Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ফুটবল

লিভারপুলকে হারিয়ে জয় দেখলো টেন হাগের ইউনাইটেড, রোনালদো

স্টক নিউজ বিডি August 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গুঞ্জনটা শোনা গিয়েছিল আগেই। সেটাই সত্য হলো। লিভারপুলের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো সাইডবেঞ্চে রেখে দল সাজালেন এরিক টেন হাগ। রাখলেন না অধিনায়ক হ্যারি মাগুয়েরকেও।

তার এই সিদ্ধান্ত যেন হাতে হাতে ফল দিলো। ব্রাইটন আর ব্রেন্টফোর্ডের কাছে টানা দুই হারে মৌসুম শুরু করা ম্যানচেস্টার ইউনাইটেড হারালো বর্তমান রানার্সআপ লিভারপুলকে। টেন হাগের অধীনে এটিই ইউনাইটেডের প্রথম জয়।

ওল্ড ট্র্যাফোর্ডে সোমবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইউনাইটেড। জেডন স্যানচো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান মার্কাস র‌্যাশফোর্ড। শেষ দিকে লিভারপুলের একমাত্র গোলটি করেন মোহামেদ সালাহ।

গত মৌসুমে দুই দেখায় ৫-০ আর ৪-০ গোলে লিভারপুলের কাছে হেরেছিল ইউনাইটেড। স্বভাবতই এই ম্যাচে ফেবারিট ছিল লিভারপুল। তারা বল দখল আর শটে এগিয়েও ছিল। কিন্তু টেন হাগের হিসেবি পরিকল্পনার সঙ্গে পেরে উঠেনি অলরেডরা।

শুরু থেকে আক্রমণাত্মক ছিল ইউনাইটেড। দশম মিনিটেই গোল পেতে পারতো তারা। ব্রুনো ফের্নান্দেসের পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শট নেন অ‍্যান্থনি এলাঙ্গা, যা বাধা পায় পোস্টে।

বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হয়নি ইউনাইটেডকে। ছয় মিনিট পরেই এগিয়ে যায় স্বাগতিকরা। বাঁ দিক থেকে এলাঙ্গার পাস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে প্লেসিং শটে গোল করেন তরুণ ইংলিশ ফরোয়ার্ড স্যানচো।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও গোল খেয়ে বসে লিভারপুল। ৫৩তম মিনিটে ব্যবধান ২-০ করেন র‌্যাশফোর্ড। ডি-বক্সে ঢুকে জোরালো শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ইংলিশ ফরোয়ার্ড।

৮১তম মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তুলেছিলেন সালাহ। ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ডের কর্নারে জোরালো শট নেন ফাবিও কারবাইয়ো, গোলরক্ষক ডি গিয়া ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল পেয়ে নিচু হেডে জাল খুঁজে নেন সালাহ।

তবে ইউনাইটেড আর সুযোগ দেয়নি লিভারপুলকে। ৮৬ মিনিটে রাশফোর্ডের বদলি হিসেবে রোনালদোকে নামান টেন হাগ। অল্প সময়ে কিছু করে দেখাতে না পারলেও বিজয়ীর বেশে মাঠ ছেড়েছেন পর্তুগিজ যুবরাজ।

হাইভোল্টেজ ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ১৯ থেকে ১৪ নম্বরে উঠে গেছে ইউনাইটেড। এখনও জয়ের দেখা না পাওয়া লিভারপুল ২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মেসি ১ নেইমার ২ এমবাপে ৩, পিএসজির ৭ গোল

স্টক নিউজ বিডি August 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ম্যাচের আগে শোনা গেছে অনেক গুঞ্জন, বিতর্ক ও বিরোধের কথা। মপলিয়েরের বিপক্ষে ম্যাচের টুকরো ছবি-ভিডিও দিয়ে বোঝানো হয়েছে যে, ঝামেলা রয়েছে পিএসজির তিন তারকা লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কাইলিয়ান এমবাপের মধ্যে। কিন্তু মাঠে নামতেই উড়ে গেলো সব গুঞ্জন।

রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে আবারও একসঙ্গে জ্বলে উঠলেন পিএসজির তিন তারকা। এমবাপের হ্যাটট্রিক, নেইমারের জোড়া ও মেসির এক গোলে লিলের বিপক্ষে ৭-১ গোলের বড় ব্যবধানে জিতলো পিএসজি। জোড়া গোলের সঙ্গে তিনটি অ্যাসিস্টও করেছেন নেইমার।

এ নিয়ে চলতি লিগের প্রথম তিন ম্যাচে পিএসজির গোল হলো ১৭টি। প্রায় ৭২ বছর আগে ১৯৫০-৫১ মৌসুমে প্রথম তিন ম্যাচে ১৮ গোল করেছিল রেনে। এরপর থেকে প্রথম তিন ম্যাচে পিএসজির ১৭ গোলই সর্বোচ্চ।

অন্যদিকে ফর্মের চূড়ায় রয়েছেন নেইমার। আগের ম্যাচেও করেছিলেন জোড়া গোল, দুইবার বল জালে জড়ালেন এ ম্যাচেও। সবমিলিয়ে তিন ম্যাচে পাঁচ গোলের সঙ্গে ছয়টি অ্যাসিস্টও করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

