Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

অর্থনীতি

নিত্যপণ্যের কারখানায় লোডশেডিং না করার সুপারিশ

স্টক নিউজ বিডি August 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ উৎপাদন ও সরবরাহ চেইন স্থিতিশীল রাখতে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদনকারী সব প্রতিষ্ঠানকে লোডশেডিংয়ের আওতার বাইরে রাখতে বিদ্যুৎ বিভাগের কাছে সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের উপ-সচিব খন্দকার নুরুল হক স্বাক্ষরিত এ সুপারিশ সংক্রান্ত একটি চিঠি বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমানের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সম্প্রতি সরকার বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় ঢাকাসহ সারাদেশে প্রতিদিন এক ঘণ্টা লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে গত ১৯ জুলাই দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যসমূহ উৎপাদনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হলে উৎপাদন হ্রাস পাবে এবং সময়মতো বাজারে পণ্য সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। ফলে বাজারে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহে সংকটের আশঙ্কা রয়েছে।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আশু সংকট মোকাবিলার লক্ষ্যে এবং ভোক্তার মধ্যে স্বস্তি ফেরাতে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদনকারী গ্রাহকদের প্রতিষ্ঠানে লোডশেডিং না করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার জন্য চিঠিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

প্রসঙ্গত সম্প্রতি সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন ব্যয় সংকোচনমূলক পদক্ষেপ নিয়েছে। এর ধারাবাহিকতায় ঢাকাসহ সারাদেশে প্রতিদিন শিডিউল করে শোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়।
’
স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আইএমএফ

বাংলাদেশ ঋণের জন্য চিঠি পাঠিয়েছে

স্টক নিউজ বিডি July 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে এই মুহূর্তে ঋণ সহযোগিতার প্রয়োজন নেই উল্লেখ করে বাংলাদেশ পুনরায় ঋণের জন্য আইএমএফের কাছে এক চিঠি পাঠিয়েছে। আইএমএফের এক মুখপাত্র এটা নিশ্চিত করেছেন। তবে চিঠিতে ঋণের পরিমাণ উল্লেখ না থাকলেও সরকারের অর্থবিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ ৩ বছরের জন্য সাড়ে ৪শ কোটি ডলার নিতে চায়।

মঙ্গলবার (২৬ জুলাই) বেশ কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছে বাংলাদেশ আইএমএফের কাছ থেকে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছে।

এই বিষয়ে অর্থমন্ত্রী বলেছেন, দেশে চলমান উন্নয়ন প্রকল্পে শুধু আইএমএফ নয়- বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কাছেও ঋণ চাওয়া হয়েছে। স্বল্প সুদে দীর্ঘমেয়াদের জন্য ঋণ চাওয়া হয়েছে।

গত বুধবার (২০ জুলাই) এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তা নাকচ করে বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত আইএমএফের কাছে কোন অর্থ সহায়তা চায়নি। আইএমএফও বাংলাদেশের কাছে এ ধরনের কোনো প্রস্তাব করেনি। এই মুহূর্তে বাংলাদেশের আইএমএফের কোন সহযোগিতার প্রয়োজন নেই।

আইএমএফ এর সদর দপ্তরের একজন মুখপাত্র বলেন, বাংলাদেশ আইএমএফের রেসিলিয়ান্স অ্যান্ড সাসটেইনেবলিটি ফ্যাসিলিটিস বা আরএসএফ ফান্ড থেকে অর্থ পাওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার বিভিন্ন পদক্ষেপ এগিয়ে নিতে অর্থ ব্যবহার করা হবে বলে তারা জানিয়েছে। আইএমএফের এই প্রকল্পের অর্থ পেতে আলাপ-আলোচনা শুরু করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

