Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

স্বাস্থ্য

তরমুজ

তরমুজ ফ্রিজে রাখলে যা হয়

স্টক নিউজ বিডি May 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ গরমে তরমুজের জুড়ি নেই। শরীরের ক্লান্তি দূর করার পাশাপাশি পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করে এই ফল। গ্রীষ্মের গরমে এক ফালা তরমুজ প্রশান্তি এনে দিতে পারে মুহূর্তেই।

তরমুজ স্বাভাবিক তাপামায় দুই তিন সপ্তাহ ভালো থাকে। ঠান্ডা করে খাওয়ার জন্য কিংবা বেশিদিন সংরক্ষণ করার জন্য আমরা অনেক সময় ফ্রিজে তরমুজ রাখি। কিন্তু স্বাস্থ্যবিজ্ঞান বলছে এটি ঠিক না।

পুষ্টিবিজ্ঞানের তথ্যানুসারে তরমুজে ৯২ শতাংশ পানি রয়েছে, যা গ্রীষ্মকালের খরতা থেকে শরীরকে রক্ষা করে।

এছাড়া এটি লাইকোপিন, বিটা-ক্যারোটিন এবং ভিটামিন সি-সহ বেশ কয়েকটি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ।

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ওয়াটারমেলন প্রোমোশন বোর্ড’য়ের উদ্ধৃতি দিয়ে টেস্টিংটেবল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রেফ্রিজারেইটরে তরমুজ দুটি শর্তের ভিত্তিতে রাখা যায়। একটি হল, এটা শুরু থেকেই রেফ্রিজারেইটরে ছিল অথবা এটা কেটে রাখা হয়েছে।

গোটা তরমুজ রেফ্রিজাইরেটরে সংরক্ষণ করলে এর স্বাদ, আকার ও রংয়ে পরিবর্তন আসে।

তরমুজ সংরক্ষণ করার সঠিক তাপমাত্রা হল- ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এমনকি ঘরের সাধারণ তাপমাত্রায় তরমুজ দশ দিন পর্যন্ত ভালো থাকে।

‘ইউএসডিএ এগ্রিকালচার রিসার্চ সার্ভিস’য়ের করা একটি গবেষণায় দেখা গেছে, ঘরের সাধারণ তাপমাত্রায় তরমুজে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বেশি থাকে।

গবেষণার সূত্র ধরে ‘মেডিকেল নিউজ টুডে’তে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে, রেফ্রিজারেইটরে রাখা তরমুজের তুলনায় সাধারণ তাপমাত্রায় রাখা তরমুজে লাইকোপিন ২০ শতাংশ বেশি থাকে এবং বিটা-ক্যারোটিনের মাত্রা দ্বিগুণ থাকে।

তাই দেখা যাচ্ছে, ঘরে তরমুজ আনা হলে তা কেটে খাওয়ার আগ পর্যন্ত সাধারণ তাপমাত্রাতে রাখাই ভালো।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জাম্বুরা

জাম্বুরাতে যতো পুষ্টি

স্টক নিউজ বিডি April 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: লেবুজাতীয় ফলের মধ্যে বাতাবি লেবু একটি পুষ্টিকর সুপরিচিত ফল। দেশের অনেক স্থানেই এটি জাম্বুরা, কোলম বা বাতাবি নামে পরিচিত। এ দেশের সব অঞ্চলেই কম-বেশি এ ফলের চাষ হয়। বাতাবি লেবু ভিটামিন সি সমৃদ্ধ ফল। এতে ভিটামিন সি রয়েছে ১০৫ মি. গ্রাম, যেখানে লেবুতে রয়েছে ৬৩ মি. গ্রাম, কমলাতে ৬৪ মি. গ্রাম, কামরাঙায় ৬১ মি. গ্রাম।

