Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

অর্থনীতি

ডলারে ১ টাকার বেশি লাভ নয়

স্টক নিউজ বিডি August 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশের ব্যাংকগুলো যে দামে ডলার কিনবে, তারচেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি দামে ওই ডলার বিক্রি করতে পারবে। একই সঙ্গে রপ্তানি আয় দ্রুত দেশে এনে তা নগদায়ন করতে হবে।

রোববার (১৪ আগস্ট) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, আহমেদ জামাল, এ কে এম সাজেদুর রহমান খান, আবু ফরাহ মো. নাছের, বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাসসহ সংশ্লিষ্ট বিভাগের পরিচালকরা।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) পক্ষ থেকে ওই সাভায় উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান সেলিম আর এফ হোসাইন, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার এসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান আতাউর রহামান প্রধানসহ বিভিন্ন ব্যাংকের এমডিরা।

সভায় বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করতে ব্যাংকগুলোর জন্য ডলারের ক্রয়-বিক্রয় হারের মধ্যে ১ টাকার ব্যবধান বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো যে দামে ডলার কিনবে, তার চেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি দামে ওই ডলার গ্রাহকে কাছে বিক্রি করতে পারবে।

সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, ডলারের সংকট কাটিয়ে ওঠার জন্যই এবিবি ও বাফেদার সঙ্গে আজকের বৈঠক। কীভাবে বাজার স্থিতিশীল করা যায় সে বিষয়ে তাদের থেকেও কিছু পরামর্শ নেওয়া হয়েছে। আবার কেন্দ্রীয় ব্যাংক থেকেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এবিবি ও বাফেদা কথা দিয়েছে দ্রুত সময়ের মধ্যে ডলার মার্কেট স্থিতিশীল হবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার মধ্যে একাটি হলো- ব্যাংকগুলোকে তাদের রপ্তানি বিল দ্রুত দেশে এনে নগদায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিজেদের মধ্যে আন্তঃব্যাংক লেনদেন কার্যকর করার ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে।

মুখপাত্র বলেন, আমদানি কমানোর জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা কার্যকর হতে শুরু করেছে। এরই মধ্যে ৩১ শতাংশ আমদানি কমেছে। আগামী দুই-এক মাসের মধ্যে ডলার বাজার পরিস্থিতি স্থিতিশীল হয়ে যাবে বলে আশা করছি।

ব্যাংক ও খোলাবাজারে ডলার নিয়ে অনিয়ম হচ্ছে এমন প্রশ্নের জবাবে মুখপাত্র তিনি বলেন, ডলার মার্কেট কেন্দ্রীয় ব্যাংক সব সময় পর্যবেক্ষণ করছে। এমন কোনো অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ভোক্তা-স্বার্থবিরোধী অপরাধে ৮৮ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

স্টক নিউজ বিডি August 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভোক্তা-স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৮৪টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৯২ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে আরও ৪টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

রোববার (১৪ আগস্ট) সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অধিদপ্তরের প্রধান কার্যালয় এবং বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৩৪ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৩০টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে এসব জরিমানা করা হয়।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-সহ সংশ্লিষ্ট শিল্পবণিক সমিতির প্রতিনিধিরা অধিদপ্তর পরিচালিত এসব অভিযানে সহযোগিতা করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেটরা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণসহ স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

শ্রমিক কল্যাণ তহবিলে ৭ কোটি টাকা দিলো চার কোম্পানি

স্টক নিউজ বিডি August 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে এক বছরের নির্দিষ্ট লভ্যাংশ হিসেবে ছয় কোটি ৯৫ লাখ টাকা জমা দিয়েছে চার কোম্পানি। কোম্পানিগুলো হলো- মেঘনা পেট্রোলিয়াম, লাফার্জ হোলসিম, বিএসআরএম ও লিন্ডে বাংলাদেশ।

বুধবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে কোম্পানি চারটির প্রতিনিধিদল ছয় কোটি ৯৫ লাখ ৭৪ হাজার চার টাকার চেক তুলে দেন।

