Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের চুক্তি সই

স্টক নিউজ বিডি August 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রিফিন্যান্সিং স্কিমের অধীনে সিএমএসএমই ঋণ বিতরণের জন্য মিডল্যান্ড ব্যাংক (এমডিবি) একটি চুক্তি সই করেছে।

এমডিবি কেন্দ্রীয় ব্যাংকের সিএমএসএমই পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে ৭ শতাংশ সুদে ৫ বছর পর্যন্ত ঋণ বিতরণের জন্য এ চুক্তিটি করা হয়েছে।

এমডিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক জাকের হোসেন তার প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটিতে সই করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. ওবায়দুল হক, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মনোজ কুমার হাওলাদার, এমডিবির ভিপি ও হেড অব এসএমই মো. আহসান জামিল হোসেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এসএমই ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংক-ইউসিবির চুক্তি

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এসএমই ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) । সম্প্রতি মেয়াদী ঋণের বিপরীতে সিএমএসএমই (CMSME) পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে সিএমএসএমই (CMSME) গ্রাহকদের ৭ শতাংশ সুদে মেয়াদী ঋণ সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ চুক্তি সই করে ইউসিবি।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জাকের হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হক, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মনোজ কুমার হাওলাদার, ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, ইউসিবির এসভিপি ও হেড অব এসএমই মো. মহসিনুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নতুন সময়সূচিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক:  বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (২৪ আগস্ট) থেকে ব্যাংক চল‌বে সকাল ৯টা থেকে ‌বিকেল ৫টা পর্যন্ত, আর লেন‌দেন হ‌বে ৯টা থেকে ৩টা পর্যন্ত। এছাড়া আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক একাধিক সার্কুলারে এসব নির্দেশনা দিয়েছে।

ব্যাংক

গত সোমবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগের জারি করা নির্দেশনায় বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচি অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৪ আগস্ট থে‌কে বাংলাদেশে কার্যরত ব্যাংক লেনদেনের সময়সূচি হবে সকাল ৯টা থে‌কে বিকেল ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক অন্যান্য কার্যক্রম সম্পন্ন ক‌রে বিকেল ৫টার মধ্যে সব কর্মকর্তা ও কর্মচারী অফিস ত্যাগ করতে হবে। এতোদিন ব্যাংকে লেনদেন হতো সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, আর ব্যাংকের অফিস চ‌লতো সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আর্থিক প্রতিষ্ঠান

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের অপর এক নির্দেশনায় বলা হয়, বুধবার থেকে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এবং শুক্র ও শনিবার সপ্তাহিক ছুটি থাকবে। স্বাভা‌বিক সময় আর্থিক প্রতিষ্ঠান চ‌লেছে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

চেক ক্লিয়ারিংয়ের জন্য নতুন সময়সূচি

আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস, স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ-বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)-এই তিন প্ল্যাটফর্মের কার্যক্রম সূচি পরিবর্তন করা হয়েছে। এসব সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করে থাকে।

বিএসিএইচ-এর মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নিষ্পত্তি করা হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, ২৪ আগস্ট থেকে পাঁচ লাখ টাকার বেশি অঙ্কের চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা ১১টার মধ্যে পাঠাতে হবে। এসব দুপুর আড়াইটার মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনো রেগুলার চেক বেলা সাড়ে ১১টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক বিকেল ৪টার ম‌ধ্যে নিষ্পত্তি হ‌বে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময়ে চেক ক্লিয়ারিং করবে বিএসিএইচ।

আরটিজিএস-এর লেনদেন হবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে কাস্টমস শুল্ক-করাদি, ফি, চার্জ প্রভৃতি পরিশোধ ও আন্তব্যাংক লেনদেন আরটিজিএস-এর মাধ্যমে বিকেল ৪টা পর্যন্ত পরিশোধ করা যাবে। বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা আগের নিয়মে চলবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বুধবার থেকে সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্ত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নেওয়া পর জনপ্রসাশন মন্ত্রণালয় থে‌কে নি‌র্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জা‌রি করা হয়।