আমলকী এবং পেয়ারা বাদে অন্য সব ফলের চেয়ে বেশি ভিটামিন সি রয়েছে বাতাবি লেবুতে। ভিটামিন সি দেহের অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। এর রাসায়নিক নাম এসকরবিক অ্যাসিড। পুষ্টি বিজ্ঞানীদের মতে প্রতি ১০০ গ্রাম (খাদ্যোপযোগী) বাতাবি লেবুতে ভিটামিন সি বাদে যেসব পুষ্টি উপাদান রয়েছে তা হলো- শ্বেসার-৮.৫ গ্রাম, আমিষ-০.৫ গ্রাম, স্নেহ-০.৩ গ্রাম, ভিটামিন বি-০.০৬ মি. গ্রাম, ভিটামিন বি২-০.০৮ মি. গ্রাম, ক্যালসিয়াম-৩৭ মি. গ্রাম, আয়রন-০.২ মি. গ্রাম, ক্যারোটিন-১২০ মাইক্রোগ্রাম, খাদ্যশক্তি-৩৮ কিলোক্যালোরি। বাতাবি লেবুতে প্রচুর ভিটামিন সি থাকায় এটি রোগ প্রতিরোধ এবং রোগ নিরাময়ে সহায়তা করে। এ ভিটামিন বিভিন্ন ধরনের ভাইরাস ইনফেকশন, সর্দি-কাশি ও ঠান্ডার হাত থেকে রক্ষা করে এবং দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ভিটামিন সি দেহের ক্ষতস্থান দ্রুত নিরাময়ে সহায়তা করে দেহের ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখে। এর অভাবে ত্বক খসখসে ও শক্ত হয়ে পড়ে। ভিটামিন সি এর অভাবে দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁতের গোড়া দিয়ে রক্ত ও পুঁজ নির্গত হয়। এ সমস্যাকে বলা হয় স্কার্ভি। স্কার্ভি হলে অকালে দাঁত পড়ে যায়। গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশুর সুস্বাস্থ্যের জন্য ভিটামিন সি, ক্যারোটিন থাকায় এটি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে দেহের বার্ধক্য প্রতিরোধে সহায়তা করে। ভিটামিন সি-এর অভাবে রক্তস্বল্পতা ও দুর্বলতা দেখা দেয়, রক্তপাত হলে সহজে বন্ধ হয় না, শিশুদের দৈহিক বৃদ্ধি ব্যাহত হয়। ভিটামিন সি মুখগহ্বর, পাকস্থলী, ফুসফুস, অগ্ন্যাশয় এবং স্তন ক্যান্সার প্রতিরোধ করে। বাতাবি লেবুতে পর্যাপ্ত রস ডায়াবেটিস রোগীর জন্য অত্যন্ত স্কোয়াশ ও জেলি প্রস্তুতে এটি ব্যবহৃত হয়। বাতাবি লেবুতে রস ডায়াবেটিস রোগীর জন্য অত্যন্ত উপকারী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
khejur 1

খেজুর খেয়ে রোজা ভাঙলে যেসব উপকার হয় জেনে নিন

স্টক নিউজ বিডি April 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বেশিরভাগ রোজাদার ইফতারিতে খেজুর খেয়ে রোজা ভাঙেন। সারাবিশ্বেই এই রীতির চল রয়েছে। কিন্তু এই কাজ কি শুধুই রীতি মেনে করা হয়? নাকি খেজুর খেয়ে রোজা ভাঙলে শরীরেরও উপকার হয়?

প্রথমত, সারাদিন রোজা রাখার পর এমন কিছু খাওয়া জরুরি, যা কম সময়ে জোগাবে কর্মশক্তি। তার জন্য খেজুর খুব উপযোগী একটি খাদ্য। পাশাপাশি, খেজুরে রয়েছে আরও নানা গুণ। আসুন জেনে নেওয়া যাক তেমন কয়েকটি গুণাগুণ।

১. খেজুর হজমশক্তি বাড়াতে সক্ষম। সারাদিন না খাওয়ার পর সন্ধ্যায় ইফতারে ভালমন্দ খাওয়ার চল রয়েছে গোটা বিশ্বেই। বিশেষ করে নানা ধরনের ফল এবং ভাজাপোড়া খান অনেকে। খেজুর সেসব খাবার হজম করতে সাহায্য করে।
২. খেজুরে রয়েছে পুষ্টির নানা উপাদান। বিশেষ করে সারাদিন রোজা রাখার কারণে শরীরের ফাইবার প্রয়োজন। খেজুর তা জোগাতে পারে।

