Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

কাবুল

বাইসাইকেল ব্যবহার শুরু

আফগানদের দৈনন্দিন যাতায়াতের জন্য বাইসাইকেল ব্যবহার শুরু

স্টক নিউজ বিডি November 4, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক:আফগানিস্তানের রাজধানী কাবুলে সম্প্রতি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে জ্বালানির দাম। ফলে রাজধানীর বহু মানুষ দৈনন্দিন যাতায়াতের জন্য বাইসাইকেল ব্যবহার শুরু করেছেন।

জ্বালানির দাম বৃদ্ধি, কাবুলের মানুষের ভোগান্তি এবং বাইসাইকেল ব্যবহারের প্রতি আগ্রহী হয়ে উঠার সামগ্রিক চিত্র তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ।

খবরে বলা হয়, কাবুলের বহু বাসিন্দা বাইসাইকেল ব্যবহার শুরু করেছেন। কেননা, রাজধানীতে জ্বালানির দাম বৃদ্ধির কারণে ট্যাক্সির ভাড়া বেড়ে গেছে।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, কাবুলের ফুয়েল স্টেশনে বর্তমানে এক লিটার জ্বালানি বিক্রি হচ্ছে ৭৬ আফগানিতে। যা পূর্বে ছিল ৩৫ আফগানির মতো। শেষ দুই থেকে তিন মাসে জ্বালানির দাম দ্বিগুণের চেয়ে বেশি বেড়েছে।

কাবুলের এক বাসিন্দা মুখতার আহমাদ বলেন, বাইসাইকেল ব্যবহারে খরচ কম। এটি পরিবেশের জন্যও মঙ্গলজনক। কারণ বাইসাইকেল পরিবেশ দূষণ করে না।
স্থানীয় বাসিন্দারা বলছেন, জ্বালানির দাম বেড়ে যাওয়ায় রাজধানীতে ট্যাক্সির ভাড়া বেড়েছে। সাম্প্রতিক অর্থনৈতিক সমস্যার কারণে বাসিন্দারা ট্যাক্সির বাড়তি ভাড়া দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন।

আহমাদ জিয়া নামে কাবুলের এক বাসিন্দা বলেন, জ্বালানির দাম বেড়েছে। আগে যেখানে ট্যাক্সির ভাড়া ছিল ২০ আফগানি সেখানে এখন তারা ভাড়া চাইছে ৩০ থেকে ৫০ আফগানি পর্যন্ত।

মোহাম্মদ উমিদ নামের এক বাসিন্দা বলেন, জ্বালানির দাম বেড়েছে। সঙ্গে বেড়েছে ট্যাক্সির ভাড়াও। আমার সামর্থ্য নেই এসব খরচ বহন করার। তাই আমি একটি বাইসাইকেল কিনে নিয়েছি।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। এ প্রক্রিয়ার মধ্যেই কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান, গঠন করে সরকার। এরপর থেকে বিশ্বের প্রায় সব দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে আফগানিস্তান। যার কারণে দেশটিতে খাদ্য, জ্বালানি সংকট দেখা দেওয়ায় এগুলোর দাম বেড়ে গেছে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ihudi

কাবুল ছেড়েছেন আফগানিস্তানের সর্ব শেষ ইহুদি ব্যক্তি

স্টক নিউজ বিডি October 18, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আফগানিস্তানের সর্ব শেষ ইহুদি নাগরিক জেবুলুন সিমানটভ (৬২) অবশেষে দেশটি ত্যাগ করেছে।

তুরস্কের ভিসা পেয়ে গত রোববার কবুল ছেড়ে ইস্তানবুল পৌঁছেছেন। খবর আনাদোলুর।

ইরান সীমান্তের কাছে আফগানিস্তানের হেরাত প্রদেশে জেবুলুনের জন্ম। সেখান থেকে পালিয়ে বেশ কিছু দিন ধরে কাবুলে এসে বসবাস করছিলেন তিনি।

তুরস্কে বসবাস করা স্বজনরা তার ভিসার আবেদন করেন। তুরস্ক তাকে ৯০ দিনের ভিসা দিয়েছে।

রোববার ইস্তানবুলে পৌঁছলে সেখানে তার স্বজনদের সঙ্গে স্থানীয় ইহুদি ধর্ম যাজক (রাব্বি) মেনডি চিত্রিক তাকে স্বাগত জানান।

পরে একটি প্রাইভেটকারে করে স্বজনদের সঙ্গে বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

কাবুল থেকে প্রথমে পাকিস্তানের ইসলামাবাদে যান। পরে সেখান থেকে যাত্রীবাহী বিমানে করে ইস্তানবুলে পৌঁছান

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য