Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খালেদা জিয়া

বিএনপি’র সাথীরা দেশকে আফগানিস্তান বানাতে চায়: কাদের

স্টক নিউজ বিডি February 27, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যাদেরকে সাথে নিয়ে রাজনীতি করে, তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। বিএনপির হাতে ক্ষমতা দেওয়া আর বাংলাদেশকে আফগানিস্তান বানাতে দেওয়া, একই কথা।

সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্য তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা যখন কথা বলে তখন কী করে ভুুলি- তাদের হাতে রক্তের দাগ, তাদের হাতে ২১ আগস্টের রক্তের দাগ। এটি সেই দল, যাদের হাতে ২৬ হাজার নেতাকর্মীর রক্তের দাগ।

তিনি বলেন, এদের হাতে ক্ষমতা তুলে দিতে হবে ? যারা এদেশে জঙ্গিবাদ কায়েম করেছে ? তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে কেন ? এখনও ফখরুল সাহেব বলেন, পাকিস্তান আমল ভালো ছিল। পাকিস্তানের ২৪২ রুপির সমান ১ ডলার। এই পাকিস্তানও ওনার কাছে ভালো। খালেদা জিয়াকে বাদ দিয়ে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মা ব্যাটার মধ্যে ঝামেলা আপনারাই তো তৈরি করেছেন। বিএনপির নেতা কে হলো, তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত আদালতের। তিনি রাজনীতি করতে পারবেন কিনা সে সিদ্ধান্তও আদালতের।

নির্বাচনে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হবে, বিএনপি নেতাদের এই মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, তাদের এমন মন্তব্য আসোলে ‘ঘোড়ার ডিম’। খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও রাজনীতি করে বিএনপি। ফখরুল সাহেব দম্ভোক্তি করবেন না। বিএনপিরই জামানত বাজেয়াপ্ত হবে।

মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা সঞ্চালনা করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা।

এর আগে অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনের নেতারা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে জেলে পাঠানো হবে’

স্টক নিউজ বিডি November 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেছেন, সরকার-বিরোধী আন্দোলনের নামে বিএনপি যদি বাড়াবাড়ি করে, তবে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন দলটির সভাপতি।

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া অসুস্থ, বয়োবৃদ্ধ। তার বোন, ভাই, বোনের জামাই আমার কাছে এসেছে। আবেদন করেছে। আমরা তার সাজা স্থগিত করে বাড়ি থাকার সুযোগটা দিয়েছি। মানবিক কারণেই দিয়েছি। কিন্তু যদি ওরা বেশি বাড়াবাড়ি করে, বিএনপি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো। কোনও চিন্তা করবেন না।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাত বছরের জেলের বিষয়টি উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, এই মামলা তত্ত্বাবধায়ক সরকারের আমলের। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক সরকার প্রধান ফখরুদ্দিন আহমেদ ও সেনাপ্রধান মঈন ইউ আহমেদ বিএনপির প্রিয় লোক ছিল জানিয়ে শেখ হাসিনা বলেন, তাদের দেওয়া মামলায় খালেদা জিয়ার সাজা হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, আজকে তাদের (বিএনপি) কি অবস্থা, আজকে তাদের গণতন্ত্র উদ্ধার করতে হবে। যে দলের জন্ম সামরিক শাসকের পকেট থেকে অবৈধভাবে ক্ষমতা দখলকারির দ্বারা, তারা আবার গণতন্ত্র কি উদ্ধার করবে? সেটাই আমার প্রশ্ন। আবার সেই কথা শুনে কিছু লোক তাদের সাথে তাল মিলায়। এদের জ্ঞান-বুদ্ধি কোথায় থাকে? তারা কি বাস্তবটা বুঝতে পারে না। আর নেতৃত্ব কোথায়? বিএনপি যে লাফালাফি করে তাদের নেতা কই?