৩. রোজা মানেই সারাদিন কিছু না খেয়ে থাকা। কিন্তু দিনের কাজ তো চালিয়ে যেতে হয়। তার জন্য শরীর সচল রাখতে হবে। খেজুরে রয়েছে ম্যাগনেশিয়াম, আয়রন, ভিটামিন। এই তিনটি উপাদান শরীর সচল রাখে।

৪. খেজুরে উপস্থিত রয়েছে ক্ষারীয় লবণ, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়ন্ত্রণ করে রক্তে শর্করার মাত্রাও।

৫. খেজুর হজম করা সহজ।

তথ্যসূত্র: বিবিসি গুড ফুড, হেলথ লাইন, নিউজ মেডিকেল, অর্গানিক ফ্যাক্টস

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পেঁয়াজের রস

পেঁয়াজের রস ব্যবহারে চুল বাড়াতে সাহায্য করে

স্টক নিউজ বিডি April 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ত্বকের যত্ন নিলেও অনেকে চুলের যত্ন নিতে অবহেলা করেন। এর ফলে চুলে তৈরি হয় বিভিন্ন সমস্যা। এর ফলে খুশকি, রুক্ষ্মতা, চুল ঝড়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। কিন্তু অনেকেরই হয়তো জানা নেই, চুলের যাবতীয় সমস্যার প্রায় ৯০ শতাংশ কমিয়ে দিতে পারে পেঁয়াজের রস। সাম্প্রতিক এক গবেষণা বলছে, পেঁয়াজের রসে এমন কিছু উপাদান আছে, যা চুল বাড়াতে সাহায্য করে।

পেঁয়াজের রস লাগালে চুল পেকে যাওয়ার আশঙ্কা কম থাকে। কারণ এতে এক ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় এটি চুলের গোড়ায় হাইড্রোজেন পার অক্সাইডের মাত্রা কমায়। যার ফলে চুল পেকে যাওয়ার আশঙ্কা কমে। এছাড়াও নিয়মিত পেঁয়াজের রস লাগালে আরও কিছু উপকারিতা মেলে। যেমন-

বয়সের আগে টাক পড়লে

পেঁয়াজের রস টাকের সমস্যার সমাধান করতে পারে। সমীক্ষায় দেখা গেছে, এর মাধ্যমে সুফল পেয়েছেন অনেকেই। টাক সমস্যার সমাধানে চুল উঠে গিয়ে যে অংশ ফাঁকা হয়ে গেছে সেখানে পেঁয়াজের রস লাগিয়ে রাখুন। দিনে দু’বার করে লাগান। তা হলে এ সমস্যা থেকে মু্ক্তি মিলবে।

মাথার তালু শুষ্ক হয়ে গেলে

পেঁয়াজে প্রদাহ রোধ করতে পারার ক্ষমতা রয়েছে। গরমে মাথায় চুলকানি দেখা দিলে এটি লাগালে ভালো উপকার পাওয়া যায়। মাথার তালু শুষ্ক হয়ে গেলেও পেঁয়াজের রস কাজে আসে। এজন্য পেঁয়াজ ছেঁচে রস বার করে নিন। তার পরে তিন চা চামচ রসের সঙ্গে দুই চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এরপর চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন এই মিশ্রণ।

এই সমস্যায় পেঁয়াজের রস আরও ব্যবহার করতে পারেন যেভাবে-

১. ২ টেবিল চামচ পেঁয়াজের রস এবং হাফ টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে মাথায় লাগাতে পারেন।
২. ৩ টেবিল চামচ পেঁয়াজের রস ও ৫ চা চামচ নারকেল তেল মিশিয়ে নিতে পারেন এক চা চামচ লেবুর রসের সঙ্গে।

এর যে কোনও একটি মাথায় লাগানোর পরে ২০ মিনিট রেখে চুলে শ্যাম্পু করে ধুয়ে নিন। এতে চুল ভালো থাকবে।

