Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

নেইমার

নেইমারকে এমবাপ্পের বার্তা ‘দ্রুত ফিরে আসো ভাই’

স্টক নিউজ বিডি February 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফ্রেঞ্চ লিগ ওয়ানে লিলির বিপক্ষের ম্যাচে গোঁড়ালির ইনজুরিতে পড়েন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা ফুটবলার নেইমার। যে কারণে ম্যাচের ৫১ মিনিটে মাঠ ছাড়তে হয় নেইমারকে। এমন ইনজুরিতে হতাশ ব্রাজিলের তারকা।

ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের গোঁড়ালির ছবি দিয়ে তিন শব্দে একটি আবেগী বার্তা দিয়েছেন তিনি। কান্নার ইমোজি জুড়ে দিয়ে নেইমার লিখেছেন, ‘এগেইন অ্যান্ড এগেইন’ (বারবার)।’

নেইমারের এমন ছবির স্টোরি দেখে মুখ খুলেছেন পিএসজিতে নেইমারের সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। ইনস্টাগ্রামে নেইমারকে উদ্দেশ্যে করে এমবাপ্পে লিখেন, ‘শক্ত থাকো। দলের সবাই তোমার জন্য অপেক্ষা করছে। দ্রুত ফিরে আসো ভাই।’

ইনজুরির পর নেইমারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছে পিএসজি মেডিকেল টিম। নেইমারের স্ক্যান রিপোর্টে কোন চিড় ধরা পড়েনি। ওই ম্যাচে শেষ মুর্হূতে লিওনেল মেসির গোলে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে পিএসজি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

তোপের মুখে নেইমার

স্টক নিউজ বিডি October 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্কিত প্রার্থী জাইর বোলসোনারোকে সমর্থন জানিয়ে বামপন্থীদের তোপের মুখে পড়েছেন ব্রাজিল সুপারস্টার নেইমার দ্য সিলভা জুনিয়র। বৃহস্পতিবার অসাধারণ এক সেলিব্রেটি সমর্থন লাভ করেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

প্রেসিডেন্ট হিসেবে পুন:নির্বাচনে তার প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচারণার গানের সঙ্গে নেচে একটি টিকটক ভিডিও পোস্ট করেন নেইমার।

ব্রাজিল ও পিএসজির এই স্ট্রাইকার যে এ মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে বিখ্যাত সেলিব্রেটি সে বিষয়ে কোনও সন্দেহ নেই। সেই নেইমারই কিনা বোলসোনারোর নির্বাচনী প্রার্থীতা নম্বর ২২-কে নিজের আঙ্গুলে বসিয়ে জিঙ্গেল নাচে মেতে ওঠেন!

সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভার বিপক্ষে নির্বাচনের মাত্র তিনদিন আগে তার এই শোডাউন। নেইমারের এই সমর্থনের প্রতি নিজের অভিমত দিতে একটুও দেরী করেননি বোলসোনারো।

তবে নেইমারের এই সমর্থন মোটেও স্বাভাবিকভাবে মেনে নেয়নি বামপন্থী সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘তথাকথিত গণতন্ত্রের অনুসারীদের আক্রমণের শিকার হয়েছেন’ বলে অভিযোগ করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার।

ব্রাজিলে প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে রোববার (২ অক্টোবর)। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান প্রেসিডেন্ট বোলসোনারো ও সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভা।

যদিও নেইমার তার তারকা খ্যাতিকে এভাবে কাজে লাগানোর কারণে সামাজিক যোগযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন। নেইমারের ইনস্টাগ্রাম ও টুইটারে ফলোয়ার সংখ্যা যথাক্রমে প্রায় ১৮০ ও ৫৮ মিলিয়ন।

সমালোচনাকারীদের মধ্যে ব্রাজিলের সাবেক স্ট্রাইকার ও কমেন্টেটর ওয়াল্টার কাসাগ্রান্ডেও রয়েছেন। এ বিষয়ে এক কলামে কাসাগ্রান্ডে লিখেছেন, এর মাধ্যমে তার পর্যাপ্ত সামাজিক সচেতনতার অভাব ফুটে উঠেছে। এতে তার সমস্ত অসঙ্গতি চোখে পড়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মেসি ১ নেইমার ২ এমবাপে ৩, পিএসজির ৭ গোল