তিনি বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় খালেদা জিয়া সাজাপ্রাপ্ত, তার ৭ বছরের সাজা হয়েছে। জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলা এতিমদের নামে বিদেশ থেকে যে মোটা অংকের টাকা এসেছিল সেই একটি টাকাও এতিম পায় নাই বা ঐ ট্রাস্টের না সব টাকা গেছে নিজের নামের নিজের অ্যাকাউন্টে। সেখানেও সে ধরা খেয়েছে এবং মামলা হয়েছে এবং তত্বাবধায়ক সরকার সেই মামলা দিয়েছে এবং ১০ বছরের জেল হয়েছে।

তাদেরই প্রিয় ইয়াজদ্দিন, মইনউদ্দিন ও ফখরুদ্দিন গং এই মামলা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং ১০ ট্রাক অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রারম্ভিক বক্তৃতা করেন।

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম এমপি, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম, সংগঠনের কার্যনির্বাহী সদস্য পারভিন জামান কল্পনা, নজরুল কন্যা সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি, মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফি এবং উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন।

দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ সভাটি সঞ্চালনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার খুনীদের জিয়াউর রহমান বিদেশে চাকরি দিয়ে পুনর্বাসিত করলেও একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের বের করে দেয়। কিন্তু ২০০১ সালে খালেদা জিয়া যখন বিচারের রায়ের তারিখ পড়েছে খুনি বিচারের কাঠগড়ায়, সেই সময় খুনি খায়রুজ্জামানকে, যে ৩রা নভেম্বর জেলহত্যায়ও জড়িত তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি এবং প্রমোশন দেয় এবং মালয়েশিয়ায় হ্ইাকমিশনার করেও পাঠায়। খুনী পাশাকে বিদেশে মৃত অবস্থায় প্রমোশন দেয় এবং তার ভাতা ও সবধরনের বেনিফিট পরিবারকে দেয়। তাহলে কি করে অস্বীকার করবে এই হতাকান্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত নয়। ৩রা নভেম্বর বা ১৫ আগস্টের হত্যার সঙ্গে জিয়া যে জড়িত নয় তা কিভাবে অস্বীকার করবে।

তিনি বলেন, ’৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে খুনী রশিদকে ভোট চুরি করে খালেদা জিয়া পার্লামেন্টে বাসানোর মাধ্যমে খুনীদের পৃষ্ঠাপোষকতা করেছে। আর ২১ আগস্টের গ্রেনেড হামলায় তারেক জিয়া ও খালেদা জিয়া যে সম্পূর্ণভাবে জড়িত তাতে আর কোন সন্দেহ নেই। কারণ, সংসদে এনিয়ে আওয়ামী লীগ কে আলোচনা করতে দেয়া হয়নি। উল্টো খালেদা জিয়া বলেন তিনি (শেখ হাসিনা) ভ্যানিটি ব্যাগে গ্রেনেড নিয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন। অর্থাৎ একটি অপরাধ করার পর পরে সেই অপরাধটা অন্যের ঘারে চাপানোর ট্রিকসটা তারা ভালভাবেই জানেন।

ক্ষমতায় থাকাকালীন অপারেশন ক্লিন হার্টের সময় আওয়ামী লীগের নেতা-কর্মী নির্বাচন এবং তাদের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই তছনছ এবং ফাইল পত্র ও কম্পিউটার সিজ করে নেয়ার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পার্টির কাজ ও করতে দেবে না। এই হলো খালেদা জিয়ার গণতন্ত্রের নমুনা। আমাদের দলের ওপর যে অত্যাচার তারা করেছে কই আমরাতো তার প্রতিশোধ নিতে যাইনি। আমরা আইনগত ভাবেই যা করার করেছি। খুনীদের বিচার করেছি। আর যে খুনীদের তারা রক্ষা করেছে। যুদ্ধারপরাধী যাদের ফাঁসির রায় হয়েছে তাদের কেবিনেটের মন্ত্রি করেছে।

আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। ’৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলংকজনক অধ্যায় এই দিনটি। ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

প্রধানমন্ত্রী বিএনপি’র আন্দোলন প্রসঙ্গে বলেন, তারা শান্তিপূর্ণ আন্দোলন করলে কোন কথা নেই, কিন্তু একটা মানুষের গায়ে হাত দিলে ছাড়বো না। আর বিএনপি যে এতো লম্ফ-ঝম্প করে তাদের দলের মাথা কোথায়? সবাই তো দুর্নীতিবাজ, সাজাপ্রাপ্ত পলাতক আসামী। দেশের মানুষ কেন তাদের পাশে থাকবে?

