Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ওমিক্রন

ওমিক্রন

বিশ্বের ৫৭ দেশে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত

স্টক নিউজ বিডি February 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বের ৫৭টি দেশে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিছু গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে এটি ওমিক্রনের মূল স্টেনের চেয়েও বেশি সংক্রামক হতে পারে।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। খবর আল জাজিরা ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের।

১০ সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার পর থেকে অতিসংক্রামক ওমিক্রন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার সাপ্তাহিক এপিডেমিওলজিক্যাল আপডেটে বলেছে, গত মাসে সংগৃহীত নমুনায় ওমিক্রনের কয়েকটি সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, নমুনার ৯৩ শতাংশ গত মাসেই সংগ্রহ করা হয়েছে। এই নমুনায় ওমিক্রনের কয়েকটি সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়, এগুলো হলো- বিএ.১, বিএ.১.১, বিএ.২ এবং বিএ. ৩।

গ্লোবাল সায়েন্স ইনিশিয়েটিভ গিসএইড বলেছে, বিশ্বব্যাপী সংগৃহীত নমুনায় ওমিক্রনের ভার্সন হিসেবে ৯৬ শতাংশের বেশী বিএ.১ এবং বিএ.১.১ শনাক্ত হয়েছে।

তবে ব্যাপক সংক্রমণের সঙ্গে জড়িত বিএ.২ ভ্যারিয়েন্ট, এটি মূল ওমিক্রন থেকে ব্যাপক মিউটেশনসহ এই ভ্যারিয়েন্টের প্রোটিন স্পাইক বদলে নিয়েছে, এই পরিবর্তিত প্রোটিন স্পাইক মানব কোষে ঢুকে পড়ার মূল চাবিকাঠি।

৫৭টি দেশের পাঠানো নমুনায় এই বিএ.২ স্টেন শনাক্ত হয়েছে। ডব্লিউএইচও বলেছে, কিছু দেশে সাব ভ্যারিয়েন্ট এখন সংগৃহীত সমস্ত ওমিক্রন সিকোয়েন্সের অর্ধেকের বেশী।

বেশ কয়েকটি সাম্প্রতিক গবেষণায় ইঙ্গিত দেয়া হয়েছে যে, মূল ওমিক্রনের চেয়ে বিএ.২ বেশি সংক্রামক। কোভিড নিয়ে ডব্লিউএইচওর অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ মারিয়া কেরখোভ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, সাব-ভ্যারিয়েন্ট সম্পর্কে তথ্য খুবই সীমিত। কিন্তু প্রাথমিক পর্যবেক্ষণে যে তথ্য নির্দেশ করে এতে দেখা যায় বিএ.১ এর তুলনায় বিএ.২ এর সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জাহিদ মালেক

আগামী সাত দিনের মধ্যে ওমিক্রন ঠেকাতে নতুন নির্দেশনা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ

স্টক নিউজ বিডি January 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দে‌শে করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। আগামী সাত দিনের মধ্যে এ সংক্রান্ত নির্দেশ জারি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা কেবিনেটের সঙ্গে গতকাল মিটিং করেছি। বেশ কিছু পরামর্শ ও নির্দেশনা দেয়া হয়েছে। এগুলো এখনো ফাইনাল না। কেবিনেট থেকে এগুলো ফাইনাল করা হবে। এর আগে যে আলোচনা হয়েছে, করোনাভাইরাস রুখতে হবে একারনেই এ সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে।

তিনি বলেন, যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যারা চলাচল করবেন তাদের জরিমানার মধ্যে পড়তে হবে। পরিবহনের মধ্যে বাস থাকবে, ট্রেন থাকবে এবং লঞ্চ থাকবে এটা একটা সিদ্ধান্ত মোটামুটি হয়েছে। আমাদের প্রস্তাবনায় রয়েছে। তারপরে যাত্রী সংখ্যা সেখানে বাস এবং অন্যান্য যানবাহনে অর্ধেক নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রেস্টুরেন্ট-হোটেল সেখানেও মাস্ক পড়ে যেতে হবে। মাস্ক ছাড়া গেলে দোকানদারেরও ফাইন হবে যে যাবে তারও ফাইন হবে। দোকানের সময়সীমাও কমিয়ে আনা হয়েছে। রাত ৮টা পর্যন্ত ১০টার পরিবর্তে, এটাও প্রস্তাব করা হয়েছে। টিকা নেওয়ার জন্য তাগাদা দেয়া হয়েছে। রেস্টুরেন্টে খেতে গেলে ভ্যাকসিন কার্ড দেখাতে হবে।