লাফার্জ হোলসিমের পক্ষে চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এবং মানবসম্পদ পরিচালক আসিফ ভূঁইয়ার নেতৃত্বে দুই কোটি ২৫ লাখ ৯২ হাজার ২৭ টাকা, বিএসআরএমের পক্ষে হেড অব করপোরেট অ্যাফেয়ার্স সৌমিত্র কুমার মুৎসুদ্দির নেতৃত্বে এক কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ২৯৩ টাকা, মেঘনা পেট্রোলিয়ামের পক্ষেসহকারী জেনারেল ম্যানেজার জসিম উদ্দিন এক কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৬৮৪ টাকা এবং লিন্ডে বাংলাদেশের পক্ষে মানবসম্পদ বিভাগের সহযোগী পরিচালক সাইকা মাজেদের নেতৃত্বে ৭৮ লাখ ৬৫ হাজার টাকার চেক জমা দেওয়া হয়।

দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ২৬৫টি প্রতিষ্ঠান তাদের লভ্যাংশের নিদিষ্ট অংশ নিয়মিত এ তহবিলে জমা দিয়ে আসছে। এখন পর্যন্ত এ তহবিলে জমার পরিমাণ প্রায় ৭৪৭ কোটি টাকা। শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণের জন্য বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সরকার ফাউন্ডেশন তহবিল গঠন করে। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেওয়া হয়। এখন পর্যন্ত ১৫ হাজার ২৩৭ শ্রমিককে এ তহবিল থেকে প্রায় ৬৬ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, বিএসআরএমের আইআর ও এমপ্লোয়ি এনগেজমেন্ট সিনিয়র ম্যানেজার মো. ইসমাইল, মেঘনা পেট্রোলিায়ামের সহকারী জেনারেল ম্যানেজার জসিম উদ্দিন আহমেদ এবং লিন্ডে বাংলাদেশের আইআর ও অ্যাডমিনের সহযোগী জেনারেল ম্যানেজার সুফিয়া ওয়াহেদ উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

জ্বালানি তেলের উত্তাপ সবজির বাজারে

স্টক নিউজ বিডি August 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জ্বালানি তেল কেরোসিন, ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ার পর রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির দাম বেড়েছে। গত কয়েকদিনে কেজিতে ১৫ থেকে ২০ টাকা করে বেড়েছে বিভিন্ন সবজির দাম। সেই সঙ্গে বেড়েছে মুরগি এবং ডিমের দামও।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে পটল, কাঁচা পেঁপে, ঝিঙাসহ কয়েকটি সবজির সরবরাহ বেড়েছে। কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন খরচও অনেক বেড়ে গেছে। এ কারণে সরবরাহ বাড়ার পরও সবজির দাম কমার বদলে উল্টো বেড়েছে।

গত শুক্রবার (৫ আগস্ট) রাতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ৩৪ বাড়িয়ে ১১৪ টাকা, অকটেনে ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং পেট্রল ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করার সিদ্ধান্ত জানায় সরকার। যা ওইদিন রাত ১২টার পর থেকেই কার্যকর হয়েছে।

জ্বালানি তেলের এমন নজিরবিহীন দাম বাড়ার কারণে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাবে এবং মূল্যস্ফীতি উস্কে দেবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। সেই সঙ্গে নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়ে যাবে বলে অভিমত তাদের।

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে এখন সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শিম। এক পোয়া (২৫০ গ্রাম) শিম কিনতে ক্রেতাদের কমপক্ষে ৫০ টাকা দিতে হচ্ছে। এ হিসাবে এক কেজি শিম বিক্রি হচ্ছে ২০০ টাকায়। জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে শিমের কেজি ১২০ থেকে ১৪০ টাকা ছিল।

শিমের এমন দাম বাড়ার বিষয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, বাজারে শিম আসছে দুই-তিন সপ্তাহ ধরে। আগের চেয়ে শিমের সরবরাহ কিছুটা বেড়েছে। এতে শিমের দাম কিছুটা কমার কথা। কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম কমার বদলে বেড়েছে। শুধু শিম না, সব ধরনের সবজির দাম বেড়েছে।

এদিকে গাজরের কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা, যা জ্বালানি তেলের দাম বাড়ার আগে ছিল ১২০ থেকে ১৩০ টাকা। ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হওয়া পাকা টমেটোর দাম বেড়ে এখন ১২০ থেকে ১৩০ টাকা হয়েছে।

