Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

বিশ্বকাপ

বিশ্বকাপে এলোমেলো ক্লাব ফুটবলের শিডিউল

স্টক নিউজ বিডি July 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সাধারণত চার বছর পরপর জুন-জুলাইয়ে হয় ফুটবলের সবচেয়ে মেগা আসর বিশ্বকাপ। এবার আর জুন-জুলাই নয়, নভেম্বর-ডিসেম্বরে হবে বিশ্বকাপ। আয়োজক দেশ কাতারের কন্ডিশন বিবেচনায় শীতকালীন সময়ে বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ ঠিক করে ফিফা।

২১ নভেম্বর থেকে ৩২ দলের এই ফুটবলযুদ্ধের প্রভাব পড়েছে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায়। চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে শীর্ষ পাঁচ লিগেই পড়েছে এর প্রভাব। প্রতিবছর যে সময় চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ কিংবা লা লিগা শুরু বা শেষ হওয়ার কথা, কাতার বিশ্বকাপের কারণে এসব শিডিউলে ব্যাপক পরিবর্তন দেখা যাবে।

ক্লাব ফুটবলের সবচেয়ে ঐতিহ্যগত লড়াই চ্যাম্পিয়ন্স লিগ সাধারণত ডিসেম্বরে গড়ায়। এবার ডিসেম্বরে বিশ্বকাপ পড়ে যাওয়ায় ৬ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স লিগ, শেষ হবে ২ নভেম্বর। তার মানে, ছয় ম্যাচ ডে ৯ সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। একই অবস্থা হবে উয়েফার বাকি প্রতিযোগিতা ইউরোপা লিগ, কনফারেন্স লিগেও। এদিকে, ইংল্যান্ডের জনপ্রিয় লিগ ইপিএল এবার এক সপ্তাহ আগেই শুরু করতে হবে। সেজন্য মিড সিজন এমনিক ট্রান্সফার উইন্ডোতেও পড়বে বড় একটা প্রভাব।

সিরি-এ লিগও এগিয়ে আসছে আট দিন। আগের মৌসুমের সঙ্গে সমন্বয় রাখতে চাইলেও এবার ১৩ আগস্ট থেকে শুরু হবে ইতালির এই ঘরোয়া ফুটবল। শেষ হবে পরের বছরের ৪ জুন। বিশ্বকাপের ক’দিন আগে এমন প্রতিযোগিতা হওয়ায় অনেকেই লিগে মন দিতে পারবে না। তা ছাড়া ইনজুরির ঝুঁকিও থাকবে তারকাদের মনে। কেননা ফুটবলারদের কাছে অবশ্যই ক্লাবের চেয়ে দেশ আগে। সেজন্য গা ছাড়া ফুটবল খেলতেও দেখা যেতে পারে অনেককে। কেবল ইউরোপের শীর্ষ পাঁচ লিগ নয়, বিশ্বের অন্যান্য দেশের লিগগুলোও পড়বে শিডিউল বিপর্যয়ে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ind-vs-wi

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ রানে জিতল ভারত

স্টক নিউজ বিডি July 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ রোমাঞ্চকর লড়াইয়ের দেখা মিলল ওয়েস্ট ইন্ডিজ -ভারত সিরিজের প্রথম ওয়ানডেতে। শেষ অবধি জয়টা পেল ভারত। মাত্র তিন রানের জয়ে সিরিজ শুরু করেছে তারা। বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত হোম সিরিজে কোনো ম্যাচেই ২০০ রান করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। অথচ এবার ভারতের বিপক্ষে দাঁড় করল ৩০৫ রান। পোর্ট অব স্পেনে হাই আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৪্ উইকেট হাতে রেখে তিন রানের আক্ষেপে পুড়তে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের।

ত্রিনিদাদের পোর্ট অব স্পেন স্টেডিয়ামে শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নামে শিখর ধাওয়ানের দল। দুই ওপেনার শিখর ধাওয়ান ও শুভমান গিল শুরুটা দারুণ করেন। ওপেনিং জুটিতে আসে ১১৯ রান। উদ্বোধনী জুটি ভাঙে ৬৪ রান করে শুভমান রান আউট হলে। আরেক ওপেনার ধাওয়ান তিন রানের জন্য পাননি সেঞ্চুরির দেখা। ৯৯ বল খেলে ৯৭ রান করা ধাওয়ানকে ফেরান গুদাকেশ মোতি।