লিলের মাঠে খেলতে গিয়ে লিড নিতে একদমই দেরি করেনি পিএসজি। ম্যাচের কিক অফ থেকেই মাত্র ৮.৩৬ সেকেন্ডের মাথায় গোল করে বসেন এমবাপে। মাঝমাঠ থেকে মেসির লম্বা করে বাড়ানো বল ধরে সহজেই জালের ঠিকানা খুঁজে নেন ফরাসি তরুণ।

ফ্রেঞ্চ লিগে ২০০৫-০৬ মৌসুম থেকে পরিসংখ্যান সংরক্ষণের পর থেকে এমবাপের এটিই দ্রুততম গোলের রেকর্ড। যা ছিল মূলত পিএসজির দাপটের শুরু। প্রথমার্ধেই চার গোল করে ফেলে তারা, দ্বিতীয়ার্ধে করে আরও তিনটি।

এমবাপেকে দিয়ে গোল করানোর পর ২৭ মিনিটে স্কোরশিটে নাম তোলেন মেসি নিজেই। নুনো মেন্ডেসের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় ডান পায়ের ফিনিশিংয়ে চলতি লিগে নিজের তৃতীয় গোলটি করেন আর্জেন্টাইন জাদুকর।

বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৩৯ মিনিটে নেইমারের অ্যাসিস্ট থেকে আশরাফ হাকিমি ও পরে ৪৩ মিনিটে নেইমার নিজেই গোল করে দলের হালিপূরণ করেন। বিরতি থেকে ফিরে ৫২ মিনিটে আবার গোল করেন ব্রাজিলের পোস্টারবয়।

এর দুই মিনিট পর অবশ্য এক গোল শোধ করে দেয় লিল। তবে ৬৬ ও ৮৭ মিনিটে নেইমারের অ্যাসিস্ট থেকে গোল করে নিজের হ্যাটট্রিক তুলে নেন এমবাপে। যা পিএসজিকে এনে দেয় বড় জয়।

তিন ম্যাচে ১৭ গোল করে পাওয়া তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে পিএসজি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ronaldo

রোনালদোকে দল থেকে বাদ দিতে বললেন ইউনাইটেড কিংবদন্তি

স্টক নিউজ বিডি August 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চলতি মৌসুমে নিজেদের প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বাজে শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম দুই ম্যাচের দুইটিই হেরে শূন্য পয়েন্ট নিয়ে তলানিতে পড়ে রয়েছে তারা। গত ত্রিশ বছরে একবারের জন্যও টেবিলের শেষে নামতে হয়নি তাদের।

তৃতীয় ম্যাচে ইউনাইটেডের সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ। ব্রাইটন ও ব্রেন্টফোর্ডের কাছে হারের পর এবার তাদের খেলতে হবে শক্তিশালী লিভারপুলের বিপক্ষে। এই ম্যাচ থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার ওয়েইন রুনি।

ইউনাইটেডের হয়ে দুর্দান্ত ক্যারিয়ার পার করা রুনির মতে, এখন দলে বাড়তি উদ্যম ও ইতিবাচক শক্তির প্রয়োজন রয়েছে। যা তারুণ্যের মাঝে পাওয়া যেতে পারে। তাই ইউনাইটেডের কোচ এরিক টেন হাগকে ৩৭ বছরের রোনালদোকে বাইরে রেখে দল সাজানোর পরামর্শ দিয়েছেন রুনি।

সানডে টাইমসে নিজের কলামে রুনি লিখেছেন, ‘আমি টেন হাগের জায়গায় হলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে খেলাতাম না, আমি মার্কাস র‍্যাশফোর্ডকে খেলাতাম না। আমার মূল লক্ষ্য থাকতো মাঠে উজ্জীবনী শক্তি নিশ্চিত করা।’

তিনি আরও লিখেছেন, ‘ইউনাইটেড একজন স্ট্রাইকার দলে নিতে পারেনি। যে কারণে ব্রেন্টফোর্ডের বিপক্ষে রোনালদোর ওপরেই নির্ভর করতে হয়েছে তাদের। যদিও সে বেশিদিন দলের সঙ্গে অনুশীলন করেনি। রোনালদোকে দেখে মনে হয়েছে ম্যাচ ফিট হওয়ার জন্য তার সময় লাগবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নেইমার ও এমবাপের মধ্যে কোনো সমস্যা নেই: পিএসজি কোচ

স্টক নিউজ বিডি August 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নতুন মৌসুমের শুরুতেই বিতর্কে জড়িয়ে পড়েছেন প্যারিস সেইন্ট জার্মেইর তারকা ফুটবলার কাইলিয়ান এমবাপে। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে নেইমারের সঙ্গে পেনাল্টি নেওয়ার ব্যাপারে কথা কাটাকাটি ও লিওনেল মেসিকে কাঁধ দিয়ে ধাক্কা দেওয়ার কারণে সাবেক-বর্তমান তারকারা এমবাপের সমালোচনা করছেন।