দাম বাড়ার এ তালিকায় রয়েছে বরবটি, শসা, কাঁচা পেঁপে, পটল, বেগুন, ঝিঙে, কাঁচ কলা, করলাসহ অন্যান্য সবজি। বরবটির দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৭০ থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে। শসার কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, যা আগে ছিল ৪০ থেকে ৫০ টাকা।

৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হওয়া বেগুনের দাম বেড়ে ৬০ থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে। কাঁকরোলের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, যা আগে ছিল ৫০ থেকে ৭০ টাকা। কাঁচা পেঁপের কেজি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকা, যা আগে ছিল ২০ থেকে ২৫ টাকা। আর ২০ থেকে ৩০ টাকা কেজি বিক্রি হওয়া পটলের দাম বেড়ে এখন ৪০ থেকে ৫০ টাকা বিক্রি হচ্ছে।

এছাড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া করলার দাম বেড়ে ৬০ থেকে ৮০ টাকা হয়েছে। কচুর লতি, ঝিঙে, চিচিঙ্গার কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, যা আগে ছিল ৪০ থেকে ৫০ টাকা।

সবজির এমন দাম বাড়ার বিষয়ে খিলগাঁওয়ের ব্যবসায়ী মো. জুয়েল বলেন, আড়তে সব সবজির দাম বেড়ে গেছে। সাধারণত শুক্রবার সবজির দাম একটু বেশি থাকে। কিন্তু দুই-তিনদিন ধরে সবজির অনেক দাম। শুক্রবারের তুলনায় এখন আড়তে সবজির দাম বেশি।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সবজির এই দাম বেড়ে গেছে। কয়দিন পর দেখবেন চাল, ডালসহ সব ধরনের জিনিসপত্রের দাম বেড়ে যাবে। কারণ এখন পরিবহন খরচ অনেক বেড়ে গেছে।

কারওয়ান বাজারের ব্যবসায়ী আশরাফুল বলেন, তেলের দাম বাড়ার কারণেই সবজির এই দাম বেড়েছে। এখন সবজি পরিবহনে ব্যাপারীদের প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। তেলের দাম না বাড়লে, এখন কিছু সবজির দাম কমতো।

রামপুরা বাজারে সবজি কিনতে আসা মো. আলমগীর বলেন, বাজারে সবকিছুর দাম বেড়ে গেছে। জিনিসপত্রের দাম অসহনীয় হয়ে যাচ্ছে। একশ টাকা দিয়ে দু-বেলার সবজি কেনাই কঠিন হয়ে গেছে। চাল, তেলের দাম অনেক আগে থেকেই বাড়তি। এভাবে সবকিছুর দাম বাড়লে আমাদের পক্ষে টিকে থাকাই কঠিন হয়ে যাবে।

মুরগির বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা ব্রয়লার মুরগি বিক্রি করছেন ১৭০ থেকে ১৭৫ টাকা কেজিতে। গত শুক্রবার বেশিরভাগ ব্যবসায়ী ব্রয়লার মুরগি বিক্রি করেন ১৬০ টাকা কেজি। এ হিসেবে তিনদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে গেছে।

মালিবাগ বাজারে মুরগি কিনতে আসা আলেয়া বেগম বলেন, অতিরিক্ত দামের কারণে গরুর মাংস খাওয়া অনেক আগেই ছেড়ে দিয়েছি। মাঝে মধ্যে ব্রয়লার মুরগি কিনি, যেভাবে দাম বাড়ছে এখন মনে হচ্ছে সামনে সেটাও কপালে জুটবে না।

তিনি বলেন, এমনিতেই বাজারে সবকিছুর দাম বেশি। এ পরিস্থিতিতে তেলের দাম বাড়ানো উচিত হয়নি। তেলের দাম বাড়ানোর কারণে সবকিছুর দাম বাড়া শুরু হয়ে গেছে। এতে আমাদের যে কী কষ্ট হচ্ছে, তা বলে বোঝানো যাবে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাজারে পড়েনি জ্বালানির উত্তাপ, বেড়েছে ডিমের দাম

স্টক নিউজ বিডি August 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো রাজধানীর বাজারগুলোতে পণ্যের দামে প্রভাব পড়েনি। আলু, পেঁয়াজের পাশাপাশি বিভিন্ন সবজি আগের দাম অপরিবর্তিত। তবে শিগগির বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

