Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ইংল্যান্ড

পাকিস্তানকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন ইংল্যান্ড

পাকিস্তানকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন ইংল্যান্ড

স্টক নিউজ বিডি November 13, 2022

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ক্রিকেট দল। ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল ইংলিশরা। এর আগে ওয়েস্ট ইন্ডিজ দুইবার শিরোপা জিতেছিল।

রোববার অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে শিরোপা নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।

নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৮ উইকেটে ১৩৭ রান তুলতে সমর্থ হয় তারা। পাকিস্তানের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন শান মাসুদ। ২৮ বলে মাত্র ৩২ রান করে ফেরেন অধিনায়ক বাবর আজম। ১৪ বলে ২০ রান করেন শাদাব খান।

১৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয়ে শিরোপা নিজেদের করে নেয় ইংল্যান্ড। দলের জয়ে ৪৮ বলে অপরাজিত ৫১ রান করেন বেন স্টোকস। এছাড়া ১৭ বলে ২৬ রান করে ফেরেন অধিনায়ক জস বাটলার।

শিরোপা নিশ্চিতে মামুলি স্কোর তাড়া করতে নেমে শাহিন আফ্রিদি ও হারিস রউফের গতির মুখে পড়ে ৪৫ রানেই ৩ উইকেট হারায় ইংল্যান্ড।

ইংল্যান্ড শিবিরে শুরুতেই আঘাত হানেন শাহিন শাহ আফ্রিদি। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে অ্যালেক্স হেলসকে বোল্ড করে ফেরান তিনি। ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে ৪৭ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলা হেলসকে এদিন মাত্র ১ রানে সাজঘরে পাঠান আফ্রিদি।

ইনিংসের চতুর্থ ওভারে ফিল স্টলকে আউট করেন হারিস রউফ। দলীয় ৩২ রানে ৯ বলে ১০ রান করে ফেরেন তিনি।

জয়ের লক্ষ্যে শুরু থেকে ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়ে যাওয়া ইংল্যান্ড অধিনায়ককে আউট করেন হারিস রউফ। তার দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ১৭ বলে তিন চার আর এক ছক্কায় ২৬ রান করে ফেরেন বাটলার। তার বিদায়ে ৫.৩ ওভারে ৪৫ রানে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড।

এরপর হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৩৯ রানের জুটি গড়েন বেন স্টোকস। ব্রুককে আউট করে এই জুটি ভাঙেন শাদাব খান। ২৩ বলে ২০ রান করে ফেরেন হ্যারি ব্রুক। তার বিদায়ে ৮৪ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড।

১৩তম ওভারে শাদাব খানের বলে লংঅফে বাউন্ডারি হাঁকাতে গিয়ে শাহিন আফ্রিদির হাতে ক্যাচ তুলে দেন হ্যারি ব্রুক। বলটি দেখে শুনে তালুবন্দি করতে গিয়ে দুই হাঁটু গেড়ে বসে পড়েন আফ্রিদি।

তখনই চোটাক্রান্ত হন পাকিস্তানের এই তারকা পেসার। ক্যাচটি নিয়েই মাঠে শুয়ে পড়েন। পরে তাকে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে দেখা যায়। এই চোট নিয়ে ফের মাঠে নেমে বোলিং করতে গিয়ে ওভার শেষ করতে পারেননি আফ্রিদি। চোট নিয়ে ফের মাঠ ছাড়েন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রুশোর ব্যাটে সমতায় প্রোটিয়ারা

স্টক নিউজ বিডি July 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ রাইলি রুশোর ক্যারিয়ার সেরা অপরাজিত ৯৬ রান এবং চমৎকার বোলিং পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি–টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো ৫৮ রানে। বুধবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে সফরকারীরা।

বাঁহাতি ব্যাটসম্যান রুশো এই সিরিজ দিয়ে ছয় বছর পর দক্ষিণ আফ্রিকার জার্সি পরেন। প্রথম ম্যাচে মাত্র ৪ রান করেন। পরের ম্যাচেই খেললেন ক্যারিয়ারসেরা ইনিংস। ৫৫ বলের ইনিংসে ছিল ১০ চার ও ৫টি ছক্কা। তার সঙ্গে রিজা হেনড্রিকস সিরিজ বাঁচানোর লড়াইয়ে ৩ উইকেটে ২০৭ রান করতে বড় অবদান রাখেন। টানা দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন তিনি। ৩২ বলে ৫৩ রান আসে হেনড্রিকসের ব্যাটে, রুশোর সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়েন ৭৩ রানের জুটি।

