Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

দীপিকা

deepika-padukone

কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন দীপিকা?

স্টক নিউজ বিডি August 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শুধু বলিউড নয়, অভিনয়ের জাদু হলিউডেও দেখিয়েছেন তিনি। দুনিয়াজুড়ে রয়েছে তার অসংখ্য ভক্ত। শাহরুখ খানের নায়িকা হয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সবার প্রিয় দীপু। নিজেকে তিনি ক্রমান্বয়ে পরিণত করেছেন একজন সুপারস্টার হিসেবে।

সেই নায়িকাই একদিন আত্মহত্যা করতে চেয়েছিলেন! শুনতে অবাক লাগলেও কথাটি সত্য। কারণ এই তথ্য নিজেই জানিয়েছেন দীপিকা।

বৃহস্পতিবার ৪ আগস্ট মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে আসেন দীপিকা পাড়ুকোন। সেখানেই ভারতীয় এক গণমাধ্যমে তিনি জানান কেন আত্মহত্যা করতে চাইতেন তিনি।

এ বিষয়ে আগেও কথা বলেছেন অভিনেত্রী। সেদিন ওই অনুষ্ঠানে বলেন, ‘হঠাৎ মনে হতো আত্মহত্যা করি। হঠাৎ করেই এটা মনে হতো। তখন আমি ক্যারিয়ারের বেশ উপরেই ছিলাম। সবকিছু ঠিকঠাক ছিলো। কোনো কারণই ছিল না হতাশার। আমি নিজেও জানতাম না কেন ওরকম অনুভব করতাম।

কোনো কারণ ছাড়া কাঁদতে শুরু করতাম। এমনও দিন গেছে যখন আমি ঘুম থেকে উঠতে চাইতাম না। কারণ আমার মনে হত ঘুমিয়ে থাকলেই বেঁচে থাকবো। আমি সেসময় প্রায়ই আত্মহত্যার কথা ভাবতাম।’

তিনি আরও জানান, ‘আমার পরিবার বেঙ্গালুরুতে থাকে। আমার কাছেও থাকে। কিন্তু মনে আছে একদিন যখন মা-বাবা ফিরে যাচ্ছিল বাড়িতে, আমি কেঁদে ফেলি। মা আমাকে জিজ্ঞেস করে কেন কাঁদছি, কোনো সমস্যা কিনা। আমার কাছে কোনো উত্তর ছিল না। কেন এমন হতো আমি নিজেও জানতাম না।’

দীপিকা ‘লাইভ লাভ লাফ’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। যা ভারতে মানসিক স্বাস্থ্য, বিশেষ করে বিষণ্নতা সম্পর্কে সচেতনতা তৈরি করে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিয়ের পর প্রথমবার এতটা খোলামেলা দৃশ্যে দীপিকা

বিয়ের পর প্রথমবার এতটা খোলামেলা দৃশ্যে দীপিকা

স্টক নিউজ বিডি February 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নিষিদ্ধ প্রেমের গল্প নিয়ে এবার ওটিটি প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এতে বোনের হবু বরের প্রতি তীব্র আকর্ষণ, আর সেই নেশাতেই একের পর এক ‘ভুল’ করে চলেছে আলিশা! অথচ এই প্রেমের মায়াজাল কাটিয়ে বেরিয়েও আসতে পারছেন না, যে কারণে টালমাটাল আলিশারি বিবাহিত জীবন। আজকের যুগের সম্পর্কের এমনই জটিলতা এবার পর্দায় তুলে ধরছেন পরিচালক শকুন বত্রা। ছবির নাম ‘গেহরাইয়া’। এই ছবিতে দীপিকা ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে, ধৈর্য্য কারওয়ারা।

‘গেহরাইয়া’তে দীপিকার চাচাতো বোনের চরিত্রে রয়েছেন অনন্যা, এবং তার হবু বর সিদ্ধান্তের সঙ্গেই ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে দীপিকাকে। ছবির ট্রেলার ও গানে দীপিকা ও সিদ্ধান্তকে অন্তরঙ্গ অবস্থায় দেখে রীতিমতো উত্তেজিত অনুরাগীরা। রণবীরের গাল্লি বয় কো-স্টারের সঙ্গে দীপিকার এমন রসায়ন নজর এড়াচ্ছে না কারও। কেউ কেউ প্রশংসা করছেন, কেউ সমালোচনা। তবে একথা মানতেই হচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সিদ্ধান্ত-দীপিকার রসায়ন।

বিয়ের পর প্রথমবার এতটা সাহসী দৃশ্যে অভিনয় করলেন দীপিকা, এই নিয়ে কী রণবীরের অনুমতি নিতে হয়েছে তাকে? বলিউড বাবল-কে দেওয়া এক সাক্ষাত্কারে এই নিয়ে দীপিকা বলেন, “এটা খুব বোকা বোকা একটা ব্যাপার যে আমাকে এ নিয়ে মন্তব্য করতে হচ্ছে। আমি কখনও (সোশ্যাল মিডিয়া) কমেন্ট পড়ি না এবং আমার মনে হয় রণবীরও পড়ে না, সত্যি বলতে এটা খুব বিচ্ছিরি একটা ব্যাপার, খুব বোকা বোকা।”

আগামী ১১ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে সরাসরি মুক্তি পাবে ‘গেহরাইয়া’।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
dipika

দীপিকাসহ আরো কয়েকজনের নামে মামলা

স্টক নিউজ বিডি December 15, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আইনি জটিলতায় পড়েছে রণবীর সিং অভিনীত ‘এইটি থ্রি’ ছবিটি। প্রতারণার মামলা করা হয়েছে ছবিটির সাথে জড়িত কয়েকজনের নামে। মামলায় রয়েছে ছবির অন্যতম প্রযোজক রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোনের নামও।

কদিন আগে মুক্তি পেয়েছে ‘এইটি থ্রি’ সিনেমার ট্রেলার। ১৯৮৩ সালে ভারতের জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি। রণবীর সিং অভিনয় করেছেন ভারতের ওই দলের নেতা কপিল দেবের ভূমিকায়। আর তাঁর স্ত্রী রমি দেবের ভূমিকায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন। ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

মুক্তির আগেই ‘এইটি থ্রি’ নিয়ে তৈরি হয়েছে আইনি জটিলতা। সংযুক্ত আরব আমিরাতের এক ব্যবসায়ীর পক্ষে ভারতের মহারাষ্ট্রের আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করেছেন আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। নির্মাতাসহ সেই মামলায় রয়েছে ছবির অন্যতম প্রযোজক ও অভিনেত্রী দীপিকার নামও।

ওই ব্যবসায়ীর অভিযোগ, ভিবরি মিডিয়া তাঁকে ‘এইটি থ্রি’ ছবি থেকে লোভনীয় মুনাফার আশ্বাস দিয়েছিল। এ কারণে দীপিকা, সাজিদ নাদিয়াদ্দৌলা ও কবির সিং প্রযোজিত এই ছবিতে ১৬ কোটি টাকা বিনিয়োগ করেন ওই ব্যবসায়ী। তার দাবি, ওই ১৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে বিভিন্ন খাতে, যার অংশ পেয়েছেন দীপিকা, কবির খানরাও। তবে সেই অর্থের কোনো হিসাব দেওয়া হয়নি ওই ব্যবসায়ীকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য