Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

tamim iqbal

নিউজিল্যান্ড সফরেও যাবে না তামিম!

স্টক নিউজ বিডি November 23, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দীর্ঘদিন মাঠের বাইরে থাকা তামিম ইকবাল ফেরার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে সিরিজে। কিন্তু নেপালে খেলতে যাওয়া এভারেস্ট প্রিমিয়ার লিগে আঙুলে চোট পান তিনি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে তা সেরে উঠার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে উল্টো ব্যাথা বাড়তে থাকে।

পরে চিকিৎসকের কাছে যাওয়ার পর জানা গেল পাকিস্তান সিরিজে থাকছেন না তিনি। চোট বেশি পাওয়ার কারণে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে তার থাকা নিয়ে জেগেছে শঙ্কা।

তামিমের ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আজ সে লন্ডনে ডাক্তারের সঙ্গে দেখা করেছে। অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানালেও ডাক্তার ওকে এক মাসের বিশ্রাম দিয়েছে। অর্থাৎ সে নিউজিল্যান্ড সফরেও যেতে পারছে না। ’

এদিকে, গতকাল (২২ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাবর আজমের মারা শট ঠেকাতে গিয়ে আঙুলে চোট পান তাসকিন আহমেদ।

তাসকিনের ব্যাপারে দেবাশীষ বলেন, ‘সেলাই লেগেছে। এক সপ্তাহ পর যেতে বলেছে। তখন সেলাই খুললে বোঝা যাবে কী অবস্থা। ওই সময় পর্যন্ত সে ঢাকাতেই থাকবে। ’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
suarez dunnaruma pedri

ফিফা বেস্টের সংক্ষিপ্ত তালিকায় নেই সুয়ারেজ, দোন্নারুমা, পেদ্রি

স্টক নিউজ বিডি November 23, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সোমবার (২২ নভেম্বর) এ বছরের ফিফা বেস্টের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ১১ জনের সংক্ষিপ্ত তালিকায় নাম নেই সুয়ারেজ, দোন্নারুমা, পেদ্রিদের। সুয়ারেজ গত মৌসুমে লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোল করেছিলেন, তার দলও হয়েছে লিগ চ্যাম্পিয়ন। এমন বিধ্বসী পারফরম্যান্সের পরও ফিফা বেস্টের তালিকায় নাম না দেখে আক্ষেপ করতেই পারেন উরুগুইয়ান স্ট্রাইকার।

দোন্নারুমা তো এ বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ই হয়েছেন। তারও নাম আসেনি ফিফা বেস্টের সংক্ষিপ্ত তালিকায়। পেদ্রি ছিলেন ইউরোর সবচেয়ে সেরা উদীয়মান খেলোয়াড়। বার্সেলোনা কিংবা স্পেন; পেদ্রি এ বছর কি করেননি মাঠের খেলায়?

পুরুষদের ক্যাটাগরিতে ১১ জনের তালিকায় নাম আছে লিওনেল মেসির। ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পেরাও আছেন। বাকিরা হলেন- করিম বেনজেমা, কেভিন ডি ব্রুইন, এরলিং হল্যান্ড, জর্জিনহো, এনগোলো কান্তে, রবার্ট লেওয়ানডোস্কি, নেইমার জুনিয়র ও মোহামেদ সালাহ। এই পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী বছরের ১৭ জানুয়ারি। সে দিনই বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

মেসি এ বছর জাতীয় দলের হয়ে জিতেছেন কোপা আমেরিকার ট্রফি। সে হিসেবে এবারের পুরস্কারের জন্য অগ্রগণ্য নাম হতে পারেন পিএসজির এই আর্জেন্টাইন জাদুকর। তবে এ ক্ষেত্রে হয়তো সবচেয়ে বেশি ফেবারিট চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো। এ বছর চেলসির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি তিনি জাতীয় দল ইতালির হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা।