আগামী নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের গত সাড়ে ১৩ বছরের দেশের ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞের কথা জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, সামনে নির্বাচন। আমরা মানুষের মন জয় করে এবং দেশের উন্নয়ন করেই নৌকার পক্ষে ভোট আনবো। দেশের মানুষ আর সেই অশান্ত পরিবেশ চায় না, শান্তির পরিবেশ চায়, দেশের উন্নতি চায়। তাই দেশের জনগণ আওয়ামী লীগকেই চায়, কেননা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে দেশে শান্তি, উন্নয়ন আর অগ্রগতি।

প্রধানমন্ত্রী বিএনপির অপতৎপতার সমালোচনা করে আরও বলেন, দেশের জনগণ কি একটু ভেবে দেখেছে এই লুটেরা, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, জঙ্গীবাদীরা (বিএনপি-জামায়াত) ক্ষমতায় আসলে দেশের অবস্থা কি হবে? করোনা মহামারীসহ দুঃসময়ে বিএনপির অস্তিত্ব কোথায় ছিল? তারা তো জনগণের পাশে দাঁড়ায়নি। বিএনপি যে এতো লম্ফঝম্প করছে আর স্বপ্ন দেখছে জনগণ ভোট দিয়ে ভরে দেবে- এতো সহজ নয়। দেশের জনগণ কী বিএনপির শাসনামলের হাওয়া ভবন, দুঃশাসন, জঙ্গীবাদ সৃষ্টি, দুর্নীতি, লুটপাট, নির্যাতনের কথা ভুলে যাবে? ভুলবে না। দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গেই আছে, বাংলাদেশকে আর কেউ দাবায়ে রাখতে পারবে না। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের দুঃশাসনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার সময় দেশে কয়টা সরকার ছিল? হাওয়া ভবনে একটা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আরেকটা। হাওয়া ভবনের পাওনা না মিটিয়ে দেশে কোন উন্নয়নের কাজ হয়নি। কেউ ব্যবসা করতে পারেনি। এক ভাগ হাওয়া ভবনে আরেক ভাগ পিএমওতে তৈরী ব্যক্তিগত উন্নয়নের উইংয়ে দিতে হতো। ব্যবসায়ীদের দুভাগ দিয়েই তবে ব্যবসা করতে হতো। তাদের চরম দুর্নীতি, বিদেশে বিপুল অর্থপাচারের ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রে এফবিআই তদন্ত করে বের করেছে। তদন্ত করে তাঁরা খুঁজে পেয়েছে খালেদা জিয়া ও তার দুই পুত্র তারেক রহমান ও কোকার পাচারকৃত অর্থ। এফবিআইএর প্রতিনিধি এসে তারেক রহমানের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছে এবং সেই মামলায় তারেক রহমানে ৭ বছরের সাজা হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান রাজনীতি না করার মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছে। তারা অগ্নিসন্ত্রাস করে সাড়ে তিন হাজার মানুষকে দগ্ধ করেছে, শত শত মানুষকে পেট্টোলবোমা মেরে পুড়িয়ে হত্যা করেছে। যত কিছু ধ্বংসাত্মক কাজ করতেই তারা (বিএনপি) পারদর্শী। বিএনপি-জামায়াত জোটের সেই ভয়াল দুঃশাসন, অত্যাচার-নির্যাতন, হাওয়া ভবনের কথা কী দেশের জনগণ ভুলে যাবে? কেন দেশের জনগণ তাদের পাশে থাকবে?

এ সময় প্রধানমন্ত্রী বর্তমান সরকারের টানা তিন বছরের মেয়াদে দেশের উন্নয়ন কর্মযজ্ঞ দেশের মানুষের সামনে তুলে ধরার জন্য দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে বলেন, মহামারীর মধ্যে দেশের এখন মাথাপিছু আয় ৩ হাজার ডলারের কাছাকাছি। গ্রামের একদম তৃণমূল পর্যায়ে উন্নয়ন নিয়ে গেছি। বিএনপির নীতি ছিল খাদ্য ঘাটতি দেখিয়ে বিদেশ থেকে ভিক্ষা নিয়ে চলা। আর আওয়ামী লীগের নীতি হচ্ছে ভিক্ষা নেব না, নিজেরা ফসল ফলিয়ে নিজেরা চলবো, আত্মমর্যাদা বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবো। আমরা তা করতে পেরেছি।

এ সময় তিনি দেশের এক ইঞ্চি জায়গাও যেন অনাবাদি না থাকে সেজন্য দেশবাসীর প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, আমরা নিজেদের ফসল নিজেরা ফলাবো।

