Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খালেদা জিয়া

khaleda-zia

সন্ধ্যা হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া!

স্টক নিউজ বিডি February 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আড়াই মাসেরও বেশি সময় হাসপাতালে ভর্তি থাকার পর বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় গুলশানের বাসভবনের উদ্দেশ্যে হাসপাতাল ছাড়বেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, দীর্ঘদিন এভারকেয়ারে ভর্তি ছিলেন খালেদা জিয়া। আজ সন্ধ্যায় চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তার স্বাস্থ্যের বিষয়ে ব্রিফিং করবেন। সন্ধ্যা ৬টায় তার হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়ার কথা রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে যাবেন।

এদিকে আজ বিকাল ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি মহাসচিব। গুলশান কার্যালয়ে ডাকা এ সংবাদ সম্মেলনে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার: মির্জা ফখরুল

রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার: মির্জা ফখরুল

স্টক নিউজ বিডি January 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়। রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার। খালেদা জিয়ার কিছু হলে সবাইকে হত্যার আসামি করে বিচার করা হবে।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে বিএনপির প্রতিবাদী মানববন্ধনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিরাজনীতিকরণের চক্রান্তের অংশ হিসেবে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দরকার হলেও বিদেশে নিয়ে যেতে দিচ্ছে না আইনের দোহাই দিয়ে। এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে যেতে হবে, সুনামী হয়ে সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
খালেদা জিয়া ইস্যুতে মানবিকতা দেখানোর কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী

খালেদা জিয়া ইস্যুতে মানবিকতা দেখানোর কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী

স্টক নিউজ বিডি December 30, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দেওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক আবারও জানিয়েছেন, কারাগারে ফিরেই বিদেশে চিকিৎসার আবেদন করতে হবে তাকে। এর বাইরে মানবিকতা দেখানোর কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। মন্ত্রী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়া বিদেশে চিকিৎসার সুযোগ পাচ্ছেন না; এমন অভিযোগ সঠিক নয়।

তাকে বিদেশে চিকিৎসা ইস্যুতে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। মন্ত্রীর কাছে প্রশ্ন ছিলো ৭৬ বছর বয়সী অসুস্থ খালেদা জিয়াকে পুনরায় জেলে গিয়ে আবেদন করতে বলা রাজনৈতিক প্রতিহিংসা কি না?

তিনি বলেন, আর কত করলে রাজনৈতিক প্রতিহিংসা প্রমাণিত হবে না। প্রধানমন্ত্রী তার (খালেদা জিয়া) দণ্ডাদেশ স্থগিত রেখে তাকে মুক্তি দিয়েছেন; এটা কি মানবিক হয়নি। এখানে কি টক্সিটি কমে নাই। টক্সিটি যদি এখানে না কমে থাকে তাহলে কোনোদিন কমবে না।

মন্ত্রী জানান, মানবিকতা দেখিয়েই বেগম জিয়াকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে। এ পর্যায়ে আবারও মানবিকতা দেখাতে হলে আইনিভাবে দেখতে হবে। কিন্তু আইনে তা নেই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
খালেদা জিয়া ইস্যুতে মানবিকতা দেখানোর কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর মতামত আইনমন্ত্রীর

স্টক নিউজ বিডি December 27, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে আইনি মতামত দিয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমি খালেদা জিয়ার (চিকিৎসার বিষয়ে তাঁর) ভাইয়ের আবেদনের বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পাঠিয়েছি।’

আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী। কী মতামত দিয়েছেন, জানতে চাওয়া হলে আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী পর্যায়ে যেহেতু ফাইল যাবে, এজন্য এটা এভাবে বলতে পারি না। এটা প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে, তারপর আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
খালেদা জিয়া ইস্যুতে মানবিকতা দেখানোর কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী

খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত: আইনমন্ত্রী

স্টক নিউজ বিডি December 25, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে। এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নেই, কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পারবেন।

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আইন সমিতির ৩৫তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এখন আমার সঙ্গে বিএনপির ১৫ জন আইনজীবী দেখা করেছিলেন। তারা যে কথাগুলো আমাকে বলেছেন তার কোনো আইনি ভিত আছে কিনা আমি পুঙ্খানুপুঙ্খ রূপে খতিয়ে দেখেছি। আইনের ওপর ভিত্তি করে যে ব্যাখ্যা সঠিক এবং সে সিদ্ধান্তে উপনীত হয়েছি। আপনারা শিগগিরই আমার সিদ্ধান্ত জানতে পারবেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
খালেদা জিয়া

খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে হাইকোর্টে রিট

স্টক নিউজ বিডি December 20, 2021

স্টক নিউজ বিডি প্রতিবেদন: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ সোমবার (২০ ডিসেম্বর) অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান আইনজীবী।

স্টক নিউজ বিডি.কম/ এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
খালেদা জিয়া

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই: ডা. জাহিদ

স্টক নিউজ বিডি December 19, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই। গতকাল শরীরের অনেকগুলো অঙ্গ-প্রত্যঙ্গের নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আজ রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেবেন মেডিকেল বোর্ডের সদস্যরা। এখন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় দুবার মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠকে বসছেন।

খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যালোচনা করে প্রতিদিনই ওষুধ দিচ্ছেন তারা। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের শরীরের বিভিন্ন প্যারামিটার নিচের দিকে নেমে যাচ্ছে। সেগুলো ওপরে উঠানোর চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা। কয়েক দিন ধরেই কমে যাচ্ছে হিমোগ্লোবিনের মাত্রা। রক্ত কিংবা ওষুধ দিয়ে তার মাত্রা বাড়ানো হচ্ছে। অতিরিক্ত রক্তও আর দেওয়া যাচ্ছে না তাকে। এতে পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ বেড়ে যাচ্ছে।

ডা. জাহিদ বলেন, বর্তমান চিকিৎসায় খালেদা জিয়ার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কম। বরং তাঁর শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে।

যত দিন যাচ্ছে তার স্বাস্থ্যঝুঁকি ততই বেড়ে যাচ্ছে। এখন তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু সরকার তাকে বিদেশে যেতে অনুমতি দিচ্ছে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
খালেদা জিয়া

খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি: মির্জা ফখরুল

স্টক নিউজ বিডি December 15, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার রক্তের হিমোগ্লোবিন ও প্লাটিলেট কমে গেছে, তার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। তবে আগে যে রক্ত পড়ছিল তা পড়া বন্ধ হয়েছে।

এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ২২ তারিখ থেকে জেলা পর্যায়ে সমাবেশ হবে। যা ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার: মির্জা ফখরুল

রাজনৈতিক প্রতিহিংসায় আটকে আছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: ফখরুল

স্টক নিউজ বিডি December 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাজনৈতিক প্রতিহিংসায় আটকে আছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা। এ সময় বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়াকে ঘিরে রাজনীতিকরণের ষড়যন্ত্র করছে সরকার।

সোমবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাজীবী দল আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে প্রায় এক মাস ধরেই রাজপথে আন্দোলন করে আসছে বিএনপি। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী সম্মিলিত পেশাজীবী পরিষদ। মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সমাবেশে দলের মহাসচিব চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের বরাত দিয়ে জানান, বিএনপি নেত্রীর শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। দ্রুত তাকে বিদেশে চিকিৎসা দেওয়া সম্ভব না হলে তার জীবনের শঙ্কা রয়েছে।

দলটির সিনিয়র নেতাদের অভিযোগ, আইনের দোহাই দিয়ে খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। দাবি পূরণ না হলে সরকারবিরোধী কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন আমান উল্লাহ আমানসহ অন্য নেতারা। একই দিন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
khaleda-zia

খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে প্রধানমন্ত্রীকে ইউরোপীয় পার্লামেন্টের চিঠি

স্টক নিউজ বিডি December 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি প্রদানের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ড. আইভান স্টেফানেক। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে স্থানীয় সময় বুধবার এ চিঠি পাঠান তিনি।

চিঠিতে ড. আইভান স্টেফানেক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন।

গত ১৩ নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এই হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন তিনি। এভারকেয়ারের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম তাঁর চিকিৎসাসেবা দিচ্ছে। এর মধ্যে গত বুধবার রাত থেকে খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে চিকিৎসকরা ইনজেকশন দিয়ে তা বন্ধ করতে সক্ষম হন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য