খোলাবাজারে ডলার সংকট: রেকর্ড দাম ১১২ টাকা

স্টক নিউজ বিডি July 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ খোলাবাজারে একদিনের ব্যবধানে ডলারের দাম রেকর্ড ছয় থেকে আট টাকা পর্যন্ত বেড়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) এক ডলার বিক্রি হচ্ছে ১১১ থেকে ১১২ টাকায়। এর আগে কখনও ডলারের দাম এতো বেশি উঠেনি। আগের দিন সোমবারও খোলা বাজারে এক ডলারের দাম ছিল ১০৪ থেকে ১০৬ টাকা। বাড়তি দামেও খোলা বাজারে চাহিদামতো ডলার মিলছে না। অর্থাৎ দাম বাড়ার পরও খোলা বাজারে ডলারের সংকট দেখা গেছে।

মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানীর মতিঝিল ও পল্টন এলাকার বিভিন্ন মানি এক্সচেঞ্জার ঘুরে এমন তথ্য জানা গেছে।

কার্ব মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, খোলা বাজারে তীব্র সংকট রয়েছে ডলারের। ব্যাংকের মতো খোলাবাজারেও ডলারের সংকট দেখা দিয়েছে। প্রবাসীদের দেশে আসা কমেছে, বিদেশি পর্যটকরাও কম আসছেন। এ কারণে ডলারের সরবরাহ কম।

এই প্রসঙ্গে যমুনা মানি এক্সচেঞ্জের সত্ত্বাধিকারী আনিসুজ্জামান অর্থসূচককে বলেন, বাজারে ডলারের তীব্র সংকট রয়েছে। কিছু মানুষ ডলার মজুদ করে রেখেছে এমন অভিযোগ করে তিনি বলেন, আমরা বেশি দাম দিয়েও ডলার কিনতে পারছি না। ফলে গ্রাহকদেরও চাহিদা মত ডলার সরবরাহ করতে পারছি না। চাহিদা মত গ্রাহকের ডলার দিতে না পারায় অফিস বন্ধ করে দিয়েছি। খোলা বাজারে আজ ১১২ টাকা করে বিক্রি হচ্ছে। অথচ একদিন আগেও ১০৫ টাকা করে বিক্রি হয়েছে।

একদিনের ব্যবধানে এত দাম বাড়ার কারণ কি জানতে চাইলে তিনি বলেন, বাজারে ডলারের দাম উন্মুক্ত করে দেওয়ার পর দাম বাড়ছেই৷ আর চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ডলার নেই। অনেকে ডলার কিনে ধরে রাখতে চাইছে। অনেকে ডলার কিনতে এলেও সবাইকে দেওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।

সংশ্লিষ্টরা জানান, খোলাবাজার থেকে যে কেউ ডলার কিনতে পারেন। ব্যাংক থেকে কিনতে পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হয়। যে কারণে অনেকে এখন খোলাবাজার থেকে ডলার কিনে শেয়ারবাজারের মতো বিনিয়োগ করছেন, যা অবৈধ।

এর আগে খোলাবাজারে ডলারের সর্বোচ্চ দর উঠে গত রোববার। ওইদিন খোলাবাজারে ডলারের দর ১০৫ টাকায় উঠেছিল। সেখান থেকে সোমবার আবার এক টাকা কমে ১০৪ টাকায় বিক্রি হয়। খোলাবাজারের সঙ্গে ব্যাংকের আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সেও ডলারের দর অনেক বেড়েছে।

বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের বিপরীতে টাকার মান কমছে। সোমবার আন্তব্যাংক মুদ্রাবাজারে বাংলাদেশি মুদ্রা টাকার বিপরীতে ডলারের দর আরও ২৫ পয়সা বেড়েছে। প্রতি ডলার ৯৪ টাকা ৭০ পয়সায় বিক্রি হয়েছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাংকগুলো এই দরে ডলার কিনেছে। গত একবছরে আন্তঃব্যাংক দর ৯ টাকা ৯০ পয়সা বেড়েছে।