​মাথায় খুশকি হলে

মাথায় যদি খুশকির সমস্যা থাকে তাহলে চুল প্রাণহীন হয়ে পড়ে। পেঁয়াজের রসে এমন উপাদান রয়েছে, যা মাথার যে কোনও ধরনের ত্বকের সংক্রমণকে রোধ করতে পারে। যদি খুশকির সমস্যায় ভোগেন, তাহলে যেভাবে মাথায় পেঁয়াজের রস লাগাবেন-

২ টেবিল চামচ অ্যালোভেরা জেল ৩ টেবিল চামচ পেঁয়াজের রসে মিশিয়ে মাথার ত্বকে ভালো করে লাগিয়ে রাখুন। ১০ মিনিট রেখে ধুয়ে নিন।

​চুল শুষ্ক হয়ে গেলে

গরমে রোদের তাপে চুল শুষ্ক হয়ে যায়। এর হাত থেকে রেহাই পেতে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস।
এর জন্য প্রথমে একটি পাত্রে দুই কাপ পানি ও পেঁয়াজের টুকরো নিয়ে ১০ মিনিট সিদ্ধ করে নিন।পেঁয়াজের রস পানির সঙ্গে মিশে যাবে।

সিদ্ধ হয়ে গেলে পেঁয়াজের টুকরোগুলো ফেলে দিন।

পাত্রের পানি ঠান্ডা হয়ে এলে গোলমরিচ দিয়ে দিন।

এরপর পেঁয়াজের রসমিশ্রিত পানি বোতলে ঢেলে ব্যবহার করতে পারেন।

চুলে লাগানোর পর প্রায় ২ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

পেঁয়াজের রস লাগিয়ে শ্যাম্পু করার পরও গন্ধ লাগলে এক কাপ পানিতে অ্যাপল সিডার ভিনেগার দিয়ে চুল ধুয়ে নিলেই আর গন্ধ থাকে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
স্মার্ট একাডেমীতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি পালিত

স্মার্ট একাডেমীতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি পালিত

স্টক নিউজ বিডি April 3, 2022

লক্ষ্মীপুরের রামগঞ্জে শিক্ষামূলক প্রতিষ্ঠান স্মার্ট একাডেমীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি পালিত হয়েছে। দেশের তথ্য-প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান স্মার্ট একাডেমী।

শুক্রবার (০১ এপ্রিল, ২০২২) সকালে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। সকাল ১০ টায় শুরু হওয়া এই কর্মসূচি চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এদিন মোট ৪১৪ জন নিবন্ধিত ব্যক্তি স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
দিনব্যাপী এই আয়োজনে স্মার্ট টেকনোলজির সঙ্গে আরও যোগ দেয় জাপানের শিল্পগোষ্ঠী সনি করপোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান সনি এবং দেশ-বিদেশে যৌথ বিনিয়োগের প্রতিষ্ঠান নিপ্রো-জেএমআই মেডিকেল। এছাড়াও অংশীদার ছিল সন্ধানী বাংলাদেশ মেডিকেল কলেজ ইউনিট।

দিনব্যাপী আয়োজিত স্বাস্থ্যসেবা কর্মসূচিতে বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, ডায়াবেটিক পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয় সুবিধা দেওয়া হয়। এছাড়াও এদিন স্বাস্থ্যসেবা নিতে আসা ডায়াবেটিক রোগীরা সাশ্রয়ী দামে জাপানের নিপ্রো ব্র্যান্ডের অত্যাধুনিক গ্লুকোমিটার কিনতে পারেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করতে বেশি অর্থের প্রয়োজন নেই। শুধু দরকার মানুষকে সেবা করার প্রবল ইচ্ছা। আমি বিশ্বাস করি, আমাদের মতো সবাই যদি নিয়মিত নিজ নিজ এলাকায় এ ধরনের আয়োজন করেন, তাহলে দেশে ন্যূনতম স্বাস্থ্যসেবা অনেকখানি নিশ্চিত হবে। বিশেষ করে, সমাজের নিম্ন আয়ের মানুষ এবং বঞ্চিত শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত হবে। স্মার্ট একাডেমীর এবারের স্বাস্থ্যসেবা কর্মসূচিতে ব্যাপক সাড়া পেয়েছি আমরা। তাই সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে প্রতি মাসেই এই ধরনের বিনামূল্যের স্বাস্থ্য শিবির আয়োজন করতে যথাসাধ্য চেষ্টা করব।”