বিশ্বের উন্নত দেশ যেটা পারেনি, করোনা ভ্যাকসিন ও টেস্ট বিনামূল্যে করার ব্যবস্থা করার কথা অনুষ্ঠানে তুলে ধরে সরকার প্রধান বলেন, অনেক উন্নত দেশও করোনার ভ্যাকসিন জনগণকে বিনামূল্যে দিতে পারেনি। আমরা তা দিয়েছি। বুষ্টার ডোজ চলছে। এখন বাচ্চা-শিশুদের করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

তিনি বলেন, শুধু ভ্যাকসিনই নয়, করোনার টেস্টও বিনামূল্যে করা হচ্ছে। একেকটা ভ্যাকসিন ও করোনা টেস্ট করতে হাজার হাজার টাকা খরচ হয়। সেটি আমরা বিনামূল্যে দিচ্ছি। কারণ আমাদের কাছে দেশের মানুষের জীবন রক্ষায় হচ্ছে বড় ব্যাপার। এমন অবস্থায় যদি বিএনপি ক্ষমতায় থাকতো তবে ভ্যাকসিনের অভাবে হাজার হাজার লাশ পড়ে থাকতো। ভ্যাকসিনের টাকা হাওয়া ভবন লুটে খেয়ে নিতো।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘খালেদা জিয়ার যে অবস্থা, তাতে কোনোভাবেই সুস্থ বলা যাবে না’

স্টক নিউজ বিডি August 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৮ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটের দিকে তিনি হাসপাতালে পৌঁছান। এ নিয়ে ষষ্ঠবারের মতো এভারকেয়ারে ভর্তি হলেন খালেদা জিয়া। রাতেই তার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

গত ২২ আগস্ট খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন রিপোর্ট ভালো না থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে ম্যাডামকে (খালেদা জিয়া) ভর্তি করা হয়েছে। তার আগের রিপোর্ট ভালো না বলেই আরও কিছু পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ডা. জাহিদ বলেন, ‘ওনার যে অবস্থা, তা কোনোভাবেই সুস্থ আছেন বলা যাবে না। জরুরি ভিত্তিতে সুচিকিৎসা প্রয়োজন। যত তাড়াতাড়ি সম্ভব মাল্টি ডিসিপ্লিন অ্যাডভান্স সেন্টারে নেওয়া প্রয়োজন। মেডিকেল বোর্ডের পরামর্শ তাকে জরুরি ভিত্তিতে বিদেশে নিয়ে চিকিৎসা করতে হবে। কিন্তু তিনি তো এখনো গৃহবন্দি। এমন অবস্থায় অনাকাঙ্ক্ষিত কিছু হলে তার দায়ভার সরকারকে নিতে হবে।’

খালেদা জিয়া কবে নাগাদ বাসায় ফিরতে পারেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চিকিৎসার বিষয়ে আগাম কিছু বলার সুযোগ নেই। এটা রোগ, রোগের উপসর্গ সার্বিক বিষয়ের ওপর নির্ভর করে।’

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা কতটা গুরুতর- এমন প্রশ্নে ডা. জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ। একটি জিনিস তো স্পষ্ট। ষষ্ঠবারের মতো তিনি হাসপাতালে এসেছেন। এই হচ্ছে ওনার অবস্থা। এটি আপনাদের কারও বাবা-মায়ের যদি হতো, আমার বাবা-মা যদি হতো, ওনাদের ব্যাপারে আমরা কী বলতাম চিন্তা করেন? আমি এ ব্যাপারে আর কোনো মন্তব্য করতে চাই না।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আওয়ামী লীগকে রাজপথে মোকাবিলায় যুবদলই যথেষ্ট: টুকু

স্টক নিউজ বিডি August 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘আওয়ামী লীগকে রাজপথে মোকাবিলায় যুবদলই যথেষ্ট। সারাদেশে যুবদল, ছাত্রদলসহ বিএনপির নেতাকর্মীদের ওপর যে অত্যাচার-নির্যাতন করা হয়েছে তার হিসাব নেওয়ার সময় হয়েছে।’

মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আয়োজনে কামরাঙ্গীরচর থানা যুবদলের এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ‘আওয়ামী লীগ দেশের গণতন্ত্র হরণ করেই ক্ষান্ত হয়নি, লুটপাট করে দেশের অর্থনীতিকেও দেউলিয়া করেছে। তারা মামলা-হামলা দিয়ে বিরোধী রাজনীতিকে নির্বাসনে পাঠানোর চেষ্টা করছে। কিন্তু ইতিহাস বলে একদিন তারাই নির্বাসিত হবে। জনগণের ক্ষমতার কাছে তারা টিকতে পারবে না।’