করোনা মহামারির কারণে ২০২০-২১ অর্থবছরজুড়ে আমদানি বেশ কমে গিয়েছিল। কিন্তু প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রপ্তানি আয়ে উল্লম্ফন দেখা যায়। সে কারণে বাজারে ডলারের সরবরাহ বেড়ে যায়। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার শুরু পর বাড়তে থাকে আমদানি ব্যয়। রপ্তানি বাড়লেও কমতে থাকে রেমিট্যান্স। বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভও কমতে থাকে। বাজারে ডলারের চাহিদা বেড়ে যায়; বাড়তে থাকে দাম।

বাজার ‘স্থিতিশীল’ করতে গত অর্থবছরের ধারাবাহিকতায় নতুন অর্থবছরেও বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ থেকে ডলার বিক্রি করে চলেছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরের প্রথম থেকে এ পর্যন্ত ৭০ কোটির বেশি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে রিজার্ভ দুই বছর পর ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আবারও বেড়েছে ডলারের দাম

স্টক নিউজ বিডি July 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ আবারও বেড়েছে টাকার বিপরীতে ডলারের দাম। আর দুর্বল হয়েছে দেশীয় মুদ্রা টাকা। ডলারের দাম আরও ২৫ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ হিসাব অনুযায়ী, সোমবার (২৫ জুলাই) প্রতি ডলারের বিনিময় মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৪ টাকা ৭০ পয়সা, যা গতকাল পর্যন্ত ছিল ৯৪ টাকা ৪৫ পয়সা।

এর আগে, গত বৃহস্পতিবার (২১ জুলাই) ডলারের দাম বাড়ানো হয়েছিল ৫০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম অর্থসূচককে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণ করছে না। ব্যাংকগুলো যে দামে ডলার লেনদেন করে, তার মধ্যে একটি দর বিবেচনায় নেয় বাংলাদেশ ব্যাংক। আজ ৯৪ টাকা ৭০ পয়াসাকে বিবেচনায় নিয়েছে। এ দামেই ১৩ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ডলারের দাম বাজারে ছেড়ে দেয়ার পর থেকে প্রতিনিয়তই ডলারের দাম বাড়ছে। তবে সেটা খুব সামান্য পরিমাণে। সব মিলিয়ে গত দুই মাসে ডলারের দাম বেড়েছে ৮ টাকার বেশি।

সরকারি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। ফলে এটাই ডলারের আনুষ্ঠানিক দর। এই দরে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো ডলারের বিপরীতে টাকার হিসাব করে থাকে। এটাকে বলা হয় আন্তঃব্যাংক রেট।

ডলারের দাম বাড়ায় একদিকে রপ্তানিকারক ও প্রবাসীরা লাভবান হবেন। অন্যদিকে, আমদানিকারকদের খরচ বাড়বে।

বাংলাদেশ ব্যাংক ডলারের দাম ৯৪ টাকা ৭০ পয়সা নির্ধারণ করলেও ব্যাংকগুলো নগদ ডলার বিক্রি করছে এর চেয়ে চার থেকে পাঁচ টাকা বেশি দরে। অনেক ব্যাংক বাড়তি দামেই প্রবাসী আয় সংগ্রহ করছে ও রপ্তানি বিল নগদায়ন করছে। এতে আমদানিকারকদের ১০২ থেকে ১০৩ টাকায় ডলার কিনতে হচ্ছে। ব্যাংকের বাইরে খোলাবাজার ডলার কেনাবেচা হচ্ছে ১০৩ থেকে ১০৫ টাকায়।

অস্থির ডলারের বাজার নিয়ন্ত্রণে প্রতিনিয়ত ডলারের দাম বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। ডলারের চাহিদা বেশি হওয়ায় ধীরে ধীরে দাম বাড়াচ্ছে। সেইসাথে রিজার্ভ থেকেও প্রতিনিয়ত ডলার বিক্রি করছে।

২০২২-২৩ অর্থবছরের ১৮ দিনে (১ থেকে ১৮ জুলাই) ৬৮ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এর বিপরীতে বাজার থেকে তুলে নেয়া হয়েছে ৬ হাজার ৩৮৮ কোটি টাকা (প্রতি ডলার ৯৩ টাকা ৯৫ পয়সা)। এর ফলে রিজার্ভ দুই বছর পর ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে।