স্টক নিউজ বিডি August 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ম্যাচের আগে শোনা গেছে অনেক গুঞ্জন, বিতর্ক ও বিরোধের কথা। মপলিয়েরের বিপক্ষে ম্যাচের টুকরো ছবি-ভিডিও দিয়ে বোঝানো হয়েছে যে, ঝামেলা রয়েছে পিএসজির তিন তারকা লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কাইলিয়ান এমবাপের মধ্যে। কিন্তু মাঠে নামতেই উড়ে গেলো সব গুঞ্জন।

রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে আবারও একসঙ্গে জ্বলে উঠলেন পিএসজির তিন তারকা। এমবাপের হ্যাটট্রিক, নেইমারের জোড়া ও মেসির এক গোলে লিলের বিপক্ষে ৭-১ গোলের বড় ব্যবধানে জিতলো পিএসজি। জোড়া গোলের সঙ্গে তিনটি অ্যাসিস্টও করেছেন নেইমার।

এ নিয়ে চলতি লিগের প্রথম তিন ম্যাচে পিএসজির গোল হলো ১৭টি। প্রায় ৭২ বছর আগে ১৯৫০-৫১ মৌসুমে প্রথম তিন ম্যাচে ১৮ গোল করেছিল রেনে। এরপর থেকে প্রথম তিন ম্যাচে পিএসজির ১৭ গোলই সর্বোচ্চ।

অন্যদিকে ফর্মের চূড়ায় রয়েছেন নেইমার। আগের ম্যাচেও করেছিলেন জোড়া গোল, দুইবার বল জালে জড়ালেন এ ম্যাচেও। সবমিলিয়ে তিন ম্যাচে পাঁচ গোলের সঙ্গে ছয়টি অ্যাসিস্টও করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

লিলের মাঠে খেলতে গিয়ে লিড নিতে একদমই দেরি করেনি পিএসজি। ম্যাচের কিক অফ থেকেই মাত্র ৮.৩৬ সেকেন্ডের মাথায় গোল করে বসেন এমবাপে। মাঝমাঠ থেকে মেসির লম্বা করে বাড়ানো বল ধরে সহজেই জালের ঠিকানা খুঁজে নেন ফরাসি তরুণ।

ফ্রেঞ্চ লিগে ২০০৫-০৬ মৌসুম থেকে পরিসংখ্যান সংরক্ষণের পর থেকে এমবাপের এটিই দ্রুততম গোলের রেকর্ড। যা ছিল মূলত পিএসজির দাপটের শুরু। প্রথমার্ধেই চার গোল করে ফেলে তারা, দ্বিতীয়ার্ধে করে আরও তিনটি।

এমবাপেকে দিয়ে গোল করানোর পর ২৭ মিনিটে স্কোরশিটে নাম তোলেন মেসি নিজেই। নুনো মেন্ডেসের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় ডান পায়ের ফিনিশিংয়ে চলতি লিগে নিজের তৃতীয় গোলটি করেন আর্জেন্টাইন জাদুকর।

বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৩৯ মিনিটে নেইমারের অ্যাসিস্ট থেকে আশরাফ হাকিমি ও পরে ৪৩ মিনিটে নেইমার নিজেই গোল করে দলের হালিপূরণ করেন। বিরতি থেকে ফিরে ৫২ মিনিটে আবার গোল করেন ব্রাজিলের পোস্টারবয়।

এর দুই মিনিট পর অবশ্য এক গোল শোধ করে দেয় লিল। তবে ৬৬ ও ৮৭ মিনিটে নেইমারের অ্যাসিস্ট থেকে গোল করে নিজের হ্যাটট্রিক তুলে নেন এমবাপে। যা পিএসজিকে এনে দেয় বড় জয়।

তিন ম্যাচে ১৭ গোল করে পাওয়া তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে পিএসজি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নেইমার ও এমবাপের মধ্যে কোনো সমস্যা নেই: পিএসজি কোচ

স্টক নিউজ বিডি August 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নতুন মৌসুমের শুরুতেই বিতর্কে জড়িয়ে পড়েছেন প্যারিস সেইন্ট জার্মেইর তারকা ফুটবলার কাইলিয়ান এমবাপে। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে নেইমারের সঙ্গে পেনাল্টি নেওয়ার ব্যাপারে কথা কাটাকাটি ও লিওনেল মেসিকে কাঁধ দিয়ে ধাক্কা দেওয়ার কারণে সাবেক-বর্তমান তারকারা এমবাপের সমালোচনা করছেন।