স্কুল চলবে স্বাস্থ্যবিধি মেনে। সংক্রমন বেশি বৃদ্ধি পেলে স্কুলের বিষয় চিন্তাভাবনা করা হবে যে এটাকে চালানো যাবে কিনা। এখনো আমরা সে সিদ্ধান্ত নেই নি, সে পরিস্থিতি এখনো বিরাজ করছে না।

তিনি বলেন, অনেকে জিজ্ঞেস করে লকডাউন দেওয়া হবে কিনা, পাশের দেশে তো দিয়েছে। আমরা এখনো সে চিন্তা করছি না। যদি পরিস্থিতি হাতের বাহিরে চলে যায়, সংক্রমন অনেক বৃদ্ধি পায় তাহলে লকডাউনের চিন্তা মাথায় আছে। পাশাপাশি আমাদের বর্ডারগুলো স্ক্রিনিং আরো জোরদার করা হয়েছে এবং কোয়ারেন্টিনে যারা থাকবে তারা যাতে বাহিরে ঘোরাফেরা না করে এজন্য পুলিশ পাহারা দেওয়া হবে। এ বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে বলা হয়েছে।

‘ডিসি এসপিদের বলা হয়েছে তারা এ নির্দেশ যখন পাবে তা যেন দ্রুত বাস্তবায়ন করে। আগে ১৫ দিন সময় দেয়ার কথা বলা হয়েছিলো কিন্তু আজ প্রপোজ করেছি ১৫ দিন নয় সাত দিন দেয়ার জন্য। এটা কেবিনেট সচিবকে বলা হয়েছে তিনিও একমত পোষণ করেছেন। এটা সাত দিন পরেই নির্দেশগুলো বাস্তবায়ন কার্যকর শুরু হবে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন………

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিক্রেতা উধাও ৩ কোম্পানির শেয়ারে

ওমিক্রনের ধাক্কায় ভারতে শেয়ারবাজারে বিপুল ধস

স্টক নিউজ বিডি December 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের সবচেয়ে ভয়াবহ ভ্যারিয়ন্ট ওমিক্রনের সংক্রমণ। আর এর জের ধরে শুরু হয়েছে বিভিন্ন দেশে সুদ বৃদ্ধি। যা দেখে শেয়ার বেচছে বিদেশী লগ্নিকারী সংস্থাগুলো। এই তিন ঘটনার ফলে গত শুক্রবারের পরে সোমবার বিপুল পতনের মুখ দেখল ভারতের শেয়ার বাজার। এ দিন সেনসেক্স পড়েছে ১১৮৯.৭৩ পয়েন্ট। গত দু’দিন মিলিয়ে ২০৭৯.১৩ পয়েন্ট। যার জেরে বিএসই-র লগ্নিকারীরা হারিয়েছেন ১১.৪৫ লাখ কোটি রুপির শেয়ার সম্পদ। নিফ্‌টিও এ দিন পড়েছে ৩৭১ পয়েন্ট।

বাজার মহলের বক্তব্য, ওমিক্রন রুখতে নেদারল্যান্ডসে লকডাউন ঘোষণা হয়েছে। কড়াকড়ি করছে জার্মানি। ব্রিটেন ও আমেরিকাও সেই পথে হাঁটতে পারে বলে ধারণা। ডেনমার্ক, সুইডেন, নরওয়ের মতো যে সব দেশ গত কয়েকটি ঢেউয়ে তেমন ধাক্কা খায়নি, তাদের ঘিরেও এ বার আশঙ্কা বাড়ছে। ফলে লগ্নিকারীরা বাজার আরো পড়ার আশঙ্কায় শেয়ার ধরে রাখতে চাইছেন না।