এভাবে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। তারপরও নিয়ন্ত্রণে আসছে না ডলারের বাজার।

সংশ্লিষ্টদের মতে, ডলার নিয়ে দেশের মুদ্রাবাজারে এখন অস্থিরতা বিরাজ করছে। শিগগিরই এ সংকট কমার কোনো লক্ষণ নেই। এ সংকটের প্রভাব পড়ছে বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত বৈদেশিক মুদ্রার রিজার্ভে। ফলে রিজার্ভ এখন কমে ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। পাশাপাশি ব্যাংক ব্যবস্থায় নগদ টাকারও সংকট দেখা দিয়েছে। কারণ বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করে ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে। এতে চলতি হিসাবে লেনদেন ভারসাম্যেও বড় ঘাটতি তৈরি হচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিশ্বে একদিনে ৭২৮ জনের প্রাণ গেল করোনায়

স্টক নিউজ বিডি July 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত শতাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ৬ লাখের নিচে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে মেক্সিকো। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ইতালি, তাইওয়ান, ইসরায়েল, জাপান ও ব্রাজিল। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৭ কোটি ৫০ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ লাখ ২ হাজার।

আজ সোমবার (২৫ জুলাই) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে তিন শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ২ হাজার ৯৬৫ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৯ হাজার ৮১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ১৫ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ৫০ লাখ ২২ হাজার ৯৭৪ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ১০৯ জন এবং মারা গেছেন ৫৩ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৯১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩১ হাজার ৮৫২ জন মারা গেছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘রেমিটেন্স বাড়াতে বাজার বৈচিত্র্যকরণ ও দক্ষতা উন্নয়নে জোর দিতে হবে’

স্টক নিউজ বিডি July 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি এম মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, প্রণোদনা দিয়ে রেমিটেন্স বাড়ানো যাবে না, এটা এখন প্রমাণিত। রেমিটেন্স বাড়াতে হলে বাজার বৈচিত্র্য করণ ও দক্ষতা উন্নয়নের উপর জোর দিতে হবে।

রোববার (২৪ জুলাই) সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ: কতটা ঝুঁকিপূর্ণ’ শীর্ষক বিষয়ভিত্তিক সংলাপ ও মিডিয়া ব্রিফিংয়ে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার সময় তিনি এসব কথা বলেন।

সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যাংকিং খাত নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, বহিঃস্থ খাত নিয়ে সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান। এ ছাড়া ব্যবসার পরিবেশ নিয়ে এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী পরিচালক ড. হোসেন জিল্লুর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, আমদানি বেড়ে যাওয়া এবং সেই তুলনায় রপ্তানি আয় না বাড়া ও রেমিটেন্স কমে যাওয়ায় সামষ্টিক অর্থনীতিতে বড় ধরনের অসামঞ্জসতা সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, আমদানির পরিমাণ খুব বেশি বাড়েনি কিন্তু ব্যয় মেটানোর পরিমাণ অনেক বেশি বেড়েছে। এক্ষেত্রে অর্থ পাচারের সম্ভাবনা রয়েছে। সেটা কতটুকু হচ্ছে তাও খতিয়ে দেখা দরকার।

তিনি আরো বলেন, বর্তমানে সামষ্টিক অর্থনীতিতে যে চ্যালেঞ্জ রয়েছে তা সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে।

মির্জ্জা আজিজ বলেন, কোভিড ১৯ পরবর্তী এবং রাশিয়া- ইউক্রেইন যুদ্ধের কারণে বাংলাদেশের টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে ইউরোপের রপ্তানি বাজার থেকে জিএসপি প্লাস সুবিধা আদায়ে সরকারকে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে। এজন্য কর্মপরিবেশ ঠিক রাখা , ট্রেড ইউনিয়ন সুবিধা চালু রাখাসহ ইউরোপীয় ইউনিয়নের কিছু শর্ত মেনে নিতে হবে।

