Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

স্বাস্থ্য

অ্যালার্জি

অ্যালার্জির কারণে ত্বকে র‌্যাশ হলে করণীয়

স্টক নিউজ বিডি February 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অ্যালার্জিজনিত সমস্যার কারণে ত্বকে র‌্যাশ হলে অ্যালার্জির কারণটা খুঁজে বের করতে হবে। তাহলে সঠিক চিকিৎসা দেওয়া যাবে না।

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ইউনাইটেড হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট অধ্যাপক ডা. জিনাত মেরাজ।

তিনি বলেন, সমস্যা চিহ্নিত না করে ওষুধ দিলে বা স্টেরয়েড দিলে ত্বক নষ্ট হয়ে যেতে পারে। অনেকই স্টেরয়েড লাগিয়ে আরাম পান; তারা এটা শুধু ব্যবহার করতেই থাকেন। আমরা হয়তো প্রেসক্রাইব করি, স্টেরয়েড এক সপ্তাহ, ১০ দিন বা দুই সপ্তাহ ব্যবহার করতে। কিন্তু অনেকেই এটা দুই থেকে চার বছর পর্যন্ত ব্যবহার করে। এমন অনেকেই আছে, যারা ১০ বছর ধরে স্টেরয়েড ব্যবহার করছেন।

অধ্যাপক ডা. জিনাত মেরাজ বলেন, স্টেরয়েড ব্যবহারের অভ্যাসটা অনেকটা মাদকাসক্তের মতো। যারা একবার স্টেরয়েডে আসক্ত হয়ে যান, তাদের কিন্তু আর কিছুতেই শান্তি হয় না। তারা বারবার স্টেরয়েডে ফিরে যেতে চান।

তিনি বলেন, স্টেরয়েডে অনেক পার্শ্বপ্রতিক্রিয়া আছে। স্টেরয়েডের কারণে ত্বক নষ্ট হয়ে যায়। ত্বক কালো হয়ে যায়। যেখানে স্টেরয়েড লাগানো হয়, সেখানকার লোম উঠে যায়। এজন্য অ্যালার্জি হলে তার কারণটা খুঁজে বের করতে হবে। এরপর চিকিৎসা করাতে হবে।

সূত্র: ডক্টর টিভি

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এবার নিবন্ধন ছাড়াই গণহারে টিকা পবে ১ কোটি মানুষ

এবার নিবন্ধন ছাড়াই গণহারে টিকা পবে ১ কোটি মানুষ

স্টক নিউজ বিডি February 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নেই- এমন ব্যক্তিরাও এবার করোনার প্রথম ডোজের টিকা নিতে পারবেন। কোনো কাগজপত্র লাগবে না, মোবাইল ফোনের নাম্বারের মাধ্যমে তথ্য নথিভুক্ত করে রাখা হবে।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক মো. শামসুল হক এসব কথা জানান।

মো. শামসুল হক জানান, জন্মনিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র নেই- এমন ব্যক্তিরাও ২৬ ফেব্রুয়ারির মধ্যে সরাসরি কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। ওই দিন দেশের ১ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। সেদিনও টিকা পেতে কোনো ধরনের নিবন্ধন বা কাগজপত্র লাগবে না।

২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখার সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, পর্যাপ্ত টিকার মজুত আছে। প্রথম ডোজের টিকাকে একটা ধারায় আনতে ২৬ ফেব্রুয়ারি শেষ করা হবে। দ্বিতীয় ও বুস্টার ডোজ চলবে।পাশাপাশি নিয়মিত টিকাকেন্দ্রগুলোতে কার্যক্রম অব্যাহত থাকবে।

শামসুল হক বলেন, প্রত্যেক ইউনিয়নে ৩টি কেন্দ্র স্থাপন করা হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যরা এসব স্থান নির্ধারণ করবেন। স্কুল, ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্যকেন্দ্র হতে পারে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৩টি করে দল থাকবে। সেদিন নির্ধারিত কেন্দ্রের বাইরেও প্রতি উপজেলায় ৫টি, প্রতি জেলায় ২০টি করে ভ্রাম্যমাণ দল থাকবে।