টুকু আরও বলেন, ‘এই লালবাগ-কামরাঙ্গীরচর এলাকায় বিএনপির জনপ্রিয় নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু। তার মৃত্যুর বিচার এ মাটিতেই হবে। সেদিন আর বেশি দূরে নয়।’

যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, ‘সরকারের পায়ের তলার মাটি সরছে। এবার আমাদের একটু ধাক্কা দিতে হবে। এজন্য নিজেদের প্রস্তুত করতে হবে। বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট এ সরকারকে হটানোর জন্য।’

টুকু বলেন, ‘এ সরকার ক্ষমতায় থাকলে খালেদা জিয়ার মুক্তি মিলবে না। নেতাকর্মীদের নামে যে মামলার পাহাড় জমেছে তা থেকেও মুক্তি মিলবে না। তাই নিজেদের অস্তিত্ব রক্ষায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে ও শফিকুল আলম নাদিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, সদস্য সচিব খন্দকার এনামুল হক, সদস্য কামাল হোসেন, খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
fakhrul

খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত সংলাপের প্রশ্নই ওঠে না: ফখরুল

স্টক নিউজ বিডি August 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের কোনো পরিবেশ নেই বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক সংকট সমাধানে বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত কোনো সংলাপ হতে পারে না। এ সরকার পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে যতক্ষণ পর্যন্ত ক্ষমতা হস্তান্তর না করবে, সংসদ বিলুপ্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সংলাপের প্রশ্নই ওঠে না।’

বৃহস্পতিবার (১৮ আগস্ট) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

যে বুলেট শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছে, খালেদা জিয়া সেই বুলেট আপনাকেও ছাড়েনি ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা তো ভয়ঙ্কর কথা। এ বুলেটের কথা যদি তিনি বলে থাকেন, তাহলে আমর সন্দেহ হয়। যদিও আমি শুনিনি তিনি ঠিক কী বলেছেন। যদি তিনি এটা বলে থাকেন, তাহলে বোঝা যাবে, তিনি পুরোপুরিভাবে এই ধরনের একটি চক্রান্তের সঙ্গে জড়িত।’

ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে তারা রাজনীতি থেকে সরিয়ে দিতে চান। জীবন থেকেও সরিয়ে দেওয়ার চক্রান্ত রয়েছে কি না, সেই প্রশ্ন নিশ্চয় আসে। এটা তাকে অবশ্যই জবাব দিতে হবে। কারণ তিনি দায়িত্বশীল সরকারের মন্ত্রী। এটা প্রত্যাখ্যান করার সুযোগ নেই। তিনি যদি বলে থাকেন যে, আমি এটা বলিনি তাহলে তাকে এটা বলতে হবে। তিনি যদি বলে থাকেন, তাহলে অবিলম্বে তার বিরুদ্ধে সরকারের ব্যবস্থা গ্রহণ করা দরকার।’

মানবাধিকার ইস্যুতে বিএনপি যতগুলো অভিযোগ করেছে, সবকিছু রাজনৈতিক বলে ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি (ওবায়দুল কাদের) তো গুম-অপহরণের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। আমি তো টেলিভিশনে দেখলাম, তিনি বক্তব্যে বলেছেন, গুম বা অপহরণ হয়ে যাওয়া বিষয়গুলোর বিচার করার জাতিসংঘের কোনো ক্ষমতা নেই। তার মানে এগুলো সংঘটিত হয়েছে, এটা স্বীকার করছেন। নেত্রনিউজের প্রতিবেদনে আরও বেশি প্রমাণিত হয়েছে।’

তিনি বলেন, ‘সরকারকে একটি আলাদা কমিশন গঠন করে গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা তদন্ত করার সুপারিশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। তাদের দেওয়া বিবৃতিতে যা উঠে এসেছে, সেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। তার সত্যতা প্রমাণ হয়েছে। আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে স্বাধীন তদন্ত চাই, জড়িতদের বিচার চাই।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিএনপির রাজনীতি লাশের ওপরে প্রতিষ্ঠিত