অস্বাভাবিক খাদ্য মুদ্রাস্ফীতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সরকার ৭ দশমিক ৫৬ শতাংশ মুদ্রাস্ফীতির কথা বলছে। বাস্তবে মুদ্রাস্ফীতির হার অনেক বেশি। বিশেষ করে খাদ্যের মূল্যস্ফীতি বেড়েই চলেছে। খাদ্য মূল্যস্ফীতির হার প্রকাশিত সামগ্রিক মুদ্রাস্ফীতি হারের তুলনায় অনেক বেশি। নিত্য প্রয়োজনীয় এমন অনেক খাদ্যপণ্য রয়েছে যেগুলোর দাম বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশের বেশি। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিম্ন আয়ের মানুষের ওপর আরও বিরূপ প্রভাব ফেলেছে।

তিনি বলেন, কোভিড এবং মূল্যস্ফীতির প্রভাবে দেশে অনেক মানুষ দারিদ্র সীমার নিচে নেমে গেছে। ফলে দারিদ্র সীমার হার বেড়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ডলারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান চিটাগাং চেম্বার সভাপতির

স্টক নিউজ বিডি July 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এডি ব্যাংকগুলোর ডলার বিনিময় মনিটরিং করাসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।

রোববার (২৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফকে দেওয়া চিঠিতে তিনি এ আহ্বান জানান।

চিঠিতে চেম্বার সভাপতি বলেন, ‘দীর্ঘদিন ধরে টাকার বিপরীতে ডলারের মূল্য বাড়ছে। এরইমধ্যে এ মূল্য নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক অনেকগুলো নির্দেশনা জারি করেছে। সাম্প্রতিক সময়ে ডলারের মূল্য অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে। আনুষ্ঠানিকভাবে ডলারের দাম ৯৪ টাকা ৪৫ পয়সার মধ্যে থাকলেও অনেক ব্যাংক এখন পণ্য আমদানির ক্ষেত্রে প্রতি ডলারের দাম ১০২ টাকা পর্যন্ত আদায় করছে।’

তিনি আরো বলেন, এই অবস্থা অব্যাহত থাকলে শিল্পের কাঁচামাল, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য, চিকিৎসা সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে ব্যয় অনেক বাড়বে। যার দায়ভার শেষ পর্যন্ত ভোক্তা সাধারণকেই বহন করতে হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী, বর্তমানে মূল্যস্ফীতি প্রায় ৯ শতাংশ যা প্রকৃতপক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে প্রায় ১০ শতাংশ। এই মূল্যস্ফীতির অন্যতম প্রধান কারণ টাকার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধি। আমদানি ব্যয় বৃদ্ধির কারণে প্রতিটি পণ্যের দাম বাড়ছে। এ ধারা চলতে থাকলে আগামী দিনগুলোতে মূল্যস্ফীতির পরিমাণ আরো বাড়বে।

সভাপতি মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ ব্যাংক এডি ব্যাংকগুলোর জন্য ডলার বিনিময়ে একই হার নির্ধারণ করে দিলেও অনেক ব্যাংক ওই নির্দেশনা প্রতিপালন করছে না এবং তাদের ইচ্ছেমতো দর আদায় করছে। এই অবস্থা উত্তরণে ব্যাংকগুলোর ডলার বিনিময় বাংলাদেশ ব্যাংকের মনিটরিংয়ের আওতায় আনা প্রয়োজন।

ভোগ্যপণ্যসহ সব ধরনের প্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি এবং শিল্পোৎপাদনের ব্যয় হ্রাসে টাকার বিপরীতে ডলারের মূল্য নিয়ন্ত্রণে এডি ব্যাংকগুলোর ডলার বিনিময় মনিটরিং করাসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংক গভর্নরের প্রতি বিশেষ অনুরোধ জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সিআইবিতে মিথ্যা তথ্য দিলে জরিমানা