তার ওপরে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে আমেরিকায় গত সপ্তাহেই সুদ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে শীর্ষ ব্যাংক ফেডারাল রিজার্ভ। বলেছে মার্চের মধ্যে ত্রাণ প্রকল্প গোটানোর কথাও। ইতিমধ্যে সুদ বাড়িয়েছে ব্যাংক অব ইংল্যান্ড। এর জেরে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোর বাজার থেকে লগ্নি ওই সব দেশে চলে যাওয়ার সম্ভাবনা। তাই হাত খালি করতে শুরু করেছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলো। দু’দিনেই তারা ভারতের বাজারে শেয়ার বেচেছে ৫৬৩৫.২৬ কোটি রুপির। সোমবার ৩৫৬৫.৩৬ কোটির।

তবে ভারতের বাজার নিয়ে এখনই আশঙ্কার কারণ তৈরি হয়েছে, তা মনে করেন না বিশেষজ্ঞ অজিত দে। তার মতে, সূচক যে ভাবে রকেট গতিতে বেড়েছিল, তাতে সংশোধন হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ওমিক্রনের কারণে যে গতিতে হয়েছে, সেটা অবশ্যই স্বাভাবিক নয়। মহামারির সমস্যা কিছুটা মিটলেই ফের সূচক উঠবে।

ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের সাবেক ডিরেক্টর বিনয় আগরওয়ালও বলেন, ভারতের আর্থিক ভিত যথেষ্ট মজবুত। আগাম আয়কর এবং জিএসটি আদায় বেড়েছে। তৃতীয় ত্রৈমাসিকে সংস্থাগুলির আর্থিক ফল ভাল হবে বলেই আশা। যার ইতিবাচক প্রভার পড়বে বাজারে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওমিক্রন

ভয়ঙ্কর রূপে ওমিক্রন: যুক্তরাজ্যে আক্রান্ত ৩৭ হাজার

স্টক নিউজ বিডি December 20, 2021

স্টক নিউজ বিডি প্রতিবেদন: বিশ্বজুড়ে ভয়ঙ্কর রূপ নিচ্ছে ওমিক্রন। যুক্তরাজ্যে আরও ১২ হাজার ১৩৩ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশটিতে ওমিক্রনে সংক্রমিত হওয়া মানুষের সংখ্যা ৩৭ হাজার ১০১ এ পৌঁছলো। রবিবার স্কাই নিউজ এ তথ্য জানিয়েছে।

এর আগে শনিবার যুক্তরাজ্য সরকার জানিয়েছিল, ২৪ ঘণ্টায় ১০ হাজার জনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের কথা জানায়। এখনও পর্যন্ত এটি বিশ্বের প্রায় ৯০টি দেশে ছড়িয়ে পড়েছে।

স্টক নিউজ বিডি.কম/ এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওমিক্রন

দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

স্টক নিউজ বিডি December 15, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্কে পুরো বিশ্বে। এরই মধ্যে ধরনটি ৭৭টি দেশে ছড়িয়ে পড়েছে। ওমিক্রনের সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সতর্ক করে বলা হয়েছে, এই নতুন ভ্যারিয়েন্ট অবিশ্বাস্য গতিতে ছড়িয়ে পড়ছে।

এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান টেড্রোস আধানোম গেব্রিয়াসুস বলেছেন, আরও অনেক দেশেই ওমিক্রন ছড়িয়ে থাকতে পারে, কিন্তু এখনও হয়তো শনাক্ত হয়নি। এই ভ্যারিয়েন্টের মোকাবিলায় যা করা দরকার তা করা হচ্ছে না। এটা উদ্বেগের বিষয়।

আবারও পুরো পৃথিবীর স্বাস্থ্য ব্যবস্থা বেকায়দায় পড়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই ভাইরাসকে শুরুতে একেবারেই গুরুত্ব দেইনি আমরা। কিন্তু এখন যে হারে তা ছড়াচ্ছে, তা রোধ করার জন্য স্বাস্থ্য ব্যবস্থা প্রস্তুত নয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জাহিদ মালেক

চলতি মাস থেকেই বুস্টার ডোজ দেওয়া হবে

স্টক নিউজ বিডি December 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে দুই শ্রেণির মানুষকে বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কমিটি। পরামর্শক কমিটির ৪৯তম সভায় এই পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার কমিটির প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যে দুই শ্রেণির মানুষকে বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, তারা হলেন— ষাটোর্ধ্ব এবং ফ্রন্টলাইনার অর্থাৎ যারা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে আছেন।

