Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ইউক্রেন ও রাশিয়া

ইউক্রেন

ইউক্রেনের দাবি, খারকিভে লড়াইয়ে শীর্ষ রাশিয়ান কমান্ডার নিহত

স্টক নিউজ বিডি March 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ দাবি করেছেন, খারকিভের কাছে লড়াইয়ের সময় রাশিয়ান সেনাবাহিনীর একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। যদিও ব্রিটিম গণমাধ্যম বিবিসি এর সত্যতা নিশ্চিত হতে পারেনি এবং রুশ বাহিনীরও কোনো মন্তব্য মেলেনি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ভিটালি গেরাসিমভ নামের ওই রুশ শীর্ষ কমান্ডার ছিলেন একজন মেজর জেনারেল। যিনি চিফ অব স্টাফ এবং রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম সেনাবাহিনীর প্রথম ডেপুটি কমান্ডার।

এতে আরও দাবি করা হয়, লড়াইয়ে বেশ কয়েকজন সিনিয়র রুশ সেনা কর্মকর্তাও নিহত ও আহত হয়েছেন। ইউক্রেনের গোয়েন্দারা বলছেন, গেরাসিমভ দ্বিতীয় চেচেন যুদ্ধ এবং সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন। সূত্র : বিবিসি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জেলেনস্কি

জেলেনস্কিকে মেরে ফেললে কি করবে ইউক্রেন?

স্টক নিউজ বিডি March 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রবিবার রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দাবি করেছেন, সরকারের ধারাবাহিকতা নিশ্চিত করার ব্যাপারে পরিকল্পনা রয়েছে ইউক্রেনীয়দের। এমনকি সে দেশের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে রাশিয়া যদি মেরেও ফেলে, সে ক্ষেত্রেও ইউক্রেনীয়দের করণীয় সম্পর্কে পরিকল্পনা রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

ব্লিংকেনকে এ ব্যাপারে প্রশ্ন করেন সাংবাদিক মার্গারেট ব্রেনন। মূলত তার পররাষ্ট্রনীতি বিষয়ক অনুষ্ঠান ‘ফেস দ্য নেশন’-এ প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন গণমাধ্যম সিএনএন ও ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল তাদের প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

অ্যান্টনি ব্লিংকেন আরও বলেছেন, তিনি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে দেখা করেছেন। যদিও সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, টেলিভিশন অনুষ্ঠানটির টুইটার অ্যাকাউন্টে সংক্ষিপ্ত একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এবং তার সরকারের নেতৃত্বের প্রশংসা করতে দেখা গেছে ব্লিংকেনকে। ব্লিংকেন মনে করেন, ‘দেশটির নেতারা সত্যিই সাহসী ইউক্রেনীয় জনগণের মূর্ত প্রতীক।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Boris Johnson

ইউক্রেনকে আরও ১০ কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের

স্টক নিউজ বিডি March 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাশিয়ার ধারাবাহিক হামলার মধ্যেই প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে ঘোষণা এলো ইউক্রেন সরকারকে তাদের কার্যক্রম পরিচালনার জন্য আরও ১০ কোটি ডলারের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এই তহবিলটি ইউক্রেনীয় কল্যাণ, পেনশন ও সরকারি খাতের বেতনের অর্থ প্রদানে সহায়তা করবে। এর আগে ইউক্রেনকে প্রায় ৩০ কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেয় ব্রিটিশ কর্তৃপক্ষ।
জানা গেছে, বিশ্বব্যাংকের মাল্টি-ডোনার ট্রাস্ট ফান্ডের মাধ্যমে এই তহবিল বিতরণ করা হবে। অন্যান্য দেশগুলো এরই মধ্যে ইউক্রেনে অর্থ দ্রুত পাঠানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মানবিক করিডোর

ইউক্রেনের চারটি শহরে রাশিয়ার অস্ত্রবিরতি

স্টক নিউজ বিডি March 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে ইউক্রেনের চারটি শহরে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। আজ সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভ, খারকিভ, মারিওপোল ও সামিতে এ অস্ত্রবিরতি কার্যকর করা হবে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ বিষয়ে এখনো কিছু জানায়নি ইউক্রেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
russia 2

একদিনে ৯ হাজারের বেশি বাসিন্দা মারিওপোল ছাড়তে পারবে না

স্টক নিউজ বিডি March 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ‘মানবিক করিডোর’ ঘোষণার পর ইউক্রেনের দক্ষিণ-পূর্ব শহর মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। তবে মারিওপোলের ডেপুটি মেয়র সের্গেই ওরলভ জানিয়েছেন, একদিনে ৯ হাজারের বেশি বাসিন্দা শহর ছাড়তে পারবে না।

শনিবার ইউক্রেনে থাকা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিনিধি জোয়েল গুন্টারের সাথে আলাপকালে এ তথ্য জানান।