এদিকে গত মা‌সে ব্যাংকগুলোকে তেল গ্যাস বিদ্যুতের ব্যয় কমা‌নোর নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়, ব্যাংকগুলোকে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পেট্রল, ডিজেল, অকটেন, গ্যাস, লুব্রিকেন্ট বাবদ বরাদ্দ করা অর্থের ১০ শতাংশ খরচ কমাতে হবে। আর আগামী বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কমাতে হবে আরও ১০ শতাংশ খরচ। তাতে জ্বালানি বাবদ আগামী এক বছরে ব্যাংকগুলোকে ২০ শতাংশ খরচ কমাতে বলা হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিকেএমইএ ও স্টিচ কনসোর্টিয়ামের মাঝে সমঝোতা স্মারক সই

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তৈরি পোশাক কারখানায় জেন্ডারবান্ধব কর্মপরিবেশের উন্নয়ন ও পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণে ফেয়ার প্রাইস অ্যাপ ব্যাবহার করা নিয়ে বিকেএমইএ ও স্টিচ কনসোর্টিয়ামের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে এ সমঝোতা সই হয়।

টুগেদার ফর চেঞ্জ (স্টিচ) হচ্ছে বৈশ্বিক বস্ত্র ও তৈরিপোশাক খাতে কাজ করা কয়েকটি সংগঠনের একটি অশীদারত্বমূলক উদ্যোগ। যার লক্ষ্য হলো, কাজের ক্ষেত্রে মাধবাধিকার সমুন্নত রেখে একটি সমতাভিত্তিক ও ন্যায়ানুগ সমাজ গঠন। নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় এ উদ্যোগে অর্থায়ন করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়ার ম্যানুফাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহ-সভাপতি ফজলে শামীম এহসান, আকতার হোসেন অপূর্ব, নেদারল্যান্ডস দূতাবাসের অর্থনীতি বিষয়ক ফার্স্ট সেক্রেটারি বাস ব্লাউ, ফেয়ার ওয়্যার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলেকজান্ডার কন্সটাম, স্টিচের কনসোর্টিয়াম কো-অর্ডিনেটর মুই কালান্দার, ইটিআই বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবিল বিন আমিন, ফেয়ার ওয়্যার ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার বাবলুর রহমান, দাতা সংস্থা মনডিয়াল এফএনভির কনসালট্যান্ট মো. শাহিনুর রহমান।

বিকেএমইএ ও স্টিচ কনসোর্টিয়াম পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জেন্ডার সংবেদনশীল কর্মপরিবেশ উন্নয়নে কাজ করছে। নারীর জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে যৌন হয়রানিসহ সব ধরনের জেন্ডারভিত্তিক সহিংসতা দূর করা জরুরি।
এ বিষয়টি বাস্তবায়নের অংশ হিসেবে বিকেএমইএ ও স্টিচ কনসোর্টিয়াম বিকেএমইএ’র সদস্য কারখানাগুলোতে ‘যৌন হয়রানির অভিযোগ গ্রহণকারী কমিট ’ গঠন ও সেগুলোকে কার্যকর করার জন্য একসঙ্গে কাজ করতে একমত হয়েছে। কমিটিগুলো গঠিত হবে হাইকোর্টের নির্দেশনা অনুয়ায়ী।

২০০৮ সালের ৫ হাজার ৯১৬ নম্বর রিট পিটিশনে হাইকোর্ট কর্মক্ষেত্রে জেন্ডার বৈষম্য, যৌন নিপীড়ন ও হয়রানি বন্ধ করার নির্দেশনা দিয়েছেন। নির্দেশনায় সব কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বিষয়ক অভিযোগ নেওয়া, তদন্ত করা ও করণীয় সম্পর্কে সুপারিশ করার জন্য কমিটি গঠনের কথা বলা হয়েছে।

স্টিচ কনসোর্টিয়ামের এ কাজের জন্য প্রয়োজনীয় জ্ঞান-দক্ষতা, অভিজ্ঞতা ও উৎস রয়েছে। তারা এ কাজে কারিগরি সহায়তা দিতে সম্মত হয়েছে। দুই পক্ষই একমত হয়েছে যে, বিকেএমইএ’র সদস্য কারখানাগুলোতে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের জন্য পারস্পরিক বোঝাপড়া ও আলোচনার মাধ্যমে কাজ করবে।

এর অভিযোগ গ্রহণকারী কমিটি গঠন ও কার্যকর করাকে এগিয়ে নিতে বিকেএমইএর সঙ্গে কাজ করবে ফেয়ার ওয়্যার ফাউন্ডেশন, মনডিয়াল এফএনভি ও ইটিআই বাংলাদেশ।