স্টক নিউজ বিডি August 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিএনপির রাজনীতি লাশের ওপরে প্রতিষ্ঠিত, সেই কারণে তারা লাশ সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, আগস্ট মাস এলেই বিএনপির এ প্রবণতাটা আরও বেড়ে যায়। সেজন্য ভোলাতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে বিএনপি। সারাদেশে তারা এ ধরনের ঘটনা ঘটিয়ে লাশ সৃষ্টির অপচেষ্টা চালাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের গত কয়েক দিনের উস্কানিমূলক বক্তব্য এটিই প্রমাণিত হয়। তবে জনগণ তাদের সেই সুযোগ দেবে না।

বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন শেষে ভোলায় ছাত্রদল নেতা নিহতের ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক এএসএম আবুল হোসেন, সিনিয়র প্রকৌশলী ভাস্কর দেওয়ান, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক হীরক খান উপস্থিত ছিলেন।

হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান লাশের ওপর পাড়া দিয়েই হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন। ক্রমাগতভাবে বহু সৈনিকের লাশের ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনা করেছেন। ১৯টা ক্যু হয়েছে, শত শত নয়, কয়েক হাজার সেনা, বিমান ও নৌবাহিনীর কর্মকর্তা ও জওয়ানকে হত্যা করেছেন। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকেও হত্যা করেছেন তিনি। লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতা দখল করে ক্রমাগতভাবে লাশ সৃষ্টি করে দেশ পরিচালনা করেছে।

‘খালেদা জিয়াও একই পথ অনুসরণ করেছেন। ২০১৩, ১৪ ও ১৫ সালে কীভাবে অগ্নি-সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে লাশ বানিয়ে সেই লাশ আবার পুড়িয়ে অঙ্গার করে ফেলেছে। লাশের ওপর দাঁড়িয়েই তাদের রাজনীতি।’

তথ্যমন্ত্রী বলেন, ভোলায় তারা যে মিছিল ও সমাবেশ করবে তা পুলিশকে জানায়নি। এরপরও পুলিশ তাদের সহযোগিতা করেছে। তারা দোকানপাট ভাঙচুর এবং পুলিশ সদস্যদের ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলো, বিএনপির সমাবেশ থেকে পুলিশের ওপর গুলি ছোড়া হয়েছে। সেই গুলিতে পুলিশের একজন কনস্টেবল আহত হয়েছেন, আরেকজন কনস্টেবলকে ধরে নিয়ে গিয়ে বিএনপি অফিসে মারধর করা হয়েছে।

তিনি বলেন, আত্মরক্ষার্থে পুলিশকে ব্যবস্থা নিতে হয়েছে। সেখানে তাদের দুজন কর্মী মারা গেছে। আগে যিনি মারা গেছেন চিকিৎসকদের প্রতিবেদন হচ্ছে, তার হেড ইনজুরিতে মৃত্যু হয়েছে। হেড ইনজুরি ইট-পাটকেলের আঘাতেই হয়েছে বলে প্রতীয়মান হয়। ইট-পাটকেল তো বিএনপিই ছুড়েছে। তাদের পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর দায়-দায়িত্ব হচ্ছে বিএনপির। পক্ষান্তরে তাদের দুই কর্মীর মৃত্যুর জন্যও দায়ী বিএনপি।

নাম ও সাইনবোর্ডসর্বস্ব বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি মিটিং করছে উল্লেখ করে আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তাদের এই মিটিং দেখে অনেকে আবার নতুন দল গঠন করার উৎসাহী হচ্ছেন, বিএনপি কখন তাদের ডাকে। এ ধরনের পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে।

মন্ত্রী বলেন, চট্টগ্রাম বেতার কেন্দ্র একটি ঐতিহাসিক বেতার কেন্দ্র। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকেই স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করা হয়েছিল। মুক্তিযোদ্ধারা চট্টগ্রাম বেতার কেন্দ্রের ট্রান্সমিটার নিয়েই প্রথম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন। পরে ভারতের পক্ষ থেকে একটি ট্রান্সমিটার তাদের দেওয়া হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হচ্ছে চট্টগ্রাম বেতার কেন্দ্র। ট্রান্সমিশন যেন আরও ভালো হয় সেজন্য সলিমপুরে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। যেন দেশের বেশিরভাগ জায়গায় চট্টগ্রাম বেতারকেন্দ্র শোনা যায়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
khaleda-zia