রাজধানীর বাজারগুলোতে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে কোনো পণ্যের দাম না বাড়লেও হঠাৎ করে ডিমের দাম কিছুটা বেড়ে গেছে। সেই সঙ্গে কিছু কিছু ব্যবসায়ী বয়লার মুরগির দাম বাড়িয়ে দিয়েছেন।

শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা ডিমের ডজন বিক্রি করছেন ১২৫ থেকে ১৩০ টাকা, যা গতকাল শুক্রবার ছিল ১২০ টাকা। আর বয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা, গতকাল বেশিরভাগ ব্যবসায়ী বয়রার মুরগির কেজি ১৬০ টাকা বিক্রি করেন।

মালিবাগ হাজীপাড়ার ব্যবসায়ী মো. আফজাল বলেন, পাইকারিতে হঠাৎ ডিমের দাম বেড়ে গেছে। বাজারে ডিমের সরবরাহও কম। এ কারণে আমাদের বাড়তি দামে ডিম বিক্রি করতে হচ্ছে। তবে অন্যান্য পণ্যের দাম বাড়েনি। অবশ্য এখন ডিজেল, কেরোসিন, পেট্রল, অকটেনের দাম বাড়ানো হয়েছে। তাই শিগগির বিভিন্ন পণ্যের দাম বেড়ে যেতে পারে।

প্রায় একই ধরনের কথা বলেন, রামপুরার ব্যবসায়ী ফিরোজ। তিনি বলেন, তেলের দাম বাড়ানোর কারণে এখনো জিনিপত্রের ওপর তার প্রভাব পড়েনি। তবে শিগগির বিভিন্ন পণ্যের দাম বেড়ে যেতে পারে। হয় তো আগামীকালই কিছু কিছু পণ্যের দাম বেড়ে যাবে। কারণ তেলের দাম বাড়ানোর কারণে পরিবহন খরচ অনেক বেড়ে যাবে।

এদিকে রামপুরা বাজারে ১৭০ টাকা কেজি বয়লার মুরগি বিক্রি করা আলামিন বলেন, গতকাল বয়লার মুরগির কেজি ১৬০ টাকা বিক্রি করেছি। আজ পাইকারিতে দাম বেড়ে গেছে। বাড়তি দামে কেনার কারণে ১৭০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে। তবে পাকিস্তানি কক বা সোনালী মুরগির দাম গতকালের মতো ২৬০ থেকে ২৮০ টাকা কেজি বিক্রি করছি।

অবশ্য বাজারটির বেশিরভাগ ব্যবসায়ীকে বয়লার মুরগির কেজি ১৬০ টাকা ও সোনালী মুরগির কেজি ২৬০ থেকে ২৮০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। বাড্ডা, কারওয়ান বাজার, খিলগাঁওয়া মালিবাগ অঞ্চলেও বেশিরভাগ ব্যবসায়ী বয়লার মুরগির কেজি ১৬০ টাকা বিক্রি করছেন।

কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে। গতকালের মতো এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচ ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজও গতকালের মতো ৪৫ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আলুর কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা।

সবজির মধ্যে গাজর গতকালের মতো কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা। পাকা টমেটো বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। এছাড়া বরবটি ৭০ থেকে ৮০ টাকা, শসা ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৫০ থেকে ৭০ টাকা, কাঁকরোল ৫০ থেকে ৭০ টাকা, কাঁচা পেঁপে ২০ থেকে ২৫ টাকা, পটল ২০ থেকে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

করলা, কচুর লতি, ঝিঙে, চিচিঙ্গা, কাঁচ কলা, করলা ৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ঝিঙে, চিচিঙ্গার কেজিও ৪০ থেকে ৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কাঁচ কলার হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা।

কারওয়ান বাজারের ব্যবসায়ী মো. সামছুল বলেন, তেলের দাম বাড়ার কারণে আজ সবজির দাম কোনো প্রভাব পড়েনি। তবে দুই-একদিনের মধ্যে এর প্রভাব পড়বে। কারণ তেলের দাম বাড়ানোর কারণে এখন পরিবহন খরচ অনেক বেড়ে যাবে। আমাদের ধারণা আগামীকালই বিভিন্ন পণ্যের দাম বেড়ে যেতে পারে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