পাশাপাশি গুঞ্জন ছড়িয়ে পড়েছে, শীর্ষ তারকাদের এমন ঘটনায় অশান্ত হয়ে আছে পুরো পিএসজি শিবির। যা সামাল দিতে বিপাকে ক্লাবের নতুন কোচ ক্রিস্টোফ গাল্টিয়ের। তবে গাল্টিয়েরের দাবি, পিএসজিতে নেইমার ও এমবাপের মধ্যে কোনো সমস্যা নেই। এরই মধ্যে সব মিটিয়ে নিয়েছেন তারা।

ঘটনা গত শনিবার রাতে, মপলিয়েরের বিপক্ষে ম্যাচের। নেইমারের জোড়া গোলে ৫-২ ব্যবধানে জেতা সেই ম্যাচে দুইটি পেনাল্টি পেয়েছিল পিএসজি। প্রথমটির শট নেওয়ার আগে কাঁধ দিয়ে মেসিকে ধাক্কামতোন দেন এমবাপে। পরে সেই পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি।

এরপর দ্বিতীয় পেনাল্টির সময় নেইমারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এমবাপে। শটটি করার জন্য এগিয়ে গিয়েছিলেন নেইমার। কিন্তু এমবাপে চান তিনি শট করবেন। যা নিয়ে মৃদু বচসা হয় দুজনের। শেষ পর্যন্ত নেইমারই করেন শট। তবে দুজন কথা কাটাকাটি নিয়েই এখন রাজ্যের আলোচনা।

তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে গাল্টিয়ের বলেছেন, ‘কোনো সমস্যা বা অসন্তোষ নেই। কাজের ক্ষেত্রে সপ্তাহটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক ছিল। সবাই খুব ভালো কাজ করেছে। সপ্তাহে প্রতিটি সেশন আমি উপভোগ করেছি এবং এই ঘটনাটি দ্রুত অদৃশ্য হয়ে গেছে।’

তিনি আরও যোগ করেন, ‘অন্তত আমাদের মিটিংয়ের পর আর কিছু নেই এখন। দুজনকে আমাদের যা বলার ছিল, তা বলার পরের দিনই আমরা দুজনকে দেখলাম সবকিছু নিজেদের মধ্যে মিটিয়ে নিতে।’

এসময় পেনাল্টি কে নেবে সে বিষয়ে দলীয় সিদ্ধান্তের কথা জিজ্ঞেস করা হলে গাল্টিয়ের বলেন, ‘এটি আসলে বদলায়। কারণ কে মাঠে আছে তার ওপর সব নির্ভর করে। শেষ ম্যাচের জন্য প্রথম পেনাল্টি ছিল এমবাপের। দ্বিতীয় পেনাল্টি শ্যুটার ছিল নেইমার। এমনটাই হয়েছে মাঠে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মেসির সমালোচকদের এক হাত নিলেন নেইমার

স্টক নিউজ বিডি August 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দেওয়ার পর থেকেই নানান সমালোচনার মুখে পড়েছেন লিওনেল মেসি। বিশেষ করে পিএসজির হয়ে প্রথম মৌসুমের ফ্রেঞ্চ লিগে মাত্র ছয় গোল করায় আর্জেন্টাইন সুপারস্টারের সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন নিন্দুকেরা।

সেসব সমালোচকদের এক হাত নিয়েছেন মেসির পিএসজি সতীর্থ নেইমার জুনিয়র। পিএসজির আগে বার্সেলোনায়ও একসঙ্গে খেলেছেন মেসি-নেইমার। দুজনের মধ্যে বন্ধুত্বও বেশ গভীর। রোববার পিএসজির ফ্রেঞ্চ সুপার কাপ জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন নেইমার, মেসি করেছেন একটি। মেসির গোলের অ্যাসিস্ট ছিল নেইমারের।

ম্যাচ শেষে মেসির সমালোচনার ব্যাপারে নেইমার বলেছেন, ‘আমার মনে হয়, মানুষ বেশিই কথা বলে। তারা জানে না প্রতিদিন কী হচ্ছে, ভেতরে কী চলে। সে লিও, সে লিও, সে এখনও সেই লিও। এর কোনো পরিবর্তন নেই। সে সবসময়ই পার্থক্য গড়ে দেয়। সব পরিস্থিতিতে মানিয়ে নেয়।’