‘ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিটি জোনে ৩০টি; নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতিটি জোনে ৪০টি; বরিশাল, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহে প্রতিটি জোনে ৬০টি করে এবং খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও রংপুরের প্রতিটি জোনে অতিরিক্ত ২৫টি করে ভ্রাম্যমাণ দল থাকবে। ইউনিয়ন, পৌরসভা ও উপজেলার দলগুলো ৩০০ জন এবং সিটি করপোরেশনের দলগুলো ৫০০ জন করে টিকা দেবে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশে আসা আফগানিস্তান দলে করোনার হানা

বাংলাদেশে আসা আফগানিস্তান দলে করোনার হানা

স্টক নিউজ বিডি February 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দিন কয়েক আগেই বাংলাদেশে এসে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুটি সিরিজের জন্য স্কোয়াডও ঘোষণা করেছে তারা। তবে দল ঘোষণার একদিন পরই পাওয়া গেল দুঃসংবাদ। জানা গেছে, বাংলাদেশ সফরে আসা আফগান দলে করোনা হানা দিয়েছে। সফরকারী দলটির ৮ জন সদস্য করোনা পজিটিভ হয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বরাতে জানা গেছে, আফগানিস্তানের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ মিলে ৮ জন করোনা পজিটিভ হয়েছেন। তবে কারও নাম জানা যায়নি।

তবে গণমাধ্যম বলছে, করোনা আক্রান্ত হওয়া প্রত্যেককে আইসোলেশনে রাখা হয়েছে।

আগামী ২৩ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে দুটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল। এদিকে সিরিজ শুরুর ১২ দিন আগেই বাংলাদেশে আসে ২২ সদস্যের আফগানিস্তান ক্রিকেট দল। তবে পাকিস্তান সুপার লিগে অংশ নেওয়ায় এই বহরের সঙ্গে ছিলেন না আফগান লেগ স্পিনার রশিদ খান। লিগ শেষে তিনিও যাত্রা করবেন বাংলাদেশের উদ্দেশে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য দরকার যে ৫ খাবার

দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য দরকার যে ৫ খাবার

স্টক নিউজ বিডি February 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পুষ্টি ও চোখের স্বাস্থ্যের সম্পর্ক খুব গভীর। দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য দরকার নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়া। ভিটামিন, খনিজ পদার্থ, নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট যুক্ত খাবার খাওয়া জরুরি। এত রকম উপাদান থাকে শাক-সবজি ও ফলে। তাই সব ধরনের শাক-সবজি মিলিয়েই তৈরি করতে হবে দিনের খাদ্য তালিকা।

নানা রঙের খাবার দিনের তালিকায় রাখা বেশ জরুরি। তাতে বিভিন্ন ধরনের ভিটামিন ও ফ্যাটি অ্যাসিড পায় শরীর। এসব অ্যান্টি-অক্সিড্যান্ট চোখের বিভিন্ন ক্রনিক সমস্যা নিয়ন্ত্রণ করে। বাড়ায় দৃষ্টিশক্তিও।

কোন পাঁচটি খাবার সহজেই চোখের স্বাস্থ্যের যত্ন নেয়?
১) রুই, কাতলা, ইলিশ, মাগুড়ের মতো যেসব মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি, তা বেশি করে খাবেন। চোখের মণি ভালো থাকে। দৃষ্টিশক্তিও বাড়ে। ড্রাই আইজের সমস্যা কমে।

২) গাজর যে চোখের যত্ন নেয়, তা সকলেরই জানা। এতে উপস্থিত বিটা-ক্যারোটিন শরীরে ভিটামিন এ জোগান দেয়। নিয়মিত গাজর খেলে চোখে সংক্রমণের আশঙ্কা কমে।

৩) ডিম খাওয়া চোখের স্বাস্থ্যের জন্য জরুরি। ডিমের কুসুমে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে। সঙ্গে থাকে ভিটামিন এ এবং জিঙ্ক। সব ক’টি উপাদানই চোখের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।