ওরলভ বলেন, যুদ্ধবিরতির জন্য সারা রাত আলোচনা চলেছে। কয়েক ঘণ্টা আগে ‘মানবিক করিডোর’ খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯টায় যুদ্ধবিরতি শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ‘মানবিক করিডোর’ খুলে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর আমরা অবিলম্বে লোকেদের বের করে আনার জন্য আমাদের প্রক্রিয়া শুরু করেছি। আমরা ৫০টি বাসের ব্যবস্থা করেছি এবং আমরা মনে করি ৫ থেকে ৬ হাজার বাসিন্দা এই বাসে করে জাপোরিঝিয়ায় যেতে পারবে।

‘মানুষ ব্যক্তিগত গাড়ি দিয়েও শহর ছাড়তে পারবে। আমরা মনে করি, যুদ্ধবিরতি বহাল থাকলে মোট ৭ থেকে ৯ হাজার মানুষ বাসে এবং ব্যক্তিগত গাড়ি দিয়ে শহর থেকে বেরিয়ে আসতে পারবে।’

তিনি জানান, কোনো ট্রেন চলাচল করছে না, কারণ রাশিয়ান সৈন্যরা রেলপথের অবকাঠামো ধ্বংস করে দিয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ukrain

যুদ্ধ করার জন্য বিদেশ থেকে দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি ইউক্রেনীয়

স্টক নিউজ বিডি March 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি থেকে হামলা চালাচ্ছে রাশিয়া। এর পর থেকে নাগরিকদের অস্ত্র হাতে তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তখন থেকে এ পর্যন্ত বিদেশে থাকা ৬৬ হাজারের বেশি ইউক্রেনী যুদ্ধ করার জন্য দেশে ফিরেছেন।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এ তথ্য জানান। খবর বিবিসির।

ওলেক্সি বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিদেশ থেকে দেশে ফিরেছেন ৬৬ হাজার ২২৪ জন।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, রুশ বাহিনীর হাত থেকে দেশকে রক্ষায় বহু ইউক্রেনী দেশে ফিরেছেন। আমরা অপরাজেয়।

এদিকে যুদ্ধের দশম দিনে এসে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে ‘মানবিক করিডোর’ খোলার ঘোষণা দিয়েছে রাশিয়া। এ সময় লড়াই বন্ধ রাখা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ukraine

ইউক্রেনের বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে দুই শহরে যুদ্ধবিরতি

স্টক নিউজ বিডি March 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেনের বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ করে দিতে দুই শহরে ‘মানবিক করিডোর’ খোলার ঘোষণা দিয়েছে রাশিয়া। একইসঙ্গে দক্ষিণ-পূর্ব ইউক্রেনের ওই দুই শহরে সামরিক অস্থায়ী যুদ্ধবিরতিও ঘোষণা করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এবার ইউক্রেনে পক্ষ থেকেও দুই শহরে ‘মানবিক করিডোর’ খোলা এবং সাময়িক যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির।

ইউক্রেনের পক্ষ থেকে ডোনেটস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেনকো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, স্থানীয় সময় শনিবার থেকে অস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে ইউক্রেনের প্রশাসন।

এর আগে রাশিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, শনিবার মস্কোর স্থানীয় সময় সকাল ১০টায় ইউক্রেনের মারিওপোল ও ভলনোভাখার বাসিন্দাদের জন্য মানবিক করিডোর খুলে দেওয়া হবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম জানায়, ওই দুই শহরের অবরুদ্ধ বেসামরিক নাগরিকরা যেন নিরাপদে বের হয়ে যেতে পারেন সে জন্য ‘নীরবতার শাসন’ প্রতিষ্ঠার বিষয়ে ইউক্রেনের কর্তৃপক্ষের সঙ্গে একমত হওয়া গেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
erdogan voldemir

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করতে আজ ইউক্রেন যাচ্ছেন এরদোগান

স্টক নিউজ বিডি February 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করতে আজ ইউক্রেন সফর যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

বৃহস্পতিবার সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে— ইউক্রেন ইস্যুতে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এমন পদক্ষেপ নিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।

ইউক্রেন ও রাশিয়ার দুই প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও এরদোগান বর্তমানে বিভিন্ন ফ্রন্টে চ্যালেঞ্জের মুখোমুখি। রাশিয়া ইউক্রেনের সীমান্তের কাছে সামরিক অবস্থান অব্যাহত রেখেছে। তবু তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ওই অঞ্চলে উত্তেজনা প্রশমনের আশা করছেন।

ইউরোপীয় কাউন্সিলের সিনিয়র ফেলো আসলি আইদিনতাসবাস বলেছেন, এরদোগান বিশ্বাস করেন, মধ্যস্থতা করার মতো অনন্য অবস্থান তার রয়েছে।

তিনি বলেন, তুরস্ক এ সংঘাত চায় না। এরদোগান ইউক্রেনের প্রেসিডেন্ট (ভলোদিমির) জেলেন্সকির সঙ্গে তার সুসম্পর্কের সদ্ব্যবহার করতে চান। কারণ, তুরস্ক ন্যাটো জোটভুক্ত একটি দেশ এবং পুতিনের সঙ্গে এরদোগানের সত্যিই ভালো সম্পর্ক রয়েছে। তাই তিনি আলোচনার প্রস্তাব দিচ্ছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য