সেরা গোলরক্ষকের তালিকায় নাম এসেছে লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার, জিয়ানলুইজি দোন্নারুমা, এদুয়ার্দ মেন্দি, ম্যানুয়েল নয়্যার ও ক্যাস্পার স্মাইকেলের। অবাক করা বিষয় হচ্ছে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের নাম না থাকা। এ বছরই আর্জেন্টিনাকে চির আরাধ্য ট্রফি কোপা আমেরিকা জেতাতে অসাধারণ নৈপুণ্য রেখেছেন তিনি। সে কারণেই হয়তো এমিলিয়ানোর বাদ পড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ বলছেন মার্টিনেজের নামটি এই তালিকায় থাকলেও থাকতে পারতো। আবার কেউ বলছেন এমিলিয়ানোকে বাদ দিয়ে সঠিক পথেই হেটেছেন নীতি নির্ধারকেরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
fan

‘অযোগ্য নির্বাচকদের জন্য জিম্বাবুয়ে হওয়ার পথে বাংলাদেশ’

স্টক নিউজ বিডি November 23, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বকাপে ভরাডুবির পর ঘরের মাঠেও হোয়াইটওয়াশের লজ্জা। ব্যর্থতার ষোলকলা পূর্ণ মাহমুদউল্লাহ বাহিনীর। প্রশ্ন উঠছে বাংলাদেশের ক্রিকেটের সামর্থ্য নিয়ে। নড়বড়ে পারফরম্যান্সে আশঙ্কা, দিন দিন বিপথে হাঁটছে বাংলাদেশের ক্রিকেট!

এদিকে, প্রিয় দলকে সমর্থন জানাতে এসে বারবারই হতাশ হয়ে ফিরেছেন দর্শকরা। এক সমর্থক বলেন, দুই ম্যাচ হারের পরেও অনেক আশা নিয়ে এসেছিলাম। মনে করেছিলাম অন্তত একটা ম্যাচ হলেও জিতব। কিন্তু আবারও হারলাম। তবে জয়-পরাজয় যাই হোক, বাংলাদেশকে সমর্থন দিয়ে যাব।

এদিকে, ব্যর্থতার নেপথ্য কারণও জানালেন ওই সমর্থক। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধান দুটি খেলা ক্রিকেট আর ফুটবল। অথচ বোর্ডের নোংরা রাজনীতির কারণে এখন দুটিরই অবস্থা খারাপ। কদিন আগে শ্রীলঙ্কাতে গিয়ে ব্যর্থ হলো আমাদের ফুটবলাররা। এখন ঘরের মাঠে লজ্জার হার ক্রিকেটারদের।’

এমন সময় পাশ থেকে অন্যরা ‘পাপনের পদত্যাগ চাই’ বলে স্লোগান দিচ্ছিলেন। আরেক সমর্থক বলেন, প্রতিটি ম্যাচই ভালো হয়েছে। তবে আফসোসের বিষয় হচ্ছে, একটা ম্যাচও জিততে পারিনি। অন্তত শেষ ম্যাচটা জিতব ভেবেছিলাম। কিন্তু ভাগ্য খারাপ।

আরেকজন তরুণ টাইগার সমর্থক বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ খেলার পর ভেবেছিলাম হয়ত এই সিরিজটা দিয়ে ঘুরে দাঁড়াবে ক্রিকেটাররা। কিন্তু ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং সব বিভাগেই ব্যর্থ হয়েছি আমরা।

সারা মুখ শরীরে বাঘের বেশভূষা পরে আসা এক টাইগার ভক্ত বলেন, ‘দিন দিন আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। আমরা জিম্বাবুয়ে হওয়ার পথে আছি। এ অবস্থা থেকে উত্তরণ পেতে হলে টিম ম্যানেজমেন্টসহ সব পাল্টাতে হবে।’ এই সমর্থক আরও বলেন, আমাদের দলে মুশফিক সাকিব ভাই নেই। তারা থাকলে হয়তো আজকে এমন অবস্থা হতো না আজকে।

আরেক সমর্থক বলেন, আমাদের নির্বাচকদের পরিকল্পনার যে ঘাটতি আছে, সেটা স্পষ্ট। তিনি পাল্টা প্রশ্ন তোলেন, আগে থেকে না জানিয়ে একটা খেলোয়াড়কে রাতারাতি দলে নিয়ে আসা হলো, এটা কোন দেশে হয় বলতে পারেন?

