Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

তালেবান

taleban

পারওয়ান প্রদেশে গাড়ি উল্টে নিহত ৫ তালেবান

স্টক নিউজ বিডি December 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আফগানিস্তানের পারওয়ান প্রদেশে গাড়ি উল্টে অন্তত পাঁচ তালেবান সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। রোববার দেশটির পারওয়ান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পারওয়ানের নিরাপত্তা বিভাগের প্রধান আউয়াল গুল জানান, রোববার প্রদেশের বাগরাম এলাকায় গাড়ি উল্টে গেলে তালেবানের পাঁচ সদস্য নিহত ও চারজন আহত হন।

আফগানিস্তানে তালেবান শাসন প্রতিষ্ঠার পর দেশটির নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। গত ১৩ নভেম্বর থেকে দেশে অন্তত সাতটি বড় ধরনের নিরাপত্তাসংক্রান্ত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৬৩০ জন হতাহত হয়েছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
তালেবানের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী আরব আমিরাত

তালেবানের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী আরব আমিরাত

স্টক নিউজ বিডি November 22, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকে বহু দেশ কাবুলে থাকা দূতাবাস বন্ধ করে দেয়। এর মধ্যে তালেবান সরকার গঠন করার মাধ্যমে নিজেদের গুছিয়ে নিয়েছে।

দেশটির পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করার পর বিভিন্ন দেশ তালেবানের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় কাবুলে নিজেদের দূতাবাস পুনরায় খুলেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সংযুক্ত আরব আমিরাত।

আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।

ইসলামিক আমিরাতের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, সংযুক্ত আরব আমিরাত কাবুলে তাদের কূটনৈতিক মিশন পুনরায় খুলে দিয়েছে।

জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, এটি সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আফগানিস্তানের জন্য ভালো পদক্ষেপ। আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অত্যন্ত ভালো দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান।

দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে হবে বলে মনে করে ইসলামিক আমিরাতের এ মুখপাত্র।

আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারের অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আইএস। দেশের বিভিন্ন স্থানে বারবার হামলা চালিয়ে ত্রাস সৃষ্টি করছে এ জঙ্গি গোষ্ঠী। একই সঙ্গে আঞ্চলিক দেশগুলোর ভয়ও এ জঙ্গিগোষ্ঠীর বিস্তারকে ঘিরে। যদিও তালেবান ইতোমধ্যে জানিয়েছে, আফগানিস্তানের মাটিকে অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না।

এর মধ্যে সরকার গঠন নিয়ে তালেবান বিশ্ব সম্প্রদায়ের সমালোচনার মধ্যে পড়েছে। তাই দেশটির নতুন সরকারকে এখনও কোনো দেশ স্বীকৃতি দেয়নি। ফলে তালেবানের সামনের পথ যে কঠিন সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে কাবুলে বিভিন্ন দেশের কূটনৈতিক কার্যক্রম শুরু দক্ষিণ এশিয়ার দেশটির শাসকগোষ্ঠীর জন্য সুখবর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
taleban

সিনেমা নাটকে নারীদের অভিনয় নিষিদ্ধ করেছে তালেবান

স্টক নিউজ বিডি November 22, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আফগানিস্তানে টিভি নাটকে নারীদের অংশগ্রহণ বা অভিনয় নিষিদ্ধ করে নতুন আইন করেছে তালেবান সরকার। একই আইনে টিভি পর্দায় আসতে হলে একজন নারী সাংবাদিক বা উপস্থাপককে হেডস্কার্ফ পরতে নির্দেশ দেয়া হয়েছে। তবে সেই হেডস্কার্ফ কেমন বা কি ধরনের হবে সে বিষয়ে নির্দেশনায় কিছু বলা হয়নি। সাংবাদিকরা বলছেন, এই আইনটি অস্পষ্ট এবং এর ব্যাখ্যা দাবি রাখে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এরই মধ্যে তারা মাধ্যমিক পর্যায়ের স্কুল শিক্ষায় নিষিদ্ধ করেছে মেয়েদের। যাও বা খোলা আছে, সেখানে মেয়ে ও ছেলে শিক্ষার্থীদের আলাদা করে শিক্ষাদানের নির্দেশ দেয়া হয়েছে। মেয়েদের শিক্ষা দানের জন্য শিক্ষিকা বা প্রবীণদের নিয়োগ দেয়ার কথা বলা হয়েছে। এখন তাদেরকে টিভি নাটকে অভিনয়ে নিষিদ্ধ করা হলো। এর আগে ১৯৯০ এর দশকে তাদের শাসনামলে মেয়েদের শিক্ষা এবং কাজে যাওয়া ছিল নিষিদ্ধ।