স্টক নিউজ বিডি July 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোতে (সিআইবি) মিথ্যা তথ্য দিলে সংশ্নিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা সংশ্নিষ্ট কর্মকর্তাকে জরিমানা করা হবে। এ ক্ষেত্রে ৫০ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করবে কেন্দ্রীয় ব্যাংক। ভুল তথ্য কিংবা তথ্য গোপন করলেও এ হারে জরিমানা গুনতে হবে। গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সিআইবিতে রিপোর্ট করা বিষয়ে ইতোমধ্যে জারি করা বিভিন্ন সার্কুলারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংক খাতের ঋণ শৃঙ্খলা সুসংহত করতে সবসময় সিআইবি তথ্যভান্ডারের সঠিকতা বজায় রাখা ও হালনাগাদ তথ্য সংরক্ষণ আবশ্যক। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে সিআইবি অনলাইন পদ্ধতিতে তথ্য না দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে আগের সার্কুলারে বলা আছে। তথ্যভান্ডারের উচ্চমান নিশ্চিত করতে এখন জরিমানার বিষয়টি সুনির্দিষ্ট করা হলো।

নির্দেশনায় বলা হয়েছে, সিআইবিতে মাসিক বকেয়া ঋণ তথ্যের কোনো অংশ ভুল বা মিথ্যা দিলে বা তথ্য গোপনের বিষয়টি প্রমাণিত হলে সংশ্নিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা ক্ষেত্রমতে তথ্য প্রদানকারী বা দায়ী কর্মকর্তাকে জরিমানা করা হবে।

জরিমানা আদায়ের পদ্ধতি কী হবে তাও বলা হয়েছে এই নির্দেশনায়। এতে বলা হয়েছে, প্রতি মাসের নির্ধারিত সময়ে তথ্য দিতে ব্যর্থ হলে বিলম্ব দিনের সংখ্যা, ভুল বা মিথ্যা তথ্যের প্রকৃতি ও মাত্রা অনুযায়ী জরিমানা আরোপ করা হবে। তথ্যের গোপনীয়তা ভঙ্গের বিষয়টি উদ্ঘাটিত হলেও জরিমানার মুখে পড়তে হবে সংশ্নিষ্টদের। এ ক্ষেত্রে জরিমানার কারণ এবং টাকার পরিমাণ উল্লেখ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা দায়ী কর্মকর্তাকে চিঠি দেওয়া হবে। প্রথমে জরিমানার টাকা কেন আদায় করা হবে না তার ব্যাখ্যা চাওয়া হবে। সংশ্নিষ্ট প্রতিষ্ঠান কিংবা কর্মকর্তার ব্যাখ্যা সন্তোষজনক না হলে জরিমানা আদায় করা হবে। সাত দিনের মধ্যে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা দিতে ব্যর্থ হলে কোনো ধরনের নোটিশ ছাড়াই বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে রক্ষিত সংশ্নিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের হিসাব থেকে কেটে নেওয়া হবে। কোনো কর্মকর্তার জরিমানা হলে সংশ্নিষ্ট প্রতিষ্ঠান ওই কর্মকর্তার কাছ থেকে ৩০ দিনের মধ্যে অর্থ আদায় করবে এবং আদায়ের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোকে জানাবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আবার বেড়েছে ডলারের দাম

স্টক নিউজ বিডি July 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ মাত্র ৮ দিনের ব্যবধানে আবারও বেড়েছে টাকার বিপরীতে ডলারের দাম। আর দুর্বল হয়েছে দেশীয় মুদ্রা টাকা। ডলারের দাম আরও ৫০ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ হিসাব অনুযায়ী, বৃহষ্পতিবার (২১ জুলাই) প্রতি ডলারের বিনিময় মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৪ টাকা ৪৫ পয়সা, যা গতকাল পর্যন্ত ছিল ৯৩ টাকা ৯৫ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম অর্থসূচককে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণ করছে না। ব্যাংকগুলো যে দামে ডলার লেনদেন করে, তার মধ্যে একটি দর বিবেচনায় নেয় বাংলাদেশ ব্যাংক। আজ ৯৪ টাকা ৪৫ পয়সাকে বিবেচনায় নিয়েছে। এ দামেই ৭ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