তার বিদায়ে ভারতের ব্যাটিং লাইনআপে ধ্বস নামে। ৫৭ বলে ৫৪ রান করে আইয়ার বিদায় নিলে রানের গতিও কিছুটা মন্থর হয়ে যায়। শেষদিকে দীপক হুদার ৩২ বলে ২৭ ও অক্ষর প্যাটেলের ২১ বলে গড়া ২১ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রানের পুঁজি জড়ো করে সফরকারী ভারত। ক্যারিবীয়দের পক্ষে আলজারি জোসেফ ও গুদাকেশ মোটি দুটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই শাই হোপকে হারায় উইন্ডিজ। তবে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন কাইল মেয়ার্স ও শামার ব্রুকস। তাদের ১১৭ রানের জুটিতে লড়াইয়ে টিকে ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ৬১ বলে ৪৬ রান করে ব্রুকস ও ৬৮ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলে মেয়ার্স বিদায় নিলে ভারত আবারও ম্যাচে ফেরে।

শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ১৫ রান দরকার হলেও ১১ তুলতে সক্ষম হন ক্রিজে থাকা দুই ব্যাটার আকিল হোসেন ও রোমারিও শেফার্ড। ফলে ৫০ ওভার ব্যাট করে ৪ উইকেট হাতে রেখে তিন রানের আক্ষেপ নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় ক্যারিবীয়দের।

ভারতের পক্ষে মোহাম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল প্রত্যেকেই দুটি করে উইকেট অর্জন করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এক ঝাঁপেই ম্যাচ জিতে গেলো ভারত!

স্টক নিউজ বিডি July 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শুক্রবার রাতে পোর্ট অব স্পেনে রুদ্ধশ্বাস প্রথম ওয়ানডেতে ভারতের কাছে মাত্র ৩ রানে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। যে ম্যাচে ভারতীয় উইকেটরক্ষক সঞ্জু স্যামসনের এক সেভ নিয়ে চলছে জোর আলোচনা।

মোহাম্মদ সিরাজের করা শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৫ রান। হাতে ৪ উইকেট। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে সিরাজ শেষ ওভারের প্রথম দুই বলে দেন মাত্র ১ রান। এরপর ওয়েস্ট ইন্ডিজের ভাগ্যের পাশাপাশি তৃতীয় বলে একটি চার পান শেফার্ড। চতুর্থ বলে দারুণ বোলিং করে মাত্র দুই রান খরচ করেন সিরাজ।

প্রথম চার বলে মাত্র ৭ রান দিয়েছিলেন সিরাজ। তাই মনে হচ্ছিল ম্যাচটা টিম ইন্ডিয়ার ঝুলিতে চলে এসেছে। কিন্তু পঞ্চম বলটা সিরাজ এত দূরের লেগ সাইডে ছুড়ে দেন, যেটা অনায়াসেই ওয়াইডসহ পাঁচ রান হয়ে যেতে পারতো। কিন্তু সঞ্জু স্যামসন ঝাঁপিয়ে পড়ে বাই ৪ বাঁচিয়ে দেন।

সিরাজের বল যখন ওয়াইড হয়ে যাচ্ছিল, তখনই উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা সঞ্জু স্যামসন বলটিকে ফলো করছিলেন। শেষ পর্যন্ত পুরো স্ট্রেচ ডাইভ করে সেই বলটিকে থামিয়ে দেন সঞ্জু। স্যামসনের সেই ঝাঁপই যেন বাঁচিয়ে দেয় ভারতকে।

শেষ বলে টাইয়ের জন্য দরকার পড়ে ৪, জিততে হলে ছক্কা। সিরাজ দারুণ এক ইয়র্কার দিলে রোমারিও শেফার্ড পায়ে লাগিয়ে নিতে পারেন বাই থেকে মাত্র এক রান।

প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে তুলেছিল ৩০৮ রান। এই রান তাড়া করতে নেমে স্বাগতিকরা ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৫ রান তুলতে সক্ষম হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ব্রেসওয়েলের হ্যাটট্রিকে কিউইদের সিরিজ জয়