এখন আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। তাতে আছে আটটি নতুন আইন। এতে ইসলামিক শরিয়া, আফগানিস্তানের মূল্যবোধ ও আইনের বিরুদ্ধে যায়, এমন সিনেমা নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে পুরুষদের শরীরের স্পর্শকাতর অংশ প্রকাশ পায় এমন ফুটেজের প্রচার নিষিদ্ধ করা হয়েছে। কৌতুক এবং বিনোদন জাতীয় শো’তে ধর্মকে অবমাননা করা হয় অথবা আফগানদের অনুভূতিতে আঘাত হানে- এমন বিষয়কে নিষিদ্ধ করা হয়েছে।

তালেবানরা আরো বলেছে, বিদেশি সিনেমা- যেগুলো বিদেশি সংস্কৃতিকে উৎসাহিত করে, এমন সিনেমা প্রচার করা যাবে না। এখানে উল্লেখ্য, আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলো যেসব সিনেমা বা নাটক প্রচার করে, তার বেশির ভাগেই নেতৃস্থানীয় চরিত্রে থাকেন নারী।

আফগানিস্তানে সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে এমন একটি সংগঠনের সদস্য হুজ্জাতুল্লাহ মুজাদ্দেদি বলেছেন, নতুন এই বিধিনিষেধ অপ্রত্যাশিত। তিনি বলেছেন, কিছু আইন করা হয়েছে যা, প্রাকটিক্যাল নয়। যদি এসব আইন প্রয়োগ করা হয় তাহলে বাধ্য হয়ে অনেক সম্প্রচার চ্যানেল বন্ধ হয়ে যাবে।

এর আগের আদেশে তালেবানরা যুবতীদের ঘরের ভিতর অবস্থান করার নির্দেশ দেয়। এর অর্থ হলো দেশটির অর্ধেক জনসংখ্যাকে শিক্ষাগ্রহণের অধিকার থেকে বঞ্চিত রাখা। বিশ্বের মধ্যে এমন একমাত্র দেশ হচ্ছে আফগানিস্তান। ওদিকে রাজধানী কাবুলের মেয়রও মিউনিসিপ্যাল করপোরেশনের নারী কর্মীদের বাসায় থাকার নির্দেশ দিয়েছেন। তালেবানরা বলেছে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণে বিধিনিষেধ এবং মেয়েদের শিক্ষায় নিষেধাজ্ঞা অস্থায়ী সময়ের জন্য। দেশে কর্মপরিবেশ এবং পরিস্থিতি তাদের অনুকূলে এলেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
taleban

আফগান মন্ত্রিসভায় পরিবর্তন আনবে তালেবান কর্তৃপক্ষ

স্টক নিউজ বিডি November 6, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ দেশটির মন্ত্রিসভায় পরিবর্তন আনতে যাচ্ছে। শুক্রবার তালেবান কর্তৃপক্ষের সহকারী মুখপাত্র বিলাল করিমি এসব তথ্য জানান।

বিলাল করিমি বলেন, আফগান মন্ত্রিসভায় পেশাদার কর্মকর্তাদের নিয়োগের প্রচেষ্টা চলছে। মন্ত্রিসভায় নিয়োগের প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি। সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আসা দক্ষ ও পেশাদার লোকদের এ মন্ত্রিসভায় নিয়োগের মাধ্যমে এ নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

এদিকে আফগান জনগণ জোর দিচ্ছে একটি শক্তিশালী সেনাবাহিনী গঠনের ওপর। এ নতুন সেনাবাহিনীতে সাবেক আফগান সদস্যদেরও নিয়োগ দেয়ার আহ্বান জানানো হচ্ছে।