জবাবে স্বাগতিক ইংল্যান্ড উড়ন্ত সূচনা করলেও ছন্দ হারায়। তাবরাইজ শামসি প্রোটিয়াদের বোলিং আক্রমণে ছিলেন এগিয়ে। চার ওভার বল করে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন। অ্যান্ডাইল ফেলুকোয়ায়োও সমান সংখ্যক উইকেট নেন।

চতুর্থ ওভারে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের (২৯) গুরুত্বপূর্ণ উইকেট নেন ফেলুকোয়ায়ো। বাটলারের পর আর কোনো ব্যাটসম্যান বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ফেলুকোয়ায়ো ও লুঙ্গি এনগিডি টেল এন্ডার গুটিয়ে দেন। ১৬.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয় স্বাগতিকরা।

তিন ম্যাচের সিরিজ নির্ধারণ হবে শেষ টি-টোয়েন্টিতে। আগামী ৩১ জুলাই সাউদাম্পটনের রোজ বোলে হবে ম্যাচটি।

গত ২৭ জুলাই প্রথম ম্যাচে বাজে ফিল্ডিংয়ে ইংল্যান্ডকে ২৩৪ রান দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত থ্রি লায়নদের কাছে তারা হেরে যায় ৪১ রানে

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
হ্যারি কেইন

নেশন্স লিগ: শেষ মুহূর্তের গোলে আত্মরক্ষা করলো ইংল্যান্ড

স্টক নিউজ বিডি June 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার (৭ জুন) রাতে ‘এ’ লিগের ইংল্যান্ড ও জার্মানির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ইয়োনাস হফমানের গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন কেইন। এবারের নেশন্স লিগে শুরুটা প্রত্যাশামতো হয়নি দুই দলেরই। গত শনিবার ইতালির বিপক্ষে অনেকটা সময় ভালো খেলেও পিছিয়ে পড়েছিল জার্মানি। পরে সেটা শোধ করে ড্র করে তারা। আর ইংল্যান্ডের শুরুটা তো হয় আরও বাজে। হাঙ্গেরির বিপক্ষে হেরে বসে গ্যারেথ সাউথগেটের দল।

ইংল্যান্ডকে এদিনও শুরুতে বেশ ভুগতে দেখা যায়। প্রথমার্ধে তাদের পারফরম্যান্সে ছিল না ছন্দ। সেই সুযোগে শুরু থেকে চাপ বাড়ায় জার্মানি। প্রতিপক্ষের রক্ষণে বারবার ভীতি ছড়ালেও বিরতির আগে নিশ্চিত সুযোগ অবশ্য তারাও তেমন তৈরি করতে পারেনি। ২৩তম মিনিটে সতীর্থের উঁচু করে বাড়ানো থ্রু বল ধরে সবাইকে পেছনে ফেলে জালে বল পাঠান ইয়োনাস হফমান। তবে বাজে অফসাইডের বাঁশি, ভিএআরের তা বহাল থাকে। ৪৫তম মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন তরুণ বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার জামাল মুসিয়ালা। প্রথমার্ধের যোগ করা পাঁচ মিনিট দুটি ভালো সুযোগ পায় ইংল্যান্ড। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে ডি-বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে জোরাল শট নেন বুকায়ো সাকা। তবে সোজাসুজি থাকায় ঠেকাতে বেগ তেমন পেতে হয়নি গোলরক্ষক মানুয়েল নয়ারের। তিন মিনিট পর সাকার আরেকটি জোরাল শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে এগিয়ে যায় জার্মানি। জসুয়া কিমিখের পাস ডি-বক্সে পেয়ে বুলেট গতির শটে গোলটি করেন বরুশিয়া মনশেনগ্লাডবাখের মিডফিল্ডার হফমান। সোজাসুজি আসা বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। শুরু থেকে নিজের ছায়া হয়ে থাকা ম্যাসন মাউন্ডের নৈপুণ্যে পিছিয়ে পড়ার তিন মিনিট পরই সমতায় ফিরতে পারতো ইংল্যান্ড। তবে তার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন নয়ার। পাল্টা আক্রমণে ৭০তম মিনিটে টমাস মুলারের দূরহ কোণ থেকে নেওয়া শট রুখে দেন পিকফোর্ড।