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এলাচ

মুখের দুর্গন্ধ দূর করে এলাচ

স্টক নিউজ বিডি April 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এলাচ সুগন্ধিযুক্ত একটি মসলা। খাবারে অতিরিক্ত স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এলাচ। রান্নার স্বাদ বাড়ানো ছাড়া ও এর রয়েছে বিভিন্ন ধরনের উপকারিতা। মুখের দুর্গন্ধ, মাড়ি দিয়ে রক্তপাত অথবা দাঁত ক্ষয় হওয়ার মতো মারাত্মক সমস্যায় এলাচ কার্যকর ভূমিকা পালন করে।

নিম্নে এলাচ খাওয়ার নানা উপকারিতার দিকগুলো তুলে ধরা হলো-

এলাচ ভেজানো পানি খাওয়ার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। তাই যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তারা নিয়মিত সকালে এলাচ ভেজানো পানি খেতে পারেন। রক্ত জমাট বাঁধা খুবই জটিল সমস্যা। তবে এই সমস্যা থেকে সহজেই মুক্তি দিতে পারে এলাচ পানি। এটি খাওয়ার ফলে শরীরের রক্ত সঞ্চালনের গতি বৃদ্ধি পায়।

নিয়মিত এলাচ ভেজানো পানি খাওয়ার ফলে শরীর থেকে দূষিত পদার্থ দূর করে থাকে। এতে ওজন কমে। তাই যারা বেড়ে যাওয়া অনাকাঙ্ক্ষিত ওজন কমাতে চান তাদের জন্য এলাচ পানি অনেক উপকারী। এছাড়া ত্বকের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই উপাদন।

হজম শক্তি বৃদ্ধি: এলাচের শক্তিশালী গন্ধের কারণে এটি কেবল খাবারের স্বাদই বৃদ্ধি করে না। সেই সঙ্গে সংবেদনশীল উপাদানকেও সক্রিয় করতে সহযোগিতা করে। একইভাবে হজম শক্তি বৃদ্ধি করে থাকে। বদ হজম, গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের মতো পেটের সমস্যা দূর করতে এলাচ অনেক কার্যকর।

মুখের দুর্গন্ধ রোধ: এমন অনেকে আছেন যারা নিয়মিত দাঁত ব্রাশ করার পরও মুখ থেকে দুর্গন্ধ বের হয়। তাদের জন্য এলাচ খুবই উপকারী। এটি নিয়মিত খাওয়ার ফলে এর ফুল ও মিষ্টি সুগন্ধ থেকে মুখে আর কোনো দুর্গন্ধ থাকে না। এছাড়া মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে মুখের স্বাস্থের উন্নতি করে থাকে এলাচ।

মাথা ব্যথা দূর করতে: প্রায় কম-বেশি সবারই মাথা ব্যথা হয়ে থাকে। এ জন্য গরম পানিতে এলাচ গুঁড়ো ও মধু মিশিয়ে ফুটিয়ে এলাচ চা তৈরি করুন। মাথা ব্যথার সময় গরম গরম এক কাপ এলাচ চা পানের পর নিজেই উপকারিতা বুঝতে পারবেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জাহিদ মালেক