এ বিষয়ে কাবুলের এক বাসিন্দা মাসবাহ জালান্ড বলেন, যে সকল সেনা দেশের জন্য কাজ করেছে এবং বিশ্বাসঘাতকতা করবে না, তাদেরকে ফিরিয়ে আনা উচিৎ। ওই আফগান সেনা সদস্যদের জাতীয় নিরাপত্তা বাহিনীতে যোগ দেয়ার সুযোগ দিতে হবে।

সূত্র : তোলো নিউজ

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ihudi

কাবুল ছেড়েছেন আফগানিস্তানের সর্ব শেষ ইহুদি ব্যক্তি

স্টক নিউজ বিডি October 18, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আফগানিস্তানের সর্ব শেষ ইহুদি নাগরিক জেবুলুন সিমানটভ (৬২) অবশেষে দেশটি ত্যাগ করেছে।

তুরস্কের ভিসা পেয়ে গত রোববার কবুল ছেড়ে ইস্তানবুল পৌঁছেছেন। খবর আনাদোলুর।

ইরান সীমান্তের কাছে আফগানিস্তানের হেরাত প্রদেশে জেবুলুনের জন্ম। সেখান থেকে পালিয়ে বেশ কিছু দিন ধরে কাবুলে এসে বসবাস করছিলেন তিনি।

তুরস্কে বসবাস করা স্বজনরা তার ভিসার আবেদন করেন। তুরস্ক তাকে ৯০ দিনের ভিসা দিয়েছে।

রোববার ইস্তানবুলে পৌঁছলে সেখানে তার স্বজনদের সঙ্গে স্থানীয় ইহুদি ধর্ম যাজক (রাব্বি) মেনডি চিত্রিক তাকে স্বাগত জানান।

পরে একটি প্রাইভেটকারে করে স্বজনদের সঙ্গে বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

কাবুল থেকে প্রথমে পাকিস্তানের ইসলামাবাদে যান। পরে সেখান থেকে যাত্রীবাহী বিমানে করে ইস্তানবুলে পৌঁছান

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
qatar

কাতার আন্তর্জাতিক সম্প্রদায়কে তালেবানের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে

স্টক নিউজ বিডি October 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আফগানিস্তানে বিদ্যমান মানবিক সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে কাতার।

দোহার গ্লোবাল সিকিউরিটি ফোরামে নিজ দেশের এমন মনোভাবের কথা জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত মুতলাক আল কাহতানি। খবর আল জাজিরার।

তিনি বলেন, অন্য দেশগুলোকে আফগানিস্তানের কর্তৃপক্ষ হিসেবে তালেবান সরকারের সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত হতে হবে। একইসঙ্গে তালেবানকেও প্রশাসন পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। নারীদের কাজের সুযোগ এবং মেয়েদের স্কুলে যাওয়ার অধিকারকে সম্মান করতে হবে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রীর এ বিশেষ দূত মনে করেন, এই মুহূর্তে কাবুলের নতুন প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং মানবিক সংকট মোকাবিলার মতো বিষয়গুলোর দিকে নজর দেওয়া প্রয়োজন।

তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখনও পর্যন্ত কোনও অগ্রাধিকার ইস্যু নয় বলেও দোহা মনে করে।

এদিকে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এই প্রথম দেশটি নিয়ে আলোচনায় বসেছেন জি-২০ নেতারা। ভার্চুয়াল এ আলোচনায় আফগানিস্তানকে ১ বিলিয়ন ইইউরো সহায়তা ঘোষনা করেছে ইইউ।

ইতালিতে আয়োজিত একটি ভার্চুয়াল জি ২০ শীর্ষ সম্মেলনে ‘একটি বড় মানবিক ও আর্থ-সামাজিক পতন এড়াতে’ এ প্যাকেজ ঘোষণা করেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ।তিনি জোর দিয়ে তহবিলগুলো আফগানদের জন্য ‘সরাসরি সহায়তা’ এবং এটি তালেবানের অন্তর্র্বতীকালীন সরকারকে নয়। তিনি বলেন, ‘আমরা মানবাধিকারের সম্মান সহ আফগান কর্তৃপক্ষের সঙ্গে যেকোনো প্রয়োজনে আমাদের শর্ত সম্পর্কে স্পষ্ট ছিলাম।’