হঠাৎ অসুস্থ খালেদা জিয়া

স্টক নিউজ বিডি July 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাতে হঠাৎ অসুস্থ অনুভূত হওয়ায় তার বাসায় অ্যাম্বুলেন্সে করে ইসিজি মেশিন, একজন টেকনোলজিস্ট, একজন নার্স ও ডা. শাহাবুদ্দিন এবং ডা. এজেডএম জাহিদ হোসেন গিয়ে উপস্থিত হন।

রাতে হঠাৎ করে খালেদা জিয়ার জ্বর, ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাওয়া এবং বুকে সামান্য ব্যথা অনুভূত হয়েছিল। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।

মঙ্গলবার খালেদা জিয়ার ইসিজি এবং ব্লাডের কিছু নমুনা নেওয়া হয়েছে বলেও সূত্র জানিয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
খালেদা জিয়া

খালেদা জিয়ার হার্টে আরও দুটি ব্লক পাওয়া গেছে : ব্যক্তিগত চিকিৎসক

স্টক নিউজ বিডি June 13, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। খালেদা জিয়ার হৃদপিণ্ডে আরও দুটি ব্লক পাওয়া গেছে। তার মধ্যে একটির অবস্থা ৬০ শতাংশ, অপরটির ৪৫ শতাংশ। এ দুটি ব্লক নিয়ে চিন্তিত আছি।

রবিবার সন্ধ্যায় গণমাধ্যমকে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শনিবার দুপুর ২টা থেকে বেগম খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখন পর্যন্ত উনি শারীরিকভাবে যে অবস্থায় আছেন, ডাক্তারদের বক্তব্য হলো, ৭২ ঘণ্টা না গেলে কোনো কমেন্ট করা ঠিক হবে না। সেজন্য তারা কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছেন।

সিসিইউতে খালেদা জিয়াকে কার্ডিওলজিস্টদের পর্যবেক্ষণে রাখার কথা জানিয়ে ডা. জাহিদ আরও বলেন, গতকাল ম্যাডামের হার্টে এনজিওগ্রাম করার পর তিনটা ব্লক পাওয়া যায়। একটা ব্লক মেইন গ্রেট ভেসেল, যেটা লেফট সাইডে, সেটায় মোর দ্য ৯৯ শতাংশ ব্লক ছিল। সেটিতে এনজিওগ্রাম করার পর রিং পরানো হয়।

বাকি দুটি ব্লকের মধ্যে একটির অবস্থা ৬০ শতাংশ বেশি অপরটি ৪৫ শতাংশ। এ দুটি ব্লক নিয়েও চিন্তিত আছি। আচরণ কেমন হবে তা এখন বলা মুশকিল। বর্তমানে হৃদরোগ বিশেষজ্ঞদের একটি দল খালেদা জিয়াকে দেখভাল করছেন বলেও জানান তিনি।

হৃদযন্ত্রের সমস্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুক্রবার রাত ৩টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। শনিবার সকালে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বৈঠক করে জরুরিভিত্তিতে এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেয়। দুপুরে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে এনজিওগ্রাম করা হলে ব্লক ধরা পড়ায় সেখানে রিং পরানো হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
খালেদা জিয়া

আবারও হাসপাতালে খালেদা জিয়া

স্টক নিউজ বিডি June 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা নিয়ে বৈঠকে বসেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। শনিবার সকাল সাড়ে ১০টায় বৈঠকটি শুরু হয়।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।

শনিবার ভোরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বৃহস্পতিবার বিকেল থেকে বেগম খালেদা জিয়ার হার্টে কিছু সমস্যা দেখা দেয়। চিকিৎসকরা শুক্রবার সন্ধ্যায় যখন চেক করতে গেছেন, তখন তারা দেখেছেন তার সমস্যা হয়েছে। শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। এনজিওগ্রাম করার পরে বোঝা যাবে তার সমস্যা কতটা জটিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
খালেদা জিয়া

খালেদা জিয়ার গ্যাটকো দুর্নীতি মামলার শুনানি পেছালো

স্টক নিউজ বিডি May 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলার চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ৫ জুন ধার্য করা হয়েছে। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালতে এ মামলার শুনানির দিন ধার্য ছিল।

কিন্তু এদিন মামলার প্রধান আসামি খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবী চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৫ জুন শুনানির দিন ধার্য করেছেন।

খালেদা জিয়ার অপর আইনজীবী জিয়া উদ্দিন জিয়া এ তথ্য জানান।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য