স্টক নিউজ বিডি July 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে বেলফাস্টে সিরিজ জিতে নিলো কিউইরা। প্রথমে ডেন ক্লেয়াভারের অনবদ্য ব্যাটিং এবং তারপর ইস সোধির দারুণ বোলিং ও মাইকেল ব্রেসওয়েলের হ্যাটট্রিকে সিরিজ জিততে একটুও কষ্ট হয়নি নিউজিল্যান্ডের।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৭৯ রান করে কিউইরা। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস খেলেন ক্লেয়াভার। ৫৫ বলে খেলা অপরাজিত এই ইনিংসে ছিল পাঁচটি চার ও চারটি ছক্কার মার। এ ছাড়া ওপেনার ফিন অ্যালেন ২০ বলে ৩৫, গ্লেন ফিলিপস ১৬ বলে ২৩ এবং ড্যারিল মিচেল ১০ বলে ১৪ রানের ঝড়ো তিনটি ইনিংস খেলেন। আইরিশদের হয়ে দুটি করে উইকেট নেন ক্রেইগ ইয়ং এবং জশ লিটল।

লক্ষ্য তাড়া করতে নেমে একটুও সুবিধা করতে পারেনি আইরিশরা। মাত্র ১৩.৫ ওভার স্থায়ী হয় তাদের ইনিংস। দলটি মোটে রান তুলতে পেরেছে ৯১। দলটির হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন মার্ক অ্যাডায়ার। এ ছাড়া পল স্টার্লিং ২১ ও কার্টিস ক্যাম্পার ১৪ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন সোধি এবং ব্রেসওয়েল। দুটি উইকেট নেন জ্যাকব ডাফি।

ইনিংসের ১৪ তম ওভারে বোলিংয়ে এসে অ্যাডায়ার, ম্যাককার্থি ও ইয়ংয়ের উইকেট নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ব্রেসওয়েল। একইসঙ্গে সেই ওভারেই আইরিশদের অলআউট করেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বসুন্ধরা কিংস

বসুন্ধরা কিংস এবার জায়গা করে নিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমেও

স্টক নিউজ বিডি July 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবির্ভাবের পর থেকেই শিরোপা জয় যেন রুটিনে পরিণত হয়েছে দলটির। সেই ‘রুটিন’ এবারও ধরে রেখেছে কোচ অস্কার ব্রুজনের শিষ্যরা। লিগ শিরোপা নিশ্চিত করেছে দুই ম্যাচ হাতে রেখেই। এর ফলে অনন্য এক ইতিহাসও গড়ে ফেলেছে দলটি।

এমন ইতিহাসের খবর বাংলাদেশের গণ্ডি পেরিয়ে জায়গা করে নিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমেও। স্পেনভিত্তিক জনপ্রিয় ক্রীড়াদৈনিক ‘মার্কা’ ফলাও করে প্রচার করেছে এই সংবাদ।

সোমবার মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ লে.মতিউর স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ২-০ ব্যবধানে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবকে। গোল দুটি করেন মতিন মিয়া আর বিপলু আহমেদ। এর সুবাদে লিগ শিরোপা নিশ্চিত করে বসুন্ধরা কিংস।

এই লিগ জয়ের ফলে বাংলাদেশের ফুটবলে বিশেষ ইতিহাস গড়ে বসুন্ধরা কিংস। শীর্ষ পর্যায়ে হ্যাটট্রিক লিগ শিরোপা আছে আবাহনী আর মোহামেডানের। তবে অভিষেকের পর হ্যাটট্রিক লিগ শিরোপার রেকর্ড নেই কোনও ক্লাবের। সেই কীর্তি গড়ল বসুন্ধরা কিংস।

ঘরোয়া ফুটবল লিগে হ্যাটট্রিক শিরোপার রেকর্ড রয়েছে দুই ঐতিহ্যবাহী দল আবাহনী ও মোহামেডানের। ১৯৮৩-৮৫ আবাহনী ও ১৯৮৬-৮৮ মোহামেডান হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে। ২০০৭ সাল থেকে পেশাদার লিগ শুরু হওয়ার পর একমাত্র আবাহনীর হ্যাটট্রিক শিরোপা আছে। ২০১০ সালে অভিষেক হওয়া শেখ জামাল টানা দুইবার জিতলেও হ্যাটট্রিক করা হয়নি। ২০১৮ সালে প্রিমিয়ারে অভিষেক হওয়া বসুন্ধরা কিংস হ্যাটট্রিক শিরোপা জিতে নতুন ইতিহাসই গড়ে ফেলেছে।