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
taleban

দোহায় ইইউ-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক তালেবানের

স্টক নিউজ বিডি October 12, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে তালেবান। আফগানিস্তানে সংগঠনটির নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ও তালেবান নেতা মোল্লা আমির খান মুত্তাকি জানিয়েছেন, আজ মঙ্গলবার (১২ অক্টোবর) তিনি দোহায় ইইউ-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।

মোল্লা আমির খান মুত্তাকি জানান, বিশ্বের সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে চায় তালেবান। ইতিমধ্যে কিছু বৈঠক হয়েছে। আমরা একটি ভারসাম্যের নীতি নিয়ে চলতে চাই। একমাত্র এই নীতিই আফগানিস্তানকে স্থিরতা দিতে সক্ষম।

তালেবানের সঙ্গে ইইউ-র মুখপাত্র নবিলা মাসরালি বলেন, আলোচনার মানে এটা নয় যে, ইইউ আফগানিস্তানকে কূটনৈতিক স্বীকৃতি দিচ্ছে। তাদের সঙ্গে বৈঠকে নারীদের অধিকার নিয়ে কথা হবে, আফগানিস্তানকে সাহায্য দেওয়া নিয়েও কথা হবে।

এর আগে, গত আগস্টে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর এই প্রথম তাদের সঙ্গে সামনাসামনি আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত তালেবান ও মার্কিন সিনিয়র কর্মকর্তাদের মধ্যকার এই বৈঠককে প্রাণবন্ত এবং পেশাদার বলে আখ্যায়িত করেছে ওয়াশিংটন।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
তালেবানের সঙ্গে আলোচনা ছিল প্রাণবন্ত বলছে যুক্তরাষ্ট্র

তালেবানের সঙ্গে আলোচনা ছিল প্রাণবন্ত বলছে যুক্তরাষ্ট্র

স্টক নিউজ বিডি October 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর এই প্রথম তাদের সঙ্গে সামনাসামনি আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত তালেবান ও মার্কিন সিনিয়র কর্মকর্তাদের মধ্যকার এই বৈঠককে প্রাণবন্ত এবং পেশাদার বলে আখ্যায়িত করেছে ওয়াশিংটন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (১০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তালেবানদের তাদের কথায় নয়, বরং কাজ দ্বারা বিচার করা হবে।

বৈঠকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল- নিরাপত্তা, সন্ত্রাসবাদ উদ্বেগ এবং আফগানিস্তানে এখনো রয়ে যাওয়া মার্কিন নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তন। এছাড়া অন্যান্য বিদেশি নাগরিক ও আফগান, যারা যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছে। পাশাপাশি আফগান সমাজের সকল ক্ষেত্রে নারী ও মেয়েদের অর্থপূর্ণ অংশগ্রহণসহ মানবাধিকার ইস্যু নিয়েও আলোচনা করেছেন মার্কিন প্রতিনিধিরা।

উভয় পক্ষ যুক্তরাষ্ট্র থেকে সরাসরি আফগান জনগণের জন্য শক্তিশালী মানবিক সহায়তার বিধান নিয়েও আলোচনা করেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
taleban

তালেবানকে স্বীকৃতি পেতে যা করতে হবে জানালেন ম্যাক্রন

স্টক নিউজ বিডি October 6, 2021

স্টক নিউজ বিডি ডেস্ক: আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চাইলে তালেবানকে কী করতে হবে তা স্পষ্ট জানিয়ে দিতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এ মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জি২০ সম্মেলন থেকে এমন বার্তা দেয়ার প্রস্তাব তুলেছেন তিনি৷ ‘ফ্রান্স ইন্টার’ বেতারে মঙ্গলবার সম্প্রচার হওয়া এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেন, তালেবানকে দেয়া বিভিন্ন শর্তের মধ্যে নারীর সমতা, বিদেশি দাতা সংস্থাগুলোকে কাজ করতে দেয়ার অনুমতি ও ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলোকে সহযোগিতা না করার বিষয় অবশ্যই থাকতে হবে৷ এ খবর দিয়েছে ডয়চে ভেলে।