লিটারে ৬ মিলি তেল কম, পেট্রলপাম্পকে লাখ টাকা জরিমানা

স্টক নিউজ বিডি August 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ পেট্রলপাম্পে তেলের পরিমাপে কারচুপির অভিযোগ অনেক দিনের। সম্প্রতি রাজধানীর কল্যাণপুরে একটি পাম্পে তেল কম দেওয়ায় এক যুবকের প্রতিবাদে নড়েচড়ে বসে প্রশাসন। ঢাকার বিভিন্ন পাম্পে অভিযান চালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এতে প্রমাণ মেলে কারচুপির। ফলে জরিমানা করা হয় বেশ কয়েকটি পেট্রলপাম্পকে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) এ অপরাধে রাজধানীর আসাদগেটে তালুকদার ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিসিং সেন্টারকে জরিমানা করা হয়। বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জানতে পারে, পরিমাপে প্রতি ১০ লিটারে পাঁচটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ৪০ মিলি., ৪০ মিলি., ৬০ মিলি., ৫০ মিলি. ও ৫০ মিলি. তেল কম দিচ্ছে প্রতিষ্ঠানটি। ফলে ওই পাম্পকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

যদিও ওই অভিযানে শেরে বাংলা নগরে সোনার বাংলা সার্ভিস স্টেশন ও শ্যামলীর সাহিল ফিলিং স্টেশনে তেল পরিমাপে সঠিক পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই’র উপ-পরিচালক মো. রিয়াজুল হক এবং সহকারী পরিচালক মো. সাইদুর রহমান।

সম্প্রতি মাপে তেল কম দেওয়ায় কল্যাণপুরের সোহরাব পেট্রলপাম্পের সামনে অবস্থান করেন শেখ ইসতিয়াক আহমেদ। ‘সঠিক পরিমাণে তেল চাই’ প্ল্যাকার্ড নিয়ে ওইদিন তিনি অবস্থান নেন। যা সারাদেশে সাড়া ফেলে। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন তিনি। অভিযোগের প্রমাণ পেয়ে ওই পাম্পকে এক লাখ টাকা জরিমানা করে অধিদপ্তর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
kachabazar ponno

জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ৪৮ শতাংশ

স্টক নিউজ বিডি August 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ জুলাই মাসে সাধারণ মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ৪৮ শতাংশ হয়েছে, গত মাসে যা ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ।

বুধবার (০৩ আগস্ট) পরিকল্পনা কমিশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ৪৮ শতাংশ

তিনি বলেন, চাল, তেল ও গমের দাম কমায় মূল্যস্ফীতি কমেছে। রাশিয়া থেকে গমের চালানও আসছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
lpg-cylinder

এলপিজির দাম ৩৫ টাকা কমলো

স্টক নিউজ বিডি August 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ৩৫ টাকা কমিয়ে এখন ১২ কেজির সিলিন্ডারের এলপিজির দাম নির্ধারণ করেছে ১ হাজার ২১৯ টাকা।

মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে বলে বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

জানা গেছে, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯৫ টাকা ২৫ পয়সা ও এবং মূসকসহ মূল্য প্রতি কেজি ১০১ টাকা ৬২ পয়সা সমন্বয় করা হয়েছে। সে হিসাবে রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য ১ হাজার ২১৯ টাকা সমন্বয় করা হয়েছে।

এছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫৬ টাকা ৮৫ পয়সা, যা আগে ছিল ৫৮ টাকা ৪৬ পয়সা।

গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিকাশে পাওয়া যাবে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সেবা

স্টক নিউজ বিডি August 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ অনিশ্চয়তা জীবনেরই অংশ। তবুও ভবিষ্যতের খানিকটা নিরাপত্তার কথা চিন্তা করেই মায়ের জন্য ইন্স্যুরেন্স করেছিলেন মুন্সিগঞ্জের মোহাম্মদ নাজমুল। হঠাৎ শারীরিক অসুস্থতায় মারা যান নাজমুলের মা। মাকে হারানোর শোক আর আর্থিক অনটনে কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি। ঠিক তখনই মায়ের নামে বিকাশ অ্যাপ থেকে মাত্র ২৫০ টাকায় করা গার্ডিয়ান লাইফের ডিজিটাল ইন্স্যুরেন্স ‘প্রত্যয়’ থেকে হাতে পান বীমার দেড় লক্ষ টাকা। এই অর্থ অনেকটা স্বস্তি আনে নাজমুলের পরিবারে।

