স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রশ্নপত্র ফাঁস করে যারা আমাদের সন্তানদের ভবিষৎ নষ্ট করার চেষ্টা চালাবে তাদের ছাড় দেয়া হবে না। প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অপচেষ্টা বরাবরের মতো আছে ও থাকবে।
রোববার শিক্ষামন্ত্রী রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
অভিভাবকদের গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আপনার সন্তানরা কোনোভাবেইে যেন গুজবে কান না দেয় সে বিষয়ে সজাগ থাকতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, এবারের এসএসসি পরীক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার কথা বিবেচনায় রেখে এবং যাতে যথাযথ স্বাস্থ্যবিধি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে সে বিষয়ে সব ব্যবস্থা রাখা হয়েছে। শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে আজকের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘বর্তমানে দেশে করোনা পরিস্থিতি সহনশীল আছে। তাই, আগামী বছর ২০২২ সালের এসএসসি পরীক্ষা যথাসময়ে হয়তো নিয়ে যেতে পারবো না, তবে এবার যত দেরিতে পরীক্ষা শুরু হয়েছে, সেই সময়সীমা কমিয়ে আনা যেতে পারে। কারণ, শিক্ষার্থীদের সিলেবাস কমপ্লিট করার সময় দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র : বাসস
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