দক্ষিণ এশিয়ায় করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী

স্টক নিউজ বিডি March 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনাভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম স্থান অধিকার করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার ষষ্ঠ আন্তর্জাতিক প্লাস্টিক সার্জারি কনফারেন্স এবং বার্ন ইনস্টিটিউটে মুজিব কর্নার ও বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশ করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমে সফল হয়েছে। দেশের ভ্যাকসিন কার্যক্রম এতটা সফল হয়েছে যে বিশ্বের ২০০টি দেশের মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত সাড়ে ২৯ কোটি ডোজ ভ্যাকসিন পেয়েছে। ইতোমধ্যে সাড়ে ২৩ কোটি ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। দেশের মোট জনগোষ্ঠীর ৭৫ ভাগেরও বেশি মানুষকে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। আর ফ্রন্ট লাইনারদের প্রায় ৯৭-৯৮ শতাংশ লোক ভ্যাকসিনেটেড হয়েছে। এখন করোনায় মৃত্যু প্রায় শূন্যের কোটায়, সংক্রমণের হারও এক শতাংশের এর নিচে নেমে এসেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মধুর সঙ্গে ঘি

মধুর সঙ্গে ঘি মিশিয়ে খাওয়া ঠিক নয় যেসব কারণে

স্টক নিউজ বিডি March 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মধু ও ঘি দুটি খাদ্যই স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। আধুনিক গবেষণাতেও এ তথ্য জানা গেছে। কিন্তু যে কোনও দুটি ভালো জিনিস একত্রিত হলেই যে আরও ভালো ফল মিলবে, এমনটা কিন্তু নয়। প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসা অনুযায়ী, মধু ও ঘি মিশিয়ে খেলে সমস্যা দেখা দিতে পারে। তাই এই খাবার দুটিকে মিশিয়ে খেতে বারণ করছেন বিশেষজ্ঞরা।

​কেন মধুর সঙ্গে ঘি মেশাবেন না?

প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ বলছে, মধু ও ঘি মিশিয়ে খেলে শরীরে বিষক্রিয়া হওয়াও সম্ভব। আসলে মধু হল একটি প্রাকতিক পদার্থ। এই খাদ্যে ৩৫ থেকে ৪০ শতাংশ থাকে ফ্রুটোজ। আবার ২৫ থেকে ৩৫ শতাংশ থাকে গ্লুকোজ। মধুতে এমন কিছু উপাদান থাকে যা অন্য কোনও মিষ্টি খাবারে পাওয়া যায় না। এছাড়া এর মধ্যে রয়েছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক একটি ব্যাকটেরিয়া।

অন্যদিকে দুধ হল ব্যাকটেরিয়ার বেড়ে ওঠার অন্যতম সেরা জায়গা। তাই মধুর সঙ্গে যখনই দুধ বা দুগ্ধজাত পদার্থ মেশানো হয় ঠিক তখনই সেই ব্য়াকটেরিয়া নিজেকে সংখ্যায় বাড়িয়ে নিতে পারে। এর ফলে তৈরি হয় কিছু টক্সিন। এই কারণে পেট ব্যথা থেকে শুরু করে ফুসফুসের সমস্যা দেখা দিতে পারে। আর সব থেকে বড় কথা, সার্বিক স্বাস্থ্যের জন্যই এই খাবার ভালো নয়।

​কী কী সমস্যা হতে পারে?

আয়ুর্বেদ অনুসারে ঘি ও মধু একসঙ্গে মিশিয়ে খেলে শরীরের ক্ষতি হতে পারে। এক্ষেত্রে ত্বকের সমস্যা থেকে শুরু করে, ফোঁড়া, পেটের গণ্ডগোল, জ্বর, পাইলস, প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে। তাই আপনি এই খাবার থেকে নিজেকে দূরে রাখুন।

ঘিয়ের উপকার

ঘি হল দারুণ উপকারী একটি খাবার। এ রমধ্যে রয়েছে ভালো পরিমাণে প্রোটিন, ওমেগা থ্রি ফ্য়াটি অ্যাসিড, ভিটামিন এ, বুটিরিক অ্যাসিড ইত্যাদি। এই প্রত্যেকটি উপাদানই শরীর ভালো রাখতে পারে।

ঘি ডায়াবেটিস রোগীর জন্য কিছুটা ভালো। রুটির সঙ্গে ঘি মিশিয়ে খেলে রুটির গ্লাইসেমিক ইনডেক্স কমতে পারে। এছাড়া ঘি হল প্রাকৃতিক ল্যাস্কেটিভ। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমতে পারে।

