স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সোমবার দিবাগত রাতে সুইজারল্যান্ডের জুরিখে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ২০২১ সালের সেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’ জয়ী হিসেবে লামেলার নাম ঘোষণা করা হয়। আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলার এরিক। তিনি খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পারে। অবিশ্বাস্য ভঙ্গিমায় তার করা এক গোলের সুবাদে ফিফার এবারের পুসকাস অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন এই আর্জেন্টাইন।
সেরার পুরস্কারটি জিততে লামেলা পেছনে ফেলেছেন চেক রিপাবলিকের ফরোয়ার্ড পাত্রিক শিক ও পোর্তোর ফরোয়ার্ড মেহদি তারেমির দুর্দান্ত দুটি গোলকে। গত মার্চে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে সেরার স্বীকৃতি পাওয়া গোলটি করেন লামেলা। সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে বাম পা ডান পায়ের পেছন দিয়ে ঘুরিয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন লামেলা।
২০২০ সালের বর্ষসেরা গোলের পুরস্কারও জিতেছিলেন টটেনহ্যামেরই একজন- দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড সন হিউং-মিন। আর্জেন্টাইন মিডফিল্ডারের নৈপুণ্যে পুরস্কারটি লন্ডনের ক্লাবটিতেই রইল।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