এ বিষয়ক সুনির্দিষ্ট কাজের মধ্যে রয়েছে, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ধারণা দেওয়া, প্রশিক্ষণ উন্নয়ন, প্রশিক্ষণ দেওয়া ও মূল্যায়ন। তাছাড়া বিকেএমইএ’র ইন-হাউজ মাস্টার ট্রেইনারদের দক্ষতা উন্নয়ন, কমিটি গঠন ও কার্যকরকরণে কারখানাগুলোকে সহায়তা করা।

ফেয়ার প্রাইস অ্যাপ:

সময়ের চাহিদা অনুসারে শ্রমিকের মজুরি বৃদ্ধি করা হলে আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে যেন তার স্বীকৃতি ও পণ্যের মূল্যে তার প্রতিফলন পাওয়া যায়, সেজন্য ন্যায্যমূল্য নির্ধারণে একটি অ্যাপ চালু করতে আরেকটি সমঝোতা স্মারকে সই করেছে দুই পক্ষ।

বিকেএমইএ নেতা ফজলে শামীম বলেন, প্রতিবছরই আমরা পাঁচ শতাংশ হারে মজুরি বাড়িয়ে যাচ্ছি। কিন্তু ক্রেতাদের কাছ থেকে সে অনুযায়ী পণ্যের মূল্য পাচ্ছি না। মূলত ক্রেতাদের কাছ থেকে পোশাক বিক্রির টাকা থেকেই কারখানাগুলোতে শ্রমিকের মজুরিসহ অন্যান্য খরচ করা হয়। তাই শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে পোশাকের ন্যায্য দামও জরুরি।

‘দেশি-বিদেশি উদ্যোগে তৈরি করা এ অ্যাপের মাধ্যমে দেখা যাবে, শ্রমিকের প্রয়োজনীয় মজুরি বাড়ানোর ফলে পোশাকের মূল্যে কী প্রভাব পড়ে। পরে সে অনুযায়ী পোশাকের দাম ঠিক করা হবে।’

ফজলে শামীম আরও বলেন, তারপর ক্রেতারা যদি এ দাম দিতে গড়িমসি করেন, তাহলে তারা আন্তর্জাতিকভাবে চাপে পড়বেন। তাই ফেয়ার প্রাইস অ্যাপও পোশাকখাতের সুশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

স্টিচ কনসোর্টিয়াম ফেয়ার প্রাইস অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে বিকেএমইকে কারিগরি সেবা দেবে। বিকেএমইএ ও এর সদস্যরা কারখানাগুলোর মতামত নিয়ে সে অনুসারে অ্যাপটির প্রয়োজনীয় উন্নয়ন করতে সব পক্ষ একমত হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অ্যাপটির কর্মদক্ষতা নিয়ে সন্তুষ্ট হলে অ্যাপটির ভবিষ্যৎ ব্যবহার ও মালিকানা নিয়ে স্টিচ কনসোর্টিয়ামের সঙ্গে ‘সহযোগিতার ভিত্তিতে’ কাজ করবে বিকেএমইএ। তারপর বিকেএমইএ’র সদস্য কারখানাগুলো অ্যাপটি ব্যবহার শুরু করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
প্রণোদনার ঋণের গ্রহিতা ও ব্যয়ের তথ্য জানতে চেয়ে চিঠি বাংলাদেশ ব্যাংক

আর্থিক প্রতিষ্ঠান খোলা ৯টা-৪টা

স্টক নিউজ বিডি August 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশের ব্যাংক খাতের নতুন সময়সূচি ঘোষণা হয়েছে গতকাল সোমবার। এবার আর্থিক প্রতিষ্ঠানের সূচিতেও আনা হলো পরিবর্তন। আর্থিক প্রতিষ্ঠানগুলো চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

মঙ্গলবার (২৩ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়, এখন থেকে সকল আর্থিক প্রতিষ্ঠান রোববার হতে বৃহস্পতিবার চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর্থিক প্রতিষ্ঠানের আই, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বুধবার (২৪ আগস্ট) থেকে ব্যাংক লেনদেন হবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে লেনদেন পরবর্তী কার্যক্রম বিকেল ৫টার মধ্যে সম্পন্ন করে অফিস ত্যাগ করতে বলা হয় ওই নির্দেশনায়।

এদিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দুই রকম সময়সূচিতে চলা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। সামাজিক মাধ্যমে এ নিয়ে অনেকেই সমালোচনা করেছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বোতলজাত সয়াবিন

সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৭ টাকা

স্টক নিউজ বিডি August 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম বেড়ে দাঁড়ালো ১৯২ টাকা।

মঙ্গলবার (২৩ আগস্ট) মেঘনা গ্রুপের সিনিয়র এজিএম তসলিম শাহরিয়ার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সরকারের অনুমোদনক্রমেই লিটারে ৭ টাকা বাড়ানো হয়েছে।

আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

নতুন দাম অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৯২ টাকা, পাঁচ লিটার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও প্রতি লিটার পাম তেলের দাম ১৪৫ টাকা করা হয়েছে।

গত ৩ আগস্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলা হয়েছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চাল সিন্ডিকেটের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে

স্টক নিউজ বিডি August 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত যে কোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম।

রোববার (২১ আগস্ট) প্রতিযোগিতা কমিশনে আয়োজিত ‘দেশের বাজারে অস্বাভাবিক হারে চালের মূল্যবৃদ্ধি ও সরবরাহে কারসাজি’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় চালের মূল্যের তারতম্য, সাপ্লাই চেইনের কোনো পর্যায়ে কারসাজির মাধ্যমে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে কি না এ বিষয়ে আলোচনা করা হয়। জেলা উপজেলা পর্যায়ে অবৈধ মজুত নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে মর্মে খাদ্য মন্ত্রণালয় কর্তৃক জানানো হয়। এরপর কোন মিল মালিকের কাছে কত পরিমাণ চাল মজুত আছে সে বিষয়ে বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের কাছে কমিশন কর্তৃক জানতে চাওয়া হয়।

মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য জি.এম.সালেহ উদ্দিন, ড. এ এফ এম মনজুর কাদির, নাসরিন বেগম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ওয়াহিদুজ্জামান, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমান হোছাইনী, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মনিরুজ্জামান।

ব্যবসায়ীদের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি খোরশেদ আলম খানসহ অন্যরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ভাঙছে ডলার সিন্ডিকেট, প্রতিদিন কমছে দাম

স্টক নিউজ বিডি August 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আমদানি বৃদ্ধিসহ নানা কারণে বেড়ে যায় ডলারের চাহিদা। ফলে দেশে ডলারের সংকট দেখা দেয়। এর প্রভাব পড়ে ডলারের দামে। টাকার বিপরীতে ডলারের দাম বাড়ায় সরকার। তবে ব্যাংক থেকে পর্যাপ্ত ডলার সরবরাহ না থাকায় খোলাবাজার থেকে কিনতে থাকেন ক্রেতারা। এ সুযোগে খোলাবাজারে হু হু করে বাড়তে থাকে ডলারের দাম। মূলত খোলাবাজারে সিন্ডিকেটের হাতেই ছিল ডলারের লাগামহীন দর। তাদের ফাঁদে পা দিয়ে অনেকেই উচ্চমূল্যে ডলার কেনেন।

ডলারের সংকটও আরও বাড়িয়ে তোলে কিছু সুযোগসন্ধানী ব্যক্তি ও প্রতিষ্ঠান। বিভিন্ন ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজগুলোর যোগসাজশে পরিস্থিতি আরও অস্থির করে তোলে তারা। কারসাজিতে জড়িত থাকার দায়ে ছয়টি ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠিও দেয় বাংলাদেশ ব্যাংক। সুযোগসন্ধানী ব্যাংকার ও দালালচক্রের কারণে ৯৫ টাকার ডলার ১১৮ টাকায় কিনতে বাধ্য হন সাধারণ ক্রেতারা।

ডলার, ইউরো ও পাউন্ড কেনাবেচায় শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে একাধিক চক্র। এ চক্রটি রাজধানীর মতিঝিল, ফকিরাপুল, পল্টন, গুলশান এলাকায় এক্সচেঞ্জ হাউজের সামনে অবস্থান নিয়েই অবৈধভাবে রমরমা ব্যবসা চালাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেলেই সটকে পড়েন তারা। কিছুক্ষণ পরই আবার ফিরে আসেন একই স্থানে। এভাবে দিনভর চলছে রমরমা ব্যবসা, যাতে পকেট কাটা যাচ্ছে সাধারণ ক্রেতাদের।