একজন বলেন, আমাদের পঞ্চপাণ্ডবের শূন্যতা আমরা এই সিরিজে হাড়ে হাড়ে টের পেয়েছি। সাকিব মুশফিক তামিমরা থাকলে হয়তো এমন বাজে অবস্থা হতো না আমাদের।

টাইগার ভক্ত প্রশ্ন তোলেন, আমাদের বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এতবছর ধরে দায়িত্বে থেকেও কোনো সঠিক পরিকল্পনা নেই। এখনো আমরা মুশফিক সাকিব তামিমদের বিকল্প পাইনি কেন এটা আমার প্রশ্ন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
pakisthan

মান বাঁচানো সংগ্রহ বাংলাদেশের

স্টক নিউজ বিডি November 22, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছে টাইগাররা। যদিও টি-টোয়েন্টির মেজাজে রান সংগ্রহ করতে পারেননি বাংলাদেশ।

নাঈম ৫০ বল খেলে ৪৭ রানে করে মোহাম্মদ ওয়াসিমের বলে কট এন্ড বোল্ড হন। সমান দুটি করে ছক্কা ও বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।

তৃতীয় ম্যাচেও শুরুটা তেমন একটা ভালো হলো না বাংলাদেশের। আজ নাঈম শেখের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু একধাপ উপরে উঠে কিছুই করতে পারলেন না। ম্যাচের দ্বিতীয় ওভারেই আউট হন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ডেলিভারিতেই উইকেট পেলেন শাহনওয়াজ দাহানি। আগের ম্যাচের সর্বোচ্চ স্কোরারকে ৫ রানে ফেরালেন।

ওয়ানডাউনে নেমে ঝড়ো রান তোলাটা হয়নি শামীম পাটওয়ারীর। তবুও গত দুই ম্যাচের চেয়ে কিছুটা হলেও ভালো বলতে হয়। নাঈম-শামীম জুটিতে ৩০ রান এসেছে।

ওপেনিংয়ে সুযোগ পেয়ে আজ ৪ বাউন্ডারি হাঁকিয়েছেন শামীম। ২৩ বলে ২২ রান করে উসমান কাদিরের বলে আউট হয়ে সাজঘরে ফিরেছেন।

পাওয়ার প্লে শেষ হতেই আক্রমণে এলেন উসমান কাদির। দ্বিতীয় বলেই উইকেট পেলেন এই লেগ স্পিনার। সপ্তম ওভারে কাদিরের বলে বেরিয়ে এসে ছক্কায় ওড়াতে চেয়েছিলেন শামীম। কিন্তু মারে জোর ছিল না। বাউন্ডারির অনেক আগেই ইফতেখার আহমেদের তালুবন্দী হন।

শামীমের বিদায়ের পর মাঠে নামেন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। আজকেও ভালোই শুরু করেছিলেন। কিন্তু থিতু হয়ে টিকলেন না। দ্বাদশ ওভারে লেগ স্পিনারকে দুটি ছক্কা মেরে বড় ইনিংস গড়ার ইঙ্গিত দিয়েছিলেন আফিফ। কিন্তু পারলেন না।

১৫তম ওভারে কাদিরকে আবার ছক্কার চেষ্টা করেন আফিফ। কিন্তু টাইমিং হয়নি। সবহজ ক্যাচ গ্লাভসবন্দি করেন কিপার রিজওয়ান। ভাঙে ৪২ বলে ৪৩ রানের জুটি।
দুই ছক্কায় ২১ বলে ২০ রান করেন আফিফ।

