স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আইনি জটিলতায় পড়েছে রণবীর সিং অভিনীত ‘এইটি থ্রি’ ছবিটি। প্রতারণার মামলা করা হয়েছে ছবিটির সাথে জড়িত কয়েকজনের নামে। মামলায় রয়েছে ছবির অন্যতম প্রযোজক রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোনের নামও।
কদিন আগে মুক্তি পেয়েছে ‘এইটি থ্রি’ সিনেমার ট্রেলার। ১৯৮৩ সালে ভারতের জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি। রণবীর সিং অভিনয় করেছেন ভারতের ওই দলের নেতা কপিল দেবের ভূমিকায়। আর তাঁর স্ত্রী রমি দেবের ভূমিকায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন। ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।
মুক্তির আগেই ‘এইটি থ্রি’ নিয়ে তৈরি হয়েছে আইনি জটিলতা। সংযুক্ত আরব আমিরাতের এক ব্যবসায়ীর পক্ষে ভারতের মহারাষ্ট্রের আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করেছেন আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। নির্মাতাসহ সেই মামলায় রয়েছে ছবির অন্যতম প্রযোজক ও অভিনেত্রী দীপিকার নামও।
ওই ব্যবসায়ীর অভিযোগ, ভিবরি মিডিয়া তাঁকে ‘এইটি থ্রি’ ছবি থেকে লোভনীয় মুনাফার আশ্বাস দিয়েছিল। এ কারণে দীপিকা, সাজিদ নাদিয়াদ্দৌলা ও কবির সিং প্রযোজিত এই ছবিতে ১৬ কোটি টাকা বিনিয়োগ করেন ওই ব্যবসায়ী। তার দাবি, ওই ১৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে বিভিন্ন খাতে, যার অংশ পেয়েছেন দীপিকা, কবির খানরাও। তবে সেই অর্থের কোনো হিসাব দেওয়া হয়নি ওই ব্যবসায়ীকে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……