খবরে জানানো হয়, তালেবানকে আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করে নিতে হবে বলে স্পষ্ট বার্তা দেন ম্যাক্রন। বলেন, আন্তর্জাতিক স্বীকৃতির একটা মূল্য আছে। আফগান নারীদের সম্মান রক্ষা, পুরুষ ও নারীর মধ্যে সমতা আনার বিষয়টি আমাদের শর্তের মধ্যে থাকা উচিত। রোমে অনুষ্ঠিত হতে যাওয়া জি২০ সম্মেলনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা আফগানিস্তান নিয়ে কথা বলবো৷ আমাদের বলতেই হবে৷ আমরা ইউরোপীয়রা, মার্কিনিরা, চীন, রাশিয়া, আফ্রিকা, এশিয়া, প্যাসিফিক ও দক্ষিণ আমেরিকার বড় শক্তিরা, আমাদের সবার একটা পরিষ্কার বার্তা থাকতে হবে। সেটা দিয়ে আমরা তালেবানকে স্বীকৃতি দেয়ার জন্য বিভিন্ন শর্ত ঠিক করবো।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
জাতিসংঘে অধিবেশনে কথা বলতে চায় তালেবান

জাতিসংঘের অধিবেশনে কথা বলতে চায় তালেবান

স্টক নিউজ বিডি September 22, 2021

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে কথা বলার অনুরোধ জানিয়েছে তালেবান। তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সোমবার এক চিঠিতে এ অনুরোধ জানান। তালেবানের অনুরোধের পর জাতিসংঘ বিষয়টি বিবেচনা করবে বলে জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, তালেবান জাতিসংঘে কথা বলার জন্য এরই মধ্যে তাদের মুখপাত্র সুহাইল শাহীনকে মনোনীত করেছে। যিনি দোহায় অনুষ্ঠিত শান্তি আলোচনায়ও তালেবানের একজন মুখপাত্র হিসেবে কাজ করেছেন।

তালেবান বলছে, আফগানিস্তানের ক্ষমতাচ্যুত আশরাফ ঘানি সরকারের দূত এখন জাতিসংঘে দেশটির প্রতিনিধিত্ব করছে না।

জাতিসংঘের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, উচ্চ পর্যায়ের ওই আলোচনায় অংশ নেওয়ার অনুরোধটি জাতিসংঘের ক্রেডেনশিয়াল কমিটি বিবেচনা করছে। নয় সদস্যের ওই কমিটির অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া।

তবে, আগামী সোমবার সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার আগে সেখানে তালেবানের অংশ নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, নিয়মানুযায়ী অধিবেশন শেষ হওয়ার আগ পর্যন্ত জাতিসংঘে আফগানিস্তানের দূত হিসেবে গোলাম ইসাকজাই বহাল থাকবেন। তিনি ২৭ সেপ্টেম্বর সভার শেষ দিনে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।

তবে তালেবান বলছে, ‘তিনি আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন না।’ তারা আরও জানিয়েছে, বিশ্বের অনেক দেশ এখন সাবেক প্রেসিডেন্ট ঘানিকে আফগানিস্তানের নেতা হিসেবে স্বীকৃতি দেয় না।

তালেবান গত মাসের ১৫ তারিখ কাবুল দখলের জন্য রাজধানীতে প্রবেশ করলে আশরাফ ঘানি তড়িঘড়ি করে দেশত্যাগ করেন। এরপর থেকে তিনি সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন।

এর আগে ১৯৯৬ সালে শেষবার যখন তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিলে তখনো তারা জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূতকে সরিয়ে দিয়েছিল।

মঙ্গলবার জাতিসংঘে কাতার বিশ্বনেতাদের তালেবানের সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানায়। কাতারের শাসক শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, তালেবানকে বয়কট করলে শুধু রাজনীতিতে মেরুকরণ ও প্রতিক্রিয়া তৈরি হবে। এর চেয়ে আলোচনা চালিয়ে যাওয়া ফলপ্রসূ হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

কাতার আফগানিস্তানের বর্তমান শাসকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে ২০২০ সালে দোহায় তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার আয়োজন করেছিল তারা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য