শেষ দিকে ওপেনার নাঈমের বিদায়ে ব্যাট হাতে সোহান নেমে তেমন কিছুই করতে পারেননি। মাত্র ৪ রান করে ওয়াসিমের বলে আউট হন। বাউন্ডারির উদ্দেশ্যে স্কয়ার ড্রাইভ করেছিলেন সোহান। কিন্তু বাউন্ডারি থেকে অনেকেটা দৌড়ে এসে দুর্দান্ত ক্যাচ ধরেন উসমান কাদির।

১৯তম ওভারে হারিস রউফের প্রথম বলে সাজঘরে ফেরেন অধিনায়ক মাহমুদউল্লাহও। ১৩ বলে ১৩ রানে শেষ হয় তার ইনিংস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
rumana

পাকিস্তানকে হারানোয় অনুভূতি দ্বিগুণ: রুমানা আহমেদ

স্টক নিউজ বিডি November 22, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ পাকিস্তানকে তিন উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এদিন পাকিস্তান দল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রানের টার্গেটে ছুঁড়ে দেয় বাংলাদেশকে। জবাবে নিগার সুলতানারা ৩ উইকেট ও দুই বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

জয়ের অন্যতম নায়িকা অলরাউন্ডার রুমানা আহমেদ। বল হাতে এক উইকেট ছাড়াও ব্যাট হাতে ৫০ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন। ম্যাচসেরার পুরস্কারও এসেছে তার হাতে। পুরস্কার নিতে এসে জয়ের প্রতিক্রিয়ায় রুমানা জানালেন, পাকিস্তানকে হারানোয় অনুভূতি দ্বিগুণ।

তিনি বলেন, ‘আসলে জয়ের অনুভূতি সবসময়ই অসাধারণ। তবে পাকিস্তানকে হারানোয় দ্বিগুণ অনুভূতি আমাদের। আমরা অনেকদিন থেকে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। এটা আমাদের বাছাইপর্বের প্রথম ম্যাচ। আবার খেলছি পাকিস্তানের সঙ্গে। কাজেই জেতার অনুভূতি আমাদের আরও দ্বিগুণ। সত্যি কথা বলতে আমরা পাকিস্তানের সঙ্গে সব সময় অন্যরকম খেলার চেষ্টা করি। আর ওদের সঙ্গে শেষ তিনটা ম্যাচের দুটিতেই আমাদের জয় ছিল। কাজেই এই জয় আমাদের প্রাপ্য।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
bangladesh

নানা নতুন মুখ নিয়ে মাঠে নামতে পারে শেষ ম্যাচে বাংলাদেশ

স্টক নিউজ বিডি November 22, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: টানা দুই ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করছে পাকিস্তান। সোমবার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলতে নামবে বাংলাদেশ-পাকিস্তান। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে দুপুর ২টায়।

বিব্রতকর ব্যাটিংয়ে টানা দুই হারের পর বাংলাদেশ টিম ম্যানেজম্যান্টের যেন বোধধয় হয়েছে। দলে ডাকা হয়েছে পারভেজ হোসেন ইমনকে। একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছেন সাইফ হাসান। দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে মাত্র ১ রান। ইনজুরির কারণে একাদশে অনিশ্চিত মুস্তাফিজুর রহমান। তার পরিবর্তে দেখা যেতে পারে কামরুল ইসলাম রাব্বীকে। এ ছাড়া টেস্ট সিরিজের কথা বিবেচনায় এনে তাসকিন আহমেদকে দেওয়া হতে পারে বিশ্রাম। তার পরিবর্তে শহীদুল ইসলামের হতে পারে অভিষেক। এ ছাড়া দুই ম্যাচে জায়গা না পাওয়ার ইয়াসির আলী রাব্বিকে দেখা যেতে পারে একাদশে। সেক্ষেত্রে তারও অভিষেক হতে পারে। বাদ পড়তে পারেন আমিনুল ইসলাম বিপ্লব।

এই সিরিজে বাংলাদেশ নেমেছিল প্রায় এক নতুন দল নিয়ে। কিন্তু খেলায় সেই পুরোনো চেহারা। বোলিংটা ভালো হলেও ব্যাটিংয়ে আসা যাওয়ার মিছিল, টপ অর্ডারে ধস আর ফিল্ডিংয়ে ক্যাচ মিসের মহড়া। সবকিছু মিলিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে যেন টানাটানি!