স্বাস্থ্য সুরক্ষা, জীবনের অনিশ্চয়তায় আর্থিক নিরাপত্তাসহ বিভিন্ন প্রয়োজনে বিশ্বব্যাপী ইন্স্যুরেন্স সেবা জনপ্রিয়। বিশ্বের অন্য দেশের মত বাংলাদেশেও প্রযুক্তির ব্যবহারে ইন্স্যুরেন্স সেবা এখন হাতের মুঠোয়। বিকাশ অ্যাপ থেকে এই ইন্স্যুরেন্স খুলতে কোথাও যেতে হয়নি, লাগেনি বাড়তি কোন কাগজপত্র। কয়েক মিনিটেই বিকাশ অ্যাপের ইন্স্যুরেন্স অপশন থেকে প্রিয়জনের জন্য গার্ডিয়ান লাইফের ইন্স্যুরেন্স খুলে সংকটের সময়ে স্বস্তি পেয়েছেন নাজমুল।

নাজমুল বলেন, বিকাশ অ্যাপে আস্থা ছিল। অনেক দিন ধরেই ব্যবহার করছিলাম বিকাশ অ্যাপের নানান সেবা। অ্যাপে ইন্স্যুরেন্স সেবাটি দেখে এবং পলিসি খোলার পদ্ধতি সহজ হওয়ায় গার্ডিয়ান লাইফের ইন্স্যুরেন্সটা চালু করেছিলাম। ইন্স্যুরেন্স করতে যেমন সময় লাগেনি তেমনি ঝামেলা ছাড়াই বীমা দাবির টাকা স্বল্প সময়ের মধ্যেই পেয়েছি। ডিজিটাল ইন্স্যুরেন্স বিপদের সময় বন্ধুর মতো সাহায্য করেছে।

পলিসি নেওয়া থেকে শুরু করে প্রিমিয়াম পরিশোধ, বীমা দাবি ও দাবির অর্থগ্রহণ সবকিছুই করা যাচ্ছে বিকাশ অ্যাপ থেকেই। বিকাশ অ্যাপ থেকে গার্ডিয়ান লাইফের বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স নেওয়ার সুযোগ রয়েছে। বছরে ১৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩,৪৯৯ টাকার বাৎসরিক প্রিমিয়াম পরিশোধ করে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত লাইফ কভারেজ পেতে পারেন গ্রাহক। তাছাড়াও চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমা করার সুযোগও রয়েছে।

বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে ইন্স্যুরেন্সের মতো মূলধারার আর্থিক সেবাকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করার মাধ্যমে কার্যকর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা সম্ভব হচ্ছে। গার্ডিয়ান লাইফের সঙ্গে যৌথভাবে আনা এই ইন্স্যুরেন্স সেবা এরইমধ্যে সে উদাহরণ তৈরি করেছে। এমনিভাবেই বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিত সেবা দেয়ার মাধ্যমে গ্রাহকদের প্রয়োজনীয় সমস্ত সেবাকে হাতের মুঠোয় এনে জীবনযাত্রাকে আরও সহজ, নিরাপদ ও ঝামেলাহীন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।

গার্ডিয়ান লাইফের ভারপ্রাপ্ত সিইও জনাব শেখ রকিবুল করিম বলেন, গার্ডিয়ান লাইফ চেষ্টা করছে ইন্স্যুরেন্সের মাধ্যমে বাংলাদেশের বীমা খাতকে আন্তর্জাতিক মানের করে তুলতে এবং ইনক্লুসিভ ইন্স্যুরেন্স বা অন্তর্ভুক্তি বীমা অর্জনের লক্ষ্যে আরও এগিয়ে যেতে। আমরাই প্রথম গ্রাহদের জন্য অ্যান্ড-টু-অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্ম, ইজিলাইফ নিয়ে এসেছি যা ই-কেওয়াইসি এর মাধ্যমে পেপারলেস বীমা ক্রয়, বীমা দাবিসহ যেকোনো সার্ভিস দিচ্ছে। বিকাশের ছয় কোটি ২৫ লাখের বেশী গ্রাহকের বিশাল ভিত্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তি নির্ভর এই ইন্স্যুরেন্স সেবা সবার কাছে সহজলভ্য করার যৌথ চেষ্টা করছি আমরা।