পরামর্শক কমিটির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কোভিডের টিকার বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে জাতীয় কমিটির কাছে মতামত চেয়েছিলেন। সে অনুযায়ী কমিটি বৈঠক করে তাদের সুপারিশ জানিয়ে দিয়েছে।

‘কোভিডের নিয়মিত টিকাদান কার্যক্রমের জন্য পর্যাপ্ত টিকা নিশ্চিত করে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনার, যাদের দুই ডোজ টিকা অন্তত ছয় মাস আগে দেওয়া হয়েছে, এমন জনগোষ্ঠীকে কোভিডের বুস্টার ডোজ দেওয়া যেতে পারে।’

এদিকে স্বাস্থ্যমন্ত্রী আজ মন্ত্রিসভা থেকে বেরিয়ে জানিয়েছেন, চলতি মাস থেকেই বুস্টার ডোজ দেওয়া হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
দেশেকে ভালো বাসতে হবে, দেশে জন্য নিবেদিত হতে হবে: প্রধানমন্ত্রী

ওমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি December 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’-এর বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৩ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মন্ত্রিসভা বৈঠকের অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকে বিশেষ করে ওমিক্রন নিয়ে বেশি আলোচনা হয়েছে। এটার বিষয়ে খুবই সতর্ক থাকতে বলা হয়েছে। আপনারা জানেন এটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Ban women team

ওমিক্রনে আক্রান্ত বাংলাদেশের দুইজন নারী ক্রিকেটার

স্টক নিউজ বিডি December 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশে মহামারী করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হয়েছে। ওমিক্রনে আক্রান্ত দুইজন বাংলাদেশ দলের নারী ক্রিকেটার। তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন।

আজ শনিবার স্বাস্থ্যমন্ত্রী জানান, ওমিক্রনে আক্রান্ত হওয়া দুই নারী ক্রিকেটার সুস্থ আছে। তাদের মাঝে মাঝে পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রটৌকল অনুযায়ী তাদের দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দুই নারী ক্রিকেটারের সঙ্গে যারা ছিলেন এবং তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের সবাইকে পরীক্ষার আওতায় আনা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওমিক্রন

করোনা টিকার বুস্টার ডোজ ছাড়া ওমিক্রন ঠেকানো সম্ভব না: যুক্তরাজ্য

স্টক নিউজ বিডি December 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনা টিকার প্রথম দুই ডোজ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া থেকে সুরক্ষা দিতে যথেষ্ট নয়। তবে, টিকার তৃতীয় বা বুস্টার ডোজ প্রায় ৭৫ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম। শুক্রবার (১০ ডিসেম্বর) এ সতর্কতা দিয়েছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। খবর দ্য গার্ডিয়ান’র।

দেশটির স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার বরাতে খবরে বলা হয়, যুক্তরাজ্যের প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, ওমিক্রন ও ডেল্টার ক্ষেত্রে সংক্রমণ ঠেকাতে টিকা কম কার্যকর। তবে, অনেকে টিকা নেওয়া ফলে করোনা আক্রান্তের ক্ষেত্রে সুরক্ষা দিচ্ছে।

যুক্তরাজ্যের বিজ্ঞানীরা ৫৮১ ওমিক্রন ও কয়েক হাজার ডেল্টা ভ্যারিয়েন্ট আক্রান্তের তথ্য পর্যালোচনা করেছেন। মূলত নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা কতটা কার্যকর তা জানতেই তারা এ পর্যালোচনা করেছেন। পর্যালোচনায় দেখা গেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা নাটকীয়ভাবে কমেছে এবং ফাইজারের দুই ডোজের কার্যকারিতাও হ্রাস পেয়েছে। তবে টিকার তৃতীয় ডোজ করোনা উপসর্গ ঠেকাতে মাত্রা ৭০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত সক্ষম।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এবার নিবন্ধন ছাড়াই গণহারে টিকা পবে ১ কোটি মানুষ