৪) দুধ এবং দইয়েও রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং জিঙ্ক। দুটি উপাদানই চোখের নানা অংশের যত্ন নেয়। তা ছাড়াও দুধে এমন কিছু খনিজ পদার্থ থাকে, যা খেলে রাতের দৃষ্টিশক্তি উন্নত হয়।

৫) কমলালেবুও চোখের জন্য ভালো। এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। এই ভিটামিন রক্ত চলাচলের ক্ষেত্রে জরুরি। চোখে রক্ত চলাচল ভালো হলে সংক্রমণ হওয়ার আশঙ্কা কমে। তার সঙ্গেই প্রদাহ কমে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শরীরে ফলিক অ্যাসিডের চাহিদা মেটাতে কী খাবেন?

শরীরে ফলিক অ্যাসিডের চাহিদা মেটাতে কী খাবেন?

স্টক নিউজ বিডি February 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফলিক অ্যাসিড বা ফোলেট শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিটামিন। এটিকে ভিটামিন বি-৯ বলা হয়ে থাকে।

ফোলেট বা ফলিক অ্যাসিড আমাদের শরীরে সুস্থ লাল রক্ত কণিকা গঠন করে। এ ছাড়া অনাগত শিশুর বিভিন্ন জন্মগত ত্রুটির ঝুঁকি কমায়। আর শরীরে এটির অভাবের কারণে অ্যানিমিয়া হতে পারে।

চিকিৎসকদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন অন্তত ২০০ মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করা প্রয়োজন। আর আমাদের শরীর ফলিক অ্যাসিড উৎপাদন করতে পারে না। এ কারণে বিভিন্ন সুষম খাবার থেকে ফলিক অ্যাসিড গ্রহণ করতে হয়।

এ জন্য বিভিন্ন ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খাওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানুন শরীরে ফলিক অ্যাসিডের চাহিদা মেটাতে কী খাবেন—

১. ব্রকলি
ব্রকলি ক্রসিফেরি গোত্রের অন্তর্ভুক্ত একটি শীতকালীন সবজি। আমাদের দেশে এটিকে অনেকে সবুজ ফুলকপিও বলে থাকেন। ফলিক অ্যাসিডের পাশাপাশি এতে ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফাইবার থাকে। এ ছাড়া এটি হৃদরোগ, বহুমূত্র এবং ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। আর ব্রকলি জারণরোধী ভিটামিন এ ও সি সরবরাহ করে কোষের ক্ষতিও রোধ করতে সহায়তা করে।

২. পাতাযুক্ত সবুজ শাকসবজি
পাতাযুক্ত সবুজ শাকসবজি যেমন— বাঁধাকপি, পালংশাকসহ বিভিন্ন ধরনের শাকে ফলিক অ্যাসিড থাকে।

৩. মটরশুটি ও শিম
মটরশুটি ও শিমে ফলিক অ্যাসিড থাকে। এটি সিদ্ধ করে বা রান্নায় খাওয়া যেতে পারে।

৪. লেবুজাতীয় ফল
লেবু বা লেবুজাতীয় বিভিন্ন ফল যেমন— কমলা, বাতাবিলেবু, মাল্টা ইত্যাদিতে ফলিক অ্যাসিড থাকে।

৫. কলিজা বা লিভারের মাংশ
আমিষের মধ্যে কলিজা বা লিভারে ফলিক অ্যাসিড থাকে।

এগুলোর বাইরেও বিভিন্ন ফল যেমন— কলা, তরমুজ, টমেটো বা টমেটোর রসে ফলিক অ্যাসিড থাকে। আর মুরগির মাংস ও ডিমেও ফলিক অ্যাসিড থাকে।

তথ্যসূত্র: হেলথলাইন ডটকম, এনএইচএস ডট ইউকে

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কাঁচা মরিচ না লাল মরিচ, কোনটার উপকারী বেশি?

কাঁচা মরিচ না লাল মরিচ, কোনটার উপকারী বেশি?