ডলারের দাম বাজারে ছেড়ে দেয়ার পর থেকে প্রতিনিয়তই ডলারের দাম বাড়ছে। তবে সেটা খুব সামান্য পরিমাণে। সব মিলিয়ে গত দুই মাসে ডলারের দাম বেড়েছে ৮ টাকার বেশি।

সরকারি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। ফলে এটাই ডলারের আনুষ্ঠানিক দর। এই দরে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো ডলারের বিপরীতে টাকার হিসাব করে থাকে। এটাকে বলা হয় আন্তঃব্যাংক রেট।

ডলারের দাম বাড়ায় একদিকে রপ্তানিকারক ও প্রবাসীরা লাভবান হবেন। অন্যদিকে, আমদানিকারকদের খরচ বাড়বে।

বাংলাদেশ ব্যাংক ডলারের দাম ৯৪ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করলেও ব্যাংকগুলো নগদ ডলার বিক্রি করছে এর চেয়ে চার থেকে পাঁচ টাকা বেশি দরে। অনেক ব্যাংক বাড়তি দামেই প্রবাসী আয় সংগ্রহ করছে ও রপ্তানি বিল নগদায়ন করছে। এতে আমদানিকারকদের ১০২থেকে ১০৩ টাকায় ডলার কিনতে হচ্ছে। ব্যাংকের বাইরে খোলাবাজার ডলার কেনাবেচা হচ্ছে ১০০ থেকে ১০৩ টাকায়।

অস্থির ডলারের বাজার নিয়ন্ত্রণে প্রতিনিয়ত ডলারের দাম বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। ডলারের চাহিদা বেশি হওয়ায় ধীরে ধীরে দাম বাড়াচ্ছে। সেইসাথে রিজার্ভ থেকেও প্রতিনিয়ত ডলার বিক্রি করছে।

২০২২-২৩ অর্থবছরের ১৮ দিনে (১ থেকে ১৮ জুলাই) ৬৮ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এর বিপরীতে বাজার থেকে তুলে নেয়া হয়েছে ৬ হাজার ৩৮৮ কোটি টাকা (প্রতি ডলার ৯৩ টাকা ৯৫ পয়সা)। এর ফলে রিজার্ভ দুই বছর পর ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে।

এভাবে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। তারপরও নিয়ন্ত্রণে আসছে না ডলারের বাজার।

সংশ্লিষ্টদের মতে, ডলার নিয়ে দেশের মুদ্রাবাজারে এখন অস্থিরতা বিরাজ করছে। শিগগিরই এ সংকট কমার কোনো লক্ষণ নেই। এ সংকটের প্রভাব পড়ছে বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত বৈদেশিক মুদ্রার রিজার্ভে। ফলে রিজার্ভ এখন কমে ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। পাশাপাশি ব্যাংক ব্যবস্থায় নগদ টাকারও সংকট দেখা দিয়েছে। কারণ বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করে ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে। এতে চলতি হিসাবে লেনদেন ভারসাম্যেও বড় ঘাটতি তৈরি হচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বোতলজাত সয়াবিন

আজ থেকে বোতলজাত সয়াবিন ১৮৫ টাকা লিটার, খোলা ১৬৬

স্টক নিউজ বিডি July 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকায় বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (২১ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকরের কথা জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২০ জু্লাই) বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে দেওয়া এক চিঠিতে নতুন এ মূল্য কার্যকরের বিষয়টি জানানো হয়।

সংগঠনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামের সই করা ওই চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার পরিপ্রেক্ষিতে দেশীয় বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তমতে ভোজ্যতেলের মূল্য নিম্নোক্তভাবে সমন্বয় করা হলো।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৬৬ টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৫ এবং পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সয়াবিন তেলের পাশাপাশি পাম অয়েলের দামও ছয় টাকা কমানো হয়েছে। পাম অয়েলের নতুন দাম লিটারপ্রতি ১৫২ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য