ওমিক্রনের বিরুদ্ধে টিকাগুলোর কাজ করা উচিত: ডব্লিউএইচও

স্টক নিউজ বিডি December 8, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিদ্যমান করোনা টিকাগুলো নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের গুরুতর অসুস্থ হওয়া থেকে রক্ষা করা উচিত বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক কর্মকর্তা। এমন এক সময় ওই কর্মকর্তার এই মন্তব্য আসলো যখন দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ওমিক্রনের প্রথম ল্যাব পরীক্ষায় দেখা গেছে, ফাইজারের টিকা নতুন ধরনে পুরোপুরি কার্যকর নয়, আংশিক কার্যকর।

গবেষকরা বলছেন, তারা বিদ্যমান টিকায় নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে ‘খুব বড় তফাৎ’ দেখতে পেয়েছেন। তবে ডব্লিউএইচওর ডা. মাইক রায়ান বলেছেন, ওমিক্রনে এমন কোনো নজির পাওয়া যায়নি যা অন্যান্য ধরন থেকে টিকাকে বেশি ফাঁকি দিতে পারে। খবর বিবিসি অনলাইনের।

ডব্লিউএইচওর জরুরি বিভাগের পরিচালক রায়ান বলেন, আমাদের খুব কার্যকর টিকা আছে যেগুলো এখন পর্যন্ত শনাক্ত হওয়া সবগুলো ধরনে আক্রান্ত ব্যক্তিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া থেকে রক্ষার প্রমাণ রেখেছে। তাই এটা প্রত্যাশা না করার কোনো কারণ নেই যে এগুলো ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর হবে না।

তিনি বলেন, প্রাথমিকভাবে তথ্য থেকে দেখা গেছে ওমিক্রন ধরন মানুষকে ডেল্টা বা অন্যান্য ধরনের চেয়ে বেশি অসুস্থ করে তুলে না। যদি কিছু হয়ও তবে তা হলো, ওমিক্রনে রোগীরা কম গুরুতর অসুস্থ হয় তাকে নির্দেশ করে।

এদিকে দক্ষিণ আফ্রিকার নতুন এক গবেষণায় দেখা গেছে, ফাইজার/বায়োএনটেকের করোনা টিকা কোভিডের আসল ধরন থেকে ওমিক্রনে ৪০ বার পর্যন্ত কম কার্যকর হতে পারে। তবে গবেষণাটি এখনো কোনো পিয়ার রিভিউ জার্নালে প্রকাশিত হয়নি।

গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ আফ্রিকার হেল্থ রিসার্চ ইনস্টিটিউটের ভাইরোলজিস্ট প্রফেসর অ্যালেক্স সাইগাল। তিনি বলেছেন, ফাইজারের টিকার অ্যান্টিবডিকে ফাঁকি দেওয়ায় ওমিক্রনের সক্ষমতা ‘অসম্পূর্ণ’। ১২ জনের রক্তের পরীক্ষার ভিত্তিতে পাওয়া ফলাফল ওমিক্রনে আমি যা ‘প্রত্যাশা করেছিলাম তার চেয়ে ভালো’।

তিনি বলেন, আগে সংক্রমিত হয়ে অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং টিকা নেওয়া আছে এমন ব্যক্তিরা ওমিক্রনে গুরুতর অসুস্থ হওয়া থেকে রক্ষা পেতে পারেন। আর এটি নির্দেশ করে, বুস্টার ডোজ সম্ভবত খুবই উপকারী হবে।

বিজ্ঞানীদের বিশ্বাস, আগে করোনায় আক্রান্ত হয়েছেন এবং পরে টিকার দুই ডোজ বা বুস্টার ডোজ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এবং সম্ভবত গুরুতর অসুস্থতা থেকে মানুষকে রক্ষা করবে।

সামনের দিনগুলোতে ফাইজারের টিকা ওমিক্রনের বিরুদ্ধে কতটুকু কার্যকর সেই ব্যাপারে আরও তথ্য-উপাত্ত প্রকাশ করা হবে বলে আশা। তবে মর্ডানা, জনসন অ্যান্ড জনসনসহ অন্যান্য টিকা নতুন এই ধরনের বিরুদ্ধে কতটুকু কার্যকর সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য