Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

কমডোর মাহমুদুল মালেক

বিএসসি’র ৬ জাহাজ ক্রয়ে সরকারকে ২০৩.৪৭ কোটি টাকার চেক হস্তান্তর

স্টক নিউজ বিডি January 14, 2026

প্রতিবেদন: শামীম রেজা

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) কর্তৃক বাস্তবায়িত ৬টি জাহাজ ক্রয় প্রকল্পের জন্য গৃহীত ঋণ পরিশোধ এবং ২০২৪-২০২৫ অর্থবছরে ঘোষিত লভ্যাংশ বাবদ সরকারের পাওনা মোট ২০৩.৪৭ কোটি টাকার চেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয়ের নিকট হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক, নির্বাহী পরিচালক, সচিব, প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত Subsidiary Loan Agreement (SLA) অনুযায়ী ঋণের কিস্তি এবং ঘোষিত লভ্যাংশের অর্থ একত্রে এই চেকের মাধ্যমে সরকারকে প্রদান করা হয়।

বিএসসি’র জন্য জি-টু-জি ভিত্তিতে ৬টি নতুন জাহাজ ক্রয়ের লক্ষ্যে বাস্তবায়িত “৬টি নতুন জাহাজ ক্রয় (প্রতিটি প্রায় ৩৯,০০০ ডিডব্লিউটি সম্পন্ন ৩টি প্রোডাক্ট অয়েল ট্যাংকার ও ৩টি বাল্ক ক্যারিয়ার)” শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) ও চীন সরকার (চায়না এক্সিম ব্যাংক)-এর মধ্যে ১৪ অক্টোবর ২০১৬ তারিখে একটি ঋণচুক্তি (Loan Agreement) স্বাক্ষরিত হয়।

উক্ত ঋণের মূল অর্থের পরিমাণ ছিল ১,১৯৯,৯৯৯,০৭০ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৪৫৭.৬৮ কোটি টাকা। এর ধারাবাহিকতায় ঋণ পরিশোধের লক্ষ্যে ২৭ অক্টোবর ২০২৪ তারিখে সরকারের অর্থ বিভাগ ও বিএসসি’র মধ্যে পৃথক Subsidiary Loan Agreement (SLA) স্বাক্ষরিত হয়।

এই চুক্তি অনুযায়ী বিএসসি আগামী ১৩ বছরের মধ্যে মোট ২,৪২৫.০২ কোটি টাকা বাংলাদেশ সরকারকে পরিশোধ করবে।

স্বাক্ষরিত SLA চুক্তি অনুযায়ী গ্রেস পিরিয়ডকালীন সুদ বাবদ ৪৭৫.২৫ কোটি টাকার একটি চেক ইতোমধ্যে ২৬ নভেম্বর ২০২৪ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, প্রায় ২৭ বছর পর ২০১৮-১৯ মেয়াদে উক্ত প্রকল্পের মাধ্যমে বিএসসি’র বহরে ৬টি আধুনিক বাণিজ্যিক জাহাজ যুক্ত হয়। এর মধ্যে বর্তমানে ৫টি জাহাজ— এম. ভি. বাংলার জয়যাত্রা, এম. ভি. বাংলার অর্জন, এম. টি. বাংলার অগ্রযাত্রা, এম. টি. বাংলার অগ্রদূত,  এম. টি. বাংলার অগ্রগতি আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যে সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছে এবং বাংলাদেশের পতাকা স্বগৌরবে বহন করছে।

বিএসসি’র ৫৪ বছরের ইতিহাসে সর্বশেষ অর্থবছরে সংস্থাটি প্রায় ৮০০ কোটি টাকা আয় করে এবং ৩০৬.৫৬ কোটি টাকা নিট মুনাফা অর্জন করে, যা সর্বোচ্চ। এই সাফল্যে প্রকল্পের আওতায় সংগৃহীত জাহাজগুলোর ভূমিকা অপরিসীম বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে বিএসসি ইতোমধ্যে নতুন জাহাজ সংগ্রহের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ২টি বাল্ক ক্যারিয়ার জাহাজ সংগ্রহের আওতায়—

বাংলার প্রগতি জাহাজটি গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখে ডেলিভারি গ্রহণ করে বাণিজ্যে যুক্ত হয়েছে।

বাংলার নবযাত্রা জাহাজটি আগামী ৩০ জানুয়ারি ২০২৬ ডেলিভারির জন্য নির্ধারিত রয়েছে।

এছাড়া, সরকারি অর্থায়নে ২টি এমআর প্রোডাক্ট অয়েল ট্যাংকার, নিজস্ব অর্থায়নে ১টি আল্ট্রাম্যাক্স বাল্ক ক্যারিয়ার এবং চীন থেকে জি-টু-জি ভিত্তিতে আরও ৪টি বড় আকারের মাদার ভেসেল সংগ্রহের পরিকল্পনাও প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের সমুদ্র পরিবহন খাতে বিএসসি’র সক্ষমতা আরও সুদৃঢ় হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

BANGLAR PROGOTI প্রথম বাণিজ্যিক যাত্রায় প্রস্তুত

স্টক নিউজ বিডি October 26, 2025

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-এর বহরে যুক্ত আধুনিক জাহাজ “BANGLAR PROGOTI” অবশেষে তার প্রথম বাণিজ্যিক যাত্রার উদ্দেশ্যে প্রস্তুত। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং পতাকা সংক্রান্ত সমস্যারও সমাধান হয়েছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক, জানান, সর্বশক্তিমান আল্লাহর রহমতে “BANGLAR PROGOTI” আগামীকাল সকাল ১০:০০ টায় চীনের জিংজিয়াং আন্তর্জাতিক বার্থ থেকে, তার প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করবে।

তিনি বলেন, “এটি নিঃসন্দেহে বিএসসির সাড়ে পাঁচ দশকের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জনগুলোর একটি। দেশের জন্য এই সাফল্য গর্বের।”

কমডোর মালেক, দেশ ও কর্পোরেশনের সেবায় যাঁরা সহযোগিতা করেছেন তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “দেশের সেবা ও কর্পোরেশনের অগ্রযাত্রায় আমাকে সহায়তা করার জন্য আমি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ।”

উল্লেখ্য, BANGLAR PROGOTI হলো বিএসসির বহরে যুক্ত নতুন প্রজন্মের একটি অত্যাধুনিক জাহাজ, যা বাংলাদেশের সামুদ্রিক পরিবহন সক্ষমতায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য