পাশাপাশি গুঞ্জন ছড়িয়ে পড়েছে, শীর্ষ তারকাদের এমন ঘটনায় অশান্ত হয়ে আছে পুরো পিএসজি শিবির। যা সামাল দিতে বিপাকে ক্লাবের নতুন কোচ ক্রিস্টোফ গাল্টিয়ের। তবে গাল্টিয়েরের দাবি, পিএসজিতে নেইমার ও এমবাপের মধ্যে কোনো সমস্যা নেই। এরই মধ্যে সব মিটিয়ে নিয়েছেন তারা।

ঘটনা গত শনিবার রাতে, মপলিয়েরের বিপক্ষে ম্যাচের। নেইমারের জোড়া গোলে ৫-২ ব্যবধানে জেতা সেই ম্যাচে দুইটি পেনাল্টি পেয়েছিল পিএসজি। প্রথমটির শট নেওয়ার আগে কাঁধ দিয়ে মেসিকে ধাক্কামতোন দেন এমবাপে। পরে সেই পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি।

এরপর দ্বিতীয় পেনাল্টির সময় নেইমারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এমবাপে। শটটি করার জন্য এগিয়ে গিয়েছিলেন নেইমার। কিন্তু এমবাপে চান তিনি শট করবেন। যা নিয়ে মৃদু বচসা হয় দুজনের। শেষ পর্যন্ত নেইমারই করেন শট। তবে দুজন কথা কাটাকাটি নিয়েই এখন রাজ্যের আলোচনা।

তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে গাল্টিয়ের বলেছেন, ‘কোনো সমস্যা বা অসন্তোষ নেই। কাজের ক্ষেত্রে সপ্তাহটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক ছিল। সবাই খুব ভালো কাজ করেছে। সপ্তাহে প্রতিটি সেশন আমি উপভোগ করেছি এবং এই ঘটনাটি দ্রুত অদৃশ্য হয়ে গেছে।’

তিনি আরও যোগ করেন, ‘অন্তত আমাদের মিটিংয়ের পর আর কিছু নেই এখন। দুজনকে আমাদের যা বলার ছিল, তা বলার পরের দিনই আমরা দুজনকে দেখলাম সবকিছু নিজেদের মধ্যে মিটিয়ে নিতে।’

এসময় পেনাল্টি কে নেবে সে বিষয়ে দলীয় সিদ্ধান্তের কথা জিজ্ঞেস করা হলে গাল্টিয়ের বলেন, ‘এটি আসলে বদলায়। কারণ কে মাঠে আছে তার ওপর সব নির্ভর করে। শেষ ম্যাচের জন্য প্রথম পেনাল্টি ছিল এমবাপের। দ্বিতীয় পেনাল্টি শ্যুটার ছিল নেইমার। এমনটাই হয়েছে মাঠে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
-Messi-and-Ronaldo

মেসি না রোনালদো? দ্বিধায় পড়ে গেলেন এমবাপে

স্টক নিউজ বিডি August 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শৈশবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে আইডল মেনে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছেন কাইলিয়ান এমবাপে। আর এখন তিনি প্যারিস সেইন্ট জার্মেই ক্লাবে খেলছেন রোনালদোর চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সতীর্থ হিসেবে। চলতি মৌসুমে ক্লাব বদলের সুযোগ থাকলেও মেসির সঙ্গেই থেকে গেছেন এ ফরাসি তরুণ।

তাই একদিকে যখন শৈশবের নায়ক ও অন্যদিকে বর্তমান সতীর্থ, তখন এমবাপের পক্ষে যেকোনো একজনকে বেছে নেওয়া অগ্নিপরীক্ষার মতোই। যে পরীক্ষায় উত্তর না দেওয়াই অধিক শ্রেয় মনে করলেন ২০১৮ সালের বিশ্বকাপজয়ী এ উদীয়মান তারকা।

মেসি-রোনালদোর মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে এমবাপে উত্তর দেন, ‘প্রতি বছর আমি ভাবতাম, এবার ব্যালন ডি অর কে জিতবে? মেসি নাকি রোনালদো? আমি কার দিকে যাবো? বিষয়টা এমন যেনো বাবা-মায়ের মধ্যে যেকোনো একজনকে বেছে নিতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের প্রজন্মের জন্য ব্যালন ডি অর মানেই মেসি ও রোনালদোর মধ্যে লড়াই। ব্যালনের ব্যাপারে স্মৃতি হাতড়ে রোনালদিনহোর (২০০৫ সালের ব্যালন জয়ী) কথাও কিছুটা মনে করতে পারি। সত্যি বলতে এই লোভী দুজন সবকিছু নিজের করে নিয়েছে (হাসি)।’

এমবাপের শেষ কথা, ‘মেসি-রোনালদোর লড়াইটা দুর্দান্ত। পুরস্কার বিতরণের দিন তাদেরকে পাশাপাশি বসতে দেখা মজার অভিজ্ঞতা। দুজন একটু পরপর দেখার চেষ্টা করে অন্যজন কতটা হতাশ বা রেগে আছে। কারণ তারা আগেই জানে কে জিতেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য