এদিকে, ডলার নিয়ে কারসাজিতে গড়ে ওঠা চক্রকে ধরতে তৎপর বিভিন্ন গোয়েন্দা সংস্থা। তবে দালালদের দৌরাত্ম্য থামেনি। ক্রেতারা এক্সচেঞ্জ হাউজে যাওয়ার আগেই দালালচক্র তাদের ফাঁদে ফেলেন। বিভিন্ন প্রলোভনে তাদের কাছে ডলার বিক্রি করেন। অভিযোগ রয়েছে, দালালচক্রের সদস্যদের সঙ্গে এক্সচেঞ্জ হাউজের মালিক ও কর্মচারীদের যোগাযোগ রয়েছে।

এই অবস্থায় সংকট নিরসনে রিজার্ভ থেকে ডলার ছাড় করছে বাংলাদেশ ব্যাংক। এতে টান পড়েছে রিজার্ভে। রিজার্ভ কমে এখন ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।

খোলাবাজারে ডলারের লাগামহীন মূল্য নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরই মধ্যে মানি এক্সচেঞ্জ হাউজ ও ব্যাংকগুলোকে ডলার কেনাবেচার সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মানি এক্সচেঞ্জ যে দামে ডলার কিনবে, তার চেয়ে এক থেকে সর্বোচ্চ দেড় টাকা বেশি দামে বিক্রি করতে পারবে। এছাড়া বাংক বিক্রি করবে এক টাকা বেশি দরে।

বাংলাদেশ ব্যাংকের এ পদক্ষেপে এখন উল্টো পথে খোলাবাজারের ডলারের দাম। মঙ্গলবার খোলাবাজারে প্রতি ডলারের দাম ১১৪ টাকা ছিল। দুইদিনের ব্যবধানে তা কমে বৃহস্পতিবার (১৮ আগস্ট) ১০৮ থেকে ১০৯ টাকায় নেমে এসেছে।

খোলাবাজারের ডলার বিক্রেতারা বলছেন, বাংলাদেশ ব্যাংকের কড়াকড়ি আরোপের কারণে বাজার বাড়ি খেয়েছে (দাম কমে গেছে)। যেভাবে টাকার মান বাড়ছে অর্থাৎ ডলারের দাম কমছে, আগামী সপ্তাহের মধ্যে ১০৫ টাকায় নেমে আসতে পারে।

রাজধানীর পল্টন এলাকায় খুচরা বৈদেশিক মুদ্রা বিক্রেতা ইসরাফিল জানান, এখন প্রতিদিন অভিযান চালানো হচ্ছে। ব্যবসার পরিবেশ নেই। এরপরও কিছু বিক্রি হচ্ছে, কিন্তু সে অনুপাতে ক্রেতা নেই। এখন ডলার সরবরাহ বেড়েছে, দামও কমেছে।

আবু ইউসুফ নামে আরেক ব্যবসায়ী বলেন, বাজারের অবস্থা বুঝে কিছু (ডলার) কিনে রেখেছিলাম। এখন ডলারের মান হারাচ্ছে, ক্রেতা নেই। বাজারে এখন ডলারের ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি। আজ ১০৯ টাকাতেও ক্রেতা নেই, অথচ আমার ১১৩ টাকায় কেনা রয়েছে। এভাবে দাম কমলে আগামী সপ্তাহে ১০৫-১০৬ টাকায় নেমে আসবে।

এদিকে, আন্তঃব্যাংকে এখন প্রতি ডলার ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এ দামেই ডলার কিনছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ডলারের সরবরাহ নিশ্চিত করতে প্রতিদিনই রিজার্ভ থেকে ছাড়া হচ্ছে। আশা করছি কম সময়ের মধ্যেই ডলারের (সংকট) পরিস্থিতি স্বাভাবিক হবে।

এদিকে, ডলারের বাজার অস্থিতিশীল করার অভিযোগে দেশি–বিদেশি ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) ব্যাখ্যা তলব (নোটিশ) করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো- ডাচ্–বাংলা, সাউথ ইস্ট, প্রাইম, দি সিটি, ব্র্যাক ও বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

বুধবার (১৭ আগস্ট) এসব ব্যাংকের এমডিদের এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়। এর আগে বাজার অস্থিতিশীল করে অতিরিক্ত মুনাফা করার অভিযোগে এসব ব্যাংকের ট্রেজারিপ্রধানদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
স্বর্ণের দাম বাড়ল

কমলো স্বর্ণের দাম

স্টক নিউজ বিডি August 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: টানা চার দফা বাড়ার পর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২৭৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে করে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ৮২ হাজার ৫৬ টাকা।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