বসুন্ধরার এমন ইতিহাসের খবর প্রকাশ করেছে ‘মার্কা’। এর আগে গেল বছরও বসুন্ধরার হয়ে অস্কারের সাফল্যের খবর ছাপিয়েছিল স্প্যানিশ সংবাদমাধ্যম। সূত্র: মার্কা

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
লেভানদোভস্কি

লেভানদোভস্কির আবেগঘন বিদায়বার্তা

স্টক নিউজ বিডি July 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেষটা হয়তো কাঙ্ক্ষিত হয়নি, এতদিনের মধুর সম্পর্কে ফাটলও ধরেছিল স্পষ্ট। তবে বায়ার্ন মিউনিখ থেকে বিদায়বেলায় সেসব আর মনে রাখতে চাইলেন না রবের্ত লেভানদোভস্কি। তিনি বললেন, আলিয়াঞ্জ অ্যারেনায় সাফল্যে ভরা আট বছরের স্মৃতি চিরজীবন হৃদয়ে লালন করবেন।

বায়ার্ন মিউনিখ ছেড়ে পোলিশ তারকার বার্সেলোনায় নাম লেখানোর সকল প্রক্রিয়া প্রায় সম্পন্ন। দুই ক্লাবের মধ্যে হয়ে গেছে সমঝোতা। গত শনিবার উভয় ক্লাবই বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। এখন খেলোয়াড়ের মেডিকেল হয়ে গেলেই চুক্তির আনুষ্ঠানিকতা সারা হবে। দুই ক্লাবের বিবৃতির পর ওই রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে আসা দল-সতীর্থ এবং প্রিয় সমর্থকগোষ্ঠীকে ধন্যবাদ জানান লেভানদোভস্কি।

তিনি জানান, আমি আমার সব সতীর্থ, ক্লাবের সব কর্মচারী এবং এফসি বায়ার্নের ম্যানেজমেন্ট সহ যারা আমাকে সমর্থন দিয়ে গেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সবার জন্যই আমরা অনেক শিরোপা জিততে পেরেছি। সবার ওপরে আমি সমর্থকদের কৃতজ্ঞতা জানাই-আপনারাই এই ক্লাব তৈরি করেছেন। আমরা খেলোয়াড়রা এখানে কেবল একটা মুহূর্তের জন্য থাকি। আমার জন্য সেই মুহূর্তটা অসাধারণ আটটি বছর এবং এই স্মৃতি সারাটা জীবন আমার মনে থাকবে।”
পোল্যান্ডের হয়ে ১৩২ ম্যাচে ৭৬ গোল করা লেভানদোভস্কি বরুশিয়া ডর্টমুন্ড থেকে বায়ার্নে যোগ দেন ২০১৪ সালে। দীর্ঘ এই সময়ে দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭৫ ম্যাচে তার গোল ৩৪৪টি। গত কয়েক মৌসুমে তো তিনি হয়ে উঠেছিলেন গোল মেশিন। ভেঙে দেন অনেক রেকর্ড।

জার্মানির সফলতম দলটির হয়ে প্রতি মৌসুমে বুন্ডেসলিগা এবং একটি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন তিনি সব ধরনের শিরোপা। মাঠে এমন সুন্দর সময়ের পরও গত মৌসুমের শেষ দিকে ক্লাবের সঙ্গে তার বনিবনা না হওয়ার খবর আসতে থাকে। এরপর গত মে মাসে তা স্পষ্ট হয়ে যায় তারই কথায়। কোনোভাবেই আর বায়ার্নে থাকতে চান না বলে জানিয়ে দেন তিনি।

