Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

এজিএম

এডিএন টেলিকম লিমিটেড -এর ১৯তম এজিএম অনুষ্ঠিত

এডিএন টেলিকম লিমিটেড -এর ১৯তম এজিএম অনুষ্ঠিত

স্টক নিউজ বিডি December 7, 2022

তথ্য-প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেড (ADN Telecom Ltd.)- এর ১৯তম এজিএম বুধবার, ৭ই ডিসেম্বর ২০২২ ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। 

এডিএন টেলিকম লিমিটেড-এর সম্মানিত চেয়ারম্যান জনাব আসিফ মাহমুদ-এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন, কোম্পানি সচিব জনাব মোঃ মনির হোসেন, এফসিএস। সভায় বিগত অর্থ বছরে কোম্পানির আয়-ব্যয়ের হিসাব ও অন্যান্য পূর্ব নির্ধারিত এজেন্ডাসমূহের ওপর বিস্তারিত
আলোচনা ছাড়াও সম্মানিত শেয়ারহোল্ডারগণের সম্মতিক্রমে ১০% ক্যাশ ডিভিডেন্ট প্রদানের এজেন্ডা অনুমোদিত হয় এবং বিশেষ এজেন্ডা হিসাবে IPO Fund-এর পরিবর্তিত Utilization & Time Extention সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

উক্ত সভায় প্রতিষ্ঠানটির পরিচালক জনাব মোঃ মঈনুল ইসলাম, জনাব মোঃ মাহফুজ আলী সোহেল, জনাব নিয়াজ আহমেদ, স্বতন্ত্র পরিচালক জনাব গোলাম রসুল ও জনাব খন্দকার আতিক-ই-রব্বানী, ব্যবস্থাপনা পরিচালক জনাব হেনরী হিলটন,  বোর্ডের সম্মানিত উপদেষ্টা মহোদয় জনাব জহির আহমেদ সহ কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার জনাব মোহাম্মদ আবদুল আলীম, এফসিএ, সিআইএসএ উপস্থিত ছিলেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আজ ১৩ কোম্পানির এজিএম

আগস্টে ১০ কোম্পানির এজিএম

স্টক নিউজ বিডি August 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি মাসে অনুষ্ঠিত। সভায় কোম্পানিগুলোর সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ অনুমোদন করা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম আগামী ১১ আগস্ট সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের এজিএম আগামী ১৮ আগস্ট সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

বার্জার পেইন্টসের এজিএম আগামী ২৪ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম আগামী ২৭ আগস্ট সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

জনতা ইন্স্যুরেন্সের এজিএম আগামী ১১ আগস্ট সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

ন্যাশনাল ব্যাংকের এজিএম আগামী ২৫ আগস্ট সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

এনসিসি ব্যাংকের এজিএম ১১ আগস্ট দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

ওয়ান ব্যাংকের এজিএম আগামী ১১ আগস্ট সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

রূপালী ব্যাংকের এজিএম আগামী ৭ আগস্ট সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

সাউথইস্ট ব্যাংকের এজিএম আগামী ১১ আগস্ট সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর এজিএম ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
rupali bank

রূপালী ব্যাংকের এজিএমের তারিখ পরিবর্তন

স্টক নিউজ বিডি June 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যংকের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ২৮ জুলায়ের পরিবর্তে ৭ আগস্ট অনুষ্ঠিত হবে।

এছাড়া এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
mithun

এজিএমের অনুমতি পেলো মিথুন নিটিং

স্টক নিউজ বিডি January 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড উচ্চ আদালত থেকে বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুমতি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ২০১৯ সালের এজিএম এবং পরবর্তী সময়ের এজিএম অনুষ্ঠান করতে পারবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
tallu spn

এজিএমের অনুমতি পেলো তাল্লু স্পিনিং

স্টক নিউজ বিডি January 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাল্লু স্পিনিং সুপ্রিম কোর্টের উচ্চ আদালত থেকে বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুমতি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নির্দেশনা অনুযায়ী কোম্পানিটি ২০১৯ সালের এজিএম অনুষ্ঠান করতে পারবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওরিয়ন ফার্মার এজিএমে ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ওরিয়ন ফার্মার এজিএমে ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