ভালো মানের স্বর্ণের পাশাপাশি সব ধরনের স্বর্ণের দাম কমেছে। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ১ হাজার ৬৯২ টাকা থেকে ২ হাজার ২৭৫ টাকা পর্যন্ত। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বুধবার (১৭ আগস্ট) বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ১৮ আগস্ট থেকে কার্যকর হবে। এর আগে ৪ ও ৭ আগস্ট এবং ২৭ ও ২৯ জুলাই স্বর্ণের দাম বাড়ানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২৭৫ টাকা কমিয়ে ৮২ হাজার ৫৬ টাকা করা হয়েছে।

এদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ৭৮ হাজার ৩২৪ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮৬৭ টাকা কমিয়ে করা হয়েছে ৬৭ হাজার ১২৬ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯২ টাকা কমিয়ে ৫৫ হাজার ২৮৭ টাকা করা হয়েছে।

স্বর্ণের দাম কমলেও রুপা আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৭ আগস্ট ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৮৩ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ৩৩১ টাকা করা হয়েছিল। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮৬৭ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ৬৮ হাজার ৯৯৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৫৬ হাজার ৯৭৯ টাকা করা হয়।

তার আগে ৪ আগস্ট ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৩৪৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৯ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ৬১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৪১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫২৫ টাকা বাড়িয়ে ৫৫ হাজার ৬৯৬ টাকা করা হয়।

এছাড়া ২৯ জুলাই ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ৮১ হাজার ২৯৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ৭৭ হাজার ৫৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯২৫ টাকা বাড়িয়ে ৬৬ হাজার ৪৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৪৫০ টাকা বাড়িয়ে ৫৫ হাজার ১৭১ টাকা করা হয়।

এর দুদিন আগে ২৭ জুলাই সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৪১ টাকা বাড়িয়ে করা হয় ৭৮ হাজার ৫৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৪ টাকা বাড়িয়ে ৭৫ হাজার টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৪১ টাকা বাড়িয়ে ৬৪ হাজার ৫৬০ টাকা করা হয়। সে সময় অপরিবর্তিত রাখা হয় সনাতন পদ্ধতির স্বর্ণের দাম।

এর আগে আন্তর্জাতিক বাজারে দাম কমায় ১৭ জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে করা হয় ৭৭ হাজার ২১৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৭৩ হাজার ৭১৬ টাকা করা হয়। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৩ হাজার ২১৯ টাকা করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা কমিয়ে করা হয় ৫২ হাজার ৭২১ টাকা।

৭ জুলাই আর এক দফা স্বর্ণের দাম কমার বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে করা হয় ৭৮ হাজার ৩৮২ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে ৭৪ হাজার ৮৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৯ টাকা কমিয়ে ৫৩ হাজার ৪৭৯ টাকা করা হয়।

তার আগে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম নিম্নমুখী এবং আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৬ মে আর এক দফা স্বর্ণের দাম কমানো হয়।

সে সময় সবচেয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৭ টাকা কমিয়ে ৭৯ হাজার ৫৪৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৯৯ টাকা কমিয়ে ৭৫ হাজার ৯৩৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪৯৯ টাকা কমিয়ে ৬৫ হাজার ৮৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৯৮২ টাকা কমিয়ে করা হয় ৫৪ হাজার ২৩৮ টাকা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

একদিনে ৮ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

স্টক নিউজ বিডি August 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশে ডলারের সংকট অব্যাহত রয়েছে। খোলাবাজারে ডলার এখন ১১২ থেকে ১১৪ টাকায় বিক্রি হচ্ছে। ব্যাংকগুলোতে বিক্রি চলছে ৯৫ থেকে ৯৬ টাকার মধ্যে।

এ অবস্থায় ডলার মার্কেট স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৬ আগস্ট) আন্তঃব্যাংকে (বিভিন্ন ব্যাংকের কাছে) প্রতি ডলার ৯৫ টাকা দরে মোট ৮০ মিলিয়ন বা ৮ কোটি মার্কিন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

দেশের ব্যাংকগুলো যে দামে ডলার কিনবে, তার চেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি দামে ওই ডলার বিক্রি করতে পারবে। একই সঙ্গে রপ্তানি আয় দ্রুত দেশে এনে তা নগদায়ন করতে হবে।

রোববার (১৪ আগস্ট) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। সভায় বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করতে ব্যাংকগুলোর জন্য ডলারের ক্রয়-বিক্রয় হারের মধ্যে ১ টাকার ব্যবধান বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য