনিবন্ধিত ও নবায়নবিহীন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বেঁধে দেওয়া সেই সময় শেষ হচ্ছে রোববার। এর মধ্যেও যেসব অবৈধ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হবে না, সেসবের বিরুদ্ধে অধিদপ্তর কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. বেলাল হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে নিয়মিত আমাদের অভিযান চলছে। ৭২ ঘণ্টা শেষ হলে আমরা বসব।

এ পর্যন্ত কতগুলো ক্লিনিক বন্ধ হয়েছে- জানতে চাইলে পরিচালক বলেন, রোববার পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে। এ সময়ের পর সে তথ্য আমরা জানিয়ে দেব। সারা বাংলাদেশে কতগুলো অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার আছে, সেই তথ্য আমাদের কাছে নেই। নিবন্ধনের জন্য আবেদন করলে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে, এতগুলো আবেদন এসেছে, এতগুলো লাইসেন্স দেওয়া হয়েছে, এতগুলো ওয়েটিংয়ে আছে। তবে যারা আবেদনই করেনি, তাদের তথ্য আমরা জানব কী করে।

তালিকা ছাড়া অভিযান কোন উপায়ে পরিচালনা করা হচ্ছে- জানতে চাইলে তিনি আরও বলেন, অবৈধগুলোর নির্দিষ্ট তালিকা না থাকলেও বৈধদের তালিকা জেলা সিভিল সার্জনদের কাছে রয়েছে। সে অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করছি। অভিযানের ক্ষেত্রে সিভিল সার্জনের বড় একটি ভূমিকা রয়েছে।

গত বুধবার (২৫ মে) অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে এক সভা অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর মনিটরিং ও সুপারভিশন বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে দেশের অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করাসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
লিচু

লিচুর যতো গুণাগুণ

স্টক নিউজ বিডি May 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ আমাদের দেশে গ্রীষ্মের আগমনের সঙ্গে সঙ্গে রসালো ফলের আগমনও ঘটে। আর বাজারে এখন সব থেকে দেশী ফলের সমাহার। তবে বাজারে খুব অল্প সময়ের জন্য আসে রসালো টসটসে লিচু। আমাদের সবাইকে এই ফলটি আকৃষ্ট করে স্বাদের জন্য। শুধু স্বাদের জন্য নয়, লিচুর সঙ্গে সখ্য আমাদের অন্যান্য শারীরিক গুণাগুণেরও। সুস্বাদু এই ফলকে বলাই যায় খাদ্যগুণের আধার।

×লিচু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

×লিচু কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানে উপকারী। সাহায্য করে পরিপাক প্রক্রিয়ায়।

×লিচু মানবদেহে ভাইরাসের বংশবিস্তার রোধে সাহায্য করে।

×মানুষের দেহে লোহিত রক্তকণা তৈরিতে সাহায্য করে লিচু।

×লিচু মানবদেহে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

×লিচু পেশি ও হাড়কে সুগঠিত করার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়।

এত গুণ থাকলেও একটা বিষয় মনে রাখতে হবে। লিচুতে মিষ্টত্ব বেশি। তাই ডায়াবেটিস রোগীদের জন্য এই ফল খুব বেশি নিরাপদ নয়। চিকিৎসক এবং পুষ্টিবিজ্ঞানীদের পরামর্শ নিয়ে মধুমেহ রোগীরা পরিমিত পরিমাণে লিচু খেতে পারেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
তেদ্রোস আধানম গেব্রিয়াসুস

ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হলেন গেব্রিয়াসুস

স্টক নিউজ বিডি May 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান হিসেবে নির্বাচিত হলেন তেদ্রোস আধানম গেব্রিয়াসুস। মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, আরও পাঁচ বছরের জন্য জোরালো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছেন তিনি।

বার্ষিক বৈঠকে গোপন ব্যালটে অনুষ্ঠিত হওয়া ভোটের ফলাফল ঘোষণা করেন দি জিবুতির আহমেদ রবলেহ আবদিলেহ। তবে গেব্রিয়াসুস একমাত্র প্রার্থী থাকায় অনেকেই এটাকে কেবল আনুষ্ঠানিকতা হিসেবে দেখেছেন।

পুনর্নির্বাচিত হওয়ার পর দেওয়া এক ভাষণে তেদ্রোস বলেন, জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা এবং সংস্থার উন্নয়নের ওপর জোর দেবে ডব্লিউএইচও। তিনি বলেন, এই মহামারি খুবই নজিরবিহীন এবং অনেক শিক্ষা দিয়েছে এবং আমরা শিখছি। ইউক্রেন সংকট নিয়ে কথা বলার সময় কেঁদে ফেলেন তিনি।

সূত্র: এএফপি

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মাঙ্কিপক্স

মাঙ্কিপক্স প্রতিরোধে টিকা আনবে মডার্না

স্টক নিউজ বিডি May 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে দেখা দিয়েছে মাঙ্কিপক্স নামে এক ভাইরাসের প্রাদুর্ভাব। এই ভাইরাস ঠেকাতে এবার পরীক্ষামূলক টিকা আনার ঘোষণা দিয়েছে মডার্না।

এরইমধ্যে মাঙ্কিপক্স প্রতিরোধে সম্ভাব্য টিকার পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২৪ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখন পর্যন্ত ১৩১ জনের দেহে মাঙ্কিপক্সের দেখা মিলেছে। এ ছাড়া আরো ১০৬ জন আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