ঘরে বসে, যে কোন সময়ে ইন্স্যুরেন্স খোলা এবং বীমা দাবি পরিশোধের এই অনন্য সেবা নাজমুলের আস্থা আরও বাড়িয়েছে। অনিশ্চিত ভবিষ্যতকে কিছুটা আর্থিক নিরাপত্তা দিতে সে নিজের এবং পরিবারের সদস্যর জন্য গার্ডিয়ান লাইফের ডিজিটাল ইন্স্যুরেন্স পলিসি নিয়েছে। নাজমুল বলেন, এর চেয়ে সহজে পরিবারের জন্য আর কোন নিরাপত্তা হতেই পারেনা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

৫৪ কিমি দীর্ঘ তিন মেট্রোরেল চট্টগ্রামে

স্টক নিউজ বিডি August 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ৫৪ কিলোমিটার দীর্ঘ তিনটি মেট্রোরেল নির্মাণ করা হবে। মেট্রোরেলের তিনটি রুট কোনদিক দিয়ে যাবে, কত ব্যয় হবে- সবকিছু ঠিক করার জন্য শুরু হচ্ছে সমীক্ষা প্রকল্প। দুই বছরমেয়াদি সমীক্ষা প্রকল্প সমাপ্তের পরেই শুরু হবে মূল প্রকল্প। তবে সমীক্ষা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮১ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) সাবিহা পারভীন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ করা হবে। এই লক্ষ্যে সমীক্ষা প্রকল্প নেওয়া হয়েছে। আগে ঢাকায় ডিটিসিএ কাজ করতো। এখন নতুন আইন হয়েছে, চট্টগ্রামেও কাজ করবে ডিটিসিএ।

‘ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যান অ্যান্ড প্রিলিমিনারি ফিসিবিলিটি স্টাডি ফর আরবান মেট্রোরেল ট্রানজিট কনস্ট্রাক্ট অব চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়া’ প্রকল্পের আওতায় এমন উদ্যোগ বলে জানান তিনি।

কারিগরি সহায়তা প্রকল্পটির মোট ব্যয় ৮১ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা। প্রকল্পে সরকারি অর্থায়ন ২৯ কোটি ৮৭ লাখ টাকা। বাকি ৫১ কোটি ৬০ লাখ টাকা অনুদান দেবে কোরিয়া ইন্টারন্যাশনাল কপোরেশন এজেন্সি। ২০২২ হতে ৩১ আগস্ট ২০২৪ পর্যন্ত মেয়াদে বাস্তবায়নের জন্য পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে প্রকল্পটি।

ডিটিসিএ জানায়, দেশের দ্বিতীয় বৃহত্তম এই মহানগরীতে ৪০ লাখ মানুষ বসবাস করে। শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্যের ক্রমবর্ধমান প্রসারের মাধ্যমে বন্দর নগরী চট্টগ্রামের জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন ও দ্রুত নগরায়ন ঘটছে। ফলে এ মহানগরীর পরিবহন ব্যবস্থার ওপর ক্রমান্বয়ে চাপ বৃদ্ধি পাচ্ছে এবং ট্রাফিক জ্যাম, দুর্ঘটনা, বায়ুদূষণ ইত্যাদি সমস্যা বেড়ে চলেছে।

এ প্রেক্ষিতে চট্টগ্রাম শহর ও আশপাশের পরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এরই মধ্যে কিছু কার্যক্রম গ্রহণ করেছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক ১৯৯৫ সালে ‘চট্টগ্রামের ট্রাফিক ও পরিবহনের জন্য দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশল’ শীর্ষক একটি সমীক্ষা পরিচালনা করে। পরে চট্টগ্রাম সিটি করপোরেশন এমআরটি লাইন স্থাপনের জন্য একটি প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করে।

এছাড়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষেরও নিজস্ব মাস্টারপ্ল্যান রয়েছে। চট্টগ্রাম মহানগরীর যানজট পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সংস্থা নানামুখী পদক্ষেপ গ্রহণ করলেও কোনো সমন্বিত পরিবহন পরিকল্পনা না থাকায় বিচ্ছিন্নভাবে গৃহীত প্রকল্প জনদুর্ভোগ লাঘবে ফলপ্রসূ হয়নি। এ প্রেক্ষাপটে মেট্রোরেল নির্মাণের সিদ্ধান্ত হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য