স্টক নিউজ বিডি February 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কাঁচা মরিচ ও লাল মরিচ দুটোতেই পুষ্টিগুণ অনেক বেশি। দুইটির স্বাদও কিছুটা ভিন্ন। তবে শুধু স্বাদই না মরিচের অনেক স্বাস্থ্য উপকারিতা আছে।

পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন, মরিচের দুটো জাতেই ক্যাপসাইসিন থাকে। ক্যাপসাইসিন হলো সেই যৌগ যা মুখে পানি এনে দেয়। এটি প্রদাহ কমাতে সাহায্য করে, যা সাধারণত ক্যান্সার সহ বেশিরভাগ রোগের জন্য এখন দায়ী। যে মরিচে ঝাল যত বেশি তা তত বেশি ক্যাপসাইসিন সরবরাহ করে।

শুধু তাই নয় ক্যাপসাইসিন কোলেস্টেরলের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং অক্সিডেটিভ স্ট্রেসও নিয়ন্ত্রণে রাখে। আর এ দুটোই কার্ডিয়ার রোগের ঝুঁকির কারণ। এছাড়া এটি পেটও ভালো রাখে।

মরিচকে বিশেষ করে তোলে কোন উপাদান:

মরিচের লাল জাতগুলোতে বিটা-ক্যারোটিন এবং ভিটামিন এ বেশি থাকে, এই কারণেই তা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সএবং স্বাস্থ্যকর শ্লেষ্মা ঝিল্লি উন্নত করে। এটি ফুসফুস, অনুনাসিক প্যাসেজ, প্রস্রাব এবং অন্ত্রে রক্ত জমা থেকে দূরে রাখে।

অন্যদিকে, সবুজ মরিচগুলোতে পানির পরিমাণ বেশি থাকে এবং এতে ক্যালোরির পরিমাণ থাকে শূন্য। যারা ওজন কমাতে চায় তাদের জন্য কাঁচা মরিচ ভালো। এই মরিচে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। কাঁচা মরিচ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে, হজম প্রক্রিয়াকে উন্নত করতে এবং ভিটামিন ই এবং সি থাকার কারণে ত্বকের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে। তাছাড়া, এটি হার্টকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে।

আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চের মতে, মরিচের ক্যাপসাইসিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট লিউকেমিয়া এবং প্রোস্টেট ক্যান্সারের কোষকে মেরে ফেলতে পারে। আর তা সম্ভব হয় মূলত মরিচের উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যের কারণে।

মরিচ খাওয়ার সবচেয়ে ভালো উপায়:

লাল এবং সবুজ উভয় মরিচ খাওয়ার সর্বোত্তম উপায় হল সেগুলি কাঁচা অবস্থায় খাওয়া। এতে করে মরিচ গুঁড়ায় যে ভেজাল বা কৃত্রিম রঙ মেশায় তা থেকে আপনি মুক্তি পাবেন।

সূত্র: হেলথ শটস

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
korola

নানা গুণে গুণাণ্ণীত করলা

স্টক নিউজ বিডি February 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। মেদ ঝরানোর পাশাপাশি ক্যানসার, ডায়াবেটিস, হাঁপানির মতো রোগ নিরাময়ে করলার খুবই গুরুত্ব রয়েছে।

বর্তমান প্রজন্মের একটা বড় অংশ ওবেসিটির শিকার। বিশেষজ্ঞদের মতে, করলার রস ফ্যাট সেলগুলো বার্ন করে এবং সেই জায়গায় নতুন ফ্যাট সেল তৈরি হতে বাধা দেয়। ডায়াবেটিস রোগীদের জন্যও করলার রস খুব উপকারি।

করলার মধ্যে রয়েছে পলিপেপটাইড বি, ভিসিন এবং ক্যারাটিন। প্রতিদিনের ডায়েটে করলার জুস রাখলে উচ্চরক্তচাপ কমে। রক্তে শর্করার পরিমাণও নিয়ন্ত্রণে থাকে।
হাঁপানি এবং ফুসফুসের যেকোনো রোগ প্রতিরোধ করে করলার জুস। নিয়মিত করলার জুস খেলে ত্বক অনেক টানটান এবং তরতাজা দেখায়। বলিরেখা দূর হয়। মধু মিশিয়ে করলার জুস খেলে হজম শক্তি বাড়ে। তাছাড়া এতে রয়েছে ফাইবার, যা পরিপাকতন্ত্রকে সক্রিয় রাখে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এবার নিবন্ধন ছাড়াই গণহারে টিকা পবে ১ কোটি মানুষ