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
dorshok

মিরপুরে দর্শকদের সমর্থন দেখে মনে হচ্ছে, পাকিস্তানেই ম্যাচ হচ্ছে

স্টক নিউজ বিডি November 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হেরে গেছে বাংলাদেশ। তবে বাংলাদেশের পরাজয়ে সমালোচনার পাশাপাশি মিরপুরে দর্শকদের কাণ্ডও বেশ আলোচনার জন্ম দিয়েছে। টাইগারদের সঙ্গে পাল্লা দিয়ে পাকিস্তানকে সমর্থন দিয়েছেন দর্শকরা, যা দেখে ফখর জামানের মনে হয়েছে, ম্যাচ পাকিস্তানেই হচ্ছে।

ম্যাচ বাংলাদেশে হওয়ায় স্বাভাবিকভাবেই মাঠের গ্যালারিতে বাংলাদেশিদের হাতে দেশের পতাকা থাকার কথা। কিন্তু প্রথম ম্যাচে মিরপুর স্টেডিয়ামে গ্যালারিতে বাংলাদেশের অনেক দর্শকের হাতে পাকিস্তানের পতাকাও উড়েছে। এ নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজের হতাশা লুকাতে পারেননি।

শুক্রবার ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘খেলার সঙ্গে কোনো কিছু মেলানো যায় না এটা ঠিক, কিন্তু খেলাটা যখন আমাদের দেশে, আর খেলছে আমাদের দেশ, সেখানে অন্য যে দেশই খেলুক না কেন, তাদের পতাকা তাদের দেশের মানুষ ছাড়া আমাদের দেশের মানুষ ওড়াবে, এটা দেখে সত্যি কষ্ট লাগে। যে যাই বলুক, ভাই, দেশটা কিন্তু আপনার। আজ হয়নি তো কাল হবে, না হলে পরশু হবে। আপনারা পাশে না থাকলে আর হবেই না। হারি বা জিতি স্টেডিয়ামে আমাদের দেশের পতাকা উড়ুক, চিৎকার হোক বাংলাদেশ।’
মাশরাফির এই স্ট্যাটাসের পরও শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে গ্যালারিতে পাকিস্তানকে সমর্থন দিয়েছেন অনেক দর্শক। শনিবার তাই ম্যাচসেরা ফখর জামানকে প্রশ্ন করা হয়েছিল এ ব্যাপারে।

ফখর জবাবে জানান, ‘আমি বুঝতে পারছি না (এত সমর্থনের কারণ)। ২০১৮ সালেও এখানে এসেছিলাম, তখন এত মানুষকে আমাদের সমর্থন করতে দেখিনি। সবাইকে ধন্যবাদ। মনে হচ্ছে, পাকিস্তানেই ম্যাচ হচ্ছে। উইকেট পেলে বা ভালো শট খেললে বেশ সমর্থন পাচ্ছি। বাংলাদেশের সমর্থকেরাও আমাদের সমর্থন করছেন। বেশ ভালো লাগছে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
liverpool

লিভারপুলের কাছে পাত্তাই পেলনা আর্সেনাল

স্টক নিউজ বিডি November 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের কাছে পাত্তাই পেলনা আর্সেনাল। গতরাতে লিভারপুলের বিপক্ষে ম্যাচে চার গোল হজম করেছে আর্সেনাল।