চলতি মাসের ৭ মে প্রথম মাঙ্কিপক্সের সংক্রমণ শনাক্ত করা হয়। যদিও মাঙ্কিপক্স টিকার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি মডার্না প্রতিষ্ঠান।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলছে, মাঙ্কিপক্স প্রতিরোধে ব্যাভারিয়ান নর্ডিক এ/এস দিয়ে তৈরি জাইনিওসের টিকা পরীক্ষা চালানো হচ্ছে। ভালো ফল পেলে এটিই সামনে ব্যবহৃত হবে।

সূত্র: আল আরাবিয়া

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জাহিদ মালেক

দেশে মোট মৃত্যুর ৭০ শতাংশই অসংক্রামক রোগে : স্বাস্থ্যমন্ত্রী

স্টক নিউজ বিডি May 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে প্রতিবছর ১০ লাখ মানুষ স্বাভাবিক মৃত্যুবরণ করেন। তার মধ্যে ৭০ শতাংশই মারা যায় বিভিন্ন ধরনের অসংক্রামক রোগে। অসংক্রামক রোগে প্রতিদিন ১ হাজার ৯০০ মানুষ মারা যান বলে জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানীতে একটি হোটেলে আয়োজিত এক সায়েন্টিফিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভালো চিকিৎসা সেবা দিতে গেলে গবেষণা দরকার। আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে আছে, তবে অসংক্রামক রোগ বেড়ে গেছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দূষণও মৃত্যুর বড় কারণ। এর কারণেই নন কমিউনিকেবল রোগগুলো বেড়ে যায়। লাইফস্টাইল ও খাদ্যভ্যাসও এর জন্য দায়ী। মোবাইল ও স্কিন বেশি দেখার কারণে মানসিক সমস্যা বেড়ে যাচ্ছে। এটি ব্যয়বহুল চিকিৎসা। পাশাপাশি আত্মহত্যাও এসব কারণে বাড়ছে। মানসিক স্বাস্থ্য পলিসি কেবিনেটে পাস হয়েছে। যেদেশে স্বাস্থ্য ব্যবস্থা ভালো নয় সে দেশের কাঠামো সুন্দর হয় না।

তিনি আরো বলেন, আমাদের ৩৮টি মেডিক্যাল কলেজ, ৫টি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় রয়েছে। স্বাস্থ্য বিভাগ এগিয়ে গেছে সেইসঙ্গে সমস্যাও বেড়েছে। স্বাস্থ্য সেবায় সংক্রামণ ব্যাধি মোকাবিলায় প্রস্তুত ছিল। আমারা টিবি, কলেরা, ডায়রিয়া নিয়ে কাজ করছি। এসব রোগ এখন নিয়ন্ত্রণে। ভালো স্বাস্থ্য সেবার জন্য প্রয়োজন অবকাঠামো, ওষুধ, স্বাস্থ্যকর্মী। আরো ভালো সেবা দিতে প্রয়োজন গবেষণা। গবেষণার মাধ্যমেই সঠিক নির্দেশনা আসে এবং নীতি ও পরিকল্পনা করতে সহজ হয় বলে জানান তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেদ মহামারী! বছরে ১২ লাখের মৃত্যুর শঙ্কা

মেদ মহামারী! বছরে ১২ লাখের মৃত্যুর শঙ্কা

স্টক নিউজ বিডি May 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ নতুন মহামারী আসছে। এর নাম মেদ মহামারী। ইংরেজিতে যাকে বলে Obesity Epidemic। এই মহামারীতে প্রতি বছর শুধুমাত্র ইউরোপেই ১২ লাখের কাছাকাছি মানুষের মৃত্য হবে। দু’লাখের বেশি মানুষ এই মহামারীর কারণে আক্রান্ত হবেন ক্যানসারে। সম্প্রতি এমনই পরিসংখ্যান দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু।

গত ১৫ বছর ধরে এই বিষয়টি নিয়ে একটি সমীক্ষা চালানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুর পক্ষ থেকে। ওই সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, এক ভয়ঙ্কর মহামারীর মুখোমুখি হতে চলেছে বিশ্ব। তার প্রভাব সবচেয়ে বেশি করে পড়তে চলেছে ইউরোপের ওপর।

ইউরোপের ৫৯ শতাংশ মানুষ ইতিমধ্যেই ওবেসিটির সমস্যায় আক্রান্ত। পাঁচ বছরের নিচের শিশুদের মধ্যে ৮ শতাংশেরই ওজন স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। এই যাবতীয় সমস্যাই ডেকে আনছে বিপদ। এবং অকাল বার্ধক্য থেকে শুরু করে হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ছে এর ফলে। তবে এই মেদের কারণে সবচেয়ে বেশি বাড়ছে ক্যানসারের আশঙ্কা। যাদের শরীরে অতিরিক্ত মেদ রয়েছে তাদের মধ্যে প্রায় ১৩ ধরনের জটিল ক্যানসারের আশঙ্কা মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। আর সেটি আবার বাড়িয়ে দিচ্ছে মৃত্যু হার। অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মেদ বাড়িয়ে দিচ্ছে মৃত্যু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, এই মহামারী ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এর প্রভাব ভালোভাবেই টের পাওয়া যাবে ২০২৫ সালের মধ্যে। ইউরোপে এই সমস্যার সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে ইংল্যান্ডের ওপর। তেমনও বলা হয়েছে এই সমীক্ষায়।

এ জন্য দায়ী কী? মূলত জাংক ফুড, ঠান্ডা মিষ্টি পানীয়, শরীরচর্চা ছাড়া জীবন কাটানো- এগুলোকেই দায়ী করেছেন বিজ্ঞানীরা।

সূত্র : হিন্দুস্তান টাইমস

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য