এসময় দলের আরেক তারকা কাইলিয়ান এমবাপের কথা টেনে তিনি আরও বলেন, ‘আমরা সবসময় আশা করি যেনো আমাদের তিনজনের মধ্যে সবকিছু ভালো থাকে। যদি আমরা তিনজন ভালো থাই তাহলে দলের জন্যও ভালো হবে। ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট। জেতা সবসময়ই গুরুত্বপূর্ণ।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
neymar-psg

নেইমারকে ফিরে পাওয়ার স্বপ্ন সান্তোসের

স্টক নিউজ বিডি July 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ পিএসজির পরিকল্পনায় নেই ব্রাজিলিয়ান তারকা নেইমার। ভালো প্রস্তাব পেলে তাকে বিক্রি করে দিতে চায় ক্লাবটি। তাকে কেনার ব্যাপারে চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেড খোঁজ খবর নিচ্ছে বলে জানা গেছে।

এর মধ্যে চলে এসেছে নেইমারের শৈশবের ক্লাব সান্তোসের নাম।নেইমার কি কোনভাবে ব্রাজিলিয়ান ক্লাবে ফিরে যেতে পারেন। ক্লাবটি ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নেবে? এমন প্রশ্নে ক্লাবটির প্রেসিডেন্ট বলেছেন, নেইমারের ফেরা হবে স্বপ্ন পূরণের মতো।

সান্তোস প্রেসিডেন্ট আন্দ্রেস রুইডা বলেছেন, ‘তার সঙ্গে পিএসজিতে যা ঘটছে এবং তাকে পাওয়ার সুযোগ দুটো মিলিয়ে তার জন্য সবসময় ক্লাবের দরজা উন্মুক্ত থাকবে। যখন নেইমার ক্লাব ছেড়েছিল, ও বলেছিল “যাচ্ছি তবে আবার ফিরে আসবো।” ও ফিরে আসলে সেটা হবে স্বপ্ন পূরণের মতো।’

তবে সেই স্বপ্ন এখনই পূরণ হচ্ছে না ব্রাজিল ক্লাব সান্তোসের প্রেসিডেন্টের। কারণ ৩০ বছর বয়সী নেইমার, এখনই ইউরোপ ছাড়ার পরিকল্পনা করছেন না। বরং পিএসজি যদি তার ছাড়তেই হয় শীর্ষ পর্যায়ের কোন ক্লাবেই যাবেন তিনি। শোনা যায়, ধারে ছাড়লে বার্সাও নাকি দলে নেবে তাকে।

সান্তোস প্রেসিডেন্ট এবং নেইমারের বাবা সিনিয়র নেইমার তার সম্ভাব্য গন্তব্য এবং প্রস্তাব নিয়ে আলাপ করেন বলেও জানা গেছে। নেইমারের বাবার সঙ্গে তার নিয়মিত কথা হয় বলেও জানিয়েছেন ব্রাজিলিয়ান ক্লাবটির প্রেসিডেন্ট। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নতুন মালিকানায় যাওয়া চেলসি রোনালদো-নেইমারের একজনকে ক্লাবে আনতে মুখিয়ে আছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
neymar-psg

প্রায় তিন মাস পর মাঠে নামছেন নেইমার

স্টক নিউজ বিডি February 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নভেম্বরের শেষ দিকে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন নেইমার। বেশ কিছু সময় মাঠের বাইরে তিনি। ইতোমধ্যে ক্লাবের অনুশীলনে যোগ দিয়েছেন। আজ রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই ব্রাজিলিয়ান সুপারস্টার মাঠে নামতে পারেন এমন আভাস পাওয়া গেছে।

সূত্র বলছে, ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্বে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন নেইমার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে অনুশীলন করেছেন নেইমার। পিএসজি বলছে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে খেলার সম্ভাবনা আছে নেইমারের।

প্রায় তিন মাস পর মাঠে নামছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।

নেইমারের খেলার বিষয় দলের অধিনায়ক মারকিনিয়োস বলেন, ‘নেইমার ভালো আছে এবং পুরো আত্মবিশ্বাস নিয়ে আছে। সে যদি খেলে শতভাগ দিয়েই খেলবে। তবে তাকে খেলানোর সিদ্ধান্ত শুধুই কোচের।’

নেইমারের ফেরার সম্ভাবনার ম্যাচে খেলতে পারছেন না পিএসজির তারকা ডিফেন্ডার সার্হিও রামোস। ইনজুরিতে মাঠের বাইরে ছিটকে গেছেন এই তারকা। তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে তাই দর্শক হয়ে থাকতে হচ্ছে রামোসকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য