লিভারপুলের মাঠে কোনো প্রতিরোধই গড়তে পারেনি আর্সেনাল। ম্যাচের ৩৯তম মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। বিরতি পর্যন্ত ১-০ গোলেই এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে বিরতির পর আরো তিনটি গোল করে লিভারপুল।

ম্যাচের ৫২তম মিনিটে ডিয়াগো জোতা গোল করেন। ৭৩তম মিনিটে গোল করেন মোহাম্মদ সালাহ। আর ম্যাচের ৭৭তম মিনিটে গোল করে লিভারপুলের ৪-০ গোলের বড় জয় নিশ্চিত করেন মিনামিনো। এই জয়ের ফলে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দুইয়ে লিভারপুল। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ban vs pakisthan women

বিশ্বকাপের স্বপ্নে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েরা

স্টক নিউজ বিডি November 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। জিম্বাবুয়ের হারারেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা

এর আগে টি-টোয়েন্টির চারটি বিশ্ব আসরে খেললেও কখনোই ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের। এবার সেই স্বপ্নের নাগাল পাওয়ার অভিযান শুরু হচ্ছে আজ থেকে।

দুই গ্রুপ থেকে তিনটি করে দল যাবে সুপার সিক্সে। এই পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা তিনটি দল আগামী মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট পাবে। কাল সেটিই হাতে পাওয়ার তাড়নার কথা শোনা গেল বাংলাদেশ নারী ওয়ানডে দলের অধিনায়ক নিগার সুলতানার কণ্ঠে, ‘বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপে যাওয়ার এটিই সেরা সুযোগ আমাদের। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্য যোগ হয়ে দারুণ ভারসাম্যপূর্ণ দল আমাদের। জিম্বাবুয়েকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হারিয়ে যে ছন্দটা আমরা ধরেছি, সেটি ধরে রাখতে পারলে আমরা নিশ্চিতভাবেই বহুদূর যাব।’

নিজেদের গ্রুপ থেকে সুপার সিক্সে যাওয়াও খুব কঠিন হওয়ার কথা নয়। কারণ পাকিস্তান বাদে গ্রুপের অন্য তিন প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
messi

অবশেষে লিগ ওয়ানে গোল পেলেন মেসি

স্টক নিউজ বিডি November 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: স্প্যানিশ ক্লাব বার্সালোনা ছেড়ে পিএসজিতে এসে লিগ ওয়ানে গোলই পাচ্ছিলেন না আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সেজন্য তাকে সমালোচনাও শুনতে হয়েছে। তবে সমালোচনার দিন শেষ। অবশেষে লিগ ওয়ানে গোল পেলেন মেসি।

ঘরের মাঠে শনিবার নঁতের বিপক্ষে ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই এমবাপ্পের গোলে এগিয়ে যায় পিএসজি। এই গোলের লিড ধরে রেখেই দ্বিতীয়ার্ধে খেলছিল তারা। ম্যাচের ৬৫তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস। তাই বাধ্য হয়েই আরেকজন গোলরক্ষক নামাতে গিয়ে নেইমারকেও বদলি করতে হয় কোচ পচেত্তিনোকে।

১০ জনের পিএসজির বিপক্ষে ম্যাচের ৭৬ মিনিটেই সমতায় ফেরে নঁতে। কিন্তু পিএসজির যে একজন খেলোয়াড় কম আছে সেটা মাঠে বুঝতেই দেয়নি বাকিরা। ম্যাচের ৮২তম মিনিটে মেসির দুর্দান্ত শট আটকাতে গিয়ে নিজেদের জালে ঢুকিয়ে দেয় নঁতের ডেনিশ আপিয়াহ।

৮৭তম মিনিটে লিওনেল মেসি গোল করে পিএসজির ৩-১ গোলের জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থান মজবুত করল পিএসজি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • পরাজয় দিয়েই ত্রিদেশীয় সিরিজ শেষ করলো বাংলাদেশ

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য