​মধুর গুণ

মধুর শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। এই খাবারটি কাশি, গলা ব্যথা থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় কার্যকরী হতে পারে। পাশাপাশি এই খাবারটি হল ন্যাচরাল স্যুইটনার। এছাড়া এতে রয়েছে ভালো পারিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল গুণ । ফলে ইনফেকশনের আশঙ্কাও কমে অনেকটাই। এছাড়া সকালে খালি পেটে লেবুর পানির সঙ্গে মধু মিশিয়ে খেলে ওজনও কমে ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পুদিনা পাতা

জেনে নিন পুদিনা পাতার উপকারিতা ও ব্যবহার

স্টক নিউজ বিডি March 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পুদিনা সাধারণ খাবার হলেও এর গুণাগুণ অসাধারণ। কেননা এ থেকে আমরা পেতে পারি রোগ প্রতিরোধ ও নিরাময়ের অনন্য কিছু উপাদান। ম্যানথল হলো জৈব রাসায়নিক উপাদান যা পুদিনা পাতা বা পুদিনার তেলে পাওয়া যায়। ম্যানথল নরম, স্বচ্ছ, পরিষ্কার অথবা সাদা রঙের, যার তাপমাত্রা অপরিবর্তিত থাকে। ম্যানথল পুদিনা পাতা থেকে নিষ্কাশন করা হয় কিন্তু এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়। ম্যানথল লোকজ চিকিৎসায় এনেসথেটিক বা অবশকারক হিসেবে কাজ করে এবং গলার, নাকে, সাইনাসের অস্বস্তিভাব দূর করে।

কার্যকারিতা: ম্যানথল আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক উপাদান। পূর্ববর্তী গবেষণা থেকে দেখা গেছে, ম্যানথল স্নায়ুবিক ব্যথা ও আঘাতজনিত তীব্র ব্যথা দূর করে। গবেষণায় আরও দেখা গেছে, ম্যানথল সাইনাল কর্ডের ওপরও কার্যকর। সাধারণত মনে করা হয় ম্যানথল বায়োফ্রিজ পেইন রিলিভার হিসেবে কাজ করে।

গেট কন্ট্রোল থিওরি মতে, আমাদের শরীরে দুই ধরনের নার্ভ ফাইবার আছে। একটি হচ্ছে, এ-ভেল্টা ফাইবার আরেকটি হচ্ছে সি-ফাইবার। আরও এক প্রকার ফাইবার আছে, নন-নসিসেপটিভ অ-বিটা ফাইবার যা কোনো ধরনের ব্যথার উদ্দীপনা সরবরাহ করে না। ম্যানথল এই নন-নসিসেপটিভ অ-কে উত্তেজিত করে অ-ডেল্টা ও ঈ-পেইন ফাইবারের ভিতরে উদ্দীপনা সরবরাহে বাধা তৈরি করে ব্যথা দূর করে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
করোনা

একদিনে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৪৮০৭ জন

স্টক নিউজ বিডি March 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৪ হাজার ৮০৭ জনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে সারাবিশ্বে মোট মৃত্যু হয়েছে ৬১ লাখ ৩২ হাজার ৯৯৭ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ লাখ ৯৩ হাজার ৯০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ৭৭ লাখ ৪৮ হাজার ৬৫১ জন। বুধবার বিশ্বব্যাপী করোনায় ৪ হাজার ৮৫৯ জনের মৃত্যু এবং ১৬ লাখ ৭২ হাজার ৬৮৬ জন আক্রান্ত হয়েছিলেন।

আজ শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ডোমিটারস।

করোনার হিসাব রাখা ওয়েবসাইটটি গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা দেশগুলোর তথ্য তুলে ধরে আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২৯৫ জন এবং মারা গেছেন ৬২৬ জন, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৫ হাজার ৫৮৯ জন এবং মারা গেছেন ৪৭০ জন। রাশিয়ায় মারা গেছেন ৪১৮ জন এবং সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৩৮৭ জন। ব্রাজিলে মারা গেছেন ৩০০ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৬৯০ জন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য