৮৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ইংলিশরা। ডি-বক্সে কেইনকে পেছন থেকে দুর্ঘটনাবশত ফাউল করে বসেন ডিফেন্ডার নিকো শ্লটারবেক। প্রথমে রেফারি পেনাল্টি যদিও দেননি, তবে ভিএআরে অনেক্ষণ ধরে দেখে সিদ্ধান্ত পাল্টান তিনি। নিখুঁত স্পট কিকে জাতীয় দলের হয়ে গোলের ফিফটি পূর্ণ করেন হ্যারি কেইন। ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে উঠলেন কেইন, পেছনে পড়ে গেলেন স্যার ববি চার্লটন। ৫৩ গোল নিয়ে শীর্ষে ওয়েইন রুনি। আগামী শনিবার জার্মানি খেলবে হাঙ্গেরির মাঠে। আর ইংল্যান্ড ঘরের মাঠে মুখোমুখি হবে ইতালির।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
uefe nations leage

নেশনস লিগে ‘গ্রুপ অফ ডেথ’ এ ইতালি-জার্মানি-ইংল্যান্ড

স্টক নিউজ বিডি December 18, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউরোপিয়ান ফুটবলকে আরও জমজমাট করতে উয়েফা চালু করে নেশনস লিগ। প্রীতি ম্যাচের বদলে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ফুটবলকে আরও আকর্ষণীয় করে তুলেছে। উয়েফা নেশনস লিগের এরইমধ্যে দু’টি আসর শেষ হয়ে গেছে। তৃতীয় আসরের জন্য আয়োজিত হল ড্রয়ের অনুষ্ঠান। যেখানে একই গ্রুপে পড়েছে ইউরো চ্যাম্পিয়ন ইতালি, জার্মানি ও ইংল্যান্ড। এই গ্রুপকেই বলা হচ্ছে এবারের নেশনস লিগের ‘গ্রুপ অফ ডেথ’।

এ বছরের ইউরোর নকআউট পর্বে জার্মানিকে হারিয়েছে ইংল্যান্ড। তবে ফাইনালে পেনাল্টি শুটআউটে ব্রিটিশরা হেরে যায় ইতালির কাছে। এই তিন দলই পড়েছে নেশনস লিগের একই গ্রুপে। লিগ-এ ক্যাটাগরির গ্রুপ-৩-এ তাদের সঙ্গে চতুর্থ দল হিসেবে থাকছে হাঙ্গেরি।

গতবারের রানার্সআপ স্পেনও পড়েছে কঠিন গ্রুপে। গ্রুপ-২-এ স্পেনকে লড়তে হবে ক্রিশ্চিয়ানো রোনালদোদের পর্তুগালের বিরুদ্ধে। তাদের সঙ্গে অন্য দুই দল সুইজারল্যান্ড ও চেক প্রজাতন্ত্র।
বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স রয়েছে গ্রুপ-১ এ। তাদের সঙ্গে রয়েছে ডেনমার্ক, ক্রোয়েশিয়া ও অস্ট্রিয়া। গ্রুপ-৪-এ লড়বে বেলজিয়াম, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও ওয়েলস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
aus test

ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় অস্ট্রেলিয়ার

স্টক নিউজ বিডি December 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে দুর্দান্ত দাপট দেখিয়ে অ্যাশেজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে পাঁচ ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্যাট কামিন্সের দল।

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানো ইংল্যান্ড শনিবার (১১ ডিসেম্বর) ব্রিসবেন টেস্টের পঞ্চম দিন প্রথম সেশনেই ভেঙে পড়ে। গতকাল ২ উইকেট হারিয়ে ২২০ রানে দিন শেষ করা জো রুটরা এদিন শেষ ৫৮ রানে অলআউট হয়ে করতে পারে ২৯৭ রান। ফলে অস্ট্রেলিয়াকে মাত্র ২০ রানের লক্ষ্য দিতে পারে দলটি। আর ওপেন করতে নামা অ্যালেক্স ক্যারির উইকেট হারিয়ে জয় তুলে নেয় অজিরা।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৫২ রানের অসাধারণ ইনিংস খেলা ট্রাভিস হেড ম্যাচ সেরা নির্বাচিত হন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য