দুইবারের ফিফা বর্ষসেরা ফুটবলার লেভানদোভস্কির সঙ্গে বায়ার্নের চুক্তির মেয়াদ ছিল ২০২৩ সালের জুন পর্যন্ত। ক্লাবের পক্ষ থেকে শুরুতে যেকোনো ভাবে এই খেলোয়াড়কে ধরে রাখার কথা বলা হলেও পরে ‘উপযুক্ত মূল্য’ পেয়ে ছেড়ে দিতে রাজি হয় তারা। ট্রান্সফার ফির বিষয়ে কোনো পক্ষ থেকেই এখনও কিছু নিশ্চিত করে বলা হয়নি। তবে গণমাধ্যমের খবর মতে, অঙ্কটা হতে পারে পাঁচ কোটি ইউরো।

সাফল্যে মোড়ানো ক্লাব ক্যারিয়ারে বায়ার্নের হয়ে ৮টি বুন্ডেসলিগা, ৩টি জার্মান কাপ, ৪টি জার্মান সুপার কাপ এবং ১টি করে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন তিনি। এটা ঠিক যে নিজে থেকেই তিনি চলে যেতে চেয়েছেন। তবে, এত এত সাফল্য যেখানে পেয়েছেন, যে জার্সি পরে হয়ে উঠেছেন সত্যিকারের তারকা-প্রিয় সেই ঠিকানা ছাড়ার বেলায় ঠিকই মন কাঁদছে লেভানদোভস্কির।

তিনি বলেন, আমরা সবাই মিলে যা কিছু অর্জন করেছি, সেজন্য আমি গর্বিত। আমি আবারও এই ক্লাবের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, তারাই বায়ার্নকে বিশেষ একটি ক্লাব করে তুলেছে।

লিওনেল মেসিকে ছেড়ে দেওয়ার পর থেকেই একজন স্কোরারের অভাব বড্ড অনুভব করছিল বার্সেলোনা। এবারের দলবদলে তাই তারা কোমর বেঁধে নামে লেভানদোভস্কিকে আনতে। অনেক চেষ্টা আর দর কষাকষির পর শেষ পর্যন্ত তাকে পাচ্ছেন দলটির কোচ শাভি এরনান্দেস। সমস্যায় ঘেরা দুই মৌসুমে শেষে এবার কক্ষপথে ফেরার আশায় বার্সেলোনা। আর ৩৪ বছর বয়সী লেভানদোভস্কির সামনে পূর্বের সাফল্যের ধারাবাহিকতা এখানেও টেনে নেওয়ার চ্যালেঞ্জ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বেন স্টোকস

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা বেন স্টোকসের

স্টক নিউজ বিডি July 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ওয়ানডে থেকে অবসরের যাওয়ায় সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস।

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেটাই এ সংস্করণে তাঁর শেষ ম্যাচ হবে। এমনটাই জানিয়েছেন ৩১ বছর বয়সী এ অলরাউন্ডারের।

এক টুইটে স্টোকস জানিয়েছেন, ‘আমি ইংল্যান্ডের হয়ে সবশেষ ওয়ানডে খেলব ডারহামে, মঙ্গলবার। আমি এই ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার জন্য অবশ্যই কঠিন সিদ্ধান্ত ছিল। আমি সতীর্থদের সাথে ইংল্যান্ডের হয়ে খেলা প্রত্যেকটা মুহূর্তকেই ভালোবাসি। এই পথে আমাদের যাত্রাটাও ছিল অবিশ্বাস্য।’

লম্বা বার্তায় স্টোকস আরও বলেছেন, ‘সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য কঠিন ছিল। তবে আমি এই ফরম্যাটে আমার সতীর্থদের আর শতভাগ দিতে পারব না। তবে ইংল্যান্ডের জার্সি সবার কাছ থেকেই শতভাগ প্রত্যাশা করে। তাই এই ফরম্যাট আমার জন্য সুবিধাজনক নয়।’

শিডিউলসহ নানা কারণে দলের জন্য শারীরিক ও মানসিকভাবে শতভাগ দেওয়া সম্ভব নয় বলে উল্লেখ করে, ডেডিকেটেড কারও জন্য নিজের জায়গাটা ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছেন স্টোকস।

২০১৯ সালে ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন বেন স্টোকস। ইংল্যান্ডের হয়ে ১০৪ চার ওয়ানডে খেলে স্টোকসের ঝুলিতে ২৯১৯ রান ও ৭৪ উইকেট।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাবরকে ধন্যবাদ জানালেন কোহলি