অস্থায়ীভাবে বসবাসরতদের টিকাদান শুরু হচ্ছে রোববার

স্টক নিউজ বিডি February 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশের সব জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার অংশ হিসেবে ভাসমান বা অস্থায়ীভাবে বসবাসরতদের করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান শুরু হচ্ছে রোববার থেকে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কমিটির সদস্য সচিব শামসুল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এ কর্মসূচি শুরু হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
neem

পেটের কৃমি নির্মূল করতে নিমের পাতা

স্টক নিউজ বিডি February 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নিম একটি ঔষধি গাছ। যার ডাল, পাতা, রস সবই কাজে লাগে। নিম ভাইরাস ও ব্যাকটেরিয়া নাশক হিসেবে নিম খুবই কার্যকর। আর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়ি মেলা ভার।

ত্বক : বহুদিন ধরে রূপচর্চায় নিমের ব্যবহার হয়ে আসছে। ত্বকের দাগ দূর করতে নিম খুব ভালো কাজ করে। এছাড়াও এটি ত্বকে ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে। ব্রণ দূর করতে নিমপাতা বেটে লাগাতে পারেন। মাথার ত্বকে অনেকেরই চুলকানি ভাব হয়। নিমপাতার রস মাথায় নিয়মিত লাগালে এই চুলকানি কমে। নিয়মিত নিমপাতার সঙ্গে কাঁচা হলুদ পেস্ট করে লাগালে ত্বকের উজ্জলতা বৃদ্ধি ও স্কিন টোন ঠিক হয়।

চুল : উজ্জ্বল, সুন্দর ও দৃষ্টিনন্দন চুল পেতে নিমপাতার ব্যবহার বেশ কার্যকর। চুলের খুসকি দূর করতে শ্যাম্পু করার সময় নিমপাতা সিদ্ধ পানি দিয়ে চুল ম্যাসেজ করে ভালোভাবে ধুয়ে ফেলুন। খুসকি দূর হয়ে যাবে। চুলের জন্য নিম পাতার ব্যবহার অদ্বিতীয়। সপ্তাহে ১ দিন নিমপাতা ভালো করে বেটে চুলে লাগিয়ে ১ ঘণ্টার মতো রাখুন। এবার ১ ঘণ্টা পর ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন চুল পড়া কমার সঙ্গে সঙ্গে চুল নরম ও কোমল হবে।

কৃমিনাশক : পেটে কৃমি হলে শিশুরা রোগা হয়ে যায়। পেটে বড় হয়। চেহারা ফ্যাকাশে হয়ে যায়। বাচ্চাদের পেটের কৃমি নির্মূল করতে নিমের পাতার জুড়ি নেই।

দাঁতের রোগ : দাঁতের সুস্থতায় নিমের ডাল দিয়ে মেসওয়াক করার প্রচলন রয়েছে সেই প্রাচীনকাল থেকেই। নিমের পাতা ও ছালের গুড়া কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত হবে মজবুত, রক্ষা পাবেন দন্ত রোগ থেকেও।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
করোনার বিধিনিষেধ আরো ১৫ দিন বাড়ল

করোনার বিধিনিষেধ আরো ১৫ দিন বাড়ল

স্টক নিউজ বিডি February 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিধিনিষেধ ১৫ দিন বাড়ানোর ঘোষণা দিয়ে বৃহস্পতিবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, কোভিড সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি রাত ১২ টা পর্যন্ত অব্যাহত থাকবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩,০০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

  • মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০০তম সভা অনুষ্ঠিত

  • ‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি উপহার, ক্যাশব্যাক, সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগ

  • যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মিরকাদিমে ফ্রি মেডিকেল ক্যাম্প, কম্বল ও সেলাই মেশিন বিতরণ

  • আইপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, সুযোগ পেতে পারে লোকসানি কোম্পানিও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য