স্টক নিউজ বিডি December 22, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান ওরিয়ন ফার্মা লিমিটেডের ৫৬তম বার্ষিক সাধারণ সভা এবং বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানটির এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ২০২০-২১ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরনী ও কোম্পানীর সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয় এবং আলোচ্যসূচীসমুহ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

আলোচ্য সভায় ২০২০-২১ অর্থ বৎসরের জন্য ১২ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান জনাব মোহাম্মদ ওবায়দুল করিম। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মিসেস জেরীন করিম, পরিচালক মিসেস আরজুদা করিম, পরিচালক সালমান ওবায়দুল করিম, স্বতন্ত্র পরিচালক জনাব মোঃ শাফিকুর রহমান এবং জনাব এ.এন.এম. আবুল কাশেম, কোম্পানী সচিব মোঃ ফেরদাউস জামান, এবং সিএফও মিসেস মনোয়ারা খাতুন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Atlas

এটলাস বাংলাদেশের এজিএমের তারিখ পরিবর্তন

স্টক নিউজ বিডি December 20, 2021

স্টক নিউজ বিডি প্রতিবেদন: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এটলাস বাংলাদেশের ৩৭তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির এজিএম আগামী ২৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগে কোম্পানিটি ২৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় এজিএমের তারিখ ঘোষণা করেছিল।

এছাড়া এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম/ এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Baraka-power-limited

বারাকা পাওয়ারের ১০% লভ্যাংশ অনুমোদন

স্টক নিউজ বিডি December 20, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) কোম্পানি সেক্রেটারি সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্যে বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল আহমদ চৌধুরী বলেন, বারাকা গ্রুপ নিরবিচ্ছিনভাবে জাতীয় গ্রীডে বিদুৎ সরবরাহ করে জাতীয় উন্নয়নে অগ্রনী ভূমিকা রেখে আসছে। এবছর বারাকা গ্রুপের একটি পাওয়ার প্ল্যান্ট বারাকা পতেঙ্গা পাওয়ার শেয়ারবাজারে তালিকাভুক্তি হয়েছে। এছাড়া বারাকা গ্রুপের অন্য দুটি পাওয়ার প্ল্যান্ট বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড ও কর্ণফুলি পাওয়ার লিমিটেডের উৎপাদন পূর্ণমাত্রায় চালু আছে বলে তিনি জানান।

সমাপনী বক্তব্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী কোম্পানির পরিচালক ও শেয়ারহোল্ডারদের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি উল্লেখ করেন, বিগত ২০২০-২০২১ অর্থবছরে বারাকা পাওয়ার এর সম্মিলিত মুনাফা ছিল ৬৯.৮৩ কোটি টাকা। কোম্পানির সম্মিলিত শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ২.৯৬ টাকা এবং ৩০শে জুন ২০২১ এ কোম্পানির শেয়ার প্রতি সম্পদ হয়েছে ২০.৯১ টাকা।

সাধারণ সভায় ১০% নগদ লভ্যাংশ ও অন্যান্য সকল এজেন্ডা শেয়ারহোল্ডারদের ভোটের ভিত্তিতে অনুমোদিত হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আজ ১৩ কোম্পানির এজিএম

৩ কোম্পানির এজিএমের তারিখ পরিবর্তন

স্টক নিউজ বিডি December 15, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- জিলবাংলা সুগার মিলের এজিএম আগামী ২৭ ডিসেম্বর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

শ্যামপুর সুগারের এজিএম আগামী ২৭ ডিসেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

রেনউইক যজ্ঞেশ্বরের এজিএম আগামী ২৭ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলো এর আগে ২৫ ডিসেম্বর এজিএমের তারিখ ঘোষণা করেছিল। এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ন্যাশনাল ব্যাংক

ন্যাশনাল ব্যাংক এজিএমের নতুন তারিখ

স্টক নিউজ বিডি December 14, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেড ৩৮তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) নতুন তারিখ ও সময় জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য