স্টক নিউজ বিডি July 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃদীর্ঘ দিন ধরে বড় ইনিংস খেলতে পারছেন না বিরাট কোহলি। যা এতদিন আলোচনায় ছিল। তবে সাম্প্রতিক সময়ে তার ফর্ম নিয়েও প্রশ্ন ওঠছে। এমন অধারাবাহিক, অচেনা কোহলির পাশে দাঁড়িয়েছেন বাবর আজম। কয়েক দিন আগেই টুইট করে কোহলিকে সমর্থন জানিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক। খারাপ সময়ে পাশে দাঁড়ানোয় বাবরকে এবার ধন্যবাদ জানিয়েছেন কোহলি।

বাবরের ব্যাটে এখন রানের জোয়ার। সাদা বলের ক্রিকেটে দুই ফরম্যাটেই বিশ্বের সেরা ব্যাটার এখন পাকিস্তানের অধিনায়ক। তবে একজন ব্যাটারের জন্য খারাপ সময়ে সমর্থন পাওয়া কতটা জরুরি তা তিনি ভালো করেই জানেন। তাইতো কোহলির আকাশে যখন অমাবস্যা তখন তাকে সমর্থন দিলেন বাবর।

পাকিস্তান অধিনায়কের এমন টুইটের জবাব দিয়েছেন কোহলিও। বাবরকে ধন্যবাদ দেয়ার পাশাপাশি তার প্রতি শুভকামনাও জানিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। কোহলি লিখেছেন, ‘তোমাকে ধন্যবাদ। আলো ছড়িয়ে যাও আর আরও ওপরে উঠতে থাকো। তোমার জন্য শুভকামনা রইলো।’

ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ খেলে কোহলি রান করেন স্রেফ ১ ও ১১। এরপর প্রথম ওয়ানডেতে ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি। উইকেটে সেট হয়েও ১৬ রান করে সাজঘরে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটার। এরপরই একটি টুইট করেছিলেন বাবর।

কোহলির সাম্প্রতিক ফর্ম নিয়ে যখন চারপাশে সমালোচনা ঠিক তখনই সমর্থন দিলেন বাবর। কোহলি এখনও পর্যন্ত যা করেছেন, তা অনেক ক্রিকেটারের কাছেই স্বপ্ন। তাইতো এখনে কোহলির নিজেকে প্রমাণ করার কিছু নেই। কোহলিকে মানসিকভাবে সমর্থন জোগাতে টুইটারে তার সঙ্গে একটি ছবি দিয়ে বাবর লিখেছিলেন, ‘এই সময়ও একদিন পেরিয়ে যাবে, শক্ত থাকো।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কার্লোস তেভেজ।

আমাদের বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা আছে: তেভেজ

স্টক নিউজ বিডি July 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ চলতি বছরের ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। কাতারে হতে যাওয়া এই বিশ্বকাপে যথারীতি ফেবারিটদের তালিকায় আছে আর্জেন্টিনা। মোটামুটি সবার ধারণা, এবারই শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলবেন লিওনেল মেসি। কখনো বিশ্বকাপ না জেতা মেসি এবার কি তার ভাগ্যের গেরো খুলতে পারবেন?

তবে মেসির ‘শেষ’ বিশ্বকাপ ঘিরে দলটি এখন অনেক বেশি ঐক্যবদ্ধ। এজন্য কাতার বিশ্বকাপ ঘিরে স্বপ্ন বুনতে শুরু করেছেন দলটির সমর্থকরাও।

মেসির সাবেক সতীর্থ কার্লোস তেভেজও আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার জোর সম্ভাবনা দেখছেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা অবশ্য তেভেজ এমনিতেই দেখেননি। তার কাছে লিওনেল মেসির নেতৃত্বে এই দলটাকে অনেক বেশি ঐক্যবদ্ধ মনে হয়েছে। তার চাওয়া মেসির হাতেই উঠুক এবারের বিশ্বকাপ।

এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, ‘কাতারে মেসির হাতে বিশ্বকাপ উঠতে দেখলে খুব খুশিই হবো। আমি একটি ঐক্যবদ্ধ দল দেখতে পাচ্ছি, যারা একসঙ্গে ছুটি কাটাতে যাচ্ছে এবং এটা মোটেই স্বাভাবিক নয়। আমাদের বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা আছে।’

নভেম্বরে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ ‘সি’তে রয়েছে। যেখানে প্রতিপক্ষ হিসেবে দুইবারের বিশ্বকাপজয়ীরা পেয়েছে মেক্সিকো, সৌদি আরব ও পোল্যান্ডকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশ

আজ হারলে টি ২০ তে শ্রীলংকার পেছনে নয় নম্বরে চলে যাবে বাংলাদেশ

স্টক নিউজ বিডি July 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ টি ২০ ঘরানার ধুমধাড়াক্কা ক্রিকেটের সঙ্গে এখনো ধাতস্থ হতে পারেনি বাংলাদেশ। এই ফরম্যাটে নিজেদের রুগ্ণরূপ প্রকাশ পায় নিয়মিত। টি ২০ বিশ্বকাপের আগে যা শঙ্কা তৈরি করছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টি ২০ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ১৯৩ রান তাড়ায় কখনো জয়ের মানসিকতা দেখা যায়নি ক্রিকেটারদের মাঝে। হার ৩৫ রানে। আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি ২০ ম্যাচ। শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। এই ম্যাচেও বাংলাদেশ হারলে সিরিজ মুঠোয় ভরবে ওয়েস্ট ইন্ডিজ।

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি ২০ সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস এবার কাজে দিচ্ছে না। অভিজ্ঞতার বিচারে ক্যারিবীয়দের চেয়ে যদিও এগিয়ে সফরকারী দল। অথচ, পারফরম্যান্সে তার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। সবচেয়ে খারাপ করছেন ব্যাটাররা। দ্রুতগতিতে রান তোলা ব্যাটার আজও খুঁজে পায়নি বাংলাদেশ।

সিঙ্গেল নিয়ে স্ট্রাইক রেট ঠিক রাখাও যাচ্ছে না। ওপেনিং জুটি আরও বেশি হতাশ করছে। তামিম ইকবাল টি ২০ থেকে সাময়িক বিরতি নেওয়ার পর প্রায় নয়জন ওপেনার বদল হয়েছেন। কেউ স্থায়ী হতে পারছেন না। অনেক আশা নিয়ে দলে ফেরা এনামুল হকের ফুট ওয়ার্ক নিয়ে সমালোচনা রয়েছে। লিটন দাস টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে নিজেকে নির্ভরযোগ্য জায়গায় নিয়ে গেলেও টি ২০তে হতাশ করছেন।

অধিনায়ক মাহমুদউল্লাহও বাড়তি কিছু করতে পারছেন না। সব মিলে আশার আলো কোথাও নেই। টি ২০ ফরম্যাটে জয়ের জন্য এখন প্রতিপক্ষের বাজে দিনের জন্য অপেক্ষা করতে হবে। আজও হয়তো সেই অপেক্ষায় থাকবে টাইগাররা। ঘরের মাটিতে স্পিন সহায়ক উইকেট তৈরি করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে হারানোর তৃপ্তি ম্লান হয়ে যাচ্ছে দেশের বাইরে গিয়ে।

দীর্ঘদিন ধরে দলীয় পারফরম্যান্সের অপেক্ষায় অধিনায়ক মাহমুদউল্লাহ। অপেক্ষা আর শেষ হচ্ছে না। বোলিংয়েও একই অবস্থা। প্রতিপক্ষকে চাপে ফেলেও তা ধরে রাখতে পারছেন না বোলাররা। আগের ম্যাচে পেসার তাসকিন আহমেদ তিন ওভারে দিয়েছেন ৪৬ রান। মোস্তাফিজুর রহমান চার ওভারে ৩৭ এবং শরীফুল ইসলাম ৪০ রান দেন।

মোস্তাফিজ বলেন, ‘আমরা কীভাবে ভালো করতে পারি এ নিয়ে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে কথা হয়েছে।’ ওয়েস্ট ইন্ডিজ দেখিয়েছে তাদের কেন পাওয়ার হিটারের দল বলা হয়। নিকোলাস পুরান, রভম্যান পাওয়েলরা আজও হয়তো বাংলাদেশের ওপর চেপে বসার চেষ্টা করবেন। আজ হারলে টি ২০ র‌্যাংকিংয়েও শ্রীলংকার পেছনে নয় নম্বরে চলে